< ইষ্টের বিবরণ 6 >

1 সেরাতে রাজা ঘুমাতে পারছিলেন না; সেইজন্য তিনি আদেশ দিলেন যেন তাঁর কাছে, তাঁর সময়ের ঘটনাপঞ্জী এনে পড়া হয়।
Usiku ule mfalme hakupata usingizi. Akaagiza vitabu vya kumbukumbu vya matukio ya ufalme wake viletwe na visomwe mbele zake. Vitabu visomwa kwa sauti mbele ya mfalme.
2 সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
Ikakutwa kuwa Modekai alikuwa ametoa taarifa kuhusu Bighana na Tereshi, walinzi walio linda lango, waliokuwa wamepanga kumuangamiza Mfalme Ahusiero.
3 রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।” রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।”
Kisha mfalme akauliza, Modekai alifanyiwa nini cha heshima kwa kwa taarifa aliyoitoa? Ndipo watumishi wa mfalme wakamwambia, “Hakufanyiwa kitu chochote.”
4 রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরি করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল।
Kisha mfalme akauliza, “Ni nani aliye ndani ya ua.” Na Hamani alikuwa ameingia katika ua wa mfalme ili amwombe mfalme atoe kibali ili Modekai atundikwe kwenye mti aliouandaa.
5 রাজার পরিচর্যাকারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “তাকে ভিতরে নিয়ে এসো।”
Watumishi wakamjibu, “Hamani amesimama katika ua ya mfalme.” Mfalme akasema, “Mwambieni aingie ndani.”
6 হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, “আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?”
Mara tu Hamani alipoingia, mfalme akamuuliza, afanyiewe nini mtu yule ambaye mfalme anampenda na kumheshimu?” Hamani akafikiri moyoni mwake, “Ni nani ambaye mfalme ampenda na kumuheshimu zaidi yangu?
7 সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান,
Hamani amjibu mfame, Kwa mtu yule ambaye mfalme ampenda na kumuheshimu,
8 তার জন্য রাজার একটি রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক।
avikwe nguo za kifalme, mavazi ambayo mfalme amekwisha yavaa na farasi ambaye ametumiwa na mfalme na ambaye ana taji ya kifalme kichwani mwake.
9 তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হয়।”
Nguo hizo na farasi apewe msimamizi bora kuliko wote. Na wamvike yule ambaye mfalme ampenda na kumuheshimu, na wampandishe juu ya farasi na kumpitisha katika mitaa yote ya mji. Na watangaze mbele yake, “Hivi ndivyo alivyofanyiwa mtu yule ambaye mfalme ampenda na kumuheshimu!”
10 রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দখয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
Kisha mfalme akamwambia, Hamani “fanya hima, mvike Modekai nguo na umpandishe kwenye farasi, na lisipungue hata jambo moja katika hayo uliyo yasema.”
11 তখন হামন রাজপোশাক এবং ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ও ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হবে!”
Kisha Hamani akachukua mavazi na farasi. Akamvika Modekai na akampandisha kwenye farasi na kumpitisha katika mitaa yote ya mji. Akatangaza mbele zake, “Hii imefanyika kwa mtu ambaye mfalme anampenda na kumuheshimu!”
12 এরপর মর্দখয় আবার রাজবাড়ির দ্বারে ফিরে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল,
Baada ya hayo Modekai alirudi kwenye lango la mfalme. Huku Hamani akarudi kwa haraka nyumbani kwake, huku akiomboleza, na akiwa ameinamisha kichwa chake.
13 এবং তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুদের বলল। তার পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে, সেই মর্দখয় যদি ইহুদি বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না—নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে!”
Akawaeleza rafiki zake pamoja na Zereshi mkewe. Kisha rafiki zake wenye hekima pamoja na Zereshi mkewe. Kama Modekai, ambaye umeanza kuanguka mbele zake ni wa uzao wa Wayahudi, hautamshinda, bali utandelea kuanguka mbele zake.”
14 তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
Walipokuwa wakiendelea na maongezi, wasimamizi wa mfalme wakamjia Hamani ili aende kwenye karamu aliyoiandaa Esta.

< ইষ্টের বিবরণ 6 >