< ২য় থিষলনীকীয় 1 >

1 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে অবস্থিত থিষলনীকীয়দের মণ্ডলীর প্রতি, পৌল, সীল ও তিমথি এই পত্র লিখছি।
Bulus da Silbanus da Timoti, zuwa ga ikilisiyar Tasolonika cikin Allah Ubanmu da Ubangiji Yesu Almasihu.
2 পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি বর্তুক।
Bari alheri ya kasance tare da ku da salama daga Allah Ubanmu da Ubangijinmu Yesu Almasihu.
3 ভাইবোনেরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য এবং তাই সংগত। কারণ তোমাদের বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
Lallai ne mu godewa Allah kulluyaumin domin ku, yan'uwa. Domin hakan dai dai ne, saboda bangaskiyarku ta karu sosai, kuma kaunar junanku tana karuwa.
4 তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।
Mu da kanmu muna fahariya da ku a ikilisiyoyin Allah. Muna maganar hakurinku da bangaskiyarku a cikin dukkan tsananin da kuke fuskanta. Muna maganar kuncin da kuke jimrewa.
5 এসব কিছুই প্রমাণ করছে যে, ঈশ্বরের বিচার ন্যায়সংগত এবং এর ফলে, যে ঐশ-রাজ্যের জন্য তোমরা দুঃখভোগ করছ, তার যোগ্য বলে গণ্য হয়ে উঠবে।
Wannan itace alamar shari'ar Allah ta adalci. Sakamakon haka shine za a dauke ku cancantattu na mulkin Allah wanda kuke wahala dominsa.
6 ঈশ্বর ন্যায়পরায়ণ; যারা তোমাদের নির্যাতন করে, তিনি প্রতিদানে তাদের কষ্ট দেবেন
Adalci ne ga Allah ya mayar da kunci ga wadanda suke kuntata maku,
7 এবং তোমরা যারা নিপীড়িত, তিনি সেই তোমাদের এবং আমাদের স্বস্তি দেবেন। প্রভু যীশু যখন তাঁর পরাক্রান্ত দূতবাহিনী নিয়ে জ্বলন্ত আগুনের শিখার মাঝে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, এ সমস্ত তখনই ঘটবে।
ya kuma baku hutu ku dake shan wuya tare da mu. Zai yi haka ne a bayyanar Ubangiji Yesu daga sama da Mala'ikun ikonsa.
8 যারা ঈশ্বরকে জানে না এবং আমাদের প্রভু যীশুর সুসমাচার পালন করে না, তাদের তিনি শাস্তি দেবেন।
A cikin wuta mai huruwa zai dau fansa bisa wadanda basu san Allah ba da wadanda basu karbi bisharar Ubangijinmu Yesu almasihu ba.
9 তাদের দণ্ড হবে চিরকালীন বিনাশ এবং প্রভুর সান্নিধ্য ও তাঁর পরাক্রমের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হবে। (aiōnios g166)
Za su sha azaba ta hallaka har abada daga fuskar Ubangiji da kuma daukakar ikonsa. (aiōnios g166)
10 এই ঘটনা সেদিন ঘটবে, যেদিন তাঁর পুণ্যজনদের মাঝে তিনি মহিমান্বিত হওয়ার জন্য এবং যারা বিশ্বাস করেছে তাদের চমৎকৃত হওয়ার জন্য তিনি আসবেন। তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তোমাদের কাছে আমরা যে সাক্ষ্য দিয়েছি, তোমরা তা বিশ্বাস করেছ।
Zai yi wannan lokacin da yazo a wannan rana don jama'arsa su daukaka shi, kuma ya zama abin mamaki ga dukkan wadanda suka bada gaskiya. Domin kun gaskata shaidarmu a gare ku.
11 একথা মনে রেখে, আমরা তোমাদের জন্য অবিরত প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর, তাঁর আহ্বানের যোগ্য বলে তোমাদের গড়ে তোলেন এবং তাঁর পরাক্রমে তোমাদের প্রত্যেক শুভ-সংকল্প এবং বিশ্বাস-প্রণোদিত প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারেন।
Saboda wannan muke addu'a kullum domin ku. Muna addu'a domin Allahnmu ya sa ku cancanci kiran ku. Muna addu'a ya biya ku muradin ku na yin nagarta da dukkan wani aikin bangaskiya da kuma iko.
12 আমরা এই প্রার্থনা করি, যেন তোমাদের মধ্যে প্রভু যীশুর নাম গৌরবান্বিত হয় এবং আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে, তোমরা তাঁতে গৌরব লাভ করতে পারো।
Muna addu'a haka domin sunan Ubangijinmu Yesu ya sami daukaka daga gare ku. Addu'armu itace ya daukaka ku, saboda alherin Allahnmu da Ubangijinmu Yesu Almasihu.

< ২য় থিষলনীকীয় 1 >