< যাত্রাপুস্তক 17 >
1 সমগ্র ইস্রায়েলী জনসমাজ সদাপ্রভুর আদেশানুসারে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে করতে সীন মরুভূমি থেকে বের হয়ে এল। তারা রফীদীমে শিবির স্থাপন করল, কিন্তু সেখানে লোকজনের জন্য পানীয় জল ছিল না।
Jamii yote ya Israeli ili safiri kutoka nyikani ya Sinu, wakifuata maelekezo ya Yahweh. Walieka kambi Refidimu, lakini hapakuwa na maji ya watu kunywa.
2 তাই তারা মোশির সঙ্গে ঝগড়া-বিবাদ করে বলল, “আমাদের পানীয় জল দাও।” মোশি উত্তর দিলেন, “তোমরা কেন আমার সঙ্গে ঝগড়া-বিবাদ করছ? তোমরা কেন সদাপ্রভুর পরীক্ষা নিচ্ছ?”
Hivyo watu wakamlaumu Musa kwa hali yao na kusema, “Tupe maji ya kunywa.” Musa akasema, “Kwanini mnagombana na mimi? Kwanini mnajaribu Yahweh?”
3 কিন্তু লোকেরা সেখানে জলের জন্য তৃষ্ণার্ত হল এবং তারা মোশির বিরুদ্ধে অভিযোগ জানাল। তারা বলল, “কেন তুমি আমাদের ও আমাদের সন্তানসন্ততিকে এবং আমাদের গৃহপালিত পশুপালকে তৃষ্ণার্ত হয়ে মরে যাওয়ার জন্য মিশর থেকে বের করে এখানে নিয়ে এসেছ?”
Watu walikuwa na kiu sana, na waka mlalamikia Musa. Wakasema, “Kwanini umetutoa Misri? Ili utuue sisi na watoto wetu na mifugo yetu kwa kiu?”
4 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “এই লোকদের নিয়ে আমি কী করব? তারা তো প্রায় আমাকে পাথর মারার জন্য তৈরিই হয়ে আছে।”
Kisha Musa akamlilia Yahweh, “Nini ni fanya kwa hawa watu? Wako tayari ata kunipiga mawe.”
5 সদাপ্রভু মোশিকে উত্তর দিলেন, “লোকদের সামনে চলে যাও। ইস্রায়েলের কয়েকজন প্রাচীনকে তোমার সাথে নাও ও তোমার সেই ছড়িটি হাতে তুলে নাও, যেটি দিয়ে তুমি নীলনদে আঘাত করেছিলে, এবং যাও।
Yahweh akamwambia Musa, “Nenda mbele yao, na uchukuwe baadhi ya wazee wa Israeli. Chukuwa gongo ulilo piga nalo mto, na uende.
6 আমি সেখানে তোমার সামনে হোরেবে শিলাপাথরের পাশে গিয়ে দাঁড়াব। সেই শিলাপাথরে আঘাত করো, এবং লোকজনের জন্য সেখান থেকে পানীয় জল বেরিয়ে আসবে।” অতএব মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে তা করলেন।
Nitasimama mbele yako pale kwenye mwamba wa Horebu, na utaupiga mwamba. Maji yatatoka ya watu kunywa.” Kisha Musa akafanya hivyo mbele ya wazee wa Israeli.
7 আর তিনি সেই স্থানটির নাম দিলেন মঃসা ও মরীবা কারণ ইস্রায়েলীরা ঝগড়া-বিবাদ করেছিল এবং তারা এই বলে সদাপ্রভুর পরীক্ষা নিয়েছিল, “সদাপ্রভু আমাদের মাঝে আছেন কি নেই?”
Aliita ile sehemu Massa na Meriba kwasababu ya malalamishi ya Waisraeli, na kwasababu walimjaribu Bwana kwa kusema, “Je Yahweh yupo miongoni mwetu au hapana?”
8 অমালেকীয়রা রফীদীমে এসে ইস্রায়েলীদের আক্রমণ করল।
Kisha jeshi la watu wa Ameleki wakaja na kushambulia Israeli huko Refidimu.
9 মোশি যিহোশূয়কে বললেন, “আমাদের কয়েকজন লোককে মনোনীত করো এবং অমালেকীয়দের সাথে যুদ্ধ করতে যাও। আগামীকাল আমি ঈশ্বরের সেই ছড়িটি হাতে নিয়ে পাহাড়ের উপরে দাঁড়াব।”
Hivyo Musa akamwambia Yoshua, “Chagau wanaume kadha na uende nje. Pigana na Ameleki. Kesho nitasimama juu ya kilima na gongo la Mungu mkononi mwangu.”
10 অতএব যিহোশূয় মোশির আদেশানুসারে অমালেকীয়দের সাথে যুদ্ধ করলেন, এবং মোশি, হারোণ ও হূর পাহাড়ের উপরে চলে গেলেন।
Hivyo Yoshua akapigana na Ameleki kama Musa alivyo elekeza, wakati Musa, Aruni, na Huri walienda juu ya kilima.
11 যতক্ষণ মোশি তাঁর হাত দুটি উপরে উঠিয়ে রেখেছিলেন, ইস্রায়েলীরা জিতছিল, কিন্তু যখনই তিনি তাঁর হাত দুটি নিচে নামাচ্ছিলেন, অমালেকীয়রা জিতছিল।
Wakati Musa alipo kuwa ameshikilia mikono yake juu, Israeli ilikuwa yashinda; alipo acha mikono yake ipumzike, Ameleki alianza kushinda.
12 মোশির হাত দুটি যখন অবসন্ন হয়ে গেল, তখন তাঁরা একটি পাথর নিলেন ও সেটি তাঁর নিচে রেখে দিলেন এবং তিনি সেটির উপর বসে পড়লেন। হারোণ ও হূর তাঁর হাত দুটি—একজন একদিকে, অন্যজন অন্যদিকে—তুলে ধরে রাখলেন, যেন সূর্যাস্ত পর্যন্ত তাঁর হাত দুটি অবিচলিত থাকে।
Mikono ya Musa alipo kuwa mizito, Aruni na Huri walichukuwa jiwe na kuweka chini yake alikalie. Muda huo huo, Aruni na Huri walinyanyua mikono yake juu, mtu mmoja upande mmoja, na mtu mmoja upande mwingine. Hivyo mikono ya Musa ilishikiliwa tuli mpaka jua lilipo zama.
13 অতএব যিহোশূয় তরোয়াল দিয়ে অমালেকীয় সৈন্যদলকে পরাস্ত করলেন।
Hivyo Yoshua akawashinda watu wa Ameleki kwa upanga.
14 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “স্মরণযোগ্য করে রাখার জন্য এটি একটি গোটানো চামড়ার পুঁথিতে লিখে রাখো এবং নিশ্চিত কোরো যেন যিহোশূয় তা শোনে, কারণ আকাশের নিচ থেকে অমালেকের নাম আমি পুরোপুরি মুছে ফেলব।”
Yahweh akamwambia Musa, “Andika haya kwenye kitabu na umsomee Yoshua, kwasababu nitaondoa kumbukumbu ya Ameleki kutoka chini ya mbingu.”
15 মোশি একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির নাম রাখলেন “সদাপ্রভু আমার নিশান।”
Kisha Musa akajenga madhabahu na kuiita “Yahweh ni bendera yangu.”
16 তিনি বললেন, “যেহেতু সদাপ্রভুর সিংহাসনের বিরুদ্ধে হাত উঠেছিল, তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সদাপ্রভু অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন।”
Alisema, “Kwa kuwa mkono ulinyanyuliwa juu kuelekea kiti cha enzi cha Yahweh - kwamba Yahweh ata fanya vita na Ameleki vizazi na vizazi.”