< প্রেরিত 2 >

1 যখন পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হল, তাঁরা সকলেই এক স্থানে সমবেত ছিলেন।
Ilipofika siku ya Pentekoste, wote walikuwa pamoja sehemu moja.
2 হঠাৎই আকাশ থেকে প্রবল বায়ুপ্রবাহের মতো একটি শব্দ ভেসে এল এবং তাঁরা যেখানে বসেছিলেন, সেই ঘরের সর্বত্র ব্যাপ্ত হল।
Ghafla ikatokea muungurumo kutoka mbinguni kama upepo mkali. ukaijaza nyumba yote walimokuwa wameketi.
3 তাঁরা দেখতে পেলেন, যেন জিভের মতো আগুনের শিখা, যা ভাগ ভাগ হয়ে তাঁদের প্রত্যেকের উপরে অধিষ্ঠান করল।
Hapo zikawatokea ndimi, kama ndimi za moto zimegawanyika, zikawa juu yao kila mmoja wao.
4 আর তাঁরা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং আত্মা যেমন সক্ষমতা দিলেন, তাঁরা সেইরূপ অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন।
Wao wote wakajazwa na Roho Mtakatifu na wakaanza kusema kwa lugha zingine, kama vile Roho alivyowajalia kusema.
5 সেই সময় আকাশের নিচে অবস্থিত সমস্ত দেশ থেকে ঈশ্বরভয়শীল ইহুদিরা জেরুশালেমে বাস করছিলেন।
Sasa walikuwapo wayahudi waliokuwa wanaishi Yerusalemu, wacha Mungu, kutoka kila taifa chini ya mbingu.
6 তারা যখন এই শব্দ শুনল, তারা হতচকিত হয়ে সেই স্থানে এসে ভিড় করল, কারণ তাদের মধ্যে প্রত্যেকেই নিজস্ব ভাষায় তাঁদের কথা বলতে শুনল।
Ngurumo hizi ziliposikiwa, kundi la watu likaja pamoja na wakiwa na wasiwasi kwa sababu kila mtu aliwasikia wakiongea kwa lugha yake mwenyewe.
7 অত্যন্ত চমৎকৃত হয়ে তারা জিজ্ঞাসা করল, “এই যে লোকেরা কথা বলছে, এরা সবাই কি গালীলীয় নয়?
waliduwaa na kushangazwa, wao walisema, “Kweli, hawa wote wanaoongea siyo Wagalilaya?
8 তাহলে কীভাবে আমরা প্রত্যেকেই তার নিজস্ব জন্মদেশীয় ভাষায় তাঁদের কথা বলতে শুনছি?
Kwa nini sisi tunawasikia, kila mmoja katika lugha tulizozaliwa nazo?
9 পার্থীয়, মাদীয়, এলমীয় এবং মেসোপটেমিয়া, যিহূদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও এশিয়ার অধিবাসীরা,
Waparthia na Wamedi na Waelamu, na hao waishio Mesopotamia, Uyahudi, na Kapadokia, na katika Ponto na Asia,
10 ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর ও কুরীণের কাছাকাছি লিবিয়ার অংশবিশেষ, রোম থেকে আগত পরিদর্শকেরা,
katika Frigia, Pamfilia, katika Misri, na sehemu ya Libya hata Kirene, na wageni kutoka Rumi,
11 (ইহুদি ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত, উভয়ই); ক্রীটিয় ও আরবীয়েরা, আমরা শুনতে পাচ্ছি, আমাদের নিজস্ব ভাষায় তাঁরা ঈশ্বরের বিস্ময়কর কীর্তির কথা ঘোষণা করছেন!”
Wayahudi na waongofu, Wakrete na Waarabu, tunawasikia wakizungumza katika lugha zetu kuhusu kazi za uweza wa Mungu.”
12 চমৎকৃত ও হতভম্ব হয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করল, “এর অর্থ কী?”
Wote walikuwa wameduwaa na kutatanishwa; walisemezana wao kwa wao, “Hii ina maana gani?”
13 কেউ কেউ অবশ্য তাদের পরিহাস করে বলল, “এরা অত্যধিক সুরাপান করে ফেলেছে।”
Lakini wengine walidhihaki wakisema, “Hawa wamejazwa kwa mvinyo mpya.”
14 তখন পিতর সেই এগারোজনের সঙ্গে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে জনসাধারণকে সম্বোধন করলেন, “হে ইহুদি জনমণ্ডলী ও জেরুশালেমে বসবাসকারী আপনারা সকলে, আমাকে এই ঘটনার কথা আপনাদের কাছে ব্যাখ্যা করতে দিন; আমি যা বলি, তা মনোযোগ দিয়ে শুনুন।
Lakini Petro akasimama pamoja na wale kumi na mmoja, akapaza sauti, akawaambia, “Watu wa Yudea na wote mnaoishi hapa Yerusalemu, hili lijulikane kwenu, sikilizeni kwa makini maneno yangu.
15 এই লোকেরা নেশাগ্রস্ত নয়, যেমন আপনারা মনে করছেন। এখন সকাল নয়টা মাত্র!
Watu hawa hawajalewa kama mnavyodhani, sababu saa hizi ni asubuhi saa tatu.
16 আসলে ভাববাদী যোয়েল এই ঘটনার কথাই ব্যক্ত করেছিলেন:
Lakini hili lilikuwa limesemwa kupitia kwa nabii Yoeli:
17 “ঈশ্বর বলেন, ‘অন্তিমকালে, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে।
Itakuwa katika siku za mwisho; Mungu asema, nitamwaga Roho wangu kwa watu wote. Wana wenu na binti zenu watatoa unabii, vijana wenu wataona maono, na wazee wenu wataota ndoto.
18 এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে, সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভবিষ্যদ্‌বাণী করবে।
Vilevile juu ya watumishi wangu na watumishi wangu wa kike katika siku hizo, nitamwaga Roho wangu, nao watatabiri.
19 ঊর্ধ্বাকাশে আমি দেখাব বিস্ময়কর সব লক্ষণ এবং নিচে পৃথিবীতে বিভিন্ন নিদর্শন, রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী।
Nitaonesha maajabu juu angani na ishara chini duniani, damu, moto, na mafusho ya moshi.
20 প্রভুর সেই মহৎ ও মহিমাময় দিনের আগমনের পূর্বে, সূর্য অন্ধকার এবং চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।
Na jua litabadilishwa kuwa giza na mwezi kuwa damu, kabla haijaja siku kuu na ya ajabu ya Bwana.
21 আর যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।’
itakuwa ya kwamba kila mmoja ambaye huliitia jina la Bwana ataokoka.'
22 “হে ইস্রায়েলবাসী, একথা শুনুন, নাসরতীয় যীশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে প্রকাশ্যে আপনাদের কাছে ঈশ্বরের দ্বারা স্বীকৃত মানুষ ছিলেন। সেইসব কাজ ঈশ্বর তাঁরই মাধ্যমে সম্পন্ন করেছেন, যেমন আপনারা নিজেরাই অবগত আছেন।
Watu wa Israeli, sikieni maneno haya: Yesu wa Nazareti, mwanadamu aliyethibitishwa na Mungu kwenu kwa matendo ya uweza na maajabu, na ishara ambazo Mungu kupitia Yeye katikati yenu, kama ninyi wenyewe mnavyojua-
23 সেই ব্যক্তিকে ঈশ্বর তাঁর নিরূপিত পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে তোমাদের হাতে সমর্পণ করেছিলেন, আর তোমরা দুর্জন ব্যক্তিদের সহায়তায় তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছ।
Kwa sababu ya mpango uliokusudiwa tangu mwanzo, na maarifa ya Mungu, alitolewa, na ninyi, kwa mikono ya watu wahalifu, mlimsulibisha na kumuua,
24 কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুযন্ত্রণা থেকে মুক্ত করে মৃত্যুর কবল থেকে উত্থাপিত করেছেন, কারণ মৃত্যুর পক্ষে তাঁকে ধরে রাখা অসম্ভব ছিল।
ambaye Mungu alimwinua, akauondoa uchungu wa mauti kwake, kwasababu haikuwezekana kwake kumilikiwa na huo.
25 দাউদ তাঁর সম্পর্কে বলেছেন, “‘আমি প্রভুকে নিয়ত, আমার সামনে দেখেছি। কারণ, তিনি তো আমার ডানপাশে, আমি বিচলিত হব না।
Hivyo Daudi anasema kuhusu yeye, 'Nilimwona Bwana daima mbele ya uso wangu, yeye yuko mkono wangu wa kulia hivyo basi sitasogezwa.
26 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে; আমার দেহ প্রত্যাশায় বিশ্রাম নেবে,
Kwa hiyo moyo wangu ulikuwa na furaha na ulimi wangu ulifurahishwa. Pia mwili wangu utaishi katika ujasiri.
27 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না। (Hadēs g86)
Hutaiacha nafsi yangu iende kuzimu, wala hutaruhusu Mtakatifu wako kuona uozo. (Hadēs g86)
28 তুমি আমার কাছে জীবনের পথ অবগত করেছ, তোমার সামনে আমায় আনন্দে পূর্ণ করবে।’
Wewe umedhihirisha kwangu njia za uzima; utanifanya nijae furaha mbele ya uso wako.'
29 “হে ইস্রায়েলবাসী, আমি আপনাদের মুক্তকণ্ঠে বলতে পারি যে, পূর্বপুরুষ দাউদ মৃত্যুবরণ করেছিলেন ও তাঁকে কবর দেওয়া হয়েছিল; তাঁর কবর আজও এখানে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে।
Ndugu, ninaweza kuzungumza kwenu kwa ujasiri kuhusu baba yetu Daudi: yeye alikufa na akazikwa, na kaburi lake liko pamoja nasi hata hivi leo.
30 কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন, আর তিনি জানতেন যে, ঈশ্বর শপথপূর্বক তাঁকে প্রতিশ্রুতি দান করেছেন, তিনি তাঁর এক সন্তানকে তাঁর সিংহাসনে স্থাপন করবেন।
Hivyo, alikuwa nabii na alijua kuwa Mungu alishaapa kwa kiapo kwake, kwamba ataweka mmoja katika uzao wake kwenye kiti cha enzi.
31 ভবিষ্যতে কী ঘটবে তা আগেই দেখতে পেয়ে তিনি মশীহের পুনরুত্থান সম্পর্কে বলেছেন যে, তিনি পাতালের গর্ভে পরিত্যক্ত হবেন না, কিংবা তাঁর শরীর ক্ষয় দেখবে না। (Hadēs g86)
Aliliona hili mapema, na akasema kuhusu ufufuo wa Kristo, 'wala alikuwa hakuachwa kuzimu, wala mwili wake haukuoza.' (Hadēs g86)
32 এই যীশুকেই ঈশ্বর মৃত্যু থেকে জীবনে বাঁচিয়ে তুলেছেন এবং আমরা সকলেই এই ঘটনার সাক্ষী।
Huyu Yesu - Mungu alimfufua, ambaye sisi wote ni mashahidi.
33 ঈশ্বরের ডানদিকে উন্নীত হয়ে তিনি পিতার কাছ থেকে প্রতিশ্রুত পবিত্র আত্মা লাভ করেছেন এবং আমাদের উপরে তাঁকে ঢেলে দিয়েছেন, যেমন আপনারা এখন দেখছেন ও শুনছেন।
Kwa hiyo, akiwa ameinuliwa katika mkono wa kuume wa Mungu, na akiwa amepokea ahadi ya Roho Mtakatifu kutoka kwa Baba, yeye amemimina hii ahadi, ambaye ninyi mnaona na kusikia.
34 কিন্তু দাউদ নিজে স্বর্গে যাননি, তবুও তিনি বলেছেন, “‘প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বসো,
Kwani Daudi hakupaa kwenda mbinguni, lakini anasema, 'BWANA alisema kwa Bwana wangu,
35 যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ করি।’
“keti mkono wangu wa kulia, mpaka nitakapowafanya adui zako kigoda kwa ajili ya miguu yako.
36 “সেই কারণে, সমস্ত ইস্রায়েল এ বিষয়ে নিশ্চিত হোক: যে যীশুকে তোমরা ক্রুশে বিদ্ধ করেছ, ঈশ্বর তাঁকে প্রভু ও মশীহ, এই উভয়ই করেছেন।”
Kwa hiyo nyumba yote ya Israeli na ijue kwa hakika kwamba Mungu amemfanya Yeye kuwa Bwana na Kristo, huyu Yesu ambaye mlimsulibisha.”
37 সকলে যখন একথা শুনল, তাদের হৃদয় ক্ষতবিক্ষত হল। তারা পিতর ও অন্য প্রেরিতশিষ্যদের বলল, “ভাইরা, আমরা কী করব?”
Sasa waliposikia hivyo, wakachomwa katika mioyo yao, wakamwambia Petro na mitume wengine, “Ndugu, tufanyeje?”
38 পিতর উত্তর দিলেন, “তোমরা প্রত্যেকে মন পরিবর্তন করো ও যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ করো, যেন তোমাদের পাপ ক্ষমা হয়, তাহলে তোমরা ঈশ্বরের দানস্বরূপ পবিত্র আত্মা লাভ করবে।
Na Petro akawaambia, “Tubuni na Mbatizwe, kila mmoja wenu, katika jina la Yesu Kristo kwa ajili ya msamaha wa dhambi zenu, na mtapokea zawadi ya Roho Mtakatifu.
39 এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং যারা দূরে আছে তাদের সকলের জন্য—সকলের জন্য যাদেরকে আমাদের ঈশ্বর প্রভু আহ্বান করবেন।”
Kwani kwenu ni ahadi na kwa watoto wenu na kwa wale wote walioko mbali, watu wengi kwa kadri Bwana Mungu wetu atakavyowaita.”
40 আরও অনেক কথায় তিনি তাদের সতর্ক করে দিলেন এবং তিনি তাদের উপদেশ দিয়ে বললেন, “এই কলুষিত প্রজন্ম থেকে তোমরা নিজেদের রক্ষা করো।”
Kwa maneno mengi alishuhudia na kuwasihi; alisema, “Jiokoeni mtoke katika kizazi hiki kiovu.”
41 যারা তাঁর বাণী গ্রাহ্য করল, তারা বাপ্তিষ্ম গ্রহণ করল, আর সেদিন প্রায় তিন হাজার লোক তাদের সঙ্গে যুক্ত হল।
Ndipo wakayapokea maneno yake na wakabatizwa, hapo wakaongezeka katika siku hiyo kama nafsi elfu tatu.
42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল।
Wakaendelea katika mafundisho ya mitume na ushirikiano, katika kuumega mkate na katika maombi.
43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল।
Hofu ikaja juu ya kila nafsi, na maajabu mengi na ishara zikafanyika kupitia mitume.
44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো।
Wote walioamini walikuwa pamoja na kuwa na vitu vyao kwa pamoja,
45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত।
na waliuza vitu na milki zao na kugawanya kwa wote kulingana na hitaji la kila mmoja.
46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত।
Hivyo siku baada ya siku waliendelea wakiwa na lengo moja katika hekalu, na walimega mkate kwenye kaya, na walishiriki chakula kwa furaha na unyenyekevu wa moyo;
47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।
walimsifu Mungu na wakiwa na kibali na watu wote. Bwana aliwaongeza siku kwa siku ambao walikuwa wakiokolewa.

< প্রেরিত 2 >