< আমোষ ভাববাদীর বই 6 >

1 ধিক্ তোমাদের, যারা সিয়োনে আত্মতৃপ্ত বসে আছ, ধিক্ তোমাদেরও, যারা শমরিয়া পর্বতে নিজেদের নিরাপদ মনে করছ, যারা অগ্রগণ্য জাতির বিশিষ্ট লোক, যাদের কাছে ইস্রায়েল জাতি শরণাপন্ন হয়েছে!
Tsoka kwa amene simukulabadira kanthu ku Ziyoni, ndiponso kwa inu amene mukukhala mwamtendere pa Phiri la Samariya, inu anthu otchuka ochokera ku mtundu wa anthu omveka, kumene Aisraeli amafikako!
2 তোমরা কল্‌নীতে যাও ও তার প্রতি দৃষ্টিপাত করো, সেখান থেকে তোমরা বড়ো হমাতে যাও, তারপরে ফিলিস্তিয়ার গাতে নেমে যাও। তোমাদের দুই রাজ্য থেকে তারা কি উৎকৃষ্ট? তাদের দেশ কি তোমাদের থেকে বৃহত্তর?
Pitani ku mzinda wa Kaline mukawuyangʼane; mukapitenso ku Hamati-raba mzinda waukulu uja, ndipo mukatsikirenso ku Gati kwa Afilisti. Kodi mizinda imeneyi ndi yopambana maufumu anu awiriwa? Kodi dziko lawo ndi lalikulu kupambana lanu?
3 তোমরা অন্যায়ের দিনকে ত্যাগ করে থাকো, অথচ এক সন্ত্রাসের রাজত্বকে কাছে নিয়ে আস।
Inu simulabadirako kuti tsiku loyipa lidzafika, zochita zanu zimafulumizitsa ulamuliro wankhanza.
4 তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও। তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে তোমার আহার সেরে থাকো।
Mumagona pa mabedi owakongoletsa ndi minyanga ya njovu, mumagona pa mipando yanu ya wofuwofu. Mumadya ana ankhosa onona ndi ana angʼombe onenepa.
5 তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলোপাথাড়ি বীণা বাজাও, বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো।
Mumayimba azeze anu ndi kumangopeka nyimbo pa zingʼwenyengʼwenye ngati Davide.
6 তোমরা বড়ো বড়ো পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো, উৎকৃষ্ট তেল গায়ে মাখো, কিন্তু তোমরা যোষেফের দুর্দশায় দুঃখার্ত হও না।
Mumamwera vinyo mʼzipanda zodzaza ndipo mumadzola mafuta abwino kwambiri, koma simumva chisoni ndi kuwonongeka kwa Yosefe.
7 সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে, তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে।
Nʼchifukwa chake inu mudzakhala mʼgulu la anthu oyamba kupita ku ukapolo; maphwando ndi zikondwerero zanu zidzatheratu.
8 সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন—সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: “আমি যাকোবের অহংকার ঘৃণা ও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি; এই কারণে আমি নগর ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব।”
Ambuye Yehova walumbira mʼdzina lake. Yehova Mulungu Wamphamvuzonse walengeza kuti, “Ndimanyansidwa ndi kunyada kwa Yakobo, ndimadana ndi nyumba zake zaufumu; Ine ndidzawupereka mzindawu pamodzi ndi zonse zili mʼmenemo.”
9 যদি কোনো গৃহে দশজন মানুষও অবশিষ্ট থাকে, তারাও মারা যাবে।
Ngati anthu khumi otsala adzabisala mʼnyumba imodzi, nawonso adzafa ndithu.
10 আর শবদাহকারী কোনো আত্মীয় তাদের গৃহ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে এবং সেখানে অবশিষ্ট তখনও লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, “তোমার সঙ্গে আরও কেউ কি আছে?” সে বলবে, “না নেই।” তখন সে বলবে, “চুপ করো! আমরা সদাপ্রভুর নাম আদৌ উল্লেখ করব না।”
Ndipo ngati mʼbale wake wa wina wakufayo, woyenera kusamala za maliro, adzafika kudzatulutsa mitembo mʼnyumbamo nʼkufunsa aliyense amene akubisalabe mʼnyumbamo kuti, “Kodi uli ndi wina wamoyo mʼmenemo?” Ndipo munthu wobisalayo ndi kuyankha kuti, “Ayi,” mʼbaleyo adzanena kuti, “Khala chete! Ife tisayerekeze kutchula dzina la Yehova.”
11 কারণ সদাপ্রভু এই আদেশ দিয়েছেন, তিনি বৃহৎ গৃহকে খণ্ডবিখণ্ড ও ক্ষুদ্র গৃহকে টুকরো টুকরো করবেন।
Pakuti Yehova walamula kuti nyumba zikuluzikulu Iye adzazigamulagamula, ndipo nyumba zazingʼono zidzasanduka maduka okhaokha.
12 ঘোড়ারা কি খাড়া পাহাড়ে দৌড়ায়? লাঙল দিয়ে কি কেউ সমুদ্রে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে বিষবৃক্ষে ও ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছ।
Kodi akavalo amathamanga pa thanthwe? Kodi wina amatipula ndi ngʼombe mʼnyanja? Koma chiweruzo cholungama mwachisandutsa kukhala zinthu zakupha ndipo chipatso cha chilungamo mwachisandutsa kukhala chowawa.
13 তোমরা করেছ, যারা লো-দবারের বিজয়ে উল্লসিত হয়েছ ও বলেছ, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম দখল করিনি?”
Inu amene mukunyadira kuti munagonjetsa Lo Debara ndipo mukunena kuti, “Kodi sitinatenge Karinaimu ndi mphamvu zathu zokha?”
14 কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু ঘোষণা করেন, “ওহে ইস্রায়েলের কুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতিকে উত্তেজিত করব, তারা লেবো-হমাৎ থেকে অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত পথে তোমাদের প্রতি অত্যাচার করবে।”
Koma Yehova Mulungu Wamphamvuzonse akulengeza kuti, “Inu nyumba ya Israeli, ndidzakudzutsirani mtundu wina wa anthu umene udzakuzunzani kuchokera ku Lebo Hamati mpaka ku Chigwa cha Araba.”

< আমোষ ভাববাদীর বই 6 >