< দানিয়েল 5 >

1 রাজা বেলশৎসর এক হাজার বিশিষ্ট ব্যক্তিদের জন্য এক মহাভোজ দিলেন ও তাদের সঙ্গে দ্রাক্ষারস পান করলেন।
Tsiku lina mfumu Belisazara anakonza phwando lalikulu la akalonga ake 1,000 ndipo anamwa vinyo pamodzi ndi iwo.
2 বেলশৎসর যখন দ্রাক্ষারস পান করছিলেন, তিনি আদেশ দিলেন সেইসব সোনারুপোর পানপাত্র সেখানে আনা হোক যেগুলি তার বাবা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়েছিলেন, যেন রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, তার পত্নীগণ ও উপপত্নীগণ সকলে সেইসব পাত্রে দ্রাক্ষারস পান করতে পারেন।
Pamene Belisazara ankamwa vinyo, analamula kuti ziwiya zagolide ndi zasiliva zimene Nebukadinezara abambo ake anakatenga mʼNyumba ya Mulungu ku Yerusalemu zikatengedwe kuti mfumu ndi akalonga ake, akazi ake ndi azikazi amweremo.
3 তখন তারা সোনার পানপাত্রগুলি নিয়ে এল যেগুলি জেরুশালেমে অবস্থিত ঈশ্বরের মন্দির থেকে নেওয়া হয়েছিল এবং রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, রাজার পত্নীগণ ও উপপত্নীগণ সেই পাত্রগুলিতে দ্রাক্ষারস পান করলেন।
Choncho anabweretsa ziwiya zagolide zimene anazitenga mʼNyumba ya Mulungu; ndipo mfumu ndi akalonga ake, akazi ake ndi azikazi ake anamweramo.
4 তারা দ্রাক্ষারস পান করতে করতে সোনা, রুপো, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের জয়গান করলেন।
Akumwa vinyo, anatamanda milungu yagolide ndi siliva, yamkuwa, chitsulo, yamtengo ndi mwala.
5 হঠাৎ একটি মানুষের হাতের আঙুল দেখা গেল ও সেই আঙুলগুলি রাজপ্রাসাদের দেওয়ালে, বাতিদানের কাছে কিছু লিখতে শুরু করল। যে হাত লিখছিল রাজা সেই হাত দেখলেন।
Mwadzidzidzi zala za dzanja la munthu zinaonekera ndi kulemba pa khoma, pafupi ndi choyikapo nyale mʼnyumba yaufumu. Mfumu inapenyetsetsa dzanjalo pamene limalemba.
6 রাজার মুখ বিবর্ণ হয়ে উঠল ও রাজা এতটাই ভীত হলেন যে তার পা দুর্বল হয়ে উঠল এবং তার হাঁটু কাঁপতে লাগল।
Nkhope yake inasandulika ndipo inachita mantha, nkhongono zii, mawondo gwedegwede.
7 রাজা চিৎকার করে মায়াবী, জ্যোতিষী ও গণকদের ডেকে পাঠালেন। তিনি ব্যাবিলনের সেইসব জ্ঞানীদের বললেন, “এই লেখাগুলি যে পড়তে পারবে ও আমাকে এর মানে বলতে পারবে, তাকে বেগুনি রংয়ের রাজপোশাক পরানো হবে, গলায় সোনার হার পরানো হবে এবং তাকে রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক করা হবে।”
Mfumu inafuwula kuyitana owombeza, alawuli ndi amawula kuti abwere. Ndipo anawawuza anthu anzeru a ku Babuloni kuti, “Aliyense amene awerenge malembawa ndi kundiwuza tanthauzo lake adzavekedwa chovala cha pepo ndi mkanda wa golide udzavekedwa mʼkhosi mwake, ndipo adzakhala wolamulira wachitatu mu ufumuwu.”
8 তখন রাজার সকল জ্ঞানী ব্যক্তিরা এগিয়ে এল কিন্তু কেউ সেই লেখা পড়তে পারল না বা রাজাকে তার মানেও বলতে পারল না।
Pamenepo anzeru onse a mfumu anabwera, koma sanakwanitse kuwerenga malembawo kapena kumutanthauzira mfumu.
9 তখন রাজা বেলশৎসর আরও বেশি আতঙ্কিত হয়ে উঠলেন এবং তার মুখ আরও বিবর্ণ হয়ে উঠল। তার বিশিষ্ট ব্যক্তিগণ হতবুদ্ধি হলেন।
Choncho mfumu Belisazara anachita mantha koposa ndipo nkhope yake inapitirira kusinthika. Akalonga ake anathedwa nzeru.
10 মহারানি, যখন রাজার ও তার বিশিষ্ট ব্যক্তিদের গলা শুনলেন, মহাভোজের স্থানে এলেন, ও বললেন, “মহারাজ চিরজীবী হোন! আতঙ্কিত হবেন না! আপনার মুখ বিবর্ণ হতে দেবেন না!
Mfumukazi, pakumva mawu a mfumu ndi akalonga ake, analowa mʼchipinda cha phwando ndipo anati, “Mfumu mukhale ndi moyo wautali! Musavutike! Nkhope yanu isasinthike!
11 আপনার রাজ্যে এক ব্যক্তি আছে যার অন্তরে পবিত্র দেবতাদের আত্মা অবস্থান করে। আপনার বাবার রাজত্বকালে তার মধ্যে দেবতাদের ন্যায় অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচয় পাওয়া গিয়েছিল। আপনার বাবা, রাজা নেবুখাদনেজার, তাকে সমস্ত মন্ত্রবেত্তা, মায়াবী, জ্যোতিষী ও গণকদের প্রধান নিযুক্ত করেছিলেন।
Pali munthu wina mu ufumu wanu uno amene mwa iye muli mzimu wa milungu yoyera. Pa nthawi ya ulamuliro wa abambo anu iye anapezeka kuti ali ndi chidziwitso, luntha ndi nzeru zonga za milungu. Mfumu Nebukadinezara, abambo anu, Ine ndikukuwuzani anamusankha iye kukhala mkulu wa amatsenga, owombeza, alawuli ndi amawula.
12 আপনার বাবা এই কাজ করেছিলেন কারণ দানিয়েলের, যাকে রাজা বেল্টশৎসর নাম দিয়েছিলেন, মধ্যে গভীর চিন্তাভাবনা, জ্ঞান, বোধশক্তি, এমনকি স্বপ্নের মানে বুঝিয়ে বলার ক্ষমতা, ধাঁধা বুঝিয়ে বলা ও কঠিন সমস্যা সমাধান করার দক্ষতা ছিল। আপনি তাকে ডেকে পাঠান এবং তিনি এই লেখার মানে আপনাকে বুঝিয়ে দেবেন।”
Munthu ameneyu dzina lake ndi Danieli, koma mfumu inamutcha Belitesezara ndipo ali ndi nzeru zapadera, ndi wodziwa ndi kuzindikira zinthu, ndiponso luso lakutanthauzira maloto, kufotokozera miyambi ndi kuthetsa mavuto osautsa. Muyitaneni Danieli, ndipo adzakuwuzani chomwe mawuwa akutanthauza.”
13 তখন দানিয়েলকে রাজার সামনে হাজির করা হল এবং রাজা তাকে বললেন, “তুমি কি দানিয়েল, যাকে আমার বাবা যিহূদা থেকে এখানে নির্বাসনে এনেছিলেন?
Choncho anabwera naye Danieli pamaso pa mfumu ndipo inati kwa iye, “Kodi ndiwe Danieli, mmodzi mwa akapolo omwe abambo anga mfumu anabwera nawo kuchoka ku Yuda?
14 আমি শুনেছি যে তোমার অন্তরে দেবতাদের আত্মা বাস করেন, তাই তোমার মধ্যে অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা ও অসাধারণ জ্ঞান রয়েছে।
Ndamva kuti mzimu wa milungu uli mwa iwe ndi kuti uli ndi chidziwitso, luntha ndi nzeru zapadera.
15 দেওয়ালের এই লেখাটি পড়ে মানে বলবার জন্য রাজ্যের সব জ্ঞানী ও মায়াবীদের এখানে আনা হয়েছিল কিন্তু তারা কেউই এর মানে বলতে পারেনি।
Anzeru ndi owombeza anabwera pamaso panga kuti awerenge zolembedwazi ndi kundiwuza tanthauzo lake koma sanakwanitse kundifotokozera.
16 আমি এমনও শুনেছি যে তুমি রহস্য ব্যাখ্যা করতে ও কঠিন সমস্যা সমাধান করতে পারো। যদি তুমি এই লেখাটি পড়তে পারো ও আমাকে তার মানে বলতে পারো, তাহলে তোমাকে বেগুনি রংয়ের রাজপোশাক পরানো হবে, গলায় সোনার হার পরানো হবে এবং রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক হিসেবে তোমাকে নিযুক্ত করা হবে।”
Tsopano ndamva kuti iwe ukhoza kupereka matanthauzo ndi kuthetsa mavuto. Ngati ungawerenge zolembedwazi ndi kundiwuza tanthauzo lake, udzavekedwa chovala cha pepo ndi kuyikidwa mkanda wa golide mʼkhosi mwako, ndipo udzakhala wolamulira wachitatu mu ufumu uno.”
17 তখন দানিয়েল রাজাকে উত্তর দিলেন, আপনার উপহার আপনি নিজের কাছেই রাখুন ও আপনার পুরস্কার আপনি অন্য কাউকে দিন। কিন্তু আমি মহারাজের কাছে এই লেখাটি পড়ব এবং তার মানে আপনাকে বলব।
Pamenepo Danieli anayankha mfumu kuti, “Inu musunge mphatso zanuzo kwa inu nokha ndipo mupereke mphothoyo kwa wina aliyense. Komabe ine ndi kuwerengerani malembawa mfumu; ndikukuwuzani tanthauzo lake.
18 “হে মহারাজ, পরাৎপর ঈশ্বর আপনার বাবা নেবুখাদনেজারকে আধিপত্য, মাহাত্ম্য, মহিমা ও প্রতিপত্তি দিয়েছিলেন।
“Inu mfumu, Mulungu Wammwambamwamba anapatsa abambo anu Nebukadinezara mphamvu ndi ukulu ndi ulemerero ndi ufumu.
19 তিনি তাকে যে মহিমা দিয়েছিলেন তা দেখে প্রত্যেক জাতি ও ভাষাভাষীর মানুষেরা তার সাক্ষাতে কাঁপত ও ভয় করত। রাজা যাকে মৃত্যুদণ্ড দিতে চাইতেন, তাকে হত্যা করতেন, যাকে বাঁচাতে চাইতেন তাকে জীবন দিতেন; যার উন্নতি চাইতেন তার উন্নতি হত আবার যার অবনতি চাইতেন তার পতন হত।
Chifukwa cha udindo waukulu umene anapatsidwanso, anthu onse ndi mitundu ndi anthu aziyankhulo zosiyanasiyana ankanjenjemera ndikumuopa iye. Amene mfumu inafuna anawaphadi; amene inafuna kuwasunga, inawasunga; amene inafuna kuwakweza, inawakweza; ndipo amene inafuna kuwatsitsa, inawatsitsa.
20 কিন্তু যখন তার হৃদয় অহংকারী হল এবং গর্বে কঠিন হল, তিনি আপন সিংহাসন হারালেন এবং সব গৌরব থেকে বিচ্যুত হলেন।
Koma pamene inayamba kudzitama ndi kuwumitsa mtima wake ndi kuyamba kunyada, inachotsedwa pa mpando wake waufumu ndi kulandidwa ulemerero wake.
21 মানুষের সমাজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হল, তাকে বন্যপশুর মন দেওয়া হল; বুনো গাধার সঙ্গে বাস করলেন, বলদের মতো ঘাস খেলেন; আকাশের শিশিরে তার শরীর ভিজল, যতক্ষণ না পর্যন্ত তিনি স্বীকার করলেন যে পরাৎপর ঈশ্বর জগতের সমস্ত রাজ্যের উপর সার্বভৌম এবং তিনি যাকে ভালো মনে করেন তার হাতে রাজত্বভার তুলে দেন।
Iyo inachotsedwa pakati pa anthu ndi kupatsidwa mtima ngati wa nyama; inakhala pamodzi ndi abulu akutchire ndi kudya udzu ngati ngʼombe; ndipo thupi lake linanyowa ndi mame akumwamba, mpaka pamene anavomereza kuti Mulungu Wammwambamwamba ndiye wolamulira maufumu a anthu ndipo amawupereka kwa aliyense amene Iye wafuna.
22 “কিন্তু আপনি, বেলশৎসর, তার পুত্র, এসব জেনেও নিজেকে ঈশ্বরের সামনে নম্র করেননি।
“Koma inu mwana wake, Belisazara, simunadzichepetse, ngakhale kuti mumadziwa zonsezi.
23 বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে নিজেকে তুলে ধরেছেন। ঈশ্বরের মন্দির থেকে আনা পবিত্র পাত্রগুলিতে আপনি, আপনার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনার পত্নীগণ ও উপপত্নীগণ দ্রাক্ষারস পান করেছেন। রুপো, সোনা, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের, যারা দেখতে, শুনতে বা বুঝতে পারে না, আপনি তাদের আরাধনা করছেন। কিন্তু আপনি সেই ঈশ্বরের আরাধনা করেননি যিনি আপনাকে জীবন দেন এবং আপনার নিয়তি নিয়ন্ত্রণ করেন!
Mʼmalo mwake, mwadzikweza nokha kutsutsana ndi Ambuye wakumwamba. Inu mwatenga ziwiya za mʼNyumba mwake, ndipo inu ndi akalonga anu, akazi anu ndi azikazi anu mwamwera vinyo mu zimenezi. Inu munatamanda milungu yasiliva ndi golide, yamkuwa, chitsulo, mtengo ndi mwala, imene singaone kapena kumva kapena kuzindikira. Koma simunamupatse ulemu Mulungu amene asunga mʼmanja mwake moyo wanu ndi njira zanu zonse.
24 তাই তিনি সেই হাত পাঠিয়েছেন যা এই লেখা লিখেছে।
Choncho Iye watumiza dzanja limene lalemba mawu amenewa.
25 “এই বার্তা লেখা হয়েছে: মেনে, মেনে, তেকেল, পারসিন
“Mawu amene analembedwa ndi awa: MENE, MENE, TEKELI, PARASINI.
26 “এই শব্দগুলির মানে হল: “মেনে: ঈশ্বর আপনার রাজত্বের দিনগুলি গুনেছেন এবং তা শেষ করেছেন।
“Zimene mawuwa akutanthauza ndi izi:
27 “তেকেল: আপনাকে দাড়িপাল্লায় ওজন করা হয়েছে এবং ওজনে ঘাটতি রয়েছে।
Tekeli: Inu mwayesedwa pa sikelo ndipo mwapezeka kuti mukuperewera.
28 “পারসিন: আপনার রাজ্য বিভক্ত হয়েছে এবং মাদীয় ও পারসিকদেরকে দেওয়া হয়েছে।”
Parasini: Ufumu wanu wagawidwa ndi kupatsidwa kwa Amedi ndi Aperezi.”
29 তখন বেলশৎসরের আদেশে, দানিয়েলকে বেগুনি রংয়ের রাজকীয় পোশাক ও গলায় সোনার হার পরান হল এবং তাকে রাজ্যের তৃতীয় উচ্চতম শাসক ঘোষণা করা হল।
Mwa lamulo la Belisazara, Danieli anavekedwa chovala cha pepo, mkanda wagolide unayikidwa mʼkhosi mwake, ndipo analengeza kuti anali wachitatu mu ulamuliro mu ufumuwo.
30 ঠিক সেরাতেই ব্যাবিলনীয়দের রাজা বেলশৎসর নিহত হলেন,
Usiku womwewo Belisazara, mfumu ya anthu a ku Babuloni, inaphedwa,
31 এবং মাদীয়বাসী দারিয়াবস, বাষট্টি বছর বয়েসে, রাজ্য দখল করলেন।
ndipo Dariyo Mmedi analanda ufumuwo ali ndi zaka 62.

< দানিয়েল 5 >