< যাত্রাপুস্তক 30 >
1 “ধূপ জ্বালানোর জন্য বাবলা কাঠ দিয়ে একটি বেদি তৈরি কোরো।
“Ka yi bagade da itacen ƙirya don ƙona turare.
2 এটি 45 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া, এবং 90 সেন্টিমিটার উঁচু বর্গাকার হবে—এর শিংগুলি এর সাথে একই টুকরো দিয়ে গড়া হবে।
Zai zama murabba’i, tsawon zai zama kamu ɗaya, fāɗi kuma kamu ɗaya, amma tsayin yă zama kamu biyu, ƙahoninsa kuma su zama ɗaya da shi.
3 এর চূড়া ও সবদিক এবং শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিয়ো, এবং এর চারপাশে সোনার এক ছাঁচ তৈরি কোরো।
Ka dalaye bisansa da kuma dukan gefe-gefensa da kuma ƙahoninsa da zinariya zalla, ka kuma yi zubi na zinariya kewaye da shi.
4 সেই ছাঁচের তলায় বেদিটির জন্য সোনার দুটি আংটা তৈরি কোরো—বেদিটি বহন করার ক্ষেত্রে ব্যবহৃত খুঁটিগুলি ধরে রাখার জন্য বিপরীত দিকগুলির প্রত্যেকটিতে দুটি দুটি করে আংটা তৈরি কোরো।
Ka yi zobai biyu na zinariya domin bagade a ƙarƙashin zubin, biyu a gefe da gefe su fuskanci juna, don su riƙe sandunan da ake amfani da su don ɗaukarsa.
5 বাবলা কাঠ দিয়ে খুঁটিগুলি তৈরি কোরো এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো।
Ka yi sandunan nan da itacen ƙirya, ka dalaye su da zinariya.
6 যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটিকে আড়াল করে রাখে, সেটির সামনের দিকে—যে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি বিধিনিয়মের ফলকগুলির উপরে থাকে, সেটির সামনে—সেই বেদিটি রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব।
Ka sa bagaden a gaban labulen da yake gaban akwatin alkawari, a gaba murfin kafara wanda yake bisa akwatin alkawari, inda zan sadu da kai.
7 “প্রতিদিন সকালে হারোণ যখন প্রদীপগুলি পরিষ্কার করবে তখন তাকে বেদিতে সুগন্ধি ধূপ জ্বালাতে হবে।
“Haruna zai ƙone turare a bisa bagaden kowace safiya, sa’ad da yake shirya fitilu.
8 আবার গোধূলিবেলায় সে যখন প্রদীপগুলি জ্বালাবে তখনও তাকে ধূপ জ্বালাতে হবে, যেন আগামী বংশপরম্পরায় সদাপ্রভুর সামনে নিয়মিতভাবে ধূপ জ্বলে।
Dole Haruna yă ƙone turare sa’ad da ya ƙuna fitilu da yamma, ta haka za a riƙa ƙona turare a gaban Ubangiji, daga tsara zuwa tsara.
9 এই বেদিতে আর অন্য কোনো ধূপ বা কোনো হোমবলি বা শস্য-নৈবেদ্য উৎসর্গ কোরো না, এটির উপরে কোনো পেয়-নৈবেদ্য ঢেলো না।
Ba za a ƙona wani irin turare dabam a bisa wannan bagade ba, ba kuma za a miƙa hadaya ta ƙonawa, ko ta hatsi, ko ta sha a bisansa ba.
10 বছরে একবার হারোণ বেদির শিংগুলির উপরে প্রায়শ্চিত্ত সাধন করবে। এই বাৎসরিক প্রায়শ্চিত্তটি আগামী বংশপরম্পরায় প্রায়শ্চিত্তকারক পাপার্থক বলির রক্ত দিয়ে করতে হবে। সদাপ্রভুর উদ্দেশে এটি অতি পবিত্র।”
Sau ɗaya a shekara, Haruna zai yi kafara a bisa ƙahoninsa. Dole a yi wannan kafara ta shekara-shekara da jinin kafara ta hadaya don zunubi daga tsara zuwa tsara. Gama bagaden mafi tsarki ne ga Ubangiji.”
11 পরে সদাপ্রভু মোশিকে বললেন,
Sa’an nan Ubangiji ya ce wa Musa,
12 “ইস্রায়েলীদের সংখ্যা গণনা করার জন্য যখন তুমি তাদের জনগণনা করবে, তখন গণিত হওয়ার সময় প্রত্যেককে তার জীবনের জন্য সদাপ্রভুকে এক মুক্তিপণ দিতে হবে। তুমি তাদের সংখ্যা গণনা করার সময় তখন আর তাদের উপর কোনও আঘাত নেমে আসবে না।
“Sa’ad da za ku ƙidaya Isra’ilawa, dole kowanne yă biya domin yă fanshe kansa ga Ubangiji a lokacin da aka ƙidaya shi. Ta haka babu wata annobar da za tă buge su sa’ad da kuke ƙidaya su.
13 যারা ইতিমধ্যেই গণিত হয়ে গিয়েছে, সেই লোকজনের মধ্যে যে কেউ আসবে, তাকে পবিত্রস্থানের শেকল অনুসারে আধ শেকল দিতে হবে, এক শেকলের ওজন কুড়ি গেরা। এই আধ শেকল সদাপ্রভুর উদ্দেশে দত্ত এক উপহার।
Kowannen da ya ƙetare zuwa wurin waɗanda aka riga aka ƙidaya, dole yă ba da rabin shekel, bisa ga ma’aunin shekel na tsattsarkan wuri, wanda nauyinsa garwa ashirin ne. Wannan rabin shekel hadaya ce ga Ubangiji.
14 এদিকে আসা যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি, তারা সদাপ্রভুর উদ্দেশে এক নৈবেদ্য উৎসর্গ করবে।
Duk waɗanda suka ƙetare, waɗanda shekarunsu ya kai ashirin ko fiye, za su ba da hadaya ga Ubangiji.
15 তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত করতে গিয়ে তুমি যখন সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করবে, তখন ধনবান লোক আধ শেকলের বেশি দেবে না এবং দরিদ্রও কম দেবে না।
Masu arziki ba za su bayar fiye da rabin shekel ba, talakawa kuma ba za su bayar ƙasa da haka ba, sa’ad da za ku yi hadaya ga Ubangiji don kafara rayukanku.
16 ইস্রায়েলীদের কাছ থেকে প্রায়শ্চিত্তকারী অর্থ গ্রহণ কোরো এবং সেই অর্থ সমাগম তাঁবুর সেবাকাজে ব্যবহার কোরো। সদাপ্রভুর সামনে ইস্রায়েলীদের জন্য এক স্মারক হয়ে থেকে তা তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত করবে।”
Ku karɓi kuɗin kafara daga hannun Isra’ilawa, ku yi amfani da shi domin hidimar Tentin Sujada. Zai zama abin tunawa ga Isra’ilawa a gaban Ubangiji, don su yi kafarar rayukansu.”
17 পরে সদাপ্রভু মোশিকে বললেন,
Sa’an nan Ubangiji ya ce wa Musa,
18 “ধোয়াধুয়ি করার জন্য ব্রোঞ্জের একটি গামলা ও ব্রোঞ্জ দিয়ে সেটির মাচাও তৈরি কোরো। সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে সেটি রেখো, এবং সেটিতে জল ভরে দিয়ো।
“Ka yi daro na tagulla, ka yi masa ƙafafun da za a ajiye shi da tagulla don wanki. Ka ajiye shi tsakanin Tentin Sujada da bagade, ka zuba ruwa a ciki.
19 সেখান থেকে জল নিয়ে হারোণ ও তার ছেলেদের তাদের হাত পা ধুতে হবে।
Haruna da’ya’yansa maza za su wanke hannuwansu da ƙafafunsu da ruwan da yake cikinsa.
20 যখনই তারা তাঁবুর ভিতরে প্রবেশ করবে, তারা জল দিয়ে নিজেদের ধুয়ে ফেলবে, যেন তারা মারা না যায়। এছাড়াও, যখন তারা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার মাধ্যমে পরিচর্যা করার জন্য সেই বেদির নিকটবর্তী হবে,
Duk lokacin da suka shiga Tentin Sujada, za su yi wanka, don kada su mutu. Duk lokacin da suka yi kusa da bagade don hidima ta miƙa hadayar da aka yi wa Ubangiji da wuta,
21 তখনও তারা তাদের হাত পা ধুয়ে নেবে, যেন তারা মারা না যায়। আগামী বংশপরম্পরায় হারোণ ও তার বংশধরদের জন্য এ এক দীর্ঘস্থায়ী বিধি হবে।”
za su wanke hannuwansu da ƙafafunsu, don kada su mutu. Wannan za tă zama dawwammamiyar farilla domin Haruna da zuriyarsa daga tsara zuwa tsara.”
22 পরে সদাপ্রভু মোশিকে বললেন,
Sa’an nan Ubangiji ya ce wa Musa,
23 “তুমি এই সুন্দর সুন্দর মশলাগুলি নিও: 500 শেকল তরল গন্ধরস, এর অর্ধেক পরিমাণ (অর্থাৎ 250 শেকল) সুগন্ধি দারুচিনি, 250 শেকল সুগন্ধি বচ,
“Ka ɗauki waɗannan kayan yaji masu kyau, shekel 500 na ruwan mur, rabin turaren sinnamon mai daɗin ƙanshi shekel 250, shekel 250 na turaren wuta mai ƙanshi,
24 500 শেকল নীরসে ধরনের দারুচিনি—সবই পবিত্রস্থানের শেকল অনুসারে—এবং এক হিন জলপাই তেল।
shekel 500 na kashiya, duk bisa ga ma’aunin shekel na tsattsarkan wuri, da moɗa na man zaitun.
25 এগুলি দিয়ে সুগন্ধি দ্রব্যাদির প্রস্তুতকারকের হস্তকলার মতো করে পবিত্র এক অভিষেক-তেল, সুগন্ধি এক মিশ্রণ তৈরি কোরো।
Da waɗannan za ka yi man shafewa mai tsarki, yadda mai yin turare yake yi. Zai zama man shafewa mai tsarki.
26 পরে সমাগম তাঁবু, বিধিনিয়মের সিন্দুক,
Sa’an nan ka yi amfani da shi don shafa wa Tentin Sujada, da akwatin alkawari,
27 টেবিল ও তার সব জিনিসপত্র, দীপাধার ও তার আনুষঙ্গিক উপকরণ, ধূপবেদি,
da tebur da kuma dukan kayansa, da wurin ajiye fitila da dukan kayansa, da bagaden ƙona turare,
28 হোমবলির বেদি ও তার সব বাসনপত্র, এবং গামলা ও তার মাচাটি অভিষিক্ত করার জন্য তা ব্যবহার কোরো।
bagaden hadaya ta ƙonawa da dukan kayansa, da daro da mazauninsa.
29 সেগুলি তুমি পবিত্র করবে, যেন সেগুলি অতি পবিত্র হয়ে যায় এবং যা কিছু সেগুলির সংস্পর্শে আসবে সেগুলিও পবিত্র হয়ে যাবে।
Za ka tsarkake su don su zama mafi tsarki, kuma duk abin da ya taɓa su, zai zama mai tsarki.
30 “হারোণ ও তার ছেলেদের অভিষিক্ত এবং পবিত্র কোরো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে।
“Ka shafe Haruna da’ya’yansa maza, ka kuma tsarkake su don su yi mini hidima a matsayin firistoci.
31 ইস্রায়েলীদের বোলো, ‘আগামী বংশপরম্পরায় এটিই হবে আমার পবিত্র অভিষেক-তেল।
Ka faɗa wa Isra’ilawa, ‘Wannan mai, zai zama mai tsarki ne a gare ni don shafewa, daga tsara zuwa tsara.
32 অন্য কোনো মানুষের দেহে এটি ঢেলো না এবং একই প্রস্তুতপ্রণালী ব্যবহার করে অন্য কোনো তেল তৈরি কোরো না। এটি পবিত্র, আর তোমাদের এটি পবিত্র বলেই গণ্য করতে হবে।
Kada a zuba a jikunan mutane, kada kuma a yi wani mai irinsa. Wannan mai, mai tsarki ne, za ku kuma ɗauke shi a matsayi mai tsarki.
33 যে কেউ এটির মতো সুগন্ধি তৈরি করে এবং একজন যাজক ছাড়া অন্য কোনো মানুষের গায়ে ঢেলে দেয়, তাকে তার লোকজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে।’”
Duk wanda ya yi irin wannan mai, duk wanda kuma ya shafa shi a kan wani wanda yake ba firist ba, za a ware shi daga mutanensa.’”
34 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমপরিমাণে সুগন্ধি মশলাপাতি—আঠা রজন, নখী, কুন্দুরু—এবং খাঁটি গুগগুল নিয়ো,
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Ka ɗauki kayan yaji mai ƙanshi, resin na gum, da onika, da galbanum, da kuma zallan lubban, duk nauyinsu yă zama daidai.
35 এবং একজন সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতকারকের হস্তকলার মতো করে ধূপের এক সুগন্ধি মিশ্রণ তৈরি কোরো। এটি যেন লবণাক্ত এবং খাঁটি ও পবিত্র হয়।
Ka yi turare mai ƙanshi yadda mai yin turare yake yi. A sa masa gishiri, yă zama tsabtatacce, tsarkakakke.
36 তা থেকে কিছুটা পিষে গুঁড়ো করে নিও এবং তা সমাগম তাঁবুতে বিধিনিয়মের সেই সিন্দুকটির সামনে এনে রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব। এটি তোমাদের কাছে অতি পবিত্র হবে।
Ka ɗiba kaɗan daga ciki, ka niƙa, ka ajiye a gaban akwatin alkawari a cikin Tentin Sujada, inda zan sadu da kai. Zai zama mafi tsarki a gare ku.
37 এই প্রস্তুতপ্রণালী দিয়ে নিজেদের জন্য তোমরা কোনো ধূপ তৈরি কোরো না; সদাপ্রভুর উদ্দেশে এটি পবিত্র বলে গণ্য কোরো।
Kada ku yi wani turare irinsa wa kanku; ku ɗauke shi a matsayi mai tsarki ga Ubangiji.
38 যে কেউ এটির সুগন্ধ উপভোগ করার জন্য এটির মতো ধূপ তৈরি করবে, তাকে তার লোকজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে।”
Duk wanda ya yi irinsa don jin daɗin ƙanshinsa, dole a ware shi daga mutanensa.”