< দানিয়েল 10 >
1 পারস্য-রাজ কোরসের রাজত্বের তৃতীয় বছরে যাকে বেল্টশৎসর নামে ডাকা হত সেই দানিয়েলের কাছে একটি দর্শন প্রকাশিত হল। তার বার্তা ছিল সত্য ও এক মহাযুদ্ধ সম্পর্কিত। দর্শনের মাধ্যমে সেই বার্তার মানে তার কাছে এল।
Katika mwaka wa tatu wa Koreshi mfalme wa Uajemi, ujumbe ulifunuliwa kwa Danieli, aliyeitwa pia Belteshaza. Ujumbe huu ulikuwa ni wa kwelil. Ulihusu vita kuu. Danieli aliufahamu ujumbe alipopata ufumbuzi kutoka katika maono.
2 সেই সময় আমি, দানিয়েল, তিন সপ্তাহ ধরে শোক পালন করলাম।
Katika siku hizo, mimi Danieli, nilikuwa katika maombolezo kwa wiki tatu.
3 আমি কোনো সুস্বাদু খাবার খেলাম না; মাংস ও সুরা আমি মুখে তুললাম না; এবং তিন সপ্তাহ কেটে না যাওয়া পর্যন্ত সুগন্ধি তেল মাখলাম না।
Sikula chakula kizuri, sikula nyama, sikunywa divai, na sikujipaka mafuta mwenyewe mpaka ukamilifu wa wiki tatu nzima.
4 প্রথম মাসের চব্বিশতম দিনে, আমি টাইগ্রিস মহানদীর ধারে দাঁড়িয়েছিলাম।
Katika siku ya ishirini na nne ya mwezi wa kwanza, nilipokuwa niko karibu na mto mkubwa (ambao ni Tigrisi),
5 আমি চোখ তুলে দেখলাম যে আমার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার পরনে ছিল লিনেন, তাঁর কোমরে ছিল উফসের খাঁটি সোনার কটিবন্ধ।
Nilitazama juu na nikamwona mtu aliyevaa kitani, akiwa na mkanda kiunoni mwake uliotengenezwa kwa dhahabu safi kutoka Ufazi.
6 তাঁর শরীর ছিল বৈদূর্যমণির মতো, তাঁর মুখমণ্ডল বিদ্যুতের মতো, তাঁর চোখ জ্বলন্ত মশালের মতো, তাঁর হাত ও পা পালিশ করা পিতলের কিরণের মতো এবং তাঁর কণ্ঠস্বর ছিল জনসমুদ্রের মতো।
Mwili wake ulikuwa kama kito, na sura yake ilikuwa kama radi. Macho yake yalikuwa kama miali ya tochi, na mikono yake na miguu yake ilikuwa kama shaba iliyosafishwa. Sauti ya maneno yake ilikuwa kama sauti ya umati mkubwa wa watu.
7 কেবলমাত্র আমি, দানিয়েল, সেই দর্শন দেখেছিলাম; যারা আমার সঙ্গে ছিল তারা কিছুই দেখতে পেল না কিন্তু আতঙ্ক তাদের এতটাই গ্রাস করল যে তারা পালিয়ে গেল ও লুকিয়ে পড়ল।
Mimi, Danieli peke yangu niliyaona maono, na watu niliokuwa na pamoja hawakuyaona maono. Lakini, jambo kuu la kuogofya liliwaijia juu yao, na walikimbia na kujificha wao wenyewe.
8 তাই আমি একাই রইলাম এবং এই মহা দর্শনের দিকে তাকিয়ে রইলাম; আমার কোনো শক্তি বাকি রইল না, আমার মুখমণ্ডল মৃতের মতো বিবর্ণ হয়ে উঠল এবং আমি অসহায় হয়ে পড়লাম।
Hivyo niliachwa peke yangu na niliyaona maono haya ajabu. Hakuna nguvu iliyobakia ndani yangu; mwonekano wangu wa kung'aa ulibadilika na kuwa mwonekano wa uharibifu, na hazikubakia nguvu ndani yangu.
9 এরপর আমি সেই ব্যক্তিকে কথা বলতে শুনলাম; যখন আমি তাঁর কণ্ঠস্বর শুনলাম তখন আমি অজ্ঞান হয়ে মাটিতে উবুড় হয়ে পড়লাম।
Kisha nikasikia maneno yake, na nilipoyasikia, nilianguka kifudifudi na kupata usingizi mzito.
10 তখন একটি হাত আমাকে স্পর্শ করল ও আমাকে হাতের ও হাঁটুর উপর ভর দিয়ে বসিয়ে দিল; আমি কাঁপছিলাম।
Mkono ulinigusa, na ilinifanya nitetemeke katika magoti yangu na viganja vya mikono yangu.
11 তিনি আমাকে বললেন, “দানিয়েল, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো এবং উঠে দাঁড়াও, কারণ আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।” যখন তিনি আমাকে এই কথা বললেন, তখন আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।
Malaika aliniambia, “Danieli, mtu aliyetunzwa sana, yafahamu maneno ninayokwambia wewe. Simama wima, kwa kuwa nimeshakutuma.” Na alipomaliza kuniambia ujumbe huu, nilisimama nikiwa natetemeka.
12 তিনি আরও বললেন, “দানিয়েল, ভয় কোরো না। তুমি প্রথম যেদিন জ্ঞান অর্জন করতে মনোযোগ দিয়েছিলে ও তোমার ঈশ্বরের সামনে নিজেকে নম্র করেছিলে, সেইদিনই ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছিলেন এবং আমি তার উত্তরে তোমার সামনে হাজির হয়েছি।
Kisha aliniambia, “Usiogope, Danieli. Tangu siku ya kwanza ulipoiweka akili yako kutaka kufahamu na kujinyenyekeza mwenyewe mbele ya Mungu, maneno yako yalisikiwa, na nimekuja kwasababu ya maneno yako.
13 কিন্তু পারস্য সাম্রাজ্যের অধিপতি আমাকে একুশদিন প্রতিরোধ করেছিল। তখন মীখায়েল, প্রধান অধিপতিগণদের একজন আমাকে সাহায্য করতে আসলেন, কারণ পারস্য রাজার কাছে আমাকে আটকে রাখা হয়েছিল।
Mwana wa mfalme wa ufalme wa Uajemi alinizuia, na niliwekwa huko na mfalme wa Uajemi kwa siku ishirini na moja. Lakini Mikaeli, mmoja kati ya wakuu alikuja kunisaidia.
14 তোমার স্বজাতিদের প্রতি ভবিষ্যতে কী ঘটবে তা ব্যাখ্যা করতে এখন আমি এসেছি, কারণ এই দর্শন আসন্ন সময়ের কথা।”
Sasa nimekuja kukusaidia ili ufahamu kile kitakachotokea kwa watu wako katika siku za mwisho. Kwa kuwa maono ni kwa ajili siku ambazo hazijatokea bado.
15 তিনি যখন আমাকে এসব কথা বলছিলেন তখন আমি মাথা নিচু করে উপুড় হয়ে মাটির দিকে চেয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না।
Na alipokuwa akali akiniambia maneno haya, niligeuza uso wangu na kuuelekeza chini na sikuwa na uwezo wa kuzungumza.
16 তখন যিনি মানুষের মতো দেখতে তিনি আমার ঠোঁট দুটি স্পর্শ করলেন এবং আমি মুখ খুললাম ও কথা বলতে শুরু করলাম। যিনি আমার সামনে দাঁড়িয়েছিলেন তাঁকে আমি বললাম, “হে আমার প্রভু, দর্শনের কারণে নিদারুণ মানসিক যন্ত্রণা আমাকে গ্রাস করেছে এবং নিজেকে অত্যন্ত দুর্বল বোধ করছি।
Yeye aliyekuwa kama wana wa mtu alinigusa mdomo wangu na nifumbua kinywa changu na nilimwambia huyo aliyekuwa amesimam mbele yangu: “Bwana wangu, niko katika masumbuko makali kwasababu ya maono; sina nguvu ndani yangu iliyosalia.
17 হে প্রভু, আমি, তোমার ভক্তদাস, কী করে তোমার সঙ্গে কথা বলতে পারি? আমার সব শক্তি শেষ হয়ে গেছে এবং ঠিক ভাবে নিশ্বাসও নিতে পারছি না।”
Mimi ni mtumishi wako. Je ninawezaje kuongea na Bwana wangu? Kwa kuwa sasa sina nguvu, na hakuna pumzi iliyosalia ndani yangu.”
18 পুনরায় তিনি, যাকে মানুষের মতো দেখতে, আমাকে স্পর্শ করলেন ও আমাকে শক্তি দিলেন।
Tena yule mwenye mwonekano wa mtu alinigusa na kunitia nguvu.
19 তিনি বললেন, “ভয় কোরো না কারণ তুমি ঈশ্বরের প্রিয়পাত্র। তোমার শান্তি হোক! সাহস করো ও শক্তিশালী হও।” যখন তিনি আমাকে এসব বললেন তখন আমি শক্তি পেলাম এবং বললাম, “হে প্রভু, বলুন, কারণ আপনি আমাকে শক্তি দিয়েছেন।”
Alisema, “Usiogope, mtu ulithaminiwa sana. Amani na iwe kwako! Uwe mwenye nguvu, uwe na nguvu!” Na alipokuwa anaongea na mimi, nilipata nguvu. Nilimwambia, “Bwana wangu na aseme, kwa kuwa umenitia nguvu.”
20 তখন তিনি বললেন, “তুমি কি জানো যে কেন আমি তোমার কাছে এসেছি? শীঘ্রই আমি পারস্য সাম্রাজ্যের অধিপতির বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব এবং যখন আমি যাব, গ্রীসের অধিপতিও আসবে;
Aliniambia, “Je unajua ni kwanini nimekuja kwako? Nitarudi hivi karibuni kupigana na mkuu wa Uajemi. Na nitakapoenda, mkuu wa Ugiriki atakuja.
21 কিন্তু প্রথমে আমি তোমাকে বলব সত্যের বইতে কি লেখা আছে। (তাদের বিরুদ্ধে এই সংগ্রামে একমাত্র মীখায়েল, তোমার অধিপতি ছাড়া কেউ আমাকে সাহায্য করে না।
Lakini nitakwambia kile kilichoandikwa katika Kitabu cha Ukweli. Hakuna yeyote anayejionesha kuwa na nguvu pamoja nami dhidi yao, isipokuwa Mikaeli mkuu wenu.”