< আমোষ ভাববাদীর বই 7 >

1 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন।
Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha. Tazama, aliumba kundi kubwa la nzige wakati wa kuchipuka kwa mmea, na, tazama, ulikuwa ni mmea wa mwisho baada ya mavuno ya mfalme.
2 তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”
Wakati walipomaliza kula mbogamboga za nchi, kisha nikasema, “Bwana Yahwe, tafadhali nisamehe; Je Yakobo ataishije? kwa kuwa yeye ni mdogo sana.”
3 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন। সদাপ্রভু বললেন, “এরকম হবে না।”
Yahwe akapunguza hasira kuhusu hili. “Haitatokea,” akasema.
4 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল।
Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha: Tazama, Bwana Yahwe aliita juu ya moto kuhukumu. Nao ukakausha sana, kilindi chini ya dunia na kutaka kuitekeza nchi, pia.
5 তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”
Lakini nikasema, “Bwana Yahwe, acha tafadhali; Yakobo ataishije? Kwa kuwa yeye ni mdigo sana.”
6 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন। সার্বভৌম সদাপ্রভু বললেন, “না এরকমও ঘটবে না।”
Yahwe akagairi kuhusiana na hili, “Hili halitajitokeza pia,” asema Bwana Yahwe.
7 তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন।
Hivi ndivyo ambavyo Yahwe alivyo nionyesha: Tazama, Bwana amesimama karibu na ukuta, pamoja na uzi wa timiza kwenye mkono wake.
8 সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “একটি ওলন-সুতো।” তখন সদাপ্রভু বললেন, “দেখো, আমি আমার প্রজা ইস্রায়েলের মধ্যে একটি ওলন-সুতো স্থাপন করছি; আমি আর তাদের ছেড়ে কথা বলব না।
Yahwe akanambia, “Amosi, unaona nini?” nikasema, “Uzi wa timazi.” Kisha Bwana akasema, “Tazama, nitaweka uzi wa timazi miongoni mwa watu wangu Israeli. Sintowaharibu tena.
9 “ইস্‌হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে, ইস্রায়েলের পুণ্যধামগুলি বিধ্বস্ত হবে; আমি আমার তরোয়াল নিয়ে যারবিয়ামের কুলের বিপক্ষে উঠব।”
Mahala pa juu pa Isaka pataharibiwa, patakatifu pa Israeli pataangamia, na nitainuka juu ya nyumba ya Yeroboamu kwa upanga.”
10 এরপর, বেথেলের যাজক অমৎসিয়, ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন: “আমোষ ইস্রায়েলের একেবারে কেন্দ্রস্থলে, আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন। দেশ তাঁর সব কথা সহ্য করতে পারে না।
Kisha Amazia, yule kuhani wa Betheli, akatuma ujumbe kwa Yeroboamu, mfalme wa Israeli: “amosi amefanya njama dhidi yako katikati ya nyumba ya Israeli. Nchi haiwezi kubeba maneno yote haya.
11 কারণ আমোষ এরকম কথা বলছেন: “‘যারবিয়াম তরোয়ালের আঘাতে নিহত হবে, আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে।’”
Kwa kuwa hivi ndivyo asemavyo Amosi, 'Yeroboamu atakufa kwa upanga, na hakika Israeli itakwenda utumwani kutoka nchi yake.”'
12 তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্‌বাণী করো।
Amazia akamwambia Amosi, “Mwonaji, nenda, kimbia irudie nchi ya Yuda, na hapo ule mkate na kutabiri.
13 তুমি বেথেলে আর ভবিষ্যদ্‌বাণী কোরো না, কারণ এ হল রাজার নির্মিত পুণ্যধাম এবং এই রাজ্যের মন্দির।”
Lakini usitabiri tena hapa katika Betheli, kwa kuwa ni patakatifu pa mfalme na nyumba ya kifalme.”
14 আমোষ অমৎসিয়কে উত্তর দিলেন, “আমি তো ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও নয়। আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম।
Kisha Amosi akamwambia Amazia, “Mimi sio nabii wala mwana wa nabii. Mimi ni mchungaji wa mifugo, na mtunza mikuyu.
15 কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্‌বাণী করো।’
Lakini Yahwe akanichukua kutoka kuchunga mifugo na kunambia, 'Nenda, katabiri kwa watu wangu Israeli.'
16 এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন, “‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী কোরো না, ইস্‌হাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো।’
Sasa sikia neno la Yahwe. Wewe usemaye, 'Usitabiri juu ya Israeli, na usiongee juu ya nyumba ya Isaka.
17 “সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “‘আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে, আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে। আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে, আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন। আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে।’”
Kwa hiyo hivi ndivyo Yahwe asemavyo, 'Mke wako atakuwa kahaba katika mji; wana wako waume na binti zako wataanguka kwa upanga; nchi yako itapimwa na kugawanywa; utakufa katika nchi najisi, na Israeli hakika itakwenda utumwani kutoka nchi yake.”'

< আমোষ ভাববাদীর বই 7 >