< প্রেরিত 20 >

1 হট্টগোল সমাপ্ত হলে পৌল শিষ্যদের ডেকে পাঠালেন। তাদের উৎসাহিত করে তিনি বিদায়সম্ভাষণ জানালেন ও ম্যাসিডোনিয়ার পথে যাত্রা শুরু করলেন।
Bayan da rikici ya kare, Bulus ya aika a kira al'majiran, ya karfafa su. Sa'annan ya yi bankwana da su, ya tashi zai tafi Makidoniya.
2 সেই অঞ্চল অতিক্রম করার সময় তিনি লোকদের উৎসাহ দেওয়ার অনেক কথাবার্তা বলে শেষে গ্রীসে উপস্থিত হলেন।
Bayan ya ratsa cikin lardunan yana yi wa masu bi gargadi sosai, sai ya zo kasar Helenawa.
3 সেখানে তিনি তিন মাস থাকলেন। তিনি জলপথে সিরিয়া যাওয়ার আগে ইহুদিরা তাঁর বিরুদ্ধে এক ষড়যন্ত্র রচনা করায়, তিনি ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
Sa'adda ya yi wata uku a wurin, Yahudawa suka kulla masa makirci, yayin da yake shirin hawa Jirgi zuwa Suriya, sai ya canza ra'ayi ya koma ta Makidoniya.
4 তাঁর সহযাত্রী হলেন বিরয়া থেকে পুর্হের ছেলে সোপাত্র, থিষলনিকা নিবাসী আরিষ্টার্খ ও সিকুন্দ, ডার্বি নগর থেকে গায়ো, সেই সঙ্গে তিমথি, এশিয়া প্রদেশের তুখিক ও ত্রফিম।
Masu yi wa Bulus rakiyar zuwa yankin Asiya sun hada da Sobatarus dan Burus daga Biriya; Gayus mutumin Derbe; Timoti da Aristakus da Sakundus, dukansu masu bi ne daga Tasalonika; da Tikikus da Trofimus daga Asiya.
5 এরা আমাদের আগেই যাত্রা করে ত্রোয়াতে আমাদের জন্য অপেক্ষা করলেন।
Amma wadansu har suka rigaye mu, suka jira mu a Taruwasa.
6 কিন্তু খামিরশূন্য রুটির পর্বের পর আমরা ফিলিপী থেকে জলপথে যাত্রা করলাম এবং পাঁচদিন পরে অন্যান্যদের সঙ্গে ত্রোয়াতে মিলিত হলাম। সেখানে আমরা সাত দিন থাকলাম।
Da muka shiga Jirgi daga Filibi bayan kwanakin Gurasa mara yisti; bayan kwanaki biyar muka iske su a Taruwasa; kwananmu bakwai a wurin.
7 সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি-ভাঙার জন্য একত্র হলাম। পৌল লোকদের সঙ্গে কথা বললেন। পরদিন তিনি সেই স্থান ত্যাগ করার মনস্থ করেছিলেন বলে মাঝরাত পর্যন্ত তাদের সঙ্গে কথা বললেন।
A rana ta fari ga mako, da muka taru domin karya gurasa. Bulus ya yi wa masubi jawabi, don ya yi niyyar ya tafi da wayewar gari; jawabinsa ya kai har tsakar dare.
8 উপরতলার যে ঘরে আমরা সমবেত হয়েছিলাম, সেখানে অনেক প্রদীপ জ্বলছিল।
A benen da suka taru akwai fitilu da yawa.
9 উতুখ নামে একজন যুবক জানালায় বসেছিল। পৌল যখন ক্রমেই কথা বলে গেলেন, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ল। সে যখন গভীর ঘুমে মগ্ন ছিল, সে তিনতলা থেকে নিচে, মাটিতে পড়ে গেল। লোকেরা তাকে তুলতে গিয়ে দেখল যে সে মারা গেছে।
Wani matashi mai suna Aftikos yana zaune a kan taga, barci mai nauyi ya dauke shi; da shike Bulus ya tsawaita jawabinsa, saurayin da shike barci mai nauyi ya dauke shi sai ya fado daga kan bene na uku aka dauke shi matacce.
10 পৌল নিচে গেলেন, নিচু হয়ে তিনি তাঁর দু-হাত দিয়ে যুবকটিকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, “তোমরা আতঙ্কিত হোয়ো না, এর মধ্যে প্রাণ আছে!”
Sai Bulus ya sauka ya mike a bisansa ya rungume shi, sa'annan ya ce, “Kada kowa ya damu; domin yana darai bai mutu ba.”
11 পরে তিনি আবার উপরতলায় গিয়ে রুটি ভেঙে ভোজন করলেন। তারপর সূর্য ওঠা পর্যন্ত কথা বলে তিনি বিদায় নিলেন।
Sa'annan ya hawo kan bene domin cin gurasa tare da su, ya yi magana da su har gari ya waye daga nan ya bar su.
12 লোকেরা সেই যুবককে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে গেল ও দুশ্চিন্তামুক্ত হল।
Suka kawo saurayin da rai, sun sami ta'aziya ba kadan ba.
13 আমরা আগেই গিয়ে জাহাজে উঠলাম এবং আসোস অভিমুখে যাত্রা করলাম। কথা ছিল যা সেখানে আমরা পৌলকে জাহাজে তুলে নেব। তিনি এই ব্যবস্থা করেছিলেন কারণ তিনি সেখানে পায়ে হেঁটে যাচ্ছিলেন।
Amma mu, da muka riga Bulus zuwa gun Jirgin, muka shiga zuwa Asos, mun shirya mu dauki Bulus a jirgi amma shi ya kudurta ya yi tafiya a kasa.
14 তিনি যখন আসোসে আমাদের সঙ্গে মিলিত হলেন, আমরা তাঁকে জাহাজে তুলে নিলাম ও মিতুলিনীতে গেলাম।
Da muka sadu a Asos, mun dauke shi a Jirgin ruwa zuwa Mitilitus.
15 পরের দিন আমরা সেখান থেকে জাহাজে যাত্রা করে খী-দ্বীপের তীরে পৌঁছালাম। তার পরদিন আমরা সমুদ্র অতিক্রম করে সামো দ্বীপে এবং পরের দিন মিলেতা পৌঁছালাম।
Bayan tashin mu daga can, washegari muka zo tsibirin Kiyos. Washegari kuma muka zo birnin Militus.
16 পৌল মনস্থির করেছিলেন জলপথে ইফিষ পাশ কাটিয়ে যাবেন, যেন এশিয়া প্রদেশে সময় নষ্ট না হয়। কারণ তিনি জেরুশালেমে ফিরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন, যেন সম্ভব হলে পঞ্চাশত্তমীর দিনে জেরুশালেমে উপস্থিত থাকতে পারেন।
Amma Bulus ya kudurta wucewa Afisa a Jirgi, don kada ya bata lokaci a Asiya, don yana sauri in ya yiwu ranar Fentekos ta same shi a Urushalima.
17 পৌল মিলেতা থেকে ইফিষে লোক পাঠিয়ে মণ্ডলীর প্রাচীনদের ডেকে পাঠালেন।
Daga Militus ya aika a kira masa dattawan iklisiyar Afisa.
18 তাঁরা এসে পৌঁছালে তিনি তাঁদের বললেন, “তোমরা জানো, এশিয়া প্রদেশে আমি উপস্থিত হওয়ার পর প্রথম দিন থেকেই তোমাদের মধ্যে থাকাকালীন আমি কীভাবে জীবনযাপন করেছি।
Da suka zo wurinsa sai ya ce masu, “Ku da kanku kun san tun daga ranar da na sa kafata a Asiya, irin zaman da muka yi da kasancewar mu tare.
19 আমি অত্যন্ত নম্রতার সঙ্গে ও চোখের জলে প্রভুর সেবা করে গেছি, যদিও ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আমি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম।
Na bauta wa Ubangiji da tawaliu har da hawaye, da wahalun da na sha saboda makircin Yahudawa.
20 তোমরা জানো যে আমি তোমাদের পক্ষে কল্যাণকর কোনো কিছুই প্রচার করতে ইতস্তত করিনি, বরং প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি।
Kun sani ban ji nauyin sanar da ku kowanne abu mai amfani ba, na bi ku gida gida ina koyar da ku abubuwa a sarari.
21 ইহুদি ও গ্রিক, উভয়েরই কাছে আমি ঘোষণা করেছি যে, মন পরিবর্তনের মাধ্যমে তাদের অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।
Kunsan yadda na gargadi Yahudawa da Hellenawa game da tuba ga Allah da bangaskiya ga Ubangiji Yesu.
22 “আর এখন পবিত্র আত্মার দ্বারা বাধ্য হয়ে আমি জেরুশালেমে যাচ্ছি, জানি না, সেখানে আমার প্রতি কী ঘটবে।
Yanzu fa, gashi, zan tafi Urushalima, Ruhu Mai Tsarki ya nuna mani a fili dole in je, ban san abin da zai faru da ni a can ba.
23 আমি শুধু জানি যে, পবিত্র আত্মা আমাকে সচেতন করছেন, প্রতিটি নগরে আমাকে বন্দিদশা ও কষ্টের সম্মুখীন হতে হবে।
Sai dai Ruhu Mai Tsarki ya nuna mani a kowanne gari cewa, sarkoki da wahalu suna jira na.
24 কিন্তু, আমি আমার প্রাণকেও নিজের কাছে মূল্যবান বিবেচনা করি না, শুধু চাই যে আমি যেন সেই দৌড় শেষ করতে পারি এবং প্রভু যীশু যে কর্মভার আমাকে দিয়েছেন, তা সম্পূর্ণ করতে পারি—সেই কাজটি হল, ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার সম্পর্কে সাক্ষ্য দেওয়া।
Amma ban dauka cewa raina yana da wani amfani gare ni ba, domin in cika tsere da hidimar da na karba daga wurin Ubangiji Yesu, ta shaidar bisharan alherin Allah.
25 “এখন আমি জানি, আমি যাদের মধ্যে সেই রাজ্যের কথা প্রচার করেছি, সেই তোমরা কেউই আর আমাকে দেখতে পাবে না।
Yanzu fa, duba, na san dukanku, wadanda na yi wa wa'azin mulkin Allah, ba za ku kara gani na ba.
26 সেই কারণে, আমি তোমাদের কাছে আজ ঘোষণা করছি যে, সব মানুষের রক্তের দায় থেকে আমি নির্দোষ।
Don haka na shaida maku a wannan rana, ba ni da alhakin jinin kowanne mutum.
27 কারণ তোমাদের কাছে ঈশ্বর যা চান, আমি সেইসব ইচ্ছা ঘোষণা করতে দ্বিধাবোধ করিনি।
Don banji nauyin sanar maku da dukan nufin Allah a gare ku ba.
28 তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো ও পবিত্র আত্মা যে মেষদের উপরে তোমাদের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করেছেন, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখো। ঈশ্বরের যে মণ্ডলীকে তিনি তাঁর রক্তের দ্বারা কিনেছেন, তার প্রতিপালন করো।
Saboda haka ku kula da kanku, da masubi da Ruhu Mai Tsarki ya sanya ku shugabanni. Ku kula ku yi kiwon iklisiyar Allah, wadda ya saya da jininsa.
29 আমি জানি, আমার চলে যাওয়ার পর, তোমাদের মধ্যে হিংস্র নেকড়েদের আবির্ভাব হবে, তারা মেষপালকে নিষ্কৃতি দেবে না।
Na sani cewa bayan tafiyata, kyarketai masu zafi za su shiga tsakaninku, kuma baza su rangwanta wa masubi ba.
30 এমনকি, তোমাদের নিজেদের মধ্য থেকেই তাদের উত্থান হবে। তারা সত্যকে বিকৃত করবে, যেন তাদের অনুগামী হওয়ার জন্য শিষ্যদের টেনে নিয়ে যেতে পারে।
Na sani har daga cikinku wadansu mazaje za su zo su fadi gurbattatun zantattuka, domin su janye almajirai zuwa gare su.
31 তাই তোমরা সতর্ক থাকো! মনে রেখো যে, সেই তিন বছর আমি তোমাদের প্রত্যেকজনকে দিনরাত চোখের জলে সাবধান করে এসেছি, কখনও ক্ষান্ত হইনি।
Saboda haka ku yi lura. Ku tuna da cewa shekara uku ban fasa yi wa kowannenku gargadi da hawaye dare da rana ba.
32 “এখন আমি ঈশ্বর ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করছি, যা তোমাদের গঠন করতে ও যারা পবিত্র তাঁদের মধ্যে অধিকার দান করতে সমর্থ।
Yanzu ina mika ku ga Allah, da maganar Alherinsa, wadda take da ikon gina ku ta kuma ba ku gado tare da dukan wadanda ke cikin kebabbu na Allah.
33 আমি কোনো মানুষের রুপো, সোনা বা পোশাকের প্রতি লোভ করিনি।
Ban yi kyashin azurfa, ko zinariya, ko tufafin wani ba.
34 তোমরা নিজেরা জানো যে, আমার এই দু-হাত আমার ও আমার সঙ্গীদের সব প্রয়োজন মিটিয়েছে।
Ku da kanku kun sani na yi aiki da hannuwana, na biya bukatu na da na wadanda ke tare da ni.
35 আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে, এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে। স্বয়ং প্রভু যীশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে, ‘গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ।’”
Na zama maku abin koyi a kowace hanya game da yadda za ku taimaka wa nakasassu ta wurin aiki, da yadda za ku tuna da maganar Ubangiji Yesu, maganar da shi da kansa ya ce: ''Bayarwa tafi karba albarka.''
36 একথা বলার পর তিনি তাদের সবার সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন।
Bayan da ya yi magana haka, ya durkusa ya yi addu'a tare da su duka.
37 তাঁরা সবাই তাঁকে জড়িয়ে ধরল ও চুমু খেয়ে কাঁদতে লাগল।
Dukansu kuwa suka yi kuka mai tsannani, suka rungume shi kuma suka sunbace shi.
38 তাঁরা আর কখনও তাঁর মুখ দেখতে পারবেন না—পৌলের এই কথায় তাঁরা সবচেয়ে দুঃখ পেলেন। এরপর তাঁরা সবাই জাহাজ পর্যন্ত তাঁর সঙ্গে গেলেন।
Suka yi bakin ciki musamman domin abin da ya ce masu, ba za su kara ganinsa ba. Sai dukansu suka yi masa rakiya zuwa wurin jirgin ruwa.

< প্রেরিত 20 >