< যাত্রাপুস্তক 23 >

1 “মিথ্যা গুজব ছড়িয়ো না। এক বিদ্বেষপরায়ণ সাক্ষী হওয়ার দ্বারা কোনও দোষী লোককে সাহায্য কোরো না।
“Kada ku baza rahoton ƙarya. Kada kuma ku haɗa baki da mugayen mutane har da ku zama munafukai ta wurin ba da shaidar ƙarya.
2 “অন্যায় করার ক্ষেত্রে জনসাধারণের অনুগামী হোয়ো না। কোনো মামলায় তুমি যখন সাক্ষ্য দাও, তখন জনসাধারণের পক্ষ নিয়ে ন্যায়বিচার বিকৃত কোরো না,
“Kada ku yi abin da ba daidai ba, don galibin mutane suna yin haka. Sa’ad da kuke ba da shaida a gaban shari’a, kada ku ba da shaidar ƙarya a kauce wa gaskiya don ku faranta wa taron jama’a rai.
3 এবং কোনো মামলায় কোনও দরিদ্র লোকের প্রতি পক্ষপাতিত্ব কোরো না।
Kada ku yi wa matalauci sonkai a gaban shari’a.
4 “তোমার শত্রুর বলদ অথবা গাধাকে যদি তুমি পথভ্রষ্ট হয়ে চরতে দেখো, তবে নিঃসন্দেহে সেটি ফিরিয়ে দেবে।
“In ka ga saniyar abokin gābanka, ko jakinsa ya ɓace, ka yi ƙoƙari ka mai da shi wurinsa.
5 যে তোমাকে ঘৃণা করে, এমন কোনও লোকের গাধাকে যদি তুমি সেটির ভারের তলায় চাপা পড়তে দেখো, তবে সেটিকে সেখানে পড়ে থাকতে দিয়ো না; তুমি নিঃসন্দেহে সেটিকে ভারমুক্ত হতে সাহায্য করবে।
In ka ga jakin wani maƙiyinka ya fāɗi a ƙarƙashin kayan da ya ɗauka, kada ka bar shi can, ka yi ƙoƙari ka taimake shi.
6 “তোমাদের মধ্যবর্তী দরিদ্র লোকজনের মামলায় তাদের প্রতি যেন ন্যায়বিচার অস্বীকার করা না হয়।
“Kada ku kāsa yin adalci ga matalauci a wurin shari’a.
7 মিথ্যা দোষারোপ করা থেকে দূরে সরে থেকো এবং কোনও নির্দোষ বা সৎলোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ো না, কারণ আমি সেই দোষীকে বেকসুর খালাস হতে দেব না।
Ku yi nesa da ƙage. Kada ku kashe marar laifi tare da mai adalci, gama ba zan bar mugun yă tafi haka kawai ba.
8 “ঘুস নিয়ো না, কারণ যাদের দৃষ্টিশক্তি আছে, ঘুস তাদের অন্ধ করে তোলে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে।
“Kada ka karɓi cin hanci, gama cin hanci yakan makanta waɗanda suke gani, yakan kuma karkatar da maganar masu adalci.
9 “কোনও বিদেশির উপর জোরজুলুম কোরো না; তোমরা নিজেরাই জানো বিদেশি হয়ে থাকতে কেমন লাগে, কারণ তোমরাও মিশরে বিদেশিই হয়ে ছিলে।
“Kada ka zalunci baƙo, ku kanku kun san halin baƙunci, gama dā ku baƙi ne a Masar.
10 “ছয় বছর ধরে তুমি তোমার জমিতে বীজ বুনবে এবং শস্য কাটবে,
“Shekara shida za ku nome gonakinku ku girbe amfanin gonar,
11 কিন্তু সপ্তম বছরে সেই জমিটি অকর্ষিত ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেবে। তখন তোমাদের লোকজনের মধ্যবর্তী দরিদ্র লোকেরা সেখান থেকে হয়তো খাদ্যশস্য পাবে, এবং যা অবশিষ্ট থেকে যাবে তা হয়তো বন্যপশুরা খেতে পারবে। তোমার দ্রাক্ষাক্ষেতের ও জলপাই বাগানের ক্ষেত্রেও তুমি তাই কোরো।
amma a shekara ta bakwai za ku bar ƙasa tă huta. Sa’an nan matalautan da suke cikinku za su sami abinci daga cikinta, namun jeji kuma za su ci abin da aka bari. Ku yi haka da gonakinku na inabi, da na itatuwan zaitun.
12 “ছয় দিন তুমি কাজ কোরো, কিন্তু সপ্তম দিন কাজ কোরো না; যেন তোমার বলদ ও গাধা বিশ্রাম নিতে পারে, এবং তোমার পরিবারে জন্মানো ক্রীতদাস ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশি যেন চাঙ্গা থাকতে পারে।
“Kwana shida za ku yi aikinku, amma a rana ta bakwai, kada ku yi aiki, saboda saniyarku da jakinku su huta, haka kuma bawan da aka haifa a gidanku, da kuma baƙon da yake a cikinku yă wartsake.
13 “আমি তোমাকে যা যা বলেছি সেসবকিছু করার ক্ষেত্রে সাবধান থেকো। অন্যান্য দেবতাদের নাম ধরে ডেকো না; তোমার মুখে যেন তাদের কথা শোনাও না যায়।
“Ku mai da hankali, ku yi biyayya da duk abin da na faɗa muku. Kada ku kira sunaye waɗansu alloli; kada a ji su a bakinku.
14 “বছরে তিনবার তোমাকে আমার উদ্দেশে উৎসব পালন করতে হবে।
“Sau uku a shekara za ku yi mini biki.
15 “খামিরবিহীন রুটির উৎসব উদ্‌যাপন কোরো; সাত দিন ধরে খামিরবিহীন রুটি খেয়ো, যেমনটি আমি তোমাকে আদেশ দিয়েছি। আবীব মাসের নির্দিষ্ট সময়ে এরকমটি কোরো, কারণ সেই মাসেই তোমরা মিশর থেকে বেরিয়ে এসেছিলে। “কেউ যেন খালি হাতে আমার সামনে এসে না দাঁড়ায়।
“Ku yi Bikin Burodi Marar Yisti, kwana bakwai za ku ci burodi marar yisti, kamar yadda na umarce ku. Ku yi wannan a lokacin da aka ayana a watan Abib, gama a watan ne kuka fito daga Masar. “Kada wani yă zo a gabana hannu wofi.
16 “তোমার জমিতে বোনা ফসলের প্রথম ফল দিয়ে শস্যচ্ছেদনের উৎসব উদ্‌যাপন কোরো। “বছর-শেষে, জমি থেকে যখন তুমি তোমার শস্য সংগ্রহ করবে, তখন শস্য সংগ্রহের উৎসব উদ্‌যাপন কোরো।
“Ku yi Bikin Girbi da nunan fari na amfanin shuke-shuken gonarku. “Ku yi Bikin Tattarawa a ƙarshen shekara, sa’ad da kuka tattara amfani daga gonarku.
17 “বছরে তিনবার সব পুরুষকে সার্বভৌম সদাপ্রভুর সামনে এসে দাঁড়াতে হবে।
“Sau uku a shekara, maza duka za su bayyana a gaban Ubangiji Mai Iko Duka.
18 “খামিরযুক্ত কোনো কিছু সমেত আমার উদ্দেশে বলির রক্ত উৎসর্গ কোরো না। “আমার উৎসব-বলির মেদ যেন সকাল পর্যন্ত রেখে দেওয়া না হয়।
“Kada ku miƙa mini hadayar jini tare da wani abu mai yisti. “Ba za a bar kitsen bikin hadayata yă kwana ba.
19 “তোমার জমির সেরা প্রথম ফলটি তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে নিয়ে এসো। “ছাগ-শিশুকে তার মায়ের দুধে রান্না কোরো না।
“Dole ne ku kawo mafi kyau daga nunan fari na gonakinku a gidan Ubangiji Allahnku. “Kada ku dafa ɗan akuya a cikin madarar mahaifiyarsa.
20 “দেখো, পথে তোমাকে রক্ষা করার জন্য ও যে স্থানটি আমি তৈরি করে রেখেছি, সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে এক দূত পাঠাচ্ছি।
“Ga shi, zan aika mala’ika a gabanku, yă tsare ku a tafiyarku, yă kuma kawo ku wurin da na shirya.
21 তাঁর কথায় মনোযোগ দিয়ো এবং তিনি যা কিছু বলেন তা শুনো। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না; তিনি তোমার বিদ্রোহ ক্ষমা করবেন না, যেহেতু তাঁর মধ্যে আমার নাম আছে।
Ku saurare shi, ku kuma kasa kunne ga abin da yake faɗa. Kada ku yi masa tawaye; ba zai gafarta tawayenku ba, gama shi wakilina ne.
22 তিনি যা বলেন তা যদি তুমি সযত্নে শোনো এবং আমি যা কিছু বলি সেসব করো, তবে আমি তোমার শত্রুদের শত্রু হব ও যারা তোমার বিরোধিতা করে তাদের বিরোধিতা করব।
In kun kasa kunne sosai ga abin da yake faɗi, kuka kuma yi abin da na faɗa, zan zama magabci ga abokan gābanku, zan kuma yi hamayya da abokan hamayyanku.
23 আমার দূত তোমার আগে আগে যাবেন এবং ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, কনানীয়, হিব্বীয়, ও যিবূষীয়দের দেশে তোমাকে নিয়ে আসবেন, এবং আমি তাদের নিশ্চিহ্ন করে ফেলব।
Mala’ikana zai sha gabanku, yă kawo ku cikin ƙasar Amoriyawa, da Hittiyawa, da Ferizziyawa, da Kan’aniyawa, da Hiwiyawa, da kuma Yebusiyawa, zan kuma kawar da su.
24 তাদের দেবতাদের সামনে মাথা নত কোরো না বা তাদের আরাধনা কোরো না অথবা তাদের রীতিনীতি পালন কোরো না। তোমরা অবশ্যই তাদের ধ্বংস করবে এবং তাদের পুণ্য পাথরগুলি ভেঙে টুকরো টুকরো করে দেবে।
Kada ku durƙusa wa allolinsu, ko ku yi musu sujada, ko kuma ku bi al’adunsu. Za ku hallaka dukan allolinsu, ku kuma farfasa keɓaɓɓun duwatsunsu.
25 তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা কোরো, এবং তাঁর আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বজায় থাকবে। তোমার মধ্যে থেকে আমি সব রোগব্যাধি দূর করে দেব,
Ku bauta wa Ubangiji Allahnku, albarkansa kuwa za tă kasance a kan abincinku da ruwan shanku. Zan ɗauke cuta daga cikinku.
26 এবং তোমার দেশে কারোর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা থাকবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব।
A ƙasarku, mace ba za tă yi ɓari ba, ba kuma za a sami marar haihuwa ba. Zan ba ku tsawon rai.
27 “তোমার আগে আগে আমি আমার আতঙ্ক পাঠিয়ে দেব এবং যেসব জাতি তোমার সম্মুখীন হবে, তাদের প্রত্যেককে আমি বিশৃঙ্খল করে তুলব। তোমার সব শত্রুকে আমি পিছু ফিরে পালাতে বাধ্য করব।
“Zan aiki razanata a gabanku, in kuma sa ruɗami a cikin kowace al’ummar da za ku sadu da ita. Zan sa duk abokan gābanku su juye da baya, su gudu.
28 তোমার সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়দের তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে ভিমরুল পাঠিয়ে দেব।
Zan aiki rina a gabanku, su kori Hiwiyawa, Kan’aniyawa da kuma Hittiyawa.
29 কিন্তু এক বছরের মধ্যেই আমি তাদের তাড়িয়ে দেব না, কারণ দেশটি জনশূন্য হয়ে যাবে এবং বন্যপশুরা তোমার পক্ষে অত্যধিক বহুসংখ্যক হয়ে যাবে।
Amma ba a shekara guda zan kore muku su ba, don kada ƙasar tă zama kufai har namun jeji su fi ƙarfinku.
30 তোমার সামনে থেকে আমি তাদের একটু একটু করে তাড়িয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত তুমি সংখ্যায় যথেষ্ট পরিমাণে বেড়ে দেশের দখল নিতে পারছ।
Da kaɗan da kaɗan zan kore muku su, har yawanku yă kai yadda za ku mallaki ƙasar.
31 “লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত আমি তোমার সীমানা স্থাপন করব। যারা সেই দেশে বসবাস করে তাদের আমি তোমার হাতে তুলে দেব, এবং তোমার সামনে থেকে তুমি তাদের তাড়িয়ে দেবে।
“Zan kafa iyakokinku daga Jan Teku zuwa Bahar Rum, daga hamada kuma zuwa Kogi. Zan ba da mazaunan ƙasar a hannunku, za ku kuwa kore su daga gabanku.
32 তাদের সঙ্গে বা তাদের দেবতাদের সঙ্গে কোনও নিয়ম স্থির কোরো না।
Kada ku ƙulla yarjejjeniya da su, ko da allolinsu.
33 তোমার দেশে তাদের বসবাস করতে দিয়ো না, তা না হলে আমার বিরুদ্ধে তারা তোমাকে দিয়ে পাপ করাবে, কারণ তাদের দেবতাদের আরাধনা নিঃসন্দেহে তোমার পক্ষে এক ফাঁদ হয়ে উঠবে।”
Kada ku bari su zauna a cikin ƙasarku, in har kuka bar su, za su ɓata ku da zunubinsu na bautar allolinsu, har zai yă zama muku tarko.”

< যাত্রাপুস্তক 23 >