< ইষ্টের বিবরণ 7 >
1 তারপর রাজা ও হামন রানি ইষ্টেরের ভোজে গেলেন,
Kwa hiyo mfalme na Hamani wakaenda kausherekea na malkia Esta.
2 আর তারা যখন দ্বিতীয় দিনে দ্রাক্ষারস পান করছিলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন, “রানি ইষ্টের তুমি কি চাও? তাই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি সাম্রাজ্যের অর্ধেকও হয় তোমাকে দেওয়া হবে।”
Katika siku ya pili, baada ya kuletwa mvinyo, mfalme akamwambia Esta, “Ni nini haja ya moyo wako? Na nini ombi lako? Hata nusu ya ufalme wangu utapewa.”
3 রানি ইষ্টের তখন উত্তরে বললেন, “মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশি হয়ে থাকেন, আমার প্রাণরক্ষা করুন এটি আমার আবেদন। এবং আমার জাতির লোকদের প্রাণরক্ষা করুন এটি আমার অনুরোধ।
Kisha Malkia amwambia mfalme, kama nimepata kibali machoni pako, na kama ikikupendeza, nipewe maisha yangu, na hili ndio haja ya moyo wangu, na hili pia ni ombi kwa watu wangu pia.
4 কারণ আমাকে ও আমার জাতির লোকদের বিক্রি করা হয়েছে ধ্বংস করার, মেরে ফেলার ও একেবারে শেষ করে দেবার জন্য। যদি আমাদের দাস ও দাসী করা হত তবে আমি চুপ করে থাকতাম, কারণ ওই রকম কষ্টের কথা মহারাজকে জানানো উচিত হত না।”
Kwa kuwa mimi na watu wangu tumeuzwa, ili tuharibiwe, tuuwawe, na tungamizwe. Kama tungeuzwa utumwani, kama wanaume na wanawake, ningenyamaza kimya, na nisingeweza kumsumbua mfame.”
5 তখন রাজা অহশ্বেরশ রানি ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায় যার এই কাজ করার সাহস হয়েছে?”
Kisha Mfalme Ahusiero akamwambia malkia Esta, “Ni nani huyo? Ni nani aliyekusudia moyoni mwake kutenda jambo hili?
6 ইষ্টের বললেন, “সেই বিপক্ষ ও শত্রু হল এই দুষ্ট হামন।” তখন হামন রাজার ও রানির সামনে ভীষণ ভয় পেল।
Esta akasema, “Ni huyu mwovu Hamani, adui!” Hamani akashikwa na Hofu mbele za mfalme na malkia.
7 রাজা রেগে গিয়ে দ্রাক্ষারস রেখে উঠলেন এবং বের হয়ে রাজবাড়ির বাগানে গেলেন। কিন্তু হামন মনে করল যে রাজা তার ভাগ্য স্থির করে ফেলেছেন, সেইজন্য রানি ইষ্টেরের কাছে প্রাণ ভিক্ষার জন্য সেখানে রইল।
Na kwa ghadhabu mfalme akatoka karamuni katika sehemu ya mvinyo na akaenda katika bustani ya ikulu, Lakini Hamani alibaki akimsihi Malkia Esta ili aokoe maisha yake. Kwa sababu aliona mfalme amemkusudia ubaya.
8 রাজবাড়ির বাগান থেকে রাজা ভোজের ঘরে ফিরে আসলেন আর তখন ইষ্টের যে আসনে হেলান দিয়ে বসেছিলেন তার উপর হামন পড়েছিল। রাজা চেঁচিয়ে বললেন, “এই লোকটি কি আমার সামনে রানিকে উত্যক্ত করবে যখন তিনি আমার সঙ্গে আমার গৃহে আছেন?” রাজার মুখ থেকে এই কথা বের হওয়ামাত্র লোকেরা হামনের মুখ ঢেকে ফেলল।
Mfalme akarudi kutoka katika bustani ya ikulu, na kuingia katika chumba ambamo kulikuwamo mvinyo. Hamani alikuwa ameanguka chini ya kochi alilokuwa ameketi Esta. Mfalme akakasirika na kusema, “atamdharirisha malkia mbele zangu katika nyumba yangu?” Mara tu maneno haya yalipotoka kinywani mwa mfalme, watumizhi wakafunika uso wa Hamani.
9 তখন হর্বোণা নামে রাজার একজন নপুংসক যে তাঁর পরিচর্যাকারী বলল, “হামনের বাড়িতে পচাত্তর ফুট উঁচু একটি ফাঁসিকাঠ তৈরি আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণরক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামন ওটি তৈরি করেছিল।” রাজা বললেন, “ওটির উপরে ওকেই ফাঁসি দাও।”
Kisha Habona, mmoja wa watumishi aliye mtumikia mfalme akamwambia mfalme, “Mti wenye urefu wa futi hamsini uko nyumbani kwa Hamani. Ulikuwa umeandaliwa kwa ajili ya Modekai, aliye toa taarifa kuhusu mpango wa kuangamizwa kwako.” Mfalme akesema,”Mtundikeni Hamani juu yake.”
10 কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসিকাঠ হামন তৈরি করেছিল সেখানেই তাকে ফাঁসি দেওয়া হল। এরপর রাজার রাগ পড়ল।
Kwa hiyo wakamtundika Hamani kwenye mti aliuandaa kwa ajili ya Modekai. Na hasira ya mfalme ikatulia.