< যাত্রাপুস্তক 2 >

1 এদিকে লেবি বংশের একজন লোক এক লেবীয় মহিলাকে বিয়ে করলেন,
Ana nan, sai wani Balawe ya auri wata Balawiya,
2 আর সেই মহিলাটি গর্ভবতী হলেন ও এক পুত্রসন্তানের জন্ম দিলেন। যখন তিনি দেখলেন যে শিশুটি দেখতে খুব সুন্দর, তখন তিনি তাকে তিন মাস ধরে লুকিয়ে রাখলেন।
ta kuwa yi ciki, ta haifi ɗa. Sa’ad da ta ga jaririn kyakkyawa ne, sai ta ɓoye shi har watanni uku.
3 কিন্তু যখন তিনি তাকে আর লুকিয়ে রাখতে পারলেন না, তখন তিনি তার জন্য নলখাগড়া দিয়ে একটি ডালি তৈরি করলেন ও সেটিতে আলকাতরা ও পিচ লেপন করে দিলেন। পরে তিনি সেই শিশুটিকে সেটির মধ্যে শুইয়ে দিয়ে সেটি নীলনদের পাড়ে নলবনের মধ্যে রেখে দিলেন।
Amma da ba tă iya ɓoye shi kuma ba, sai ta yi kwandon kyauro ta shafa masa kwalta. Bayan haka sai ta sa jaririn a cikin kwandon, ta je ta ajiye kwandon tare da jaririn a cikin kyauro, a bakin kogin.
4 শিশুটির দিদি একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল তার ভাইয়ের প্রতি কী ঘটতে চলেছে।
’Yar’uwarsa ta tsaya da ɗan rata tana lura da abin da zai faru da shi.
5 পরে ফরৌণের মেয়ে নীলনদে স্নান করার জন্য নামলেন, এবং তাঁর পরিচারিকারা তাঁর পাশে পাশে নদীর পাড় ধরে হাঁটছিল। তিনি নলবনের মধ্যে সেই ডালিটি দেখতে পেলেন এবং সেটি তুলে আনার জন্য তিনি তাঁর ক্রীতদাসীকে পাঠালেন।
Sai’yar Fir’auna ta gangara zuwa kogi domin tă yi wanka, bayinta kuwa suna tafiya a bakin kogi. Sai ta ga kwandon a ciyawa, ta aiki ɗaya daga cikin masu hidimarta tă ɗauko mata.
6 তিনি সেটি খুললেন ও সেই শিশুটিকে দেখতে পেলেন। সে কাঁদছিল, আর তার জন্য তাঁর দুঃখ হল। “এ হিব্রু শিশুদের মধ্যেই একজন,” তিনি বললেন।
Da ta buɗe kwandon, sai ta ga yaro yana kuka, ta kuwa ji tausayinsa. Ta ce, “Wannan ɗaya daga cikin jariran Ibraniyawa ne.”
7 তখন সেই শিশুটির দিদি ফরৌণের মেয়েকে জিজ্ঞাসা করল, “আমি কি গিয়ে হিব্রু মহিলাদের মধ্যে একজনকে ডেকে আনব, যে আপনার জন্য এই শিশুটির শুশ্রুষা করবে?”
Sai’yar’uwarsa ta tambayi’yar Fir’auna, ta ce, “In tafi in samo ɗaya daga cikin matan Ibraniyawa tă yi miki renon yaron?”
8 “হ্যাঁ, যাও,” ফরৌণের মেয়ে উত্তর দিলেন। অতএব সেই মেয়েটি গিয়ে শিশুটির মাকে ডেকে আনল।
Sai ta amsa ta ce, “I, tafi.” Sai yarinyar ta tafi ta kawo mahaifiyar yaron.
9 ফরৌণের মেয়ে তাঁকে বললেন, “এই শিশুটিকে নিয়ে যাও ও আমার হয়ে এর শুশ্রুষা করো, আর আমি তোমাকে বেতন দেব।” অতএব সেই মহিলাটি শিশুটিকে নিয়ে তার শুশ্রুষা করলেন।
Diyar Fir’auna ta ce mata, “Ɗauki jaririn, ki yi mini renonsa, zan kuwa biya ki.” Saboda haka ta ɗauki yaron, ta yi renonsa.
10 শিশুটি যখন বড়ো হল, তখন তিনি তাকে ফরৌণের মেয়ের কাছে নিয়ে এলেন ও সে তাঁর ছেলে হয়ে গেল। “আমি তাকে জল থেকে টেনে তুলেছি,” এই বলে তিনি তার নাম দিলেন মোশি।
Sa’ad da ya yi girma, sai ta kawo shi wajen’yar Fir’auna, ya kuwa zama ɗanta, ta kuma ba shi suna Musa, tana cewa, “Na tsamo shi daga ruwa.”
11 একদিন, মোশি বড়ো হয়ে যাওয়ার পর, যেখানে তাঁর নিজস্ব লোকজনেরা ছিল, তিনি সেখানে গেলেন ও দেখলেন তারা কঠোর পরিশ্রম করছে। তিনি দেখতে পেলেন একজন মিশরীয় লোক একজন হিব্রু লোককে মারধর করছে, যে কি না তাঁর নিজস্ব লোকজনের মধ্যেই একজন।
Wata rana, bayan Musa ya yi girma, sai ya haura, ya tafi inda mutanensa suke, ya kuma ga yadda suke shan wahala da aiki. Ya ga wani mutumin Masar yana dūkan mutumin Ibraniyawa, ɗaya daga cikin mutanensa.
12 এদিক-ওদিক তাকিয়ে, কাউকে দেখতে না পেয়ে তিনি সেই মিশরীয় লোকটিকে হত্যা করলেন ও তাকে বালিতে পুঁতে দিলেন।
Da ya leƙa nan da can bai kuwa ga kowa ba, sai ya kashe mutumin Masar, ya ɓoye shi a yashi.
13 পরদিন তিনি বাইরে গেলেন ও দেখতে পেলেন দুজন হিব্রু লোক মারপিট করছে। যে অন্যায় করেছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কেন তোমার স্বজাতীয় হিব্রু ভাইকে মারছ?”
Kashegari ya fita, sai ya ga Ibraniyawa biyu suna faɗa. Ya tambayi mai laifin ya ce, “Don me kake bugun ɗan’uwanka, mutumin Ibraniyawa?”
14 সেই লোকটি বলল, “কে তোমাকে আমাদের উপর শাসক ও বিচারক নিযুক্ত করেছে? যেভাবে তুমি সেই মিশরীয় লোকটিকে হত্যা করেছিলে, সেভাবে আমাকেও কি হত্যা করার কথা ভাবছ?” তখন মোশি ভয় পেয়ে গিয়ে ভাবলেন, “আমি যা করেছি তা নিশ্চয় লোকেরা জেনে ফেলেছে।”
Mutumin ya ce masa, “Wa ya mai da kai mai mulki da mai hukunci a kanmu? Kana so ne ka kashe ni kamar yadda ka kashe mutumin Masar nan?” Sai Musa ya tsorata, ya yi tunani ya ce, “To, fa, abin nan da na yi, ya zama sananne.”
15 ফরৌণ যখন তা শুনতে পেলেন, তখন তিনি মোশিকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু মোশি ফরৌণের কাছ থেকে পালিয়ে মিদিয়নে বসবাস করতে চলে গেলেন, ও সেখানে গিয়ে তিনি এক কুয়োর পাড়ে বসে পড়লেন।
Da Fir’auna ya ji wannan, sai ya yi ƙoƙari yă kashe Musa, amma Musa ya gudu daga wajen Fir’auna, ya tafi ƙasar Midiyan inda ya zauna kusa da wata rijiya.
16 মিদিয়নীয় এক যাজকের সাতটি মেয়ে ছিল, এবং তারা তাদের বাবার মেষপালকে জলপান করাবার জন্য জল তুলতে ও জাবপাত্র ভরতে এসেছিল।
To, fa, akwai wani firist na Midiyan, yana da’ya’ya mata bakwai, suka zo su shayar da dabbobin mahaifinsu.
17 কয়েকজন মেষপালক সেখানে এসে তাদের তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে দাঁড়ালেন ও তাদের রক্ষাকর্তা হয়ে তাদের মেষপালকে জলপান করালেন।
Sai waɗansu makiyaya suka zo suka kore su, amma Musa ya tashi ya taimake su ya shayar da dabbobinsu.
18 সেই মেয়েরা যখন তাদের বাবা রূয়েলের কাছে ফিরে গেল, তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “আজ তোমরা কেন এত তাড়াতাড়ি ফিরে এলে?”
Da’yan matan suka komo wurin Reyuwel mahaifinsu, sai ya tambaye su ya ce, “Yaya kuka dawo da wuri yau?”
19 তারা উত্তর দিল, “একজন মিশরীয় লোক মেষপালকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। এমনকি তিনি আমাদের জন্য জল তুলে দিলেন ও আমাদের মেষপালকে জলপান করালেন।”
Suka amsa suka ce, “Wani mutumin Masar ne ya taimake mu daga hannun waɗansu makiyaya. Har ma ya ɗebo ruwa ya shayar da dabbobin.”
20 “আর তিনি কোথায়?” রূয়েল তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন। “তোমরা কেন তাঁকে ছেড়ে এলে? কিছু খাওয়ার জন্য তাঁকে নিমন্ত্রণ করো।”
Ya tambayi’yan matansa, “To ina yake? Don me kuka bar shi a can? A gayyace shi, yă zo, yă ci wani abu.”
21 মোশি সেই লোকটির সঙ্গে থাকতে সম্মত হলেন, যিনি মোশির সঙ্গে তাঁর মেয়ে সিপ্পোরার বিয়ে দিলেন।
Musa ya yarda yă zauna da mutumin wanda ya ba da’yarsa Ziffora aure da Musa.
22 সিপ্পোরা এক পুত্রসন্তানের জন্ম দিলেন, ও মোশি এই বলে তার নাম দিলেন গের্শোম যে “বিদেশভূমিতে আমি এক বিদেশি হয়ে গেলাম।”
Ziffora ta haifi wa Musa ɗa, ya kuma raɗa masa suna Gershom cewa, “Na zama baƙo a baƙuwar ƙasa.”
23 সুদীর্ঘ সময়কাল পার হয়ে যাওয়ার পর, মিশরের রাজা মারা গেলেন। ইস্রায়েলীরা তাদের ক্রীতদাসত্বের কারণে যন্ত্রণা পেয়ে গভীর আর্তনাদ করে উঠল, এবং তাদের ক্রীতদাসত্বের কারণে তাদের চাওয়া সাহায্যের আকুতি ঈশ্বরের কাছে পৌঁছে গেল।
Ana nan dai, a kwana a tashi, sai sarkin Masar ya mutu. Isra’ilawa suka yi kuka mai zafi saboda bautarsu mai wuya, sai kukar neman taimakonsu saboda bauta, ya kai wurin Allah.
24 ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়মটি তিনি স্মরণ করলেন।
Allah kuwa ya ji kukansu sai ya tuna da alkawarinsa da Ibrahim da Ishaku da Yaƙub.
25 অতএব ঈশ্বর ইস্রায়েলীদের দিকে দৃষ্টিপাত করলেন ও তাদের বিষয়ে উদ্বিগ্ন হলেন।
Sai Allah ya dubi Isra’ilawa, ya kuma damu da su.

< যাত্রাপুস্তক 2 >