< দানিয়েল 6 >

1 সম্রাট দারিয়াবস তার রাজ্যে একশো কুড়ি জন রাজ্যপাল নিয়োগ করলেন, যারা তার রাজত্ব জুড়ে শাসন করবে
Kunamukomera Dariyo kusankha akalonga 120 kuti alamulire mu ufumu wonse,
2 তাদের উপরে তিনজন শাসককে নিয়োগ করলেন, দানিয়েল ছিলেন তাদের মধ্যে একজন। এই রাজ্যপালেরা শাসকদের কাছে জবাবদিহি করত যাতে রাজার কোনো লোকসান না হয়।
ndikusankha nduna zazikulu zitatu kuti ziwayangʼanire ndipo imodzi mwa ndunazo anali Danieli. Akalongawo amayangʼaniridwa ndi nduna zazikuluzo kuti zinthu za mfumu zisawonongeke.
3 এখন দানিয়েল তার ব্যতিক্রমী গুণাবলির দ্বারা শাসকদের এবং রাজ্যপালদের মধ্যে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে রাজা তাকে সমগ্র রাজ্যের উপর নিয়োগ করার পরিকল্পনা করলেন।
Tsono Danieli anadzionetsa kuti akhoza kugwira ntchito bwino kopambana nduna zinzake chifukwa anali wanzeru kwambiri. Ndiye mfumu inaganiza zomuyika kuti akhale woyangʼanira ufumu wonse.
4 এতে শাসকেরা ও রাজ্যপালেরা রাজকার্যে দানিয়েলের ভুল ত্রুটি খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো দোষই খুঁজে পেলেন না কেননা দানিয়েল ছিলেন বিশ্বস্ত; তিনি অসৎ বা অবহেলাকারী ছিলেন না।
Chifukwa cha ichi, anzake ndi akalonga anayesa kupeza zifukwa zomutsutsira Danieli pa kayendetsedwe ka ntchito za dzikolo, koma sanapeze cholakwa chilichonse. Iwo sanapeze chinyengo mwa iye, chifukwa anali wokhulupirika ndipo sankachita chinyengo kapena kutayirira ntchito.
5 শেষে তারা বললেন, “ঈশ্বরের বিধানসংক্রান্ত বিষয় ছাড়া দানিয়েলকে অভিযুক্ত করবার মতো কোনও ত্রুটি পাওয়া যাবে না।”
Pomaliza, anthu awa ananena kuti, “Sitidzapeza cholakwa chilichonse chomutsutsira Danieli kupatula chokhacho chimene chikhudza chipembedzo cha Mulungu wake.”
6 তখন সেই শাসকগণ ও রাজ্যপালরা সকলে মিলে রাজার কাছে গেলেন ও বললেন, “রাজা দারিয়াবস চিরজীবী হোন!
Choncho akalonga ndi nduna pamodzi anapita kwa mfumu ndipo anati: “Inu mfumu Dariyo, mukhale ndi moyo wautali!
7 রাজ্যের সকল শাসক, উপরাজ্যপাল, রাজ্যপাল, উপদেষ্টা এবং প্রদেশপাল সম্মত হয়েছে যে, মহারাজ একটি আদেশ জারি করুন ও বলবৎ করুন যে আগামী তিরিশ দিনে কেউ যদি মহারাজ ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে মহারাজ, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে।
Nduna zoyendetsa ufumu wanu, aphungu, akalonga ndi abwanamkubwa tonse tagwirizana kuti inu mfumu mukhazikitse lamulo ndi kulisindikiza kuti aliyense amene apemphera kwa mulungu wina kapena kwa munthu kupatula kwa inu mfumu, pa masiku makumi atatu otsatirawa, adzaponyedwa mʼdzenje la mikango.
8 তাই, হে মহারাজ, এই আদেশনামা জারি করুন ও লিখিত আকারে বলবৎ করুন, যেন কেউ তা পরিবর্তন করতে না পারে, যেমন মাদীয় ও পারসিকদের ব্যবস্থানুসারে কোনো আদেশনামা বতিল হয় না।”
Tsopano inu mfumu khazikitsani lamulo limeneli ndipo musindikizepo dzina lanu kuti lisasinthike monga mwa malamulo a Amedi ndi Aperezi, amene sasinthidwa.”
9 তাই রাজা দারিয়াবস ওই আদেশনামা লিখিত আকারে জারি করলেন।
Choncho mfumu Dariyo anasindikizapo dzina lake pa lamuloli.
10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।
Danieli atamva kuti lamulo lasindikizidwa, anapita ku nyumba kwake nalowa mʼchipinda chapamwamba chimene mazenera ake anali otsekula kuloza ku Yerusalemu. Katatu pa tsiku iye ankagwada pansi pa mawondo ndipo amapemphera, kuyamika Mulungu wake, monga momwe ankachitira kale.
11 তখন এই লোকেরা মিলিতভাবে গেলেন ও দেখলেন দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ও সাহায্য চাইছেন।
Ndipo anthu awa anapita pamodzi ndi kukapeza Danieli akupemphera ndi kupempha Mulungu wake kuti amuthandize.
12 তখন তারা রাজার কাছে গেলেন ও রাজার আদেশনামার বিষয়ে বললেন, “মহারাজ, আপনি কি এই আদেশনামা জারি করেননি, যে তিরিশ দিনের মধ্যে কেউ যদি মহারাজ ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের আরাধনা করে তবে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে?” রাজা বললেন, “সে আদেশ এখনও জারি রয়েছে; মাদীয় ও পারসিকদের রীতি অনুসারে তা বাতিল হবার নয়।”
Kotero iwo anapita kwa mfumu ndipo anayankhula naye za lamulo lake kuti, “Kodi simunasindikize lamulo lakuti pa masiku makumi atatu otsatirawa aliyense amene apemphera kwa mulungu wina aliyense kapena kwa munthu kupatula kwa inu mfumu, adzaponyedwa mʼdzenje la mikango?” Mfumu inayankha kuti, “Lamulo lilipobe monga mwa malamulo a Amedi ndi Aperezi, amene sangathe kusinthika.”
13 তখন তারা রাজাকে বললেন, “হে মহারাজ, দানিয়েল নামে যিহূদা দেশের বন্দিদের মধ্যে একজন আপনাকে গ্রাহ্য করে না বা আপনার জারি করা লিখিত আদেশ মান্য করে না। সে এখনও দিনে তিনবার নিয়মিত প্রার্থনা করে।”
Kenaka iwo anati kwa mfumu, “Danieli, amene ndi mmodzi mwa akapolo ochokera ku Yuda, sakulabadira inu mfumu, kapena lamulo limene munasindikizapo dzina lanu lija. Iye akupempherabe katatu pa tsiku.”
14 রাজা যখন একথা শুনলেন তখন অত্যন্ত উদ্বিগ্ন হলেন; তিনি দানিয়েলকে রক্ষা করতে দৃঢ়সংকল্প ছিলেন এবং সূর্যাস্ত পর্যন্ত তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করলেন।
Mfumu itamva izi, inavutika kwambiri mu mtima mwake. Iyo inayesa kupeza njira yopulumutsira Danieli. Iyo inachita chotheka chilichonse kufikira kulowa kwa dzuwa kuti imupulumutse.
15 তখন সেই লোকেরা আবার মিলিতভাবে রাজা দারিয়াবসের কাছে গেলেন ও তাকে বললেন, “মহারাজ, মনে রাখবেন, যে মাদীয় ও পারসিকদের রীতি অনুসারে রাজার আদেশনামা কখনও পরিবর্তন হয় না।”
Ndipo anthuwo anapita pamodzi kwa mfumu ndipo anati kwa iye, “Kumbukirani, inu mfumu kuti monga mwa lamulo la Amedi ndi Aperezi, palibe chimene mfumu inalamulira kapena kukhazikitsa chimasinthidwa.”
16 তখন রাজা আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে ধরে আনলেন এবং তাকে সিংহের গুহায় ফেলে দিলেন। রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর, যাকে তুমি নিয়মিত সেবা করো, সেই তোমাকে রক্ষা করুক।”
Choncho mfumu inalamula, ndipo anabwera naye Danieli ndi kukamuponya mʼdzenje la mikango. Mfumu inati kwa Danieli, “Mulungu wako amene umutumikira nthawi zonse, akupulumutse!”
17 একটি বড়ো পাথর আনা হল ও গুহার মুখ বন্ধ করা হল এবং রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের সিলমোহর তার উপর বসানো হল যেন দানিয়েলের অবস্থার কোনো পরিবর্তন না হয়
Anatenga mwala natseka pa khoma pa dzenje la mikango, ndipo mfumu inadindapo chizindikiro chake ndi cha nduna zake kuti wina asasinthepo kanthu pa za Danieli.
18 তখন রাজা প্রাসাদে ফিরে গেলেন কিন্তু কিছু খাওয়াদাওয়া না করে ও কোনো আমোদ-প্রমোদ না করে, রাত্রি কাটালেন; এবং সারারাত ঘুমাতে পারলেন না।
Kenaka mfumu inabwerera ku nyumba yake ndipo inakhala usiku wonse osadya kanthu, osalola chosangalatsa chilichonse. Ndipo sinagone tulo.
19 রাজা খুব ভোরে উঠলেন ও সিংহের গুহার দিকে ছুটে গেলেন।
Mʼbandakucha, mfumu inanyamuka ndi kufulumira kupita ku dzenje la mikango lija.
20 যখন তিনি সিংহের গুহার কাছে এলেন, তখন উদ্বেগের সঙ্গে চিৎকার করলেন, “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের সেবক; যে ঈশ্বরকে তুমি নিষ্ঠার সঙ্গে আরাধনা করো, তিনি কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”
Itayandikira pa dzenjelo, inayitana Danieli moonetsa nkhawa, “Danieli, mtumiki wa Mulungu wa moyo! Kodi Mulungu wako, amene umutumikira nthawi zonse, wakulanditsa ku mikango?”
21 দানিয়েল উত্তরে দিলেন, “মহারাজ চিরজীবী হোন!
Danieli anayankha kuti, “Inu mfumu mukhale ndi moyo wautali!
22 আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছেন এবং সিংহের মুখ বন্ধ করেছেন। তারা আমার কোনো ক্ষতি করেনি কারণ ঈশ্বরের দৃষ্টিতে আমাকে নির্দোষ পাওয়া গেছে। এবং, মহারাজ, আপনার সামনেও আমি কোনো অপরাধ করিনি।”
Mulungu wanga anatumiza mngelo wake, ndipo anatseka pakamwa pa mikango. Iyo sinandivulaze chifukwa Mulungu anaona kuti ndine wosalakwa ndi kutinso sindinakulakwireni inu mfumu.”
23 তখন রাজা আনন্দে আত্মহারা হলেন এবং সিংহের গুহা থেকে দানিয়েলকে তুলতে আদেশ দিলেন। যখন দানিয়েলকে গুহা থেকে তোলা হল, দেখা গেল যে তার গায়ে কোনও ক্ষত ছিল না কারণ সে তার ঈশ্বরে সম্পূর্ণ আস্থা রেখেছিল।
Mfumu inali ndi chimwemwe chopambana ndipo inalamulira kuti amutulutse Danieli mʼdzenjemo. Ndipo atamutulutsa Danieli mʼdzenjemo, sanapezeke ndi chilonda chilichonse pa thupi lake, chifukwa iye anadalira Mulungu wake.
24 রাজার আদেশে, যারা দানিয়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল, তাদের ধরে আনা হল এবং তাদের স্ত্রী ও সন্তানসহ সিংহের গুহায় ফেলে দেওয়া হল। তারা গুহার মেঝেতে পড়ার আগেই সিংহেরা ঝাঁপিয়ে পড়ল এবং তাদের সমস্ত হাড়গোড় নিশ্চিহ্ন করল।
Mwa lamulo la mfumu, anthu onse amene ananeneza Danieli aja anagwidwa ndi kukaponyedwa mʼdzenje la mikango, pamodzi ndi akazi awo ndi ana awo. Ndipo asanafike pansi pa dzenjelo, mikango inawawakha ndi mphamvu ndi kuteketa mafupa awo onse.
25 তখন রাজা দারিয়াবস পৃথিবীর সমস্ত দেশ ও ভাষাভাষী মানুষের কাছে লিখলেন: “তোমাদের মঙ্গল হোক!
Kenaka mfumu Dariyo inalembera anthu a mitundu yonse, ndi anthu a ziyankhulo zosiyanasiyana a mʼdziko lonse kuti, “Mtendere uchuluke pakati panu!
26 “আমি এই আদেশ জারি করলাম যে আমার রাজ্যের চতুর্দিকে সমস্ত মানুষ দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করবে।
“Ndikukhazikitsa lamulo kuti paliponse mʼdziko langa anthu ayenera kuopa ndi kuchitira ulemu Mulungu wa Danieli.
27 তিনি রক্ষা করেন, পরিত্রাণ দেন;
Iye amalanditsa ndipo amapulumutsa,
28 এবং দানিয়েল, পারস্য-রাজ দারিয়াবস ও কোরসের রাজত্বকালে সমৃদ্ধিলাভ করল।
Choncho Danieli anapeza ufulu pa nthawi ya ulamuliro wa Dariyo ndi ulamuliro wa Koresi wa ku Perisiya.

< দানিয়েল 6 >