< ইষ্টের বিবরণ 5 >
1 তৃতীয় দিনে ইষ্টের রাজকীয় পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ির ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। রাজা দরজার দিকে মুখ করে সিংহাসনে বসেছিলেন।
A rana ta uku, Esta ta sanya rigunanta na sarauta, ta tafi ta tsaya a harabar fada, a gaban zaure sarki. Sarki yana zaune a kan gadon sarautarsa a zauren, yana fuskantar ƙofar shiga.
2 তিনি রানি ইষ্টেরকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর উপর খুশি হয়ে তাঁর হাতের সোনার রাজদণ্ডটি তাঁর দিকে বাড়িয়ে দিলেন। তখন ইষ্টের এগিয়ে গিয়ে সেই রাজদণ্ডটির আগাটি ছুঁলেন।
Sa’ad da ya ga Sarauniya Esta tsaye a harabar, sai ya ji daɗin ganinta, ya miƙa mata sandan sarauta na zinariya da take hannunsa. Sai Esta ta matsa kusa ta taɓa kan sandan.
3 রাজা জিজ্ঞাসা করলেন, “রানি ইষ্টের কি ব্যাপার? তুমি কি চাও? সাম্রাজ্যের অর্ধেকটা হলেও তোমাকে দেওয়া হবে।”
Sai sarki ya ce mata, “Me kike so, Sarauniya Esta? Mene ne roƙonki? Kai, ko rabin masarautata ce, za a ba ki.”
4 উত্তরে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভালো মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।”
Esta ta ce, “In ya gamshi sarki, bari sarki, tare da Haman su zo wurin liyafar da na shirya wa sarki yau.”
5 তখন রাজা বললেন, “ইষ্টেরের কথামতো যেন কাজ হয়, সেইজন্য হামনকে নিয়ে এসো।” পরে ইষ্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন তাতে রাজা ও হামন যোগ দিলেন।
Sai sarki ya ce, “Maza a kawo Haman don mu yi abin da Esta ta roƙa.” Saboda haka, sarki da Haman suka tafi liyafar da Esta ta shirya.
6 তারা যখন দ্রাক্ষারস পান করছিলেন তখন রাজা আবার ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি চাও? তোমাকে তা দেওয়া হবে। যদি সাম্রাজ্যের অর্ধেকও হয় তোমাকে দেওয়া হবে।”
Yayinda suke shan ruwan inabi, sarki ya sāke ce wa Esta, “Yanzu, mece ce bukatarki? Za a biya miki shi. Kuma mene ne roƙonki? Kai, ko rabin masarautata ce, za a ba ki.”
7 উত্তরে ইষ্টের বললেন, “আমার অনুরোধ ও ইচ্ছা এই;
Esta ta amsa ta ce, “Bukatata da kuma roƙona shi ne,
8 মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান তবে আগামীকাল আমি যে ভোজ প্রস্তুত করব তাতে মহারাজা ও হামন যেন আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের উত্তর দেব।”
in na sami tagomashi a wurin sarki, in kuma sarki ya yarda yă biya mini bukatata, yă kuma ji roƙona, bari sarki da Haman su zo gobe wurin liyafar da zan shirya musu. Sa’an nan zan amsa tambayar sarki.”
9 সেদিন হামন খুশি হয়ে আনন্দিত মনে বাইরে গেল। কিন্তু সে যখন মর্দখয়কে রাজবাড়ির দ্বারে দেখল আর লক্ষ করল যে মর্দখয় তাকে দেখে উঠে দাঁড়ালেন না কিংবা আর কোনও সম্মানও দেখালেন না তখন মর্দখয়ের উপর তার রাগ হল।
Haman ya fita a ranan da murna, ya kuma ji daɗi. Amma sa’ad da ya ga Mordekai a bakin ƙofar sarki, ya kuma lura cewa bai tashi, ko yă nuna bangirma a gabansa ba, sai ya cika da fushi.
10 তবুও হামন রাগ সংযত করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে তার বন্ধুদের ও তার স্ত্রী সেরশকে ডেকে আনল।
Duk da haka, Haman ya cije, ya tafi gida. Sai ya kira abokansa da kuma matarsa, Zeresh,
11 তারপর সে তাদের কাছে তার বিশাল ধনসম্পদের, তার ছেলেদের সংখ্যার কথা, এবং রাজা কেমন সব বিষয়ে তাকে উঁচু পদের লোকদের ও অন্যান্য কর্মকর্তাদের উপরে বসিয়েছেন সেইসব কথা গর্ব করে বলতে লাগল।
ya yi ta taƙama game da ɗumbun wadatarsa, da yawan’ya’yansa maza, da dukan yadda sarki ya girmama shi, ya kuma ɗaga shi bisan sauran hakimai da shugabanni.
12 হামন আরও বলল, “কেবল তাই নয়,” রানি ইষ্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন তাতে আমি ছাড়া আর কাউকে রাজার সঙ্গে নিমন্ত্রণ করা হয়নি। আবার তিনি কালকেও রাজার সঙ্গে আমাকে নিমন্ত্রণ করেছেন।
Haman ya ƙara da cewa, “Ba duka ke nan ba, kai, ni ne kaɗai mutumin da Sarauniya Esta ta gayyata yă tafi tare da sarki zuwa liyafar da ta shirya. Ta sāke gayyace ni tare da sarki gobe.
13 কিন্তু যখনই ওই ইহুদি মর্দখয়কে রাজবাড়ির দ্বারে বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমাকে কোনও শান্তি দেয় না।
Amma dukan wannan bai biya mini bukata ba, muddin ina ganin wannan mutumin Yahudan nan Mordekai, yana zama a bakin ƙofar sarki.”
14 তখন তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুরা তাকে বলল, “তুমি পচাত্তর ফুট উঁচু একটি ফাঁসিকাঠ তৈরি করাও এবং সকালে রাজার অনুমতি নিয়ে মর্দখয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা করো। তারপর খুশি হয়ে রাজার সঙ্গে ভোজে যাও।” এই পরামর্শ হামনকে খুশি করল এবং সে ফাঁসিকাঠ তৈরি করাল।
Matarsa Zeresh, da dukan abokansa suka ce masa, “Ka sa a gina wurin rataye mai laifi, mai tsawo, ƙafa saba’in da biyar, da safe kuwa ka ce wa sarki a rataye Mordekai a kansa. Sa’an nan ka tafi cin abincin dare tare da sarki da murna.” Wannan shawarar ta faranta wa Haman rai, ya kuma sa aka gina wurin rataye mai laifi.