< যাত্রাপুস্তক 40 >

1 পরে সদাপ্রভু মোশিকে বললেন:
Sa’an nan Ubangiji ya ce wa Musa,
2 “প্রথম মাসের প্রথম দিনে সমাগম তাঁবু, সেই আবাসটি প্রতিষ্ঠিত করো।
“Ka kafa tabanakul, da Tentin Sujada, a kan rana ta fari ga watan fari.
3 বিধিনিয়মের সিন্দুকটি সেটির মধ্যে রেখে দাও এবং সিন্দুকটি পর্দা দিয়ে ঢেকে দাও।
Ka sa akwatin Alkawari a cikinsa, sa’an nan ka rufe shi da labule.
4 টেবিলটি এনে সেটির উপরে সব জিনিসপত্র সাজিয়ে রাখো। পরে দীপাধারটি এনে সেটির প্রদীপগুলি জ্বালিয়ে দাও।
Ka shigar da teburin ka shirya kayayyakin a kansa. Sa’an nan ka shigar da wurin ajiye fitilan ka kuma sa fitilunsa.
5 বিধিনিয়মের সিন্দুকটির সামনে সোনার ধূপবেদিটি এনে রাখো এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।
Ka sa bagaden zinariya na ƙona turare a gaban akwatin Alkawari, ka kuma sa labule a ƙofar shiga tabanakul.
6 “সমাগম তাঁবুর, সেই আবাসের প্রবেশদ্বারের সামনে হোমবলির বেদিটি এনে রাখো;
“Ka ajiye bagade na yin hadaya ta ƙonawa a gaban ƙofar tabanakul, da Tentin Sujada;
7 সমাগম তাঁবু ও বেদির মাঝখানে গামলাটি এনে রাখো এবং তাতে জল ভরে দাও।
ka ajiye daron tsakanin Tentin Sujada da bagaden, ka kuma zuba ruwa a cikinsa.
8 সেটির চারপাশের প্রাঙ্গণটি সাজিয়ে রাখো এবং সেই প্রাঙ্গণের প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।
Ka yi fili kewaye da shi, ka kuma sa labule a ƙofar shiga filin.
9 “অভিষেক-তেল নাও এবং সমাগম তাঁবু ও সেখানকার সবকিছু অভিষিক্ত করো; সেটি ও সেখানকার সব আসবাবপত্র পবিত্র করো, এবং তা পবিত্র হয়ে যাবে।
“Ka ɗauki man shafewa ka shafe tabanakul da duka abin da yake cikinsa; ka keɓe shi da dukan kayayyakinsa, zai zama tsarkake.
10 পরে হোমবলির বেদিটি ও সেটির সব পাত্র অভিষিক্ত করো; বেদিটি অভিষিক্ত করো, এবং তা মহাপবিত্র হয়ে যাবে।
Sa’an nan ka shafe bagaden hadaya ta ƙonawa da kayansa; ka keɓe bagaden, zai zama mai tsarki.
11 গামলা ও সেটির মাচাটি অভিষিক্ত করো এবং সেগুলি পবিত্রও করো।
Ka shafe daron da wurin ajiyarsa, ka kuma keɓe su.
12 “হারোণ ও তার ছেলেদের সমাগম তাঁবুর প্রবেশদ্বারের কাছে নিয়ে এসো এবং তাদের জল দিয়ে স্নান করাও।
“Ka kawo Haruna da’ya’yansa a ƙofar Tentin Sujada ka wanke su da ruwa.
13 পরে হারোণকে পবিত্র পোশাকগুলি পরিয়ে দাও, তাকে অভিষিক্ত করো এবং তাকে পবিত্র করো, যেন সে যাজকরূপে আমার সেবা করতে পারে।
Sa’an nan ka sa wa Haruna tsarkakun riguna, ka shafe shi, ka kuma keɓe shi don yă yi mini hidima a matsayin firist.
14 তার ছেলেদের নিয়ে এসো এবং তাদের নিমা পরাও।
Ka kawo’ya’yansa maza ka sa musu taguwoyi.
15 যেভাবে তাদের বাবাকে অভিষিক্ত করলে, ঠিক সেভাবে তাদেরও অভিষিক্ত করো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে। তাদের এই অভিষেক এমন এক যাজকত্বের জন্য হবে, যা তাদের বংশপরম্পরা ধরে চলতে থাকবে।”
Ka shafe su yadda ka shafe mahaifinsu, don su yi mini hidima a matsayin firistoci. Shafe musu man, zai sa su zama firistoci na ɗinɗinɗin, dukan zamanansu.”
16 সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ঠিক সেই অনুসারেই তিনি সবকিছু করলেন।
Musa ya aikata dukan kome yadda Ubangiji ya umarce shi.
17 অতএব দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত হল।
Da haka aka kafa tabanakul, a rana ta fari ga wata na fari a shekara ta biyu.
18 মোশি যখন সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত করলেন, তখন তিনি ভিতগুলি সঠিক স্থানে বসালেন, কাঠামোগুলি দাঁড় করালেন, আগলগুলি ঢুকিয়ে দিলেন এবং খুঁটিগুলি পুঁতে দিলেন।
Sa’ad da Musa ya kafa tabanakul, ya sa rammuka a wurinsu, ya sa katakan, ya kuma sa sandunan, ya kakkafa dogayen sandunan.
19 পরে তিনি সমাগম তাঁবুর উপরে তাঁবু বিছিয়ে দিলেন এবং তাঁবুর উপরে আবরণ দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
Sa’an nan ya shimfiɗa tentin a bisa tabanakul, ya kuma sa murfi a bisa tentin, yadda Ubangiji ya umarce shi.
20 তিনি বিধিনিয়মের ফলকগুলি নিলেন এবং সেগুলি সিন্দুকে রেখে দিলেন, সেই সিন্দুকের সাথে খুঁটিগুলি জুড়ে দিলেন ও সেটির উপরে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি রেখে দিলেন।
Ya ɗauki dokokin Alkawari ya sa a cikin akwatin, ya kuma zura sandunan a zoban akwatin, sa’an nan ya sa murfin kafara a bisansa.
21 পরে তিনি সেই সিন্দুকটি সমাগম তাঁবুতে নিয়ে এলেন এবং আড়ালকারী পর্দাটি ঝুলিয়ে দিলেন ও বিধিনিয়মের সেই সিন্দুকটি আড়াল করে রাখলেন, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Sai ya kawo akwatin a cikin tabanakul, ya kuma rataye labulen rufewa ya tsare akwatin Alkawarin, yadda Ubangiji ya umarce shi.
22 মোশি সেই টেবিলটি সমাগম তাঁবুতে, পর্দার বাইরে, আবাসের উত্তর দিকে রেখে দিলেন
Musa ya sa teburin a Tentin Sujada, a gefen arewa na tabanakul waje da labulen.
23 এবং সদাপ্রভুর সামনে সেটির উপরে রুটি সাজিয়ে রাখলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
Ya shirya burodin a kai a gaban Ubangiji, yadda Ubangiji ya umarce shi.
24 তিনি সেই দীপাধারটি সমাগম তাঁবুতে, টেবিলের বিপরীতে, আবাসের দক্ষিণ দিকে রেখে দিলেন
Ya sa wurin ajiye fitilan a Tentin Sujada ɗaura da teburin a gefen kudu na tabanakul
25 এবং সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
ya kuma shirya fitilun a gaban Ubangiji, yadda Ubangiji ya umarce shi.
26 মোশি সোনার বেদিটি সমাগম তাঁবুতে পর্দার সামনে রেখে দিলেন
Musa ya sa bagaden zinariya a cikin Tentin Sujada a gaban labulen
27 এবং সেটির উপরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
ya ƙone turare mai ƙanshi a kai, yadda Ubangiji ya umarce shi.
28 পরে তিনি সমাগম তাঁবুর প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দিলেন।
Sa’an nan ya sa labule a ƙofar shiga na tabanakul.
29 তিনি হোমবলির বেদিটি সমাগম তাঁবুর, সেই আবাসের প্রবেশদ্বারের কাছে রেখে দিলেন, এবং সেটির উপরে হোমবলি ও শস্য-নৈবেদ্য উৎসর্গ করলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
Ya sa bagaden hadaya ta ƙonawa kusa da ƙofar tabanakul, Tentin Sujada, sa’an nan ya miƙa hadaya ta ƙonawa da hadaya ta gari a kansa, yadda Ubangiji ya umarce shi.
30 গামলাটি তিনি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে রেখে দিলেন ও ধোয়াধুয়ি করার জন্য তাতে জল ভরে রাখলেন,
Ya sa daro tsakanin Tentin Sujada da bagade, ya kuma zuba ruwa a cikinsa don wanki,
31 এবং মোশি এবং হারোণ ও তাঁর ছেলেরা সেই জল তাঁদের হাত পা ধোয়ার জন্য ব্যবহার করতেন।
a cikin kuwa Musa da Haruna da’ya’yansa maza sukan wanke hannunsa da ƙafafunsu.
32 যখনই তাঁরা সমাগম তাঁবুতে প্রবেশ করতেন বা বেদিটির কাছে যেতেন, তাঁরা নিজেদের ধোয়াধুয়ি করতেন, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Sukan yi wanka a duk sa’ad da suka shiga Tentin Sujada, ko in suka kusaci bagade, yadda Ubangiji ya umarci Musa.
33 পরে মোশি সমাগম তাঁবুর ও বেদির চারপাশে প্রাঙ্গণ তৈরি করলেন এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারে পর্দা লাগিয়ে দিলেন। আর এইভাবে মোশি কাজটি সমাপ্ত করলেন।
Sa’an nan Musa ya yi fili kewaye da tabanakul da kuma bagaden, ya rataye labule a ƙofar shiga filin. Da haka Musa ya gama aikin.
34 তখন মেঘ এসে সমাগম তাঁবুটি ঢেকে দিল, এবং সমাগম তাঁবুটি সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হয়ে উঠল।
Sa’an nan girgije ya rufe Tentin Sujada sai ɗaukakar Ubangiji ta cika tabanakul.
35 মোশি সমাগম তাঁবুতে প্রবেশ করতে পারেননি কারণ তা মেঘে ছেয়ে ছিল, এবং সদাপ্রভুর মহিমা সমাগম তাঁবুটি পরিপূর্ণ করে রেখেছিল।
Musa bai iya shiga Tentin Sujada ba domin girgije ya riga ya sauka a kansa, ɗaukakar Ubangiji kuwa ta cika tabanakul.
36 ইস্রায়েলীদের সব যাত্রায়, যখনই মেঘ সমাগম তাঁবুর উপর থেকে সরে যেত, তখনই তারা যাত্রা শুরু করত;
Cikin tafiyar Isra’ilawa duka, sukan kama tafiyarsu ne a duk sa’ad da girgijen ya tashi daga kan tabanakul.
37 কিন্তু মেঘ যদি না সরত, তবে যতদিন তা না সরত, ততদিন তারা যাত্রা শুরু করত না।
Idan girgijen bai tashi ba, ba za su tashi ba, sai a ranar da ya tashi.
38 অতএব ইস্রায়েলীদের সব যাত্রায় তাদের সকলের দৃষ্টিগোচরে দিনের বেলায় সদাপ্রভুর মেঘ সমাগম তাঁবুর উপরে থাকত, এবং রাতের বেলায় সেই মেঘে আগুন থাকত।
Gama a cikin tafiyarsu duka, girgijen Ubangiji yana kan tabanakul da rana, da dare kuwa wuta yake cikinsa domin dukan Isra’ilawa su gani.

< যাত্রাপুস্তক 40 >