< প্রেরিত 26 >

1 তখন আগ্রিপ্প পৌলকে বললেন, “তোমার স্বপক্ষে বক্তব্য পেশ করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে।” তখন পৌল তাঁর হাত প্রসারিত করে তাঁর আত্মপক্ষ সমর্থন শুরু করলেন:
Sai Agaribas ya ce wa Bulus, “Za ka iya kare kan ka.” Sai Bulus ya daga hannunsa ya fara kare kansa.
2 “মহারাজ আগ্রিপ্প, ইহুদিদের সমস্ত অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে, আজ আপনার সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
“Ina farinciki, ya sarki Agaribas, game da saran da Yahudawa ke kawowa a kaina yau;
3 আর বিশেষ করে এজন্য যে, আপনি ইহুদিদের সমস্ত রীতিনীতি ও মতবিরোধগুলির সঙ্গে বিশেষভাবে পরিচিত। সেই কারণে, ধৈর্যের সঙ্গে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাকে অনুরোধ করছি।
musamman ma don kai masani ne game da al'adun Yahudawa da al'amuransu. Don haka, ina rokanka ka yi hakuri ka saurare ni.
4 “শৈশবকাল থেকে, আমার জীবনের প্রথমদিকে, আমার নিজের নগরে ও জেরুশালেমে আমি কীভাবে জীবনযাপন করেছি ইহুদিরা তা সকলেই জানে।
Hakika, dukan Yahudawa sun san yadda na yi rayuwa ta daga kurciyata a kasa ta, da kuma Urushalima.
5 দীর্ঘকাল যাবৎ তারা আমাকে জানে ও ইচ্ছা করলে সাক্ষ্যও দিতে পারে যে, আমাদের ধর্মের মধ্যে পরম নিষ্ঠাবান সম্প্রদায়, একজন ফরিশীরূপে আমি জীবনযাপন করতাম।
Sun san ni tun farko, kuma yakamata su yarda cewa na yi rayuwa kamar Bafarase, darikan nan mai tsatsauran ra'ayi ta addininmu.
6 আর এখন, ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দান করেছিলেন, তারই উপর আমার প্রত্যাশার জন্য, আজ আমি বিচারের সম্মুখীন হয়েছি।
Yanzu ina tsaye a nan dominn a shari'anta ni, saboda alkawalin da Allah ya yi wa ubanninmu.
7 আমাদের বারো গোষ্ঠী সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার প্রত্যাশায় আগ্রহভরে দিনরাত ঈশ্বরের সেবা করে আসছে। মহারাজ, এই প্রত্যাশার জন্যই ইহুদিরা আমাকে অভিযুক্ত করেছে।
Domin wannan shine alkawalin da kabilunmu goma sha biyu suka sa zuciya su karba, yayin da suke yin sujada da himma ga Allah dare da rana. Saboda wanan bege, Sarki Agaribas, Yahudawa ke tuhuma ta.
8 ঈশ্বর মৃতজনকে উত্থাপিত করেন, কেন একথা বিশ্বাস করা আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়?
Me ya sa wani zai yi tunani cewa abin mamaki ne Allah ya ta da mattatu?
9 “আমারও দৃঢ় বিশ্বাস ছিল এই যে, নাসরতের যীশুর নামের প্রতিরোধে যা কিছু করা সম্ভবপর, সে সবকিছু করাই আমার কর্তব্য।
Da, na yi tunanin yin abubuwa gaba da sunan Yesu Banazarat.
10 আর জেরুশালেমে ঠিক সেই কাজই আমি করেছিলাম। প্রধান যাজকদের দেওয়া অধিকারবলে আমি অনেক পবিত্রগণকে কারাগারে বন্দি করেছি। যখন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হত, তখন আমি তাদের বিরুদ্ধে আমার মত দিয়েছি।
Na yi wadanan a Urshalima. Na kulle masu bi da yawa a kurkuku, sanadiyar iko da na samu daga wurin manyan firistoci, kuma da ake kashe su ma, ina ba da goyon baya.
11 অনেক সময় আমি এক সমাজভবন থেকে অন্য সমাজভবনে তাদের শাস্তি দেওয়ার জন্য গিয়েছি, তাদের উপরে বলপ্রয়োগ করেছি, যেন তারা ঈশ্বরনিন্দা করে। তাদের বিরুদ্ধে ক্রোধে উন্মত্ত হয়ে আমি তাদের অত্যাচার করার জন্য পরজাতীয় নগরগুলি পর্যন্তও গিয়েছিলাম।
Na wahalshe su sau dayawa a cikin dukan majamiu ina kuma yin kokari in tilasta masu su yi sabo. Na yi gaba mai zafi da su kuma na tsananta masu har zuwa birane na wadansu kasashe.
12 “এরকমই এক যাত্রাকালে, আমি প্রধান যাজকদের কাছ থেকে অধিকার ও অনুমতিপত্র নিয়ে দামাস্কাসে যাচ্ছিলাম।
A sa'anda nake yin wannan, na tafi Dimashku da izinin manyan firistoci;
13 মহারাজ, প্রায় দুপুরবেলায়, যখন আমি মাঝপথে ছিলাম, আকাশ থেকে এক আলো দেখলাম। তা ছিল সূর্য থেকেও উজ্জ্বল, আমার ও আমার সঙ্গীদের চারপাশে তা উজ্জ্বল হয়ে উঠেছিল।
a cikin tafiyata kuma, da tsakar rana, ya sarki, na ga haske daga sama da ya fi rana sheki, ya haskaka kewaye da ni da kuma wadanda ke tafiya tare da ni.
14 আমরা সবাই মাটিতে পড়ে গেলাম। আমি একটি কণ্ঠস্বর শুনলাম, যা হিব্রু ভাষায় আমাকে বলছিল, ‘শৌল, শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছ? কাঁটার মুখে লাথি মারা তোমার পক্ষে কঠিন।’
Da dukanmu muka fadi kasa, na ji wata murya na magana da ni a harshen Ibraniyawa tana cewa, 'Shawulu, Shawulu, don me kake tsananta mani? Yana da wuya ka hauri abin da ke mai tsini.'
15 “তখন আমি জিজ্ঞাসা করলাম, ‘প্রভু, আপনি কে?’ “‘আমি যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ,’ প্রভু উত্তর দিলেন।
Sai na ce, 'Wanene kai ya Ubangiji?' Ubangiji ya amsa, 'Ni ne Yesu wanda kake tsanantawa.
16 ‘এখন ওঠো ও তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। আমি তোমাকে আমার সেবক নিযুক্ত করার জন্য তোমাকে দর্শন দিয়েছি। আমার বিষয়ে তুমি যা দেখেছ ও আমি তোমাকে যা দেখাব, তুমি তার সাক্ষী হবে।
Yanzu ka tashi tsaye domin saboda wannan dalili ne na bayyana gare ka in sanya ka, ka zama bawa da mashaidi na game da abubuwan da ka sani a kaina yanzu da wadanda zan bayyana maka daga bisani;
17 আমি তোমার স্বজাতি ও অইহুদিদের হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি,
Zan kubutar da kai daga wurin mutane da kuma al'ummai da zan aike ka wurinsu,
18 তুমি তাদের চোখ খুলে দেবে, অন্ধকার থেকে তাদের আলোয় ফিরিয়ে আনবে, শয়তানের পরাক্রম থেকে নিয়ে আসবে ঈশ্বরের কাছে, যেন তারা সব পাপের ক্ষমা লাভ করে এবং আমার উপরে বিশ্বাসের মাধ্যমে যারা পবিত্র হয়েছে, তাদের মধ্যে স্থান লাভ করতে পারে।’
domin ka bude idanunsu ka juyo su daga duhu zuwa haske da daga ikon Shaidan zuwa ga Allah, domin su karbi gafarar zunubai da gado da zan ba wadanda na kebe wa kaina ta wurin bangaskiya gare ni.'
19 “সেই কারণে, মহারাজ আগ্রিপ্প, আমি স্বর্গীয় এই দর্শনের অবাধ্য হইনি।
Saboda haka, sarki Agaribas, ban yi rashin biyayya da wahayin da na gani daga sama ba;
20 প্রথমে দামাস্কাসবাসীদের কাছে, পরে জেরুশালেম ও সমগ্র যিহূদিয়ার অধিবাসীদের কাছে এবং অইহুদিদের কাছেও আমি প্রচার করলাম, যেন তারা মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে আসে ও তাদের কাজ দিয়ে তাদের অনুতাপের প্রমাণ দেয়।
amma, da farko ga wadanda ke a Dimashku, sa'annan a Urushalima da kasar Yahudiya gaba daya, da dukan Al'ummai, na yi wa'azi domin su tuba su kuma juyo ga Allah, su yi ayyukan da suka chanchanci tuba.
21 এই কারণেই ইহুদিরা আমাকে মন্দির চত্বরে পাকড়াও করে ও আমাকে হত্যা করার চেষ্টা করে।
Domin wannan dalili ne Yahudawa suka kama ni a cikin haikali kuma suke kokari su kashe ni.
22 কিন্তু আজ, এই দিন পর্যন্ত, আমি ঈশ্বরের সহায়তা লাভ করে এসেছি। সেই কারণেই আজ আমি এখানে দাঁড়িয়ে ছোটো-বড়ো নির্বিশেষে সব মানুষের কাছে সাক্ষ্য দিচ্ছি। ভাববাদীরা ও মোশি যা ঘটবার কথা বলে গেছেন, তার বাইরে আমি কোনো কথাই বলছি না—
Allah ya taimake ni har wa yau, domin in iya tsayawa gaban mutane kanana da manya, in bada shaida game da iyakar abin da annabawa da Musa suka fada zai faru;
23 মশীহকে কষ্টভোগ করতে হবে এবং মৃতলোক থেকে সর্বপ্রথম উত্থাপিত বলে, তিনি তাঁর স্বজাতি ও অইহুদিদেরও কাছে আলোর বার্তা ঘোষণা করবেন।”
wato lallai Almasihu zai sha wahala, ya kuma zama na farko da za'a rayar daga matattu ya kuma yi shelar haske zuwa ga mutanen Yahudawa da Al'ummai.”
24 এই সময়ে ফীষ্ট পৌলের আত্মপক্ষ সমর্থনে বাধা দিয়ে বললেন, “পৌল, তোমার বুদ্ধিভ্রম হয়েছে। তোমার অত্যধিক জ্ঞান তোমাকে পাগল করে তুলেছে।”
Da Bulus ya gama kare kansa, Festas ya yi magana da babban murya, “Bulus, kana hauka; yawan iliminka yasa ka hauka.”
25 পৌল উত্তর দিলেন, “মহামান্য ফীষ্ট, আমি পাগল নই। আমি যা বলছি, তা সত্য ও যুক্তিগ্রাহ্য।
Amma Bulus ya ce, “Ba na hauka, ya mai girma Festas; amma da karfin zuciya nake fadi kalmomin gaskiya da na natsuwa.
26 রাজা এসব বিষয়ে পরিচিত ও তাঁর কাছে আমি স্বচ্ছন্দে কথা বলতে পারি। আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, এর কোনো কিছুই তাঁর দৃষ্টি এড়ায়নি, কারণ তা কোণে করা হয়নি।
Saboda sarkin ya san wadannan abubuwa duka; shi ya sa nake magana gabagadi, don na hakikance cewa, ba abin da ke a boye gare shi; gama ba a yi wadannan abubuwa a boye ba.
27 মহারাজ আগ্রিপ্প, আপনি কি ভাববাদীদের বিশ্বাস করেন? আমি জানি, আপনি করেন।”
Ko ka gaskanta da annabawa, Sarki Agaribas? Na sani ka gaskanta.”
28 আগ্রিপ্প তখন পৌলকে বললেন, “তুমি কি মনে করো যে, এই অল্প সময়ের মধ্যেই তুমি আমাকে খ্রীষ্টিয়ান করে তুলবে?”
Agaribas ya ce wa Bulus, “A cikin karamin lokaci kana so ka rinjaye ni ka mai da ni Krista?”
29 পৌল উত্তর দিলেন, “অল্প সময়ে হোক, বা বেশি—আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শুধুমাত্র আপনি নন, কিন্তু যারা আজ আমার কথা শুনছেন, কেবলমাত্র এই শিকলটুকু ছাড়া তারা সবাই যেন আমারই মতো হতে পারেন।”
Bulus ya ce, “Ina roko ga Allah, domin ko a karamin lokaci ko a dogon lokaci, ba kai kadai ba, amma har da wadanda ke sauraro na yau su zama kamar ni, amma ban da wadannan sarkokin.”
30 রাজা উঠে দাঁড়ালেন ও তাঁর সঙ্গে প্রদেশপাল, বার্নিস ও তাদের সঙ্গে বসে থাকা সকলে উঠলেন।
Sai sarki ya tashi tsaye tare da gwamna da Barniki da dukan wadanda ke zaune tare da su;
31 তাঁরা সেই ঘর ত্যাগ করলেন ও পরস্পরের সঙ্গে আলোচনা করার সময়ে বললেন, “এই ব্যক্তি মৃত্যুদণ্ড বা কারাগারে বন্দি হওয়ার যোগ্য কিছুই করেনি।”
da suka bar dakin taron, suka ci gaba da magana da juna suna cewa, “Wannan mutum bai yi wani abin da ya chanchanci mutuwa ko kuma dauri ba.”
32 আগ্রিপ্প ফীষ্টকে বললেন, “কৈসরের কাছে আপিল না করলে এই ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত।”
Agaribas ya ce wa Fastos, “Da mutumin nan bai daukaka kara zuwa ga Kaisar ba da an sake shi.”

< প্রেরিত 26 >