< দ্বিতীয় বিবরণ 20 >

1 তোমরা যখন তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের চেয়ে বেশি ঘোড়া, রথ ও সৈন্য দেখে ভয় পাবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন, তিনি তোমাদের সঙ্গে থাকবেন।
Pamene mukupita kokachita nkhondo ndi adani anu, mukaona akavalo kapena magaleta kapena gulu la ankhondo kuposa inuyo musamaope chifukwa Yehova Mulungu wanu, amene anakutulutsani ku Igupto adzakhala nanu.
2 তোমরা যুদ্ধযাত্রা করার আগে, যাজক সামনে এসে সৈন্যদের উদ্দেশ্যে বলবেন।
Pamene mwatsala pangʼono kuyamba nkhondo, wansembe azibwera kutsogolo ndipo aziyankhula ku gulu lonse lankhondolo.
3 তিনি বলবেন, “হে ইস্রায়েল, শোনো আজ তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে যাচ্ছ। দুর্বলচিত্ত হবে না বা ভয় পাবে না; তাদের দেখে আতঙ্কগ্রস্ত হবে না বা ভয়ে কাঁপবে না।
Iye aziti, “Tamverani inu Aisraeli, mukupita kukachita nkhondo ndi adani anu lero. Musataye mitima kapena kuchita mantha ayi. Musaopsedwe kapena kunjenjemera pamaso pawo,
4 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের সঙ্গে যাচ্ছেন তিনি তোমাদের হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের জয়ী করবেন।”
pakuti Yehova Mulungu wanu ndiye amene apite nanu kukakumenyerani nkhondo ndi kugonjetsa adani anu.”
5 পদাধিকারীরা সৈন্যদের উদ্দেশ্যে বলবে “তোমাদের মধ্যে কি কেউ নতুন বাড়ি তৈরি করে তা উৎসর্গ করেনি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ তার বাড়িতে বসবাস করা শুরু করবে।
Akuluakulu ankhondo adzati kwa gulu la ankhondolo, “Kodi pali wina amene wangomanga nyumba kumene ndipo sanayitsekulire? Ayambe wapita ku mudzi chifukwa mwina akafera ku nkhondoko ndipo wina ndi kudzayitsekulira.
6 কেউ কি নতুন দ্রাক্ষাক্ষেত প্রস্তুত করেছে এবং এখনও তা উপভোগ করা শুরু করেনি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ তা উপভোগ করবে।
Kodi pali wina amene analima munda wamphesa ndipo sanayambe kudyerera? Ayambe wapita ku mudzi chifukwa mwina akafera ku nkhondo ndipo wina adzadyerera mundawo.
7 কারোর কি বিয়ের সম্বন্ধ হয়েছে কিন্তু এখনও বিয়ে হয়নি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ সেই স্ত্রীকে বিয়ে করবে।”
Kodi pali amene wachita chinkhoswe ndi mkazi ndipo sanamukwatire mkaziyo? Ayambe wabwerera ku mudzi chifukwa mwina akafera ku nkhondo ndipo wina adzakwatira mkaziyo.”
8 তারপর পদাধিকারীরা আরও বলবে, “কেউ কি ভয় পেয়েছে কিংবা দুর্বলচিত্ত? তাহলে সে বাড়ি ফিরে যাক যেন অন্য সৈনিক ভাইদের মনোবলও নষ্ট না হয়।”
Ndipo akuluakulu ankhondowo akapitirize kuti, “Kodi pali amene akuchita mantha kapena kutaya mtima? Abwerere ku mudzi kuopa kuti abale ake angatayenso mtima.”
9 পদাধিকারীরা সৈন্যদের কাছে কথা বলা শেষ করার পর, তারা সৈন্যদের উপরে সেনাপতি নিযুক্ত করবে।
Akuluakuluwo akatsiriza kuyankhula ndi gulu la ankhondolo, adzasankhe olilamulira.
10 যখন তোমরা কোনও নগর আক্রমণ করতে তার কাছে পৌঁছাবে, সেখানকার লোকদের কাছে সন্ধির কথা ঘোষণা করবে।
Pamene mukuyandikira kuphwanya mzinda, muyambe mwafunsa anthu a mu mzindawo ngati afuna zamtendere.
11 তারা যদি সন্ধি করতে রাজি হয় এবং তাদের দ্বার খুলে দেয়, তবে সেখানকার সমস্ত লোক তোমাদের অধীন হবে এবং তোমাদের জন্য কাজ করবে।
Akavomera natsekula zipata zawo, anthu wonse mu mzindawo adzagwidwa ukapolo nakugwirirani ntchito.
12 যদি তারা সন্ধি করতে রাজি না হয় এবং তোমাদের সঙ্গে যুদ্ধ করে, সেই নগর তোমরা অবরোধ করবে।
Koma akakana za mtendere nachita nanu nkhondo, muwuphwanye mzindawo.
13 তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন সেই নগরটি তোমাদের হাতে তুলে দেবেন, তখন সেখানকার সমস্ত পুরুষকে তোমরা তরোয়ালের আঘাতে মেরে ফেলবে।
Yehova Mulungu wanu akakupatsani mzindawo, muwaphe amuna onse.
14 সেই নগরের স্ত্রীলোক, ছেলেমেয়ে, পশুপাল এবং অন্য সবকিছু তোমরা লুটসামগ্রী হিসেবে নিজেদের জন্য নিয়ে নেবে। শত্রুদের দেশ থেকে লুট করা যেসব জিনিস তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দেবেন তা তোমরা ভোগ করতে পারবে।
Akazi, ana, ziweto ndi china chilichonse mu mzindamo, mukhoza kuzitenga kuti zikhale zanu monga katundu wolanda ku nkhondo. Katundu wa adani anuyu amene Yehova Mulungu wanu akukupatsani, mukhoza kumugwiritsa ntchito.
15 যেসব নগর তোমাদের দেশ থেকে দূরে আছে, যেগুলি তোমাদের কাছের জাতিগুলির নগর নয়, সেগুলির প্রতি তোমরা এরকম করবে।
Mizinda yonse yakutali osati ya mitundu yapafupi, muzichita nayo chomwechi.
16 কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু সম্পত্তি হিসেবে যেসব জাতির নগর তোমাদের দিতে যাচ্ছেন সেখানকার কাউকেই তোমরা বাঁচিয়ে রাখবে না।
Komabe mʼmizinda imene Yehova Mulungu wanu akukupatsani ngati cholowa chanu, musasiyemo chamoyo chilichonse.
17 তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে তোমরা—হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের—সম্পূর্ণরূপে ধ্বংস করবে।
Muwawononge kwathunthu Ahiti, Aamori, Akanaani, Aperezi, Ahivi ndi Ayebusi monga momwe Yehova Mulungu wanu anakulamulirani.
18 তা না করলে, তারা তাদের দেবতাদের পূজা করার সময় যেসব ঘৃণ্য কাজ করে তা তোমরাও শিখবে আর তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করবে।
Mukapanda kutero adzakuphunzitsani kuti mutengere zinthu zonyansa zimene amachita popembedza milungu yawo ndipo mudzachimwira Yehova Mulungu wanu.
19 অনেক দিন ধরে যখন তোমরা কোনও নগর অবরোধ করবে, সেটির বিরুদ্ধে যুদ্ধ করে সেটি অধিকার করার জন্য, তখন কুড়ুল দিয়ে সেখানকার কোনো গাছ নষ্ট করবে না, কারণ তোমরা তার ফল খেতে পারবে। সেগুলিকে কেটে ফেলবে না। গাছেরা কি মানুষ, যে তোমরা সেগুলিকে অবরোধ করবে?
Mukalimbana ndi mzinda nthawi yayitali, kuchita nawo nkhondo pofuna kuwugonjetsa, musawononge podula mitengo yake ndi nkhwangwa, osayidula chifukwa zipatso zakezo mukhoza kudya. Kodi mitengo ya ku munda ndi anthu kuti mukalimbane nayo?
20 তবে যে গাছগুলিতে ফল ধরে না বলে তোমরা জানো সেগুলি কেটে ফেলবে এবং অবরোধ তৈরি করতে পারবে যতক্ষণ না যে নগরের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হচ্ছে সেটি পতিত হচ্ছে।
Komabe mukhoza kudula mitengo imene mukudziwa kuti si ya zipatso ndi kuyigwiritsa ntchito pa nkhondo mpaka mzinda umene mukumenyana nawowo utagwetsedwa.

< দ্বিতীয় বিবরণ 20 >