< প্রেরিত 1 >
1 হে থিয়ফিল, আমার আগের বইতে আমি সেইসব বিষয় লিখেছি, যেগুলি যীশু সম্পন্ন করতে ও শিক্ষা দিতে শুরু করেছিলেন,
Kitabu cha zamani nilikiandika, Theofilo, nikisema yote Yesu aliyoanza kufanya na kufundisha,
2 সেদিন পর্যন্ত, যখন তিনি তাঁর মনোনীত প্রেরিতশিষ্যদের পবিত্র আত্মার মাধ্যমে বিভিন্ন নির্দেশদান করার পর ঊর্ধ্বে নীত হন।
mpaka siku ambayo Yeye alipokelewa juu. Hii ilikuwa baada ya kutoa amri kupitia Roho Mtakatifu kwa mitume aliokuwa amewachagua.
3 তাঁর কষ্টভোগের পর, তিনি এসব মানুষের কাছে নিজেকে দেখা দিলেন এবং বহু বিশ্বাসযোগ্য প্রমাণ দিলেন যে, তিনি জীবিত আছেন। চল্লিশ দিন অবধি তিনি তাঁদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিলেন।
Baada ya mateso yake, Yeye alionekana kwao akiwa hai pia na vithibitisho vingi vikishuhudia. Kwa siku arobaini alijidhihirisha kwao, na alizungumza kuhusu ufalme wa Mungu.
4 একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো।
Alipokuwa akikutana pamoja nao, aliwaamuru wasiondoke Yerusalemu, lakini wasubiri kwa ajili ya ahadi ya Baba, ambayo, alisema, “Mlisikia kutoka kwangu
5 কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”
kwamba Yohana alibatiza kabisa kwa maji, lakini mtabatizwa kwa Roho Mtakatifu katika siku hizi chache.”
6 পরে তাঁরা যখন একত্র মিলিত হলেন, তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কি এই সময়ে ইস্রায়েলীদের কাছে রাজ্য ফিরিয়ে দিতে চলেছেন?”
Na walipokuwa wamekutanika pamoja walimuuliza, “Bwana, hivi huu ndio muda utakaowarudishia Israeli ufalme?”
7 তিনি তাঁদের বললেন, “পিতা তাঁর নিজস্ব অধিকারে যে সময় ও দিন নির্দিষ্ট করে রেখেছেন, সেসব তোমাদের জানার কথা নয়।
Yeye akawaambia, “Siyo sawa kwenu kujua wakati au majira ambayo Baba amekusudia kwa mamlaka yake mwenyewe.”
8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”
Lakini mtapokea nguvu, wakati Roho Mtakatifu atakapokuja juu yenu, na ninyi mtakuwa mashahidi wangu kote katika Yerusalemu na Uyahudi yote na Samaria mpaka mwisho wa nchi.”
9 একথা বলার পর তাঁকে তাঁদের চোখের সামনেই স্বর্গে তুলে নেওয়া হল ও একখণ্ড মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।
Bwana Yesu alipokwisha yasema haya, wakiwa wanatazama juu, Yeye aliinuliwa juu, na wingu likamfunika wasimwone kwa macho yao.
10 তিনি যখন যাচ্ছিলেন, তাঁরা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন, তখন হঠাৎই সাদা পোশাক পরে দুজন পুরুষ তাঁদের পাশে এসে দাঁড়ালেন।
Wakati wanatazama mbinguni kwa makini akienda, ghafla, watu wawili walisimama katikati yao wamevaa mavazi meupe.
11 তাঁরা বললেন, “হে গালীলীয়রা, তোমরা এখানে কেন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছ? এই একই যীশু, যাঁকে তোমাদের মধ্য থেকে স্বর্গে নিয়ে যাওয়া হল, তাঁকে যেভাবে স্বর্গে যেতে দেখলে, ঠিক সেভাবেই তিনি ফিরে আসবেন।”
Walisema, “Enyi watu wa Galilaya, kwa nini mnasimama hapa mkitazama mbinguni?” Huyu Yesu aliyepaa juu mbinguni atarudi kwa namna ile ile kama mlivyomuona akienda mbinguni.
12 এরপর তাঁরা “জলপাই পর্বত” নামক পাহাড় থেকে জেরুশালেমে ফিরে এলেন। নগর থেকে তা ছিল এক বিশ্রামদিনের হাঁটাপথ।
Ndipo wakarudi Yerusalemu kutoka kwenye mlima wa mizeituni, ambao uko karibu na Yerusalemu, mwendo wa siku ya Sabato.
13 তাঁরা যখন নগরে পৌঁছালেন, তাঁরা উপরতলার সেই ঘরে গেলেন, যেখানে তাঁরা থাকতেন। সেখানে উপস্থিত ছিলেন: পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব এবং জিলট দলভুক্ত শিমোন ও যাকোবের ছেলে যিহূদা।
Walipofika walikwenda ghorofani walikokuwa wakikaa. Nao ni Petro, Yohana, Yakobo, Andrea, Filipo, Thomaso, Batholomayo, Mathayo, Yakobo Mwana wa Alfayo, Simoni Zelote na Yuda Mwana wa Yakobo.
14 তাঁরা সকলে এবং কয়েকজন মহিলা, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইরা একযোগে প্রার্থনায় ক্রমাগত লেগে রইলেন।
Wote waliungana kama mtu mmoja, kwa juhudi walikuwa wakiendelea katika maombi. Pamoja na hao walikuwepo wanawake, Mariamu Mama yake Yesu, na kaka zake.
15 সেই সময় একদিন পিতর বিশ্বাসীদের (প্রায় একশো কুড়ি জনের একটি দল) মধ্যে উঠে দাঁড়ালেন।
Katika siku zile Petro alisimama katikati ya ndugu, kama watu 120, akasema,
16 তিনি বললেন, “সকল ভাই ও বোন, যীশুকে যারা গ্রেপ্তার করেছিল, তাদের পথপ্রদর্শক যে যিহূদা, তার সম্পর্কে অনেক আগে দাউদের মাধ্যমে পবিত্র আত্মা যে কথা বলেছিলেন, সেই শাস্ত্রবাণী পূর্ণ হওয়া আবশ্যক ছিল।
Ndugu, ilikuwa lazima kwamba maandiko yatimizwe, ambapo zamani Roho Mtakatifu alisema kwa kinywa cha Daudi kuhusiana na Yuda, ambaye aliwaelekeza wale waliomkamata Yesu.
17 সে আমাদেরই একজন ছিল এবং আমাদের এই পরিচর্যায় অংশগ্রহণ করেছিল।”
Kwa kuwa yeye alikuwa mmoja wetu na alipokea fungu lake la faida katika hii huduma.”
18 তার দুষ্টতার জন্য সে যে পুরস্কার পেয়েছিল, তা দিয়ে যিহূদা একটি জমি কিনেছিল। সেখানেই সে নিচের দিকে মাথা করে পড়ে গেল, তার শরীর ফেটে ছিন্নভিন্ন হয়ে গেল ও তার সমস্ত অন্ত্র বেরিয়ে পড়ল।
(Sasa mtu huyu alinunua eneo kwa kile alichokipokea kwa uovu wake na hapo alianguka akitanguliza kichwa, mwili ukapasuka na matumbo yake yote yakawa wazi yakamwagika.
19 জেরুশালেমের সকলে একথা শুনতে পেল, তাই তারা তাদের ভাষায় সেই জমির নাম দিল হকলদামা, যার অর্থ, রক্তক্ষেত্র।
Wote walioishi Yerusalemu walisikia kuhusu hili, hivyo eneo hilo wakaliita kwa lugha yao “Akeldama” hilo ni “shamba la damu.”)
20 পিতর বললেন, “বস্তুত, গীতসংহিতায় লেখা আছে, “‘তার বাসস্থান শূন্য হোক; সেখানে বসবাস করার জন্য যেন কেউ না থাকে,’ আবার, “‘অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।’
“Kwenye kitabu cha Zaburi imeandikwa, 'Ngoja eneo lake liwe hame na isiruhusiwe hata mmoja kuishi pale;' na, 'Ruhusu mtu mwingine achukue nafasi yake ya uongozi.'
21 অতএব, প্রভু যীশু যতদিন আমাদের সঙ্গে বাস করেছিলেন এবং সেই সময়ে আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদেরই একজনকে মনোনীত করা আবশ্যক,
Hiyo ni muhimu, kwa hiyo, mmoja wa wanaume ambao waliambatana nasi wakati Bwana Yesu alipotoka na kuingia kati yetu,
22 অর্থাৎ, যোহনের বাপ্তিষ্ম দেওয়ার সময় থেকে শুরু করে আমাদের মধ্য থেকে যীশুর স্বর্গে নীত হওয়ার সময় পর্যন্ত। কারণ এদেরই মধ্যে একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে তাঁর পুনরুত্থানের সাক্ষী হতে হবে।”
kuanzia kwenye ubatizo wa Yohana mpaka siku ile alipotwaliwa juu, lazima awe shahidi wa ufufuo pamoja nasi.
23 তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করলেন: বার্শব্বা নামে আখ্যাত যোষেফ (ইনি যুষ্ট নামেও পরিচিত ছিলেন), ও মত্তথিয়।
“Wakaweka mbele wanaume wawili, Yusufu aitwaye Barnaba, ambaye pia aliitwa Yusto na Mathia.
24 তারপর তাঁরা প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তর জানো। আমাদের দেখিয়ে দাও, এই দুজনের মধ্যে তুমি কাকে মনোনীত করেছ,
Wao waliomba wakisema, “Wewe, Bwana, ujuaye mioyo ya watu wote, hivyo weka wazi yupi kati ya wawili hawa ambaye umemchagua
25 যে এই প্রৈরিতিক পরিচর্যার ভার গ্রহণ করবে, যা যিহূদা ত্যাগ করে তার যেখানে যাওয়া উচিত ছিল, সেখানে গিয়েছে।”
kuchukua nafasi katika huduma na utume, ambapo Yuda alitenda uovu na kwenda mahali pake.”
26 পরে তাঁরা গুটিকাপাত করলেন ও মত্তথিয়ের নামে গুটি উঠল। এইভাবে তিনি সেই এগারোজন প্রেরিতশিষ্যের সঙ্গে যুক্ত হলেন।
Wakapiga kura kwa ajili yao, na kura ikamwangukia Mathia ambaye alihesabiwa pamoja na wale mitume kumi na moja.