< আমোষ ভাববাদীর বই 4 >

1 শমরিয়ার পর্বতের উপরে বিচরণ করা বাশনের গাভীসকল, তোমরা এই বাণী শ্রবণ করো, তোমরা সেই নারীরা যারা দরিদ্রদের নিপীড়ন ও নিঃস্বদের চূর্ণ করো, যারা নিজের নিজের স্বামীকে বলো, “আমাদের জন্য কিছু পান করার সুরা এনে দাও!”
Imvani mawu awa, inu ngʼombe zazikazi za ku Basani, okhala pa Phiri la Samariya, inu akazi amene mumapondereza anthu osauka ndi kuzunza anthu osowa ndi kumanena kwa amuna anu kuti, “Tipatseni zakumwa!”
2 সার্বভৌম সদাপ্রভু তাঁর পবিত্রতায় শপথ করেছেন: “সেই সময় অবশ্যই আসবে, যখন তোমাদের কড়া লাগিয়ে, তোমাদের শেষতম ব্যক্তিকে বড়শি গেঁথে নিয়ে যাওয়া হবে।
Ambuye Yehova, mwa kuyera mtima kwake walumbira kuti, “Nthawi idzafika ndithu pamene adzakukokani ndi ngowe, womaliza wa inu adzakokedwa ndi mbedza.
3 তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে সোজা বের হয়ে যাবে, আর তোমাদের হর্মোণের দিকে নিক্ষেপ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
Mudzatulukira mʼmingʼalu ya pa khoma aliyense payekhapayekha, ndipo mudzatayidwa ku Harimoni,” akutero Yehova.
4 “তোমরা বেথেলে যাও ও পাপ করো; তোমরা গিল্‌গলে যাও ও আরও বেশি পাপ করো। রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো, প্রত্যেক তিন বছর পরপর তোমাদের দশমাংশ উৎসর্গ করো।
“Bwerani ku Beteli mudzachimwe; ndi ku Giligala kuti mudzapitirize kuchimwa. Bweretsani nsembe zanu mmawa uliwonse, bweretsani chakhumi chanu masiku atatu aliwonse.
5 ধন্যবাদের বলিরূপে খামিরযুক্ত রুটি পোড়াও, আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো, তোমরা ইস্রায়েলীরা, সেগুলির জন্য গর্ব করো, কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো,” সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন।
Wotchani buledi wokhala ndi yisiti ngati nsembe yachiyamiko ndi kumanyadira poyera za zopereka zanu zaufulu. Inu Aisraeli, zinyadireni nsembezo, pakuti izi ndi zimene mumakonda kuchita,” akutero Ambuye Yehova.
6 “প্রত্যেকটি নগরে আমি তোমাদের শূন্য উদরে রেখেছি, প্রত্যেকটি নগরে রয়েছে খাদ্যের অভাব, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
“Ndine amene ndinakusendetsani milomo mʼmizinda yanu yonse, ndipo munasowa chakudya mʼmizinda yanu. Komatu inu simunabwerere kwa Ine,” akutero Yehova.
7 “আমি তোমাদের কাছ থেকে বৃষ্টিও ধরে রেখেছি, যখন শস্যচয়নের সময় তখনও তিন মাস দূরে ছিল। আমি একটি নগরে বৃষ্টি পাঠিয়েছি, অথচ, অন্য নগরে তা নিবারণ করেছি। একটি মাঠে বৃষ্টি হয়েছে, অন্য মাঠে তা না-হওয়ায় সব শুকিয়ে গেছে।
“Ndinenso amene ndinamanga mvula patangotsala miyezi itatu kuti mukolole. Ndinagwetsa mvula pa mzinda wina, koma pa mzinda wina ayi, mvula inkagwa pa munda wina; koma sinagwe pa munda wina ndipo mbewu zinawuma.
8 লোকেরা নগর থেকে নগরে জলের জন্য টলতে টলতে যেত, কিন্তু পান করার জন্য যথেষ্ট জল পেত না, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
Anthu ankayenda mzinda ndi mzinda kufuna madzi, koma sanapeze madzi okwanira kumwa. Komabe inu simunabwerere kwa Ine,” akutero Yehova.
9 “অনেকবার আমি তোমাদের উদ্যানগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জগুলিতে আঘাত করেছি, কুঁকড়ে যাওয়া ও ছাতারোগে আমি সেগুলিতে আঘাত করেছি। পঙ্গপালেরা তোমাদের ডুমুর ও জলপাইগাছগুলি গ্রাস করেছে, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
“Nthawi zambiri ndinakantha mbewu zanu ndiponso minda ya mpesa, ndinayikantha ndi chinsikwi ndiponso ndi chiwawu. Dzombe linawononga mikuyu yanu ndi mitengo ya olivi. Komabe inu simunabwerere kwa Ine,” akutero Yehova.
10 “আমি তোমাদের মধ্যে মহামারি পাঠিয়েছি, যেমন মিশরে করেছিলাম, আমি তরোয়ালের দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি, সেই সঙ্গে হত্যা করেছি অধিকৃত সব ঘোড়াদেরও। আমি তোমাদের নাসারন্ধ্রে তোমাদের শিবিরের দুর্গন্ধ প্রবেশ করিয়েছি, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
“Ine ndinabweretsa miliri pakati panu monga ndinachitira ku Igupto. Ndinapha anyamata anu ndi lupanga, ndinapereka akavalo anu kwa adani. Ndinakununkhitsani fungo la mitembo lochokera mʼmisasa yanu ya nkhondo. Komatu inu simunabwerere kwa Ine,” akutero Yehova.
11 “আমি তোমাদের কাউকে কাউকে উৎপাটন করেছি, যেমন আমি সদোম ও ঘমোরাকে উৎপাটন করেছিলেন। তোমরা ছিলে আগুন থেকে কেড়ে নেওয়া জ্বলন্ত কাঠের টুকরোর মতো, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
“Ndinawononga ena mwa inu monga ndinawonongera Sodomu ndi Gomora. Inu munali ngati chikuni choyaka chimene chafumulidwa pa moto. Komabe inu simunabwerere kwa Ine,” akutero Yehova.
12 “সেই কারণে, ওহে ইস্রায়েল, আমি তোমাদের প্রতি এইরকম ব্যবহার করব, আর যেহেতু আমি এইরকম ব্যবহার করব, ওহে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হও।”
“Choncho izi ndi zimene ndidzakuchitire iwe Israeli, chifukwa ndidzakuchitira zimenezi, konzekera kukumana ndi Mulungu wako, iwe Israeli.”
13 যিনি পর্বতসকলের নির্মাতা, যিনি বাতাস সৃষ্টি করেন, যিনি তাঁর চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করেন, যিনি প্রত্যূষকালকে অন্ধকারে পরিণত করেন ও পৃথিবীর উঁচু স্থানগুলির উপর দিয়ে চলেন— সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, এই তাঁর নাম।
Iye amene amawumba mapiri, amalenga mphepo, ndipo amawululira munthu za mʼmaganizo ake, Iye amene amasandutsa usana kuti ukhale mdima, ndipo amayenda pa zitunda za dziko lapansi, dzina lake ndi Yehova Mulungu Wamphamvuzonse.

< আমোষ ভাববাদীর বই 4 >