< যিহিস্কেল ভাববাদীর বই 1 >
1 ত্রিশতম বছরের চতুর্থ মাসের পঞ্চম দিনে আমি যখন কবার নদীর ধারে বন্দিদের মধ্যে ছিলাম তখন আকাশ খুলে গেল আর আমি ঈশ্বরের দর্শন পেলাম।
A shekara ta talatin, a wata na huɗu a rana biyar, yayinda nake cikin’yan zaman bauta kusa da Kogin Kebar, sai sammai suka buɗe na kuwa ga wahayoyin Allah.
2 সেই মাসের পঞ্চম দিনে, সেটি রাজা যিহোয়াখীনের নির্বাসনের পঞ্চম বছর ছিল,
A rana biyar ga wata, a shekara ta biyar ne ta zaman bautan Sarki Yehohiyacin,
3 ব্যাবিলনীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে যাজক যিহিষ্কেলের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল। সেখানে সদাপ্রভুর হাত তাঁর উপর ছিল।
maganar Ubangiji ta zo wa Ezekiyel firist, ɗan Buzi, kusa da Kogin Kebar a ƙasar Babiloniyawa. A can hannun Ubangiji yana a kansa.
4 আমি তাকিয়ে দেখলাম উত্তর দিক থেকে ঝড় আসছে—একটি বিরাট মেঘের সঙ্গে বিদ্যুৎ আর উজ্জ্বল আলো। আগুনের মাঝখানে উজ্জ্বল ধাতুর মতো কিছু ঝকমক করছিল,
Na duba, sai na ga guguwa ta taso daga arewa babban hadari cike da walƙiya kewaye da haske mai haske sosai. Tsakiyar wutar ta yi kamar ƙarfe mai cin wuta balbal,
5 আর আগুনে মধ্যে চারটি জীবন্ত প্রাণীর মতো কিছু দেখা গেল। তাদের চেহারা দেখতে ছিল মানুষের মতো
a cikin wutar kuwa akwai abin da ya yi kamar halittu guda huɗu. A bayyane kamanninsu ya yi kamar siffar mutum,
6 কিন্তু তাদের প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল।
amma kowannensu yana da fuskoki huɗu da fikafikai guda huɗu.
7 তাদের পা সোজা; তাদের পায়ের পাতা বাছুরের খুরের মতো; আর সেগুলি পালিশ করা ব্রোঞ্জের মতো চকচক করছিল।
Ƙafafunsu miƙaƙƙu ne; kuma ƙafafunsu sun yi kamar na maraƙi suna kuma walƙiya kamar tagullar da aka goge.
8 তাদের চারপাশের ডানার নিচে মানুষের মতো হাত ছিল। তাদের প্রত্যেকের মুখ ও ডানা ছিল,
A ƙarƙashin fikafikansu huɗu suna da hannuwan mutum a kowane gefe. Dukansu huɗu suna da fuskoki da fikafikai,
9 এবং তাদের ডানাগুলি একটির সঙ্গে অন্যটি ছুঁয়েছিল। তারা প্রত্যেকে সোজা এগিয়ে যেতেন; যাবার সময় ফিরতেন না।
kuma fikafikansu suna taɓan juna. Kowanne ya miƙe gaba; ba sa juyawa sa’ad da suke tafiya.
10 তাদের মুখগুলি এইরকম দেখতে ছিল: চারজনের প্রত্যেকের একটি করে মানুষের মুখ ছিল এবং প্রত্যেকের ডানদিকের মুখ সিংহের ও বাঁদিকের ষাঁড়ের; প্রত্যেকের আবার একটি করে ঈগলের মুখও ছিল।
Fuskokinsu sun yi kamar haka. Kowanne a cikin huɗun yana da fuskar mutum, kuma a gefen dama kowanne yana da fuskar zaki, a hagu kuma fuskar maraƙi; kowanne yana kuma da fuskar gaggafa.
11 তাদের মুখগুলি এরকম ছিল। তাদের ডানাগুলি উপরদিকে মেলে দেওয়া ছিল; প্রত্যেকের দুই ডানা তাঁর দুই পাশের প্রাণীর দেহ ছুঁয়েছিল, আর দুই ডানা দিয়ে সেই দেহ ঢাকা ছিল।
Haka fuskokinsu suka kasance. Fikafikansu sun buɗu sama; kowanne yana da fikafikai biyu, ɗaya yana taɓa fikafikan ɗayan halittar a ɗayan gefe, fikafikai biyu kuma suna rufe jikinsa.
12 তারা প্রত্যেকে সামনের দিকে যেতেন। আত্মা যেদিকে যেতেন তারাও না ঘুরে সেদিকে যেতেন।
Kowanne ya miƙe gaba sosai. Duk inda ruhu zai tafi, can za su, ba tare da juyawa ba yayinda suke tafiya.
13 এই জীবন্ত প্রাণীদের মধ্যে জ্বলন্ত কয়লা কিংবা মশালের মতো আগুন জ্বলছিল এবং তা সেই প্রাণীদের মধ্যে দিয়ে যাতায়াত করছিল; সেই আগুন উজ্জ্বল এবং তার মধ্যে দিয়ে বিদ্যুৎ বেরিয়ে আসছিল।
Kamannin halittun ya yi kamar garwashi mai cin wuta ko kuwa kamar fitilu. Wuta tana kai da kawowa a cikin halittun; ta yi haske ƙwarai, walƙiya kuma tana wulgawa daga cikinta.
14 প্রাণীগুলি বিদ্যুৎ চমকাবার মতো যাতায়াত করছিলেন।
Halittun suna gaggauta kai da kawowa kamar walƙiya.
15 আমি যখন ওই জীবন্ত প্রাণীগুলির দিকে তাকালাম তখন দেখলাম প্রত্যেক প্রাণী যাদের চারটে করে মুখ ছিল তাদের পাশে মাটিতে একটি করে চাকা পড়ে আছে।
Yayinda nake kallon rayayyun halittun nan, sai na ga da’ira a ƙasa kusa da kowace halitta da fuskokinsa huɗu.
16 সেই চাকাগুলির আকার ও গঠন এইরকম সেগুলি বৈদূর্যমণির মতো ঝকমক করছিল এবং চারটে চাকাই এক রকম দেখতে ছিল। একটি চাকার ভিতরে যেন আর একটি চাকা এইভাবে প্রত্যেকটি চাকা তৈরি ছিল।
Ga kamanni da fasalin da’irorin. Suna ƙyalƙyali kamar kirisolit, kuma dukan huɗun sun yi kama da juna. Kowacce ta yi kamar da’ira a cikin da’ira.
17 চাকাগুলি চারিদিকের একদিকে চলত যেদিকে প্রাণীগুলির মুখ থাকত; প্রাণীগুলি চলবার সময় চাকাগুলি দিক পরিবর্তন করত না।
Yayinda suke tafiya, sukan nufi duk wani gefe guda cikin gefe huɗun da halittun suka nufa; da’irorin ba za su juya ba sa’ad da halittun suke tafiya.
18 সেগুলির বেড় ছিল উঁচু ও ভয়ংকর এবং চারটে বেড়ের চারিদিকে চোখে ভরা ছিল।
Ƙarafansu da suka yi kamar zobe sun yi tsayi suna kuma da bantsoro, dukan ƙarafan nan huɗu kuwa da suka yi kamar zobe suna cike da idanu a kewaye.
19 জীবন্ত প্রাণীগুলি যখন চলত তাদের পাশের চাকাগুলিও চলত; আর যখন জীবন্ত প্রাণীগুলি মাটি থেকে উঠত, চাকাগুলিও উঠত।
Sa’ad da rayayyun halittun suke tafiya, da’irorin da suke kusa da su kan motsa; kuma sa’ad da rayayyun halittun sun tashi sama, da’irorin su ma sukan tashi sama.
20 আত্মা যখন যেদিকে যেতেন, তারাও সেদিকে যেত, এবং চাকাগুলি তাদের সঙ্গে উঠত, কারণ জীবন্ত প্রাণীদের আত্মা সেই চাকার মধ্যে ছিল।
Duk inda ruhu za shi, su ma can za su, kuma da’irorin za su tashi tare da su, domin ruhun rayayyun halittun nan yana a cikin da’irorin.
21 প্রাণীরা যখন চলতেন চাকাগুলিও চলত; প্রাণীগুলি স্থির হয়ে দাঁড়ালে চাকাগুলিও স্থির হয়ে দাঁড়াত, আর যখন প্রাণীরা মাটি থেকে উঠতেন, চাকাগুলি তাদের সঙ্গে উঠত, কারণ জীবন্ত প্রাণীদের আত্মা সেই চাকার মধ্যে ছিল।
Sa’ad da halittun sun motsa, sai su ma su motsa; sa’ad da halittun sun tsaya cik, su ma sai su tsaya cik, sa’ad da kuma halittun sukan tashi sama, da’irorin suka tashi tare da su, domin ruhun rayayyun halittun nan yana a cikin da’irorin.
22 সেই জীবন্ত প্রাণীদের মাথার উপরে উন্মুক্ত এলাকার মতো কিছু একটি বিছানো ছিল, সেটি স্ফটিকের মতো ঝকমক করছিল এবং ভয়ংকর ছিল।
A bisa kawunan rayayyun halittun nan akwai abin da ya yi kamar ƙanƙara, mai bantsoro.
23 সেই খিলানের নিচে তাদের ডানাগুলি ছড়ানো ছিল এবং একজনের ডানা অন্যজনের ছুঁয়েছিল, আর প্রত্যেকের দেহ দুই ডানা দিয়ে ঢাকা ছিল।
A ƙarƙashin al’arshin fikafikansu sun miƙe kyam ɗaura da juna, kuma kowanne yana da fikafikai biyu da suka rufe jikinsa.
24 প্রাণীগুলি চললে আমি তাদের ডানার শব্দ শুনতে পেলাম, যেন জলস্রোতের শব্দের মতো, যেন সর্বশক্তিমানের গলার স্বরের মতো, যেন সৈন্যবাহিনীর শোরগোলের মতো। তারা স্থির হয়ে দাঁড়ালে তাদের ডানা নামিয়ে নিতেন।
Sa’ad da halittun suke tafiya, sai na ji ƙarar fikafikansu, kamar rurin ruwaye masu gudu, kamar muryar Maɗaukaki, kamar hayaniyar rundunar mayaƙa. In sun tsaya cik, sukan sauko da fikafikansu.
25 তারা যখন ডানা নামিয়ে দাঁড়িয়েছিলেন তখন তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপর থেকে একটি গলার স্বর শোনা গেল।
Sai aka ji murya daga al’arshi a kan kawunansu yayinda suke tsaye da fikafikansu a sauke.
26 তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপরে নীলকান্তমণির সিংহাসনের মতো কিছু একটি ছিল এবং তার উপরে মানুষের আকারের একজনকে দেখা গেল।
A bisa al’arshin a kan kawunansu akwai abin da ya yi kamar saffaya, kuma a can bisa a kan kursiyin akwai siffa kamar na mutum.
27 আমি দেখলাম কোমর থেকে উপর পর্যন্ত তিনি দেখতে ছিলেন উজ্জ্বল ধাতুর মতো, যেন সেটি আগুনে পূর্ণ, আর কোমর থেকে নিচ পর্যন্ত তাঁকে আগুনের মতো দেখতে লাগছিল; তাঁর চারপাশে ছিল উজ্জ্বল আলো।
Na ga daga abin da ya yi kamar kwankwasonsa zuwa bisa ya yi kamar ƙarfe mai walƙiya, sai ka ce wuta, kuma daga kwankwasonsa zuwa ƙasa ya yi kamar wuta; haske kuma mai walƙiya sosai kewaye da shi.
28 বৃষ্টির দিনে মেঘের মধ্যে মেঘধনুকের মতোই তাঁর চারপাশে সেই আলো দেখা যাচ্ছিল। যা দেখা গেল তা ছিল সদাপ্রভুর মহিমার মতো। আমি যখন তা দেখলাম, আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম, এবং আমি একজনের রব শুনতে পেলাম।
Kamar kamannin bakan gizo a cikin gizagizai a ranar da aka yi ruwan sama, haka hasken da ya kewaye shi. Wannan shi ne kwatancin kamannin ɗaukakar Ubangiji. Sa’ad da na gani, sai na fāɗi rubda ciki, na kuma ji muryar wani tana magana.