< দ্বিতীয় বিবরণ 28 >

1 তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্পূর্ণ বাধ্য হও এবং আমি আজ তাঁর যেসব আদেশ তোমাদের দিচ্ছি তা পালন করো, তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব জাতির উপরে তোমাদের স্থান দেবেন।
In kun yi biyayya da maganar Ubangiji Allahnku, kuka kuma lura, kuka bi dukan umarnan da na ba ku a yau, Ubangiji Allahnku zai sa ku bisa dukan al’ummai a duniya.
2 তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও তবে এসব আশীর্বাদ তোমরা পাবে আর তা তোমাদের সঙ্গে থাকবে
Dukan waɗannan albarku za su sauko muku, su zama naku, in kuka yi biyayya ga Ubangiji Allahnku.
3 তোমরা নগরে আশীর্বাদ পাবে এবং দেশে আশীর্বাদ পাবে।
Za ku zama masu albarka a cikin birni, za ku kuma zama masu albarka har a ƙauye.
4 তোমাদের গর্ভের ফলে, ক্ষেতের ফসলে এবং পশুধনের ফলে আশীর্বাদ পাবে—তোমাদের পশুপালের বাছুর ও মেষীদের শাবক।
’Ya’yanku za su zama masu albarka, haka ma hatsin gonakinku da kuma’ya’yan dabbobinku, wato,’ya’yan shanu da’yan tumakinku.
5 তোমাদের ঝুড়ি এবং ময়দা মাখার পাত্রে আশীর্বাদ পাবে।
Za a albarkaci kwandonku da kwanon kwaɓan kullunku.
6 ভিতরে আসবার সময় তোমরা আশীর্বাদ পাবে এবং বাইরে যাওয়ার সময় তোমরা আশীর্বাদ পাবে।
Za ku zama masu albarka sa’ad da kuka shiga, za ku kuma zama masu albarka sa’ad da kuka fita.
7 যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের সামনে হেরে যায়। তারা একদিক থেকে তোমাদের আক্রমণ করতে এসে সাত দিক দিয়ে পালিয়ে যাবে।
A gabanku, Ubangiji zai sa ku fatattaki abokan gāban da za su taso suna gāba da ku. Ta hanya guda za su auka muku, amma ta hanyoyi bakwai za su gudu daga gabanku.
8 তোমাদের গোলাঘরের উপর সদাপ্রভুর আশীর্বাদ থাকবে এবং যে কাজে তোমরা হাত দেবে তাতেই তিনি আশীর্বাদ করবেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর দেওয়া দেশে তোমাদের আশীর্বাদ করবেন।
Ubangiji zai aika da albarka a rumbunanku da kuma a bisa kome da kuka sa hannunku a kai. Ubangiji Allahnku zai albarkace ku a ƙasar da yake ba ku.
9 তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন করো ও তাঁর পথে চলো তাহলে তিনি তাঁর প্রতিজ্ঞার উপর শপথ অনুসারে তোমাদের তাঁর পবিত্র প্রজা হিসেবে স্থাপন করবেন।
Ubangiji zai kafa ku kamar mutanensa masu tsarki, kamar yadda ya yi alkawari da rantsuwa, in kun kiyaye umarnan Ubangiji Allahnku, kuka kuma yi tafiya a hanyoyinsa.
10 তখন পৃথিবীর সমস্ত জাতি দেখতে পাবে যে, সদাপ্রভুর নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Sa’an nan dukan mutane a duniya za su ga cewa ana kiranku da sunan Ubangiji, za su kuwa ji tsoronku.
11 সদাপ্রভু তোমাদের খুব সমৃদ্ধ করবেন—তোমাদের গর্ভের ফলে, পশুধনের ফলে এবং ক্ষেতের ফসলে—সেই দেশে যা তিনি দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন।
Ubangiji zai azurta ku sosai, a’ya’yan cikinku, a’ya’yan dabbobinku da kuma a hatsin gonarku, a cikin ƙasar da ya rantse wa kakanninku zai ba ku.
12 তোমাদের সময়মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তাঁর দানের ভাণ্ডার, আকাশ খুলে দেবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু তোমরা নিজেরা কারোর কাছ থেকে ঋণ নেবে না।
Ubangiji zai buɗe sammai, wurin ajiyarsa mai yalwa, don yă aika da ruwan sama a gonarku a lokacinsa, yă kuma albarkaci dukan aikin hannuwanku. Za ku ba wa al’ummai masu yawa rance, amma ba za ku karɓa bashi daga wurin wani ba.
13 সদাপ্রভু এমন করবেন যাতে তোমরা সকলের মাথার উপরে থাকো, পায়ের তলায় নয়। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যেসব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তাতে যদি মনোযোগ দাও এবং যত্নের সঙ্গে পালন করো, তবে সবসময় তোমরা উন্নত হবে, কখনোই অবনত হবে না।
Ubangiji zai sa ku zama kai, ba wutsiya ba. In kun mai da hankali ga umarnan Ubangiji Allahnku da nake ba ku a wannan rana, kuka kuma lura, kuka bi su, kullum za ku kasance a bisa, ba a ƙasa ba.
14 আজ আমি তোমাদের যেসব আদেশ দিচ্ছি, অন্য দেবতাদের অনুগামী হয়ে এবং তাদের সেবা করার জন্য তার ডানদিকে কিংবা বাঁদিকে যাবে না।
Kada ku kauce zuwa dama ko zuwa hagu daga umarnan da na ba ku a yau, har ku bi waɗansu alloli kuna yin musu sujada.
15 কিন্তু তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথায় কান না দাও এবং আজকে দেওয়া আমার এসব আদেশ ও অনুশাসন যত্নের সঙ্গে পালন না করো, তাহলে এসব অভিশাপ তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সঙ্গে থাকবে
Amma fa, in ba ku yi biyayya ga Ubangiji Allahnku ba, ba ku kuma lura kun bi dukan umarnansa da ƙa’idodin da nake ba ku a yau ba, dukan la’anan nan za su zo a bisanku, su kuma same ku.
16 তোমরা নগরে অভিশপ্ত হবে এবং দেশে অভিশপ্ত হবে।
Za ku zama la’anannu a birni da kuma a ƙauye.
17 তোমাদের ঝুড়ি এবং ময়দা মাখার পাত্র অভিশপ্ত হবে।
Za a la’anta kwandonku da kwanon kwaɓan kullunku.
18 তোমাদের গর্ভের ফল, ক্ষেতের ফসল এবং বাছুর ও মেষীদের শাবক অভিশপ্ত হবে।
Za a la’anta’ya’yan cikinku, haka ma hatsin gonarku, da’ya’yan shanunku da’yan tumakinku.
19 ভিতরে আসবার সময় তোমরা অভিশপ্ত হবে এবং বাইরে যাওয়ার সময় তোমরা অভিশপ্ত হবে।
Za a la’anta ku sa’ad da kuka shiga da sa’ad da kuka fita.
20 মন্দ কাজ করে সদাপ্রভুকে ত্যাগ করার অপরাধে তোমাদের সমস্ত কাজে তিনি তোমাদের অভিশাপ দেবেন, বিশৃঙ্খলায় ফেলবেন ও তিরস্কার করবেন, যতক্ষণ না তোমরা হঠাৎ ধ্বংস হয়ে নির্মূল না হও।
Ubangiji zai aiko muku da la’ana, da ruɗewa, da damuwa cikin dukan abin da za ku yi, har ya hallaka ku, ku lalace da sauri saboda mugayen ayyukanku, domin kuma kuka rabu da ni.
21 তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখান থেকে যতক্ষণ না তোমরা ধ্বংস হও ততক্ষণ সদাপ্রভু তোমাদের মধ্যে বিভিন্ন রোগের মহামারি আনবেন।
Ubangiji zai aiko muku da annoba wadda za tă manne muku, tă cinye ku cikin ƙasar da za ku shiga, ku mallake ta.
22 সদাপ্রভু তোমাদের ক্ষয়রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও তরোয়াল, তার সঙ্গে উদ্ভিদের রোগ ও ছত্রাক দ্বারা মহামারি আনবেন যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Ubangiji zai buga ku da cuta mai lalacewa, da zazzaɓi, da ƙuna, da zafin rana, da fāri, da burtuntuna, da fumfuna, waɗanda za su azabtar da ku sai kun hallaka.
23 তোমাদের মাথার উপরের আকাশ ব্রোঞ্জের মতো, আর পায়ের তলার মাটি লোহার মতো হবে।
Girgijen da yake bisanku zai zama tagulla, ƙasar da take ƙarƙashinku za tă zama ƙarfe.
24 সদাপ্রভু তোমাদের দেশে বৃষ্টির বদলে ধুলো আর বালি বর্ষণ করবেন; সেগুলি আকাশ থেকে তোমাদের উপরে পড়বে যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Ubangiji zai juye ruwan saman ƙasarku yă zama ƙura da gari; zai sauko daga gizagizai har sai kun hallaka.
25 সদাপ্রভু এমনটি করবেন যাতে তোমরা তোমাদের শত্রুদের সামনে হেরে যাও। তোমরা একদিক থেকে তাদের আক্রমণ করবে কিন্তু তাদের সামনে থেকে পালিয়ে যাবে সাত দিক দিয়ে, এবং পৃথিবীর অন্য সব রাজ্যের লোকেরা তোমাদের অবস্থা দেখে ভয়ে আঁতকে উঠবে।
Ubangiji zai sa a rinjaye ku a gaban abokan gābanku. Ta hanya guda za ku auka musu, amma ta hanyoyi bakwai za ku gudu daga gabansu. Za ku zama abin ƙi ga dukan mulkokin duniya.
26 তোমাদের মৃতদেহ হবে পাখি এবং বন্যপশুদের খাবার, আর তাদের তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।
Gawawwakinku za su zama abincin dukan tsuntsayen sarari da namun duniya, ba kuwa wanda zai kore su.
27 সদাপ্রভু তোমাদের মিশরীয়দের সেই ফোঁড়া, আব, ফোস্কা এবং চুলকানি দিয়ে যন্ত্রণা দেবেন, যা তোমরা ভালো করতে পারবে না।
Ubangiji zai buge ku da maruran Masar, da ƙazuwa, da kuma ƙaiƙayi waɗanda ba za su warke ba
28 সদাপ্রভু তোমাদের পাগলামি, অন্ধতা দিয়ে এবং চিন্তাশক্তি নষ্ট করে যন্ত্রণা দেবেন।
Ubangiji zai buge ku da hauka, makanta, da rikicewar hankali.
29 অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে। তোমরা যে কাজ করবে তাতেই বিফল হবে; দিনের পর দিন তোমরা অত্যাচারিত ও লুন্ঠিত হবে, তোমাদের উদ্ধার করার জন্য কেউ থাকবে না।
Da tsakar rana za ku riƙa lallubawa kamar makaho. Za ku zama marasa nasara a cikin kome da kuka yi; kowace rana za a zalunce ku, a kuma yi muku ƙwace, ba tare da wani ya cece ku ba.
30 তোমার বিয়ে একজন স্ত্রীলোকের সঙ্গে ঠিক হবে, কিন্তু অন্যজন তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। তুমি বাড়ি তৈরি করবে, কিন্তু সেখানে বসবাস করতে পারবে না। তুমি দ্রাক্ষাক্ষেত তৈরি করবে, কিন্তু তার ফলভোগ করতে পারবে না।
Za ku yi tashin yarinya, amma wani ne zai ɗauke ta yă kwana da ita. Za ku gina gida amma wani ne zai zauna a ciki. Za ku shuka inabi, amma ba za ku ma fara jin daɗin’ya’yansa ba.
31 তোমাদের সামনেই তোমাদের গরু কাটা হবে, কিন্তু তোমরা তা খেতে পাবে না। তোমাদের গাধাকে জোর করে তোমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তা আর ফিরিয়ে দেওয়া হবে না। তোমাদের মেষদের তোমাদের শত্রুদের হাতে তুলে দেওয়া হবে, আর কেউ তাদের উদ্ধার করবে না।
Za a yanka sanku a idanunku, amma ba za ko ci wani abu a cikinsa ba. Za a ƙwace jakinku ƙiri-ƙiri, amma ba za a mayar muku da shi ba. Za a ba da tumakinku ga abokan gābanku, kuma ba kowa da zai cece su.
32 তোমাদের ছেলেদের এবং মেয়েদের অন্য এক জাতির কাছে দেওয়া হবে, আর দিনের পর দিন তাদের আসবার পথ চেয়ে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু তোমাদের হাতে কোনও শক্তি থাকবে না।
Za a ba da’ya’yanku maza da mata ga wata al’umma, za ku kuma yi ta zuba idanunku kuna neman su kullayaumi, amma a banza, domin ba ku da ikon yin kome.
33 যে লোকদের তোমরা জানো না তারা তোমাদের জমির ফসল ও পরিশ্রমের ফলভোগ করবে, এবং তোমরা সারা জীবন ধরে অত্যাচার ভোগ করবে কিন্তু তোমাদের কিছুই করার থাকবে না।
Mutanen da ba ku sani ba za su ci kayan gonarku da amfanin wahalarku, za a yi ta cucinku, ana kuma danne ku kullum.
34 তোমরা যা দেখবে তা তোমাদের পাগল করে দেবে।
Abubuwan da za ku gani za su sa ku yi hauka.
35 সদাপ্রভু তোমাদের হাঁটুতে ও পায়ে এমন সব কষ্টদায়ক ফোঁড়া দেবেন যা কখনও ভালো হবে না, আর সেই ফোঁড়া তোমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সব জায়গায় হবে।
Ubangiji zai buge gwiwoyinku da ƙafafunku da marurai masu zafi da ba za a iya warkar da su ba, za su yaɗu daga tafin ƙafafu zuwa bisa kanku.
36 তোমরা যাকে তোমাদের উপরে রাজা করে বসাবে সদাপ্রভু তাকে এবং তোমাদের বন্দি করে নিয়ে যাওয়ার জন্য এমন এক জাতির হাতে দেবেন যাদের তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা জানে না। সেখানে তোমরা অন্য দেবতাদের সেবা করবে, যে দেবতারা কাঠ এবং পাথরের তৈরি।
Ubangiji zai kore ku, ku da sarkin da kuka naɗa a bisanku zuwa al’ummar da ku, ko kakanninku ba su sani ba. A can za ku yi wa waɗansu alloli sujada, allolin itace da na dutse.
37 সদাপ্রভু তোমাদের যেসব জাতির মধ্যে তাড়িয়ে দেবেন তারা তোমাদের অবস্থা দেখে ভয়ে আঁতকে উঠবে, আর তোমরা তাদের কাছে বিদ্রুপের পাত্র হবে।
Za ku zama abin ƙi, abin dariya, da kuma abin habaici ga dukan al’ummai inda Ubangiji zai kore ku zuwa.
38 তোমরা জমিতে অনেক বীজ বুনবে কিন্তু অল্প সংগ্রহ করবে, কারণ পঙ্গপালে ফসল খেয়ে ফলবে।
Za ku shuka iri da yawa a gona, amma za ku girbe kaɗan, domin fāra za su cinye su.
39 তোমরা দ্রাক্ষাক্ষেত তৈরি করবে এবং তার যত্নও নেবে কিন্তু পোকায় তার ফল খেয়ে ফেলবে বলে তোমরা দ্রাক্ষারস খেতে পারবে না কিংবা আঙুর সংগ্রহ করতে পারবে না।
Za ku shuka inabi ku kuma yi musu banƙasa, amma ba za ku sha ruwan inabin ba, domin tsutsotsi za su cinye su.
40 তোমাদের সারা দেশে জলপাই গাছ থাকবে কিন্তু তোমরা তেল ব্যবহার করতে পারবে না, কারণ জলপাই ঝরে পড়বে।
Za ku kasance da itatuwan zaitun ko’ina a ƙasarku, amma ba za ku yi amfani da mansu ba, domin’ya’yan zaitun za su kakkaɓe.
41 তোমাদের ছেলেমেয়ে হবে কিন্তু তাদেরকে নিজের কাছে রাখতে পারবে না, কারণ তারা বন্দি হয়ে যাবে।
Za ku haifi’ya’ya maza da mata, amma za su zama naku ba, domin za a kai su bauta.
42 ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল তোমাদের দেশের সমস্ত গাছ ও ফসল অধিকার করবে।
Tarin fāra za su mamaye dukan itatuwanku da kuma hatsin gonarku.
43 তোমাদের মধ্যে বসবাসকারী অন্যান্য জাতির লোকেরা দিন দিন তোমাদের উপরে উন্নতি করবে, কিন্তু তোমরা নিচে নামতে থাকবে।
Baƙin da suke tare da ku, za su yi ta ƙaruwa, ku kuwa za ku yi ta komawa baya-baya.
44 তারা তোমাদের ঋণ দেবে, কিন্তু তোমরা তাদের ঋণ দিতে পারবে না। তারা থাকবে তোমাদের মাথার উপরে, কিন্তু তোমরা থাকবে তাদের পায়ের তলায়।
Za su ba ku bashi, amma ba za ku ba su bashi ba. Za su zama kai, ku kuwa za ku zama wutsiya.
45 এই সমস্ত অভিশাপ তোমাদের উপরে নেমে আসবে। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য না হওয়ার দরুন এবং তিনি যেসব আজ্ঞা ও অনুশাসন দিয়েছেন তা পালন না করার দরুন এসব অভিশাপ তোমাদের পিছনে তাড়া করে আসবে ও তোমাদের মধ্যে থাকবে যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Dukan waɗannan la’anoni za su sauko a kanku. Za su bi ku, su same ku, sai an hallaka ku, domin ba ku yi biyayya ga Ubangiji Allahnku, kuka kuma kiyaye umarnai da ƙa’idodin da ya ba ku ba.
46 এই সমস্ত তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে চিরকাল আশ্চর্য চিহ্ন এবং আশ্চর্য কাজ হিসেবে থাকবে।
Za su zama alamu da al’ajabi gare ku da kuma zuriyarku har abada.
47 যেহেতু তোমাদের সমৃদ্ধির সময়ে তোমরা আনন্দের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করোনি,
Gama ba ku bauta wa Ubangiji Allahnku da farin ciki da kuma murna a lokacin wadata ba,
48 সেইজন্য ক্ষুধায় ও তৃষ্ণায়, উলঙ্গতায় ও দারিদ্র্যে তোমরা তোমাদের শত্রুদের সেবা করবে যাদের সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে পাঠাবেন। যতক্ষণ না তোমরা ধ্বংস হও তিনি তোমাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে রাখবেন।
saboda haka a cikin yunwa da ƙishirwa, cikin tsiraici da mugun talauci, za ku bauta wa abokan gāban da Ubangiji ya aiko muku. Zai sa karkiyar ƙarfe a wuyanku har sai ya hallaka ku ƙaf.
49 সদাপ্রভু দূর থেকে, পৃথিবীর শেষ সীমানা থেকে এমন এক জাতিকে তোমাদের বিরুদ্ধে নিয়ে আসবেন, যেমন ঈগল পাখি উড়ে আসে, আর তোমরা তাদের ভাষা বুঝবে না।
Ubangiji zai kawo al’umma daga nesa, daga iyakar duniya, ta sauko a kanku kamar gaggafa, al’ummar da ba ku san yarenta ba,
50 সেই জাতি হিংস্র চেহারার যারা বয়স্কদের সম্মান করবে না কিংবা ছোটদের প্রতি করুণা দেখাবে না।
al’umma mai zafin hali wadda ba ta ba wa tsofaffi girma, kuma ba ta tausayin yara.
51 তারা তোমাদের পশুপালের শাবকগুলি ও ক্ষেতের ফসল খেয়ে ফেলবে যতক্ষণ না তোমরা ধ্বংস হও। তারা তোমাদের কোনও শস্য, নতুন দ্রাক্ষারস কিংবা জলপাই কিংবা গরুর বাছুর বা মেষশাবক অবশিষ্ট রাখবে না যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Za su cinye’ya’yan dabbobinku da hatsin gonarku sai an hallaka ku. Ba za su rage ko ƙwayar hatsi, ko sabon ruwan inabi, ko mai ba, ba kuwa za a bar’yan tumakinku ba, sai an lalatar da ku.
52 তারা তোমাদের নগরগুলি ঘিরে রাখবে আর শেষ পর্যন্ত তোমাদের উঁচু প্রাচীরগুলি ভেঙে পড়বে যার উপর তোমরা এত ভরসা করছ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশের সমস্ত নগর তারা ঘেরাও করে রাখবে।
Za su kuwa kewaye ku a dukan garuruwanku, har sai katangarku masu tsayi wadda kuke dogara gare su, sun fāɗi ko’ina a ƙasar da Ubangiji Allahnku yake ba ku.
53 শত্রুরা নগরগুলি ঘিরে রাখবার সময় এমন কষ্ট দেবে যে, তোমরা তোমাদের নিজেদের সন্তানদের খাবে, অর্থাৎ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ছেলেমেয়েদের মাংস খাবে।
Saboda wahalar da abokan gābanku za su gasa muku a lokacin kwanto, za ku ci’ya’yan cikinku, naman’ya’yanku maza da mata waɗanda Ubangiji Allahnku ya ba ku.
54 এমনকি তোমাদের মধ্যে সব থেকে নম্র ও সংবেদনশীল লোকেরও তার নিজের ভাই কিংবা স্ত্রী যাকে সে ভালোবাসে কিংবা তার জীবিত সন্তানদের প্রতি কোনও দয়ামায়া থাকবে না,
Kai, har da mutumin da ya fi hankali da kuma kirki a cikinku, ba zai ji tausayi ɗan’uwansa, ko matar da yake ƙauna, ko’ya’yansa da suka ragu ba,
55 আর সে যে সন্তানের মাংস খাবে তার একটুও সে অন্যদের দেবে না। শত্রুরা যখন তোমাদের নগর ঘেরাও করে রেখে তোমাদের কষ্ট দেবে তখন এছাড়া আর কোনও খাবারই তার কাছে থাকবে না।
ba kuwa zai ba waninsu wani naman’ya’yansa da yake ci ba. Gama dukan abin da ya rage masa ke nan saboda wahalar da abokan gābanku za su gasa muku a lokacin da ake kwanton wa dukan biranenku.
56 তোমাদের মধ্যে সব থেকে নম্র ও সংবেদনশীল স্ত্রীলোক—সংবেদনশীল ও নম্র যারা নিজের পা মাটিতে ফেলতে চাইবে না—সেও তার প্রিয় স্বামী ও তার ছেলেমেয়েদের প্রতি রুষ্ট হবে যে
Mace mafi hankali da kuma kirki a cikinku, kai, mafi hankali da kirki da ba ta ma karambanin taɓa ƙasa da tafin ƙafarta, za tă hana wa mijinta da take ƙauna, da kuma ɗanta, ko’yarta abinci.
57 তার গর্ভের ফল এবং যাদের সে জন্ম দিয়েছে। কারণ তার ভীষণ প্রয়োজনে সে গোপনে তাদের খাবে যেহেতু শত্রুরা তোমাদের নগর ঘিরে রেখে তোমাদের কষ্টের মধ্যে ফেলবে।
A ɓoye za tă ci mahaifar da take biyo bayan ta haihu, da’ya’yan da za tă haifa, saboda ba ta da wani abinci lokacin da abokan gābanku za su kewaye garuruwanku da yaƙi mai tsanani.
58 এই পুস্তকে যে সমস্ত বিধানের কথা লেখা আছে, সেগুলি যদি যত্নের সঙ্গে পালন না করো, এবং—তোমাদের ঈশ্বর সদাপ্রভুর—গৌরবময় ও চমৎকার নামকে সম্মান ও ভয় না করো
In ba ku lura kuka bi dukan kalmomi wannan doka, waɗanda an rubuta a wannan littafi ba, ba ku kuma girmama wannan suna mai ɗaukaka da kuma mai banrazana na Ubangiji Allahnku ba,
59 সদাপ্রভু তোমাদের ও তোমাদের বংশধরদের প্রতি ভয়ানক মহামারি, কঠোর ও দীর্ঘস্থায়ী দুর্যোগ এবং গুরুতর এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা পাঠাবেন।
Ubangiji zai aika da annoba masu zafi a kanku da zuriyarku, masifu masu zafi waɗanda za su daɗe, da mugayen cututtuka waɗanda ba sa kawuwa.
60 মিশরে যে সমস্ত অসুখ দেখে তোমরা ভয় পেতে সেগুলি তিনি তোমাদের মধ্যে দেবেন এবং সেগুলি তোমাদের আঁকড়ে থাকবে।
Zai kawo muku dukan cututtukan Masar da kuke tsoro, za su kuwa manne muku.
61 এই বিধানপুস্তকে লেখা নেই এমন সব রোগ ও আঘাত তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত সদাপ্রভু তোমাদের উপরে আনবেন।
Ubangiji kuma zai kawo muku kowane irin ciwo da masifar da ba a rubuta a cikin wannan Littafin Doka ba, har sai an hallaka ku.
62 তোমাদের লোকসংখ্যা আকাশের তারার মতো হলেও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবাধ্যতার দরুন তোমরা তখন মাত্র অল্প কয়েকজনই বেঁচে থাকবে।
Ku da kuke da yawa kamar taurari a sarari za ku ragu ku zama kaɗan, domin ba ku yi biyayya ga Ubangiji Allahnku ba.
63 যে আনন্দে সদাপ্রভু তোমাদের মঙ্গল করেছেন এবং তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছেন, তেমনি তিনি তোমাদের সর্বনাশ ও ধ্বংস করে আনন্দ পাবেন। যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখান থেকে তোমরা নির্মূল হবে।
Kamar yadda ya gamshi Ubangiji ya sa kuka yi arziki kuka kuma ƙaru, haka zai gamshe shi yă lalatar yă kuma hallaka ku. Za a tumɓuke ku daga ƙasar da kuke shiga ku mallaka.
64 তারপর সদাপ্রভু তোমাদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেবেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সেখানে তোমরা অন্যান্য দেবতাদের উপাসনা করবে—কাঠ এবং পাথরের তৈরি দেবতা, যাদের তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষেরা জানতে না।
Sa’an nan Ubangiji zai watsar da ku cikin dukan al’ummai, daga wannan bangon duniya zuwa wancan. A can za ku bauta waɗansu alloli, allolin itace da na dutse, waɗanda ko ku, ko kakanninku, ba ku sani ba.
65 সেই জাতিদের মধ্যে তোমরা শান্তি পাবে না, আর তোমাদের পায়ের গোড়ালি রাখার কোনও জায়গা থাকবে না। সেখানে সদাপ্রভু তোমাদের মনে দুশ্চিন্তা, আশা করে চেয়ে থাকা চোখ এবং এক হতাশার হৃদয় দেবেন।
A cikin waɗancan al’ummai ba za ku sami hutu ba, ba wurin hutu wa tafin ƙafanku. A can Ubangiji zai sa fargaba a zuciyarku, yă sa idanunku su lalace, ranku zai yi suwu.
66 তোমরা নিয়মিত উদ্বেগে থাকবে, দিন এবং রাত উভয় সময়ই ভয় পাবে, তোমাদের জীবন নিয়ে কখনও নিশ্চিত হবে না।
Za ku yi zama cikin damuwa kullum, cike da tsoro, dare da rana, ba tabbacin abin da zai faru da ranku.
67 সকালে তোমরা বলবে, “যদি এখন সন্ধ্যা হত!” এবং সন্ধ্যায় বলবে, “যদি এখন সকাল হত!” কারণ আতঙ্কে তোমাদের মন ভরে থাকবে এবং তোমরা যে দৃশ্য স্বচক্ষে দেখবে।
Da safe za ku ce, “Da ma yamma ne!” Da yamma kuma ku ce, “Da ma safiya ce!” Saboda tsoron da ya cika zukatanku da kuma abubuwan da idanunku za su gani.
68 মিশরে যাওয়ার সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম যে, সেই পথে আর তোমাদের যেতে হবে না, কিন্তু সদাপ্রভু জাহাজে করে তোমাদের মিশরে ফেরত পাঠাবেন। সেখানে তোমরা তোমাদের শত্রুদের কাছে নিজেদের দাস এবং দাসী হিসেবে বিক্রি করতে চাইবে, কিন্তু কেউ তোমাদের কিনবে না।
Ubangiji zai komar da ku cikin jiragen ruwa zuwa Masar, tafiyar da na ce kada ku ƙara yi. A can za ku ba da kanku don sayarwa ga abokan gābanku a matsayin bayi maza da mata, amma ba wanda zai saye ku.

< দ্বিতীয় বিবরণ 28 >