< যাত্রাপুস্তক 13 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Yehova anati kwa Mose,
2 “প্রত্যেকটি প্রথমজাত পুরুষকে আমার উদ্দেশে পবিত্র করো। মানুষ হোক কি পশু, ইস্রায়েলীদের মধ্যে প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তানটি আমার।”
“Ana onse aamuna oyamba kubadwa uwapatule, ndi anga. Aliyense woyamba kubadwa pakati pa Aisraeli ndi wanga, kaya ndi wa munthu kapena wa chiweto.”
3 তখন মোশি লোকদের বললেন, “যেদিন তোমরা মিশর থেকে, ক্রীতদাসত্বের দেশ থেকে বের হয়ে এসেছিলে, সেদিনটির স্মরণার্থে এদিন উৎসব পালন করো, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে তোমাদের সেখান থেকে বের করে এনেছেন। খামিরযুক্ত কোনো কিছু খেয়ো না।
Ndipo Mose anati kwa anthu, “Muzikumbukira tsiku lino, tsiku limene munatuluka mʼdziko la Igupto, dziko la ukapolo chifukwa Yehova anakutulutsani ndi dzanja lake lamphamvu. Musadye kalikonse kamene kali ndi yisiti.
4 আজ, আবীব মাসে, তোমরা বের হয়ে যাচ্ছ।
Pa tsiku la lero mwezi uno wa Abibu, mukutuluka mʼdziko la Igupto.
5 সদাপ্রভু যখন তোমাকে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয়, ও যিবূষীয়দের দেশে—যে দেশটি তিনি তোমাকে দেওয়ার বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, দুধ ও মধু প্রবাহিত সেই দেশে—নিয়ে আসবেন, তখন এই মাসে তোমাকে এই পর্বটি পালন করতে হবে:
Yehova akadzakulowetsani mʼdziko la Akanaani, Ahiti, Aamori, Ahivi ndi Ayebusi, dziko loyenda mkaka ndi uchi, muzikachita mwambo uwu mwezi uno.
6 সাত দিন ধরে তুমি খামিরবিহীন রুটি খেয়ো এবং সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশে একটি উৎসবের আয়োজন কোরো।
Muzidzadya buledi wopanda yisiti kwa masiku asanu ndi awiri ndipo tsiku lachisanu ndi chiwirilo muzichita chikondwerero cha Yehova.
7 সেই সাত দিন যাবৎ তুমি খামিরবিহীন রুটি খেয়ো; খামিরযুক্ত কোনো কিছু যেন তোমার কাছে দেখা না যায়, বা তোমার সীমানার মধ্যেও যেন কোথাও কোনও খামির দেখা না যায়।
Mudye buledi wopanda yisiti masiku asanu ndi awiri. Pasapezeke chinthu chilichonse chokhala ndi yisiti pakati panu, kapena paliponse mʼdziko lanu.
8 সেদিন তুমি তোমার সন্তানকে বোলো, ‘আমি যখন মিশর থেকে বের হয়ে এসেছিলাম তখন সদাপ্রভু আমার জন্য যা করেছিলেন, সেজন্যই আমি এরকম করছি।’
Tsiku limenelo muzidzawuza ana anu kuti, ‘Ine ndimachita zimenezi chifukwa cha zimene Yehova anandichitira pamene ndimatuluka mʼdziko la Igupto.’
9 এই অনুষ্ঠানটি তোমার জন্য তোমার হাতে এক চিহ্নের মতো ও তোমার কপালে এক স্মৃতিচিহ্ন হয়ে থাকবে যেন সদাপ্রভুর এই বিধান তোমার ঠোঁটেই থাকে। কারণ সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাকে মিশর থেকে বের করে এনেছেন।
Lamulo ili lidzakhala ngati chizindikiro chomangidwa pa dzanja lanu ndi chikumbutso choyikidwa pamphumi panu kuti malamulo a Yehova asachoke pakamwa panu. Pakuti Yehova anakutulutsani mʼdziko la Igupto ndi dzanja lake lamphamvu.
10 বছরের পর বছর ধরে নিরূপিত সময়ে তোমাকে এই বিধিটি পালন করতে হবে।
Muzichita mwambo uwu pa nthawi yake chaka ndi chaka.
11 “সদাপ্রভু তোমাকে কনানীয়দের দেশে নিয়ে আসার পর ও সেটি তোমাকে দেওয়ার পর, যেভাবে তিনি তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন,
“Yehova akadzakulowetsani ndi kukupatsani dziko la Kanaani monga analonjezera kwa inu ndi makolo anu,
12 তোমার প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তান সদাপ্রভুর হাতে তুলে দিতে হবে। তোমার গৃহপালিত পশুপালের সব প্রথমজাত মদ্দা সদাপ্রভুর।
muzikapereka kwa Ambuye ana onse oyamba kubadwa. Ziweto zonse zazimuna zoyamba kubadwa ndi za Ambuye.
13 প্রত্যেকটি প্রথমজাত গাধাকে এক-একটি মেষশাবক দিয়ে মুক্ত কোরো, কিন্তু যদি সেটি মুক্ত না করো, তবে সেটির ঘাড় ভেঙে দিয়ো। তোমার ছেলেদের মধ্যে প্রত্যেক প্রথমজাতকে মুক্ত কোরো।
Koma mwana woyamba kubadwa wa bulu muzikamuwombola ndi mwana wankhosa, koma ngati simukamuwombola, muzikamuthyola khosi. Mwana wamwamuna woyamba kubadwa muzikamuwombola.
14 “ভবিষ্যতে, তোমার সন্তানেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘এর অর্থ কী?’ তখন তুমি তাকে বোলো, ‘শক্তিশালী হাত দিয়ে সদাপ্রভু আমাদের মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।
“Mʼtsogolomo mwana wanu akakafunsa kuti, ‘Zimenezi zikutanthauza chiyani?’ Mukamuwuze kuti, ‘Yehova anatitulutsa mʼdziko la Igupto, dziko la ukapolo ndi dzanja lamphamvu.
15 ফরৌণ যখন একগুঁয়েমি দেখিয়ে আমাদের যেতে দিতে অস্বীকার করলেন, সদাপ্রভু তখন মিশরে মানুষ ও পশু, উভয়ের প্রথমজাতদের হত্যা করলেন। এজন্যই আমি সদাপ্রভুর উদ্দেশে প্রত্যেকটি গর্ভের প্রথম পুং-সন্তানকে বলিরূপে উৎসর্গ করছি এবং আমার প্রথমজাত ছেলেদের মধ্যে এক একজনকে মুক্ত করছি।’
Farao atakanitsitsa kuti asatitulutse, Yehova anapha aliyense woyamba kubadwa mʼdziko la Igupto, kuyambira ana a anthu ndi ziweto zomwe. Nʼchifukwa chake ine ndimapereka nsembe kwa Yehova, chachimuna chilichonse choyamba kubadwa ndipo mwana wamwamuna woyamba kubadwa ndimamuwombola.’
16 আর এটি তোমার হাতে এই এক চিহ্নের ও তোমার কপালে এই এক প্রতীকের মতো হবে যে সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে আমাদের মিশর থেকে বের করে এনেছেন।”
Ndipo chidzakhala kwa inu ngati chizindikiro chomangidwa pa dzanja lanu ndi pamphumi panu kuonetsa kuti Yehova anakutulutsani mʼdziko la Igupto ndi dzanja lake lamphamvu.”
17 ফরৌণ যখন লোকদের যেতে দিলেন, ঈশ্বর তখন তাদের ফিলিস্তিনীদের দেশের মধ্যে দিয়ে স্থলপথে পথ দেখিয়ে নিয়ে যাননি, যদিও সেটিই সংক্ষিপ্ত পথ। কারণ ঈশ্বর বললেন, “যদি তারা যুদ্ধের সম্মুখীন হয়, তবে তারা হয়তো তাদের মন পরিবর্তন করে ফেলবে এবং মিশরে ফিরে যাবে।”
Farao atalola anthu aja kuti atuluke, Mulungu sanawadzeretse njira yodutsa dziko la Afilisti, ngakhale kuti inali yachidule popeza Mulungu anati, “Ngati anthuwa atadzakumana ndi nkhondo angadzakhumudwe ndi kubwerera ku Igupto.”
18 অতএব ঈশ্বর ঘুরপথে লোকদের মরুভূমির পথ দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে গেলেন। ইস্রায়েলীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মিশর থেকে বের হয়ে গেল।
Choncho Mulungu anawadzeretsa anthuwo njira yozungulira ya mʼchipululu kulowera ku Nyanja Yofiira. Komabe Aisraeli anatuluka mʼdziko la Igupto atakonzekera nkhondo.
19 মোশি যোষেফের অস্থিও সাথে নিলেন কারণ যোষেফ ইস্রায়েলীদের দিয়ে এক প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন, “ঈশ্বর নিঃসন্দেহে তোমাদের সাহায্য করতে আসবেন, এবং তখন তোমাদের অবশ্যই নিজেদের সাথে আমার অস্থি এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে।”
Mose ananyamula mafupa a Yosefe chifukwa Yosefe anawalumbiritsa ana a Israeli. Iye anawawuza kuti, “Mulungu adzabwera ndithu kudzakuthandizani, ndipo mudzanyamule mafupa anga pochoka ku malo ano.”
20 সুক্কোৎ ছেড়ে আসার পর তারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত এথমে শিবির স্থাপন করল।
Atachoka ku Sukoti anakagona ku Etamu mʼmphepete mwa chipululu.
21 সদাপ্রভু দিনের বেলায় এক মেঘস্তম্ভের মধ্যে থেকে তাদের পথ দেখানোর জন্য এবং রাতের বেলায় এক অগ্নিস্তম্ভের মধ্যে থেকে তাদের আলো দেওয়ার জন্য তাদের অগ্রগামী হলেন, যেন দিনরাত তারা যাত্রা করতে পারে।
Nthawi yamasana Yehova amakhala patsogolo pa anthu kuwatsogolera njira ndi chipilala cha mtambo, ndipo usiku Yehova ankawatsogolera ndi chipilala cha moto, kuwawunikira njira kuti athe kuyenda masana ndi usiku.
22 দিনের বেলায় মেঘস্তম্ভ বা রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কোনোটিই লোকদের সামনে থেকে সরে যায়নি।
Usana, chipilala cha mtambo ndi usiku, chipilala cha moto zinali patsogolo kuwatsogolera anthu aja.

< যাত্রাপুস্তক 13 >