< কলসীয় 3 >
1 তাহলে, তোমরা যেহেতু খ্রীষ্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডানদিকে, যেখানে খ্রীষ্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো।
Tsono popeza munaukitsidwa pamodzi ndi Khristu, ikani mitima yanu pa zinthu za kumwamba, kumene Khristu akukhala ku dzanja lamanja la Mulungu.
2 তোমরা পার্থিব বিষয়সমূহে নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও।
Muzifunafuna zinthu za kumwamba, osati zinthu za pa dziko lapansi.
3 কারণ তোমাদের মৃত্যু হয়েছে এবং এখন তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে নিহিত আছে।
Pakuti munafa, ndipo moyo wanu tsopano wabisika pamodzi ndi Khristu mwa Mulungu.
4 তোমাদের জীবনস্বরূপ খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর সঙ্গে মহিমায় প্রকাশিত হবে।
Khristu, amene ndiye moyo wanu, akadzaonekanso, pamenepo inunso mudzaoneka naye pamodzi mu ulemerero.
5 তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো—অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনাবাসনা এবং লোভ যা হল প্রতিমাপূজা।
Choncho, iphani zilakolako za dziko lapansi mwa inu, monga: dama, zodetsa, kulakalaka zosayenera, kukhumba zoyipa ndi umbombo, pakuti umbombo ndiko kupembedza mafano.
6 এসব কারণেই যারা অবাধ্য, তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে।
Chifukwa cha zimenezi, mkwiyo wa Mulungu ukubwera pa ana osamvera.
7 বিগত জীবনে, এক সময় তোমরা এসব কিছুতেই অভ্যস্ত ছিলে।
Inunso kale munkachita zomwezi, mʼmoyo wanu wakale uja.
8 কিন্তু এখন তোমরা এসব বিষয় পরিত্যাগ করো: ক্রোধ, রোষ, বিদ্বেষ ও পরনিন্দা, এবং মুখে অশ্লীল ভাষা উচ্চারণ করা।
Koma tsopano mukuyenera kuzichotsa zinthu zonsezi monga: mkwiyo, ukali, dumbo, chipongwe ndi mawu onyansa.
9 পরস্পরের কাছে মিথ্যা কথা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরোনো সত্তাকে তার কার্যকলাপসহ পরিত্যাগ করে
Musanamizane wina ndi mnzake, popeza munavula munthu wakale pamodzi ndi zochita zake
10 নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠছে।
ndipo mwavala munthu watsopano, amene nzeru zake zikukonzedwanso kuti afanane ndi Mlengi wake.
11 এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুথীয়, ক্রীতদাস বা স্বাধীন বলে কিছু নেই, খ্রীষ্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন।
Pano palibe kusiyana pakati pa Mgriki ndi Myuda, wochita mdulidwe ndi wosachita, wosaphunzira kapena wosachangamuka, kapolo kapena mfulu, koma Khristu yekha basi ndipo amakhala mwa onse.
12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো।
Choncho, ngati anthu osankhidwa ndi Mulungu, oyera mtima ndi okondedwa kwambiri, muvale chifundo, kukoma mtima, kudzichepetsa, kufatsa ndi kupirira.
13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো।
Mulezerane mtima ndipo muzikhululukirana ngati wina ali ndi chifukwa ndi mnzake. Muzikhululukirana monga Ambuye anakhululukira inu.
14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।
Ndipo kuwonjezera pa zonsezi valani chikondi, chimene chimangirira zonsezi pamodzi mu mgwirizano wangwiro.
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও।
Mtendere wa Khristu ulamulire mʼmitima mwanu, popeza monga ziwalo za thupi limodzi, munayitanidwa kuti mukhale ndi mtendere. Ndipo muziyamika.
16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।
Mawu a Khristu akhazikike kwathunthu mʼmitima mwanu. Muziphunzitsana ndi kulangizana wina ndi mnzake ndi nzeru zonse pamene mukuyimba Masalimo, nyimbo zotamanda ndi nyimbo zauzimu, kuyimbira Mulungu ndi mitima yoyamika.
17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
Ndipo chilichonse chimene mungachite, kaya nʼkuyankhula, kaya nʼkugwira ntchito, muchite zonse mʼdzina la Ambuye Yesu, kuyamika kwa Mulungu Atate kudzera mwa Iye.
18 স্ত্রীরা, স্বামীর বশ্যতাধীন হও। প্রভুতে এরকম আচরণই সংগত।
Inu akazi, gonjerani amuna anu, monga kuyenera mwa Ambuye.
19 স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো। তাদের প্রতি রূঢ় আচরণ কোরো না।
Inu amuna, kondani akazi anu ndipo musawapsere mtima.
20 সন্তানেরা, সব বিষয়ে বাবা-মার বাধ্য হও, কারণ এরকম আচরণই প্রভুর প্রীতিজনক।
Inu ana, mverani makolo anu mu zonse pakuti izi zimakondweretsa Ambuye.
21 পিতারা, সন্তানদের উত্যক্ত কোরো না, করলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে।
Inu abambo, musakwiyitse ana anu, kuti angataye mtima.
22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো।
Inu antchito, mverani mabwana anu mu zonse, ndipo muzichita zimenezi osati nthawi yokhayo imene akukuonani kuti akukondeni, koma muzichite moona mtima ndi mopereka ulemu kwa Ambuye.
23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো,
Chilichonse mungachite, muchite ndi mtima wanu onse, monga mmene mungagwirire ntchito ya Ambuye osati ya anthu.
24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ।
Inu mukudziwa kuti mudzalandira mphotho monga cholowa kuchokera kwa Ambuye. Ndi Ambuye Khristu amene mukumutumikira.
25 অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।
Aliyense amene amachita zolakwa adzalandira malipiro molingana ndi kulakwa kwake, ndipo palibe tsankho.