< যাত্রাপুস্তক 7 >
1 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখো, আমি তোমাকে ফরৌণের কাছে ঈশ্বরের সমতুল্য করে দিয়েছি, এবং তোমার দাদা হারোণ তোমার ভাববাদী হবে।
Sai Ubangiji ya ce wa Musa, “Duba, na maishe ka kamar Allah ga Fir’auna, ɗan’uwanka Haruna kuma zai zama annabinka.
2 আমি তোমাকে যে আদেশ দিচ্ছি সেসব কথা তোমাকে বলতে হবে, এবং তোমার দাদা হারোণ ফরৌণকে বলুক যেন সে ইস্রায়েলীদের তার দেশ ছেড়ে যেতে দেয়।
Za ka faɗi kome da na umarce ka, ɗan’uwanka Haruna kuwa zai faɗa wa Fir’auna, yă bar Isra’ilawa su fita daga ƙasarsa.
3 কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করব, ও যদিও আমি মিশরে আমার চিহ্নের ও অলৌকিক কাজের সংখ্যা বৃদ্ধি করব,
Amma zan taurare zuciyar Fir’auna, kuma ko da na ninka mu’ujizai da kuma alamu a Masar,
4 তবুও সে তোমাদের কথা শুনবে না। পরে আমি মিশরের উপর আমার হাত বাড়াব এবং দণ্ডের ক্ষমতাশালী কাজের মাধ্যমে আমি আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনব।
ba zai saurare ku ba. Don haka zan miƙa hannuna a kan Masar, in murƙushe ta da bala’i iri-iri, bayan haka zan fitar da taron mutanen Isra’ila daga ƙasar Masar ta wurin hukuntaina masu girma.
5 আর আমি যখন মিশরের বিরুদ্ধে আমার হাত প্রসারিত করব ও সেখান থেকে ইস্রায়েলীদের বের করে আনব তখনই মিশরীয়রা জানবে যে আমিই সদাপ্রভু।”
Masarawa kuwa za su san cewa ni ne Ubangiji sa’ad da na miƙa hannuna a kan Masar, na kuma fitar da Isra’ilawa daga gare ta.”
6 মোশি ও হারোণকে সদাপ্রভু যে আদেশ দিলেন তাঁরা ঠিক তাই করলেন।
Musa da Haruna suka aikata yadda Ubangiji ya umarce su.
7 তাঁরা যখন ফরৌণের সঙ্গে কথা বললেন তখন মোশির বয়স আশি ও হারোণের তিরাশি বছর।
Musa yana da shekara tamanin da haihuwa, Haruna kuma yana da shekara tamanin da uku, sa’ad da suka yi magana da Fir’auna.
8 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Ubangiji ya ce wa Musa da Haruna,
9 “ফরৌণ যখন তোমাদের বলবে, ‘একটি অলৌকিক কাজ করে দেখাও,’ তখন হারোণকে বোলো, ‘তোমার ছড়িটি নাও ও ফরৌণের সামনে সেটি নিক্ষেপ করো,’ আর সেটি একটি সাপে পরিণত হবে।”
“Sa’ad da Fir’auna ya ce muku, ‘Aikata wani al’ajabi,’ sai ka ce wa Haruna, ‘Ɗauki sandanka ka jefa shi a ƙasa, a gaban Fir’auna,’ zai kuwa zama maciji.”
10 অতএব মোশি ও হারোণ ফরৌণের কাছে গেলেন এবং সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন ঠিক সেরকমই করলেন। হারোণ ফরৌণের ও তাঁর কর্মকর্তাদের সামনে তাঁর ছড়িটি নিক্ষেপ করলেন ও সেটি একটি সাপে পরিণত হল।
Sai Musa da Haruna suka tafi wurin Fir’auna, suka yi yadda Ubangiji ya umarce su. Haruna ya jefa sandansa ƙasa, a gaban Fir’auna da bayinsa, sai sandan ya zama maciji.
11 ফরৌণ তখন পণ্ডিতদের ও গুনিনদের ডেকে পাঠালেন, এবং সেই মিশরীয় জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার মাধ্যমে একই কাজ করল:
Fir’auna kuwa ya kira masu hikima da masu sihiri, sai bokayen Masarawa ma suka yi irin abubuwan nan da bokancinsu.
12 প্রত্যেকে নিজের নিজের ছড়ি নিক্ষেপ করল এবং তা সাপে পরিণত হল। কিন্তু হারোণের ছড়িটি তাদের ছড়িগুলি গিলে ফেলল।
Kowannensu ya jefa sandansa ƙasa, ya kuwa zama maciji. Amma sandan Haruna ya haɗiye sandunansu.
13 তবুও ফরৌণের হৃদয় কঠিন হল ও তিনি তাদের কথা শুনতে চাননি, যেমন সদাপ্রভু বলেছিলেন।
Duk da haka zuciyar Fir’auna ta taurare, bai kuwa saurare su ba, kamar dai yadda Ubangiji ya riga ya faɗa.
14 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় অনমনীয়; সে লোকদের যেতে দিতে চায় না।
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Zuciyar Fir’auna taurariya ce, ya ƙi yă bar mutanen su tafi.
15 সকালে ফরৌণ যখন নদীর কাছে যাবে তখন তুমিও তার কাছে যেয়ো। নীলনদের তীরে তার সম্মুখীন হোয়ো, এবং তোমার সেই ছড়িটি হাতে রেখো যেটি একটি সাপে পরিণত হয়েছিল।
Ka je wurin Fir’auna da safe, yayinda za shi kogi. Ka jira a bakin Nilu don ka sadu da shi, ka ɗauki sandan nan da ya canja zuwa maciji a hannunka.
16 পরে তাকে বোলো, ‘হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু, আপনার কাছে আমাকে একথা বলতে পাঠিয়েছেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা মরুপ্রান্তরে আমার আরাধনা করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তুমি সেকথা শোনোনি।
Sa’an nan ka ce masa, ‘Ubangiji, Allah na Ibraniyawa, ya aiko ni in faɗa maka, Ka bar mutanena su tafi domin su yi mini sujada a hamada. Amma har yanzu ba ka yi biyayya ba.
17 সদাপ্রভু একথাই বলেন: এর দ্বারাই তোমরা জানতে পারবে যে আমিই সদাপ্রভু: যে ছড়িটি আমার হাতে ধরা আছে সেটি দিয়ে আমি নীলনদের জলে আঘাত করব, আর তা রক্তে পরিণত হবে।
Ga abin da Ubangiji ya ce, da wannan za ka san cewa ni ne Ubangiji. Da sandan da yake hannuna zan bugi ruwan Nilu, zai kuma zama jini.
18 নীলনদে মাছ মারা যাবে, এবং তার ফলে নদীতে দুর্গন্ধ ছড়াবে; মিশরীয়রা এর জলপান করতে পারবে না।’”
Kifi a ciki Nilu za su mutu, ruwan kuma zai yi ɗoyi; Masarawa ba za su iya shan ruwansa ba.’”
19 সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বোলো, ‘তোমার ছড়িটি নাও এবং মিশরের সব স্রোতোজলের উপর—নদীর ও খালের উপর, পুকুরের ও সব জলাধারের উপর—তোমার হাত বাড়াও ও সেসব রক্তে পরিণত হবে।’ মিশরে সর্বত্র রক্তই থাকবে, এমনকি কাঠের ও পাথরের পাত্রেও থাকবে।”
Ubangiji ya ce wa Musa, “Ka ce wa Haruna, ‘Ka ɗauki sandanka, ka miƙa hannunka kan ruwan Masar, kan kogunansu da rafuffukansu da kududdufansu da kuma dukan tafkunansu, za su zama jini.’ Jini zai kasance ko’ina a Masar, har ma a cikin abubuwan ajiyar ruwansu da aka yi da itace da kuma dutse.”
20 মোশি ও হারোণ ঠিক তাই করলেন যা সদাপ্রভু তাঁদের করার আদেশ দিয়েছিলেন। ফরৌণ ও তাঁর কর্মকর্তাদের সামনে তিনি তাঁর ছড়িটি বাড়িয়ে দিলেন ও নীলনদের জলে আঘাত করলেন ও সব জল রক্তে পরিণত হল।
Musa da Haruna suka yi yadda Ubangiji ya umarta. Ya ɗaga sandansa a gaban Fir’auna da bayinsa, ya bugi ruwan Nilu, dukan ruwan kuwa ya zama jini.
21 নীলনদে মাছ মারা গেল, এবং নদীতে এত দুর্গন্ধ ছড়াল যে মিশরীয়রা সেটির জলপান করতে পারল না। মিশরে সর্বত্র রক্ত ছড়িয়ে পড়েছিল।
Kifin da suke cikin Nilu suka mutu, kogin kuwa ya yi wari sosai yadda Masarawa ba su iya shan ruwan ba. Jini ya bazu ko’ina a Masar.
22 কিন্তু মিশরের জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার দ্বারা একই কাজ করল, এবং ফরৌণের হৃদয় কঠিন হল; তিনি মোশি ও হারোণের কথা শোনেননি, ঠিক যেমনটি সদাপ্রভু বলেছিলেন।
Amma bokayen Masar ma suka yi abubuwan nan da sihirinsu, sai zuciyar Fir’auna ta taurare; bai saurari Musa da Haruna ba, kamar dai yadda Ubangiji ya riga ya faɗa.
23 পরিবর্তে, তিনি তাঁর প্রাসাদে ফিরে গেলেন, এবং এমনকি এতে কিছুই মনে করলেন না।
A maimakon yă saurara, sai ya juya ya koma fadarsa, bai ma damu da abin da aka yi ba.
24 আর মিশরীয়রা সবাই পানীয় জল পাওয়ার জন্য নীলনদের পাশে কুয়ো খুঁড়েছিল, কারণ তারা নদীর জলপান করতে পারেনি।
Sai dukan Masarawa suka yi ta tonon gefen Nilu don su sami ruwan sha, domin ba su iya shan ruwan kogin ba.
25 সদাপ্রভু নীলনদের উপর আঘাত হানার পর সাত দিন কেটে গেল।
Kwana bakwai suka wuce bayan da Ubangiji ya bugi kogin.