< ইষ্টের বিবরণ 1 >

1 সেই অহশ্বেরশের সময়ে এই ঘটনাটি ঘটেছিল, যে অহশ্বেরশ হিন্দুস্থান থেকে কূশ দেশ পর্যন্ত 127-টি প্রদেশে রাজত্ব করতেন।
Izi ndi zimene zinachitika pa nthawi ya ufumu wa Ahasiwero, amene analamulira zigawo 127 kuyambira ku India mpaka ku Kusi.
2 সেই সময় অহশ্বেরশ রাজা শূশন দুর্গে তাঁর সিংহাসনে বসে শাসন করতেন,
Pa nthawi imeneyi nʼkuti mfumu Ahasiwero atakhazikika pa mpando wake wa ufumu mu mzinda wa Susa,
3 এবং তাঁর রাজত্বের তৃতীয় বছরে অভিজাত লোকদের ও কর্মকর্তাদের জন্য এক ভোজের আয়োজন করলেন। পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, অভিজাত লোকেরা ও রাজ্যের উঁচু পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ndipo mʼchaka chachitatu cha ufumu wake anakonza phwando la olemekezeka ndi nduna zake. Atsogoleri a nkhondo a ku Peresiya ndi Mediya, anthu olemekezeka pamodzi ndi nduna za mʼzigawo zonse anasonkhana kwa iye.
4 একশত আশি দিন ধরে তিনি তাঁর রাজ্যের সম্পদ এবং ঐশ্বর্য ও গরিমা তাদের কাছে প্রদর্শন করলেন।
Pa nthawi yomweyi kwa masiku 180 a phwando mfumu inkaonetsa kulemera kwa ulemerero wa ufumu wake ndiponso kukongola ndi kukula kwa ufumu wake.
5 এই দিনগুলি শেষ হয়ে যাবার পর তিনি শূশনে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্য সাত দিন ধরে রাজবাড়ির বাগানের উঠানে একটি ভোজ দিলেন।
Atatha masiku amenewa, kwa masiku ena asanu ndi awiri mfumu inakonzanso phwando la anthu onse okhala mu mzinda wa Susa kuyambira anthu olemekezeka mpaka anthu wamba ku bwalo la munda la nyumba yake yaufumu.
6 সেই বাগান সাজাবার জন্য সাদা ও নীল কাপড়ের পর্দা ব্যবহার করা হয়েছিল যেগুলি সাদা ও বেগুনি মসিনা সুতোর দড়ি দিয়ে রুপোর কড়াতে মার্বেল পাথরের থামে আটকানো ছিল। মার্বেল পাথর, ঝিনুক এবং বিভিন্ন রংয়ের অন্যান্য দামি পাথরের করা মেঝের উপরে সোনা ও রুপোর আসন ছিল।
Bwalo la mundali analikongoletsa ndi makatani a nsalu zoyera ndi za mtundu wamtambo zimene anazimangirira ndi zingwe za nsalu zoyera ndi zapepo ku mphete za siliva zimene anazikoloweka pa nsanamira za maburo. Anayika mipando yopumirapo yagolide ndi siliva pabwalo la miyala yoyala yamtengowapatali yofiira, ya marabulo, ndi yonyezimira.
7 সমস্ত পানীয় বিভিন্ন রকমের সোনার পাত্রে দেওয়া হচ্ছিল এবং রাজার মন বড়ো ছিল বলে প্রচুর পরিমাণে দ্রাক্ষারস ছিল।
Anapereka zakumwa mʼchikho zagolide zamitundumitundu, ndipo vinyo waufumu anali wochuluka kwambiri monga mwa kukoma mtima kwa mfumu.
8 রাজার আদেশে নিমন্ত্রিত প্রত্যেকজনকে নিজের ইচ্ছামতো তা খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কারণ প্রত্যেকে যেমন চায় রাজা সেইভাবে পরিবেশন করার জন্য সকল দ্রাক্ষারসের পরিবেশককে নির্দেশ দিয়েছিলেন।
Monga mwa lamulo la mfumu aliyense anamwa mʼmene anafunira, pakuti mfumu inawuza otumikira ake kuti apatse aliyense monga mwa kukonda kwake.
9 অহশ্বেরশ রাজার রাজপ্রাসাদে বষ্টী রানিও মহিলাদের জন্য একটি ভোজ দিলেন।
Mkazi wa mfumu Vasiti nayenso anakonzera phwando amayi ku nyumba ya ufumu ya mfumu Ahasiwero.
10 সপ্তম দিনে রাজা অহশ্বেরশ দ্রাক্ষারস খেয়ে খুব খুশি হয়েছিলেন এবং যে সাতজন নপুংসক—মহূমন, বিস্থা, হর্বোণা, বিগথা, অবগথ, সেথর, কর্কস—তাঁর পরিচর্যা করত তাদের তিনি আদেশ দিলেন,
Pa tsiku la chisanu ndi chiwiri, pamene mfumu Ahasiwero inaledzera ndi vinyo, inalamula adindo ofulidwa asanu ndi awiri amene ankamutumikira: Mehumani, Bizita, Haribona, Bigita, Abagita, Zetara, ndi Karikasi
11 যেন রানি বষ্টীকে রাজমুকুট পরিয়ে তাঁর সামনে আনা হয়। রানি দেখতে সুন্দরী ছিলেন বলে রাজা অভিজাত লোকদের ও কর্মকর্তাদের সামনে তাঁর সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন।
kuti abwere naye mfumukazi Vasiti pamaso pa mfumu atavala chipewa chaufumu. Cholinga cha mfumu chinali choti adzamuonetse kwa anthu onse ndi olemekezeka, chifukwa anali wokongola kwambiri.
12 কিন্তু পরিচর্যাকারীরা যখন রাজার আদেশ জানাল তখন রানি বষ্টী আসতে রাজি হলেন না। এতে রাজা ভীষণ রেগে আগুন হয়ে গেলেন।
Koma antchito atapereka uthenga wa mfumu kwa mfumukazi, Vasiti anakana kubwera. Tsono mfumu inakwiya ndi kupsa mtima.
13 যেহেতু আইন ও বিচার সম্বন্ধে দক্ষ লোকদের সঙ্গে রাজার পরামর্শ করবার নিয়ম ছিল বলে তিনি সেই পরামর্শদাতাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন
Mfumu inayankhula ndi anthu anzeru ndi ozindikira choyenera kuchita popeza chinali chikhalidwe chake kufunsa uphungu kwa akatswiri pa nkhani za malamulo ndi kuweruza kolungama.
14 এবং যারা রাজার খুব কাছের ছিল তারা হল কর্শনা, শেথর, অদমাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, এই সাতজন পারস্য ও মাদিয়া দেশের অভিজাত কর্মকর্তাদের রাজার সামনে উপস্থিত হবার অধিকার ছিল এবং সাম্রাজ্যের মধ্যে সব বড়ো স্থান ছিল তাদের।
Anthu amene ankakhala pafupi ndi mfumu anali awa: Karisena, Setara, Adimata, Tarisisi, Meresi, Marisena ndi Memukani, olemekezeka asanu ndi awiri a ku Peresiya ndi Medina amene ankaloledwa mwapadera kuonana ndi mfumu ndipo anali pamwamba kwambiri mu ufumuwo.
15 তিনি জিজ্ঞাসা করলেন, “বিধান অনুসারে রানি বষ্টীর প্রতি কি করা উচিত? নপুংসকদের দ্বারা রাজা অহশ্বেরশ যে আদেশ রানিকে পাঠিয়েছিলেন তা তিনি মানেননি।”
Mfumu inafunsa kuti, “Kodi titani naye mfumukazi Vasiti mwa lamulo, popeza sanamvere lamulo la ine mfumu Ahasiwero limene adindo ofulidwa anakamuwuza?”
16 তখন রাজা এবং উঁচু পদের কর্মকর্তাদের সাক্ষাতে মমূখন বললেন, “রানি বষ্টী অন্যায় করেছেন, কেবল রাজার বিরুদ্ধে নয় কিন্তু রাজা অহশ্বেরশের অধীন সমস্ত রাজ্যের উঁচু পদের কর্মকর্তাদের ও সেখানকার লোকদের বিরুদ্ধে।
Ndipo Memukani anayankha pa maso pa mfumu ndi olemekezeka anzake kuti, “Mfumukazi Vasiti sanalakwire mfumu yokha, koma walakwiranso olemekezeka onse ndi anthu onse okhala mʼzigawo zonse za mfumu Ahasiwero.
17 রানির এরকম ব্যবহার সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে এবং তারা তাদের স্বামীদের তুচ্ছ করে বলবে, ‘রাজা অহশ্বেরশ আদেশ দিয়েছিলেন যেন রানি বষ্টীকে তাঁর সামনে আনা হয়, কিন্তু তিনি আসলেন না।’
Pakuti amayi onse adzadziwa zimene wachita mfumukazi ndipo kotero adzapeputsa amuna awo ndi kunena kuti, ‘Mfumu Ahasiwero analamulira kuti abwere naye mfumukazi Vasiti kwa iye koma sanapite.’
18 পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রানির এই ব্যবহারের কথা শুনে রাজার উঁচু পদের কর্মকর্তাদের সঙ্গে একইরকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও অনৈক্যের কোনও শেষ হবে না।
Lero lomwe lino amayi olemekezeka a ku Peresiya ndi Mediya amene amva zimene wachita mfumukazi adzaganiza zochita chimodzimodzi kwa nduna zonse za mfumu. Ndipo kupeputsana ndi kukongola zidzapitirira.”
19 “যদি রাজার অমত না থাকে, তবে তিনি যেন একটি রাজ-আদেশ দেন যে, বষ্টী আর কখনও রাজা অহশ্বেরশের সামনে আসতে পারবেন না। এই আদেশ পারস্য ও মাদিয়ার আইনে লেখা থাকুক যেন বাতিল করা না যায়। এছাড়া রাজা যেন তাঁর চেয়েও উপযুক্ত অন্য আর একজনকে রানির পদ দেন।
“Choncho, ngati chikukomerani mfumu, lamulirani kuti Vasiti asadzaonekerenso pamaso pa mfumu Ahasiwero. Lamuloli lilembedwe mʼmabuku a malamulo a Aperezi ndi Amedi kuti lisadzasinthike. Pamalo pa Vasiti ngati mfumukazi payikidwepo mkazi wina amene ali bwino kuposa iye.
20 রাজার এই আদেশ যখন তাঁর বিরাট সাম্রাজ্যের সব জায়গায় ঘোষিত হবে তখন সাধারণ থেকে সম্মানিতা সমস্ত স্ত্রীলোকেরা তাদের স্বামীদের সম্মান করবে।”
Ndipo lamulo la mfumuli lilengezedwa mʼdziko lake lonse ngakhale lili lalikulu, amayi onse adzapereka ulemu kwa amuna awo, amuna olemekezeka mpaka amuna wamba.”
21 এই পরামর্শ রাজা ও তাঁর উঁচু পদের কর্মকর্তাদের ভালো লাগল, রাজা সেইজন্য মমূখনের কথামতো কাজ করলেন।
Mfumu ndi nduna zake anakondwera ndi uphungu uwu, kotero mfumu inachita monga momwe ananenera Memukani.
22 তিনি তাঁর সাম্রাজ্যের সব জায়গায় প্রত্যেকটি রাজ্যের অক্ষরানুসারে ও প্রত্যেকটি জাতির ভাষানুসারে চিঠি পাঠিয়ে দিলেন যে, প্রত্যেক পুরুষ তার নিজের বাড়ির উপর কর্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় তা প্রচার করুক।
Mfumu inatumiza makalata ku madera onse a ufumu wake, chigawo chilichonse mʼzilembo zawo ndi ku mtundu uliwonse mʼchiyankhulo chawochawo kulengeza kuti mwamuna ayankhule chilichonse chimene chikumukomera.

< ইষ্টের বিবরণ 1 >