< শমূয়েলের দ্বিতীয় বই 17 >
1 অহীথোফল অবশালোমকে বলল, “আমি 12 হাজার লোক বেছে নিয়ে আজ রাতেই দাউদের পিছু ধাওয়া করব।
Ahitofel ya ce wa Absalom, “Zan zaɓi mutum dubu goma sha biyu su fita a daren nan in fafari Dawuda.
2 তিনি যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে আক্রমণ করে ভয় পাইয়ে দেব, ও তাতে তাঁর সঙ্গে থাকা সব লোকজন পালিয়ে যাবে। আমি শুধু রাজাকেই যন্ত্রণা করব
Zan fāɗa masa sa’ad da yake cikin gajiya da karayar zuciya. Zan firgita shi, mutanen da suke tare da shi kuwa za su gudu. Sarki ne kaɗai zan kashe
3 ও সব লোকজনকে তোমার কাছে ফিরিয়ে আনব। তুমি যাঁর মৃত্যু কামনা করছ, তিনি মারা যাওয়ার অর্থই হল তোমার কাছে সবার ফিরে আসা; সব লোকজন অক্ষতই থাকবে।”
in dawo da dukan mutanen a gare ka. Mutuwar wanda kake nema zai zama dawowar duka; dukan mutanen ba za su cutu ba.”
4 এই পরিকল্পনাটি অবশালোম ও ইস্রায়েলের সব প্রাচীনের কাছে ভালো বলে মনে হল।
Wannan shawara ta gamshi Absalom da dukan dattawan Isra’ila.
5 কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কেও ডেকে আনো, যেন আমরা তারও বক্তব্য শুনতে পারি।”
Amma Absalom ya ce, “A kira mini Hushai mutumin Arkitawan nan shi ma, mu ji abin da zai ce.”
6 হূশয় যখন তার কাছে এলেন, অবশালোম তাঁকে বলল, “অহীথোফল এই পরামর্শটি দিয়েছে। সে যা বলেছে আমাদের কি তা করা উচিত হবে? যদি তা না হয়, তবে তোমার মতামত কী, তা আমাদের জানাও।”
Da Hushai ya zo wurinsa, sai Absalom ya ce, “Ahitofel ya ba da wannan shawara. Mu yi abin da ya ce? In ba haka ba, sai ka ba mu ra’ayinka.”
7 হূশয় অবশালোমকে উত্তর দিলেন, “এবার অহীথোফল যে পরামর্শটি দিয়েছেন, তা ভালো হয়নি।
Hushai ya ce wa Absalom, “Shawarar da Ahitofel ya bayar a wannan lokaci kam, ba ta da kyau.
8 আপনি তো আপনার বাবা ও তাঁর লোকজনকে জানেন; তারা যোদ্ধা, ও এমন এক-একটি বুনো ভালুকের মতো, যার কাছ থেকে তার শাবক কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও, আপনার বাবা একজন অভিজ্ঞ যোদ্ধা; তিনি সৈন্যদলের সঙ্গে রাত কাটাবেন না।
Ka san mahaifinka da mutanensa mayaƙa ne, suna cikin fushi kamar mugun beyar da aka ƙwace mata’ya’ya. Ban da haka ma, mahaifinka gogagge ne a yaƙi; ba zai kwana da rundunar ba.
9 এমন কী, এখনও তিনি কোনও গুহায় বা অন্য কোথাও গিয়ে লুকিয়ে আছেন। তিনি যদি আপনার সৈন্যদলকে প্রথমে আক্রমণ করেন, তবে যে কেউ তা শুনবে, সে বলবে, ‘অবশালোমের অনুগামী সৈন্যদলের মধ্যে ব্যাপক নরহত্যা সম্পন্ন হয়েছে।’
Kai, ko yanzu ma, ya riga ya ɓuya cikin kogo ko kuma a wani wuri. In har ya fara kai wa rundunarka hari duk wanda ya ji, zai ce, ‘An yi kaca-kaca da rundunar da suka bi Absalom.’
10 তখন সিংহ-হৃদয়বিশিষ্ট বীরশ্রেষ্ঠ সৈনিকের প্রাণও ভয়ে গলে যাবে, কারণ সমস্ত ইস্রায়েল জানে যে আপনার বাবা একজন যোদ্ধা এবং যারা তাঁর সঙ্গে আছে, তারাও সাহসী মানুষজন।
Kai, ko jarumi mai zuciya kamar na zaki ma, zai narke don tsoro, gama dukan Isra’ila sun sani mahaifinka mayaƙi ne, sun kuma san cewa waɗanda suke tare da shi jarumawa ne.
11 “তাই আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি: দান থেকে শুরু করে বের-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল—সাগরতীরের বালুকণার মতো যারা সংখ্যায় প্রচুর—আপনার কাছে সমবেত হোক, এবং আপনি নিজে যুদ্ধে তাদের নেতৃত্ব দিন।
“Saboda haka ina ba ka shawara, bari a tara maka dukan Isra’ila, daga Dan zuwa Beyersheba da yawansu ya yi kamar yashin bakin teku, kai kanka ka jagorance su zuwa fagen fama.
12 তখনই আমরা তাঁকে আক্রমণ করব, তা সে তিনি যেখানেই থাকুন না কেন, এবং শিশির যেভাবে মাটিতে পড়ে, আমরা তাঁকে সেভাবেই মাটিতে পেড়ে ফেলব। না তিনি, না তাঁর লোকজন, কেউই বেঁচে থাকবে না।
Sa’an nan za mu fāɗa masa duk inda yake, za mu fāɗa masa kamar yadda raɓa takan fāɗo a bisa ƙasa. Da shi da mutanensa babu ko ɗaya da za a bari da rai.
13 তিনি যদি কোনও নগরে সরে যান, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে দড়ি নিয়ে আসবে, ও আমরা এমনভাবে সেটি উপত্যকার কাছে টেনে নিয়ে যাব, যেন একটি নুড়ি-পাথরও সেখানে অবশিষ্ট থাকতে না পারে।”
In ma ya janye zuwa cikin birni, sai dukan Isra’ila su kawo igiyoyi wa wannan birni, su ja shi zuwa kwari yă wargaje, yadda ba za a bar wani dutse a kan wani ba.”
14 অবশালোম ও সব ইস্রায়েলী লোকজন বলল, “অর্কীয় হূশয়ের পরামর্শটি অহীথোফলের দেওয়া পরামর্শের তুলনায় ভালো।” কারণ অবশালোমের উপর বিপর্যয় আনার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভালো পরামর্শটি বানচাল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
Absalom da dukan mutanen Isra’ila suka ce, “Shawarar Hushai mutumin Arkitawa ta fi ta Ahitofel kyau.” Gama Ubangiji ya ƙudura yă wofinta kyakkyawar shawarar Ahitofel, don yă jawo wa Absalom masifa.
15 হূশয়, সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে বললেন, “অহীথোফল অবশালোম ও ইস্রায়েলের প্রাচীনদের এই এই কাজ করার পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তাদের অমুক অমুক কাজ করার পরামর্শ দিয়েছি।
Hushai ya ce wa Zadok da Abiyatar, firistoci, “Ahitofel ya ba wa Absalom da dattawan Isra’ila shawara su yi kaza da kaza, amma na ba su shawara su yi haka, su yi haka.
16 তোমরা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে বোলো, ‘আপনি মরুপ্রান্তরে নদীর অগভীর স্থানের কাছে রাত কাটাবেন না; যে করেই হোক সেটি পার হয়ে যান, তা না হলে রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন নিঃশেষ হয়ে যাবেন।’”
Yanzu sai ku aika wa Dawuda saƙo nan da nan ku ce masa, ‘Kada ka kwana a mashigai cikin hamada; ka tabbata ka haye ba faci, in ba haka ba sarki da dukan mutanensa za su hallaka.’”
17 যোনাথন ও অহীমাস ঐন-রোগেলে ছিলেন। একজন দাসীর তাদের খবর দেওয়ার কথা ছিল, ও তাদের গিয়ে রাজা দাউদকে তা বলার কথা ছিল, কারণ নগরে প্রবেশ করে ধরা পড়ার ঝুঁকি তারা নিতে চাননি।
Yonatan da Ahimawaz suna zaune a En Rogel. Wata baranya ce za tă je ta faɗa musu, su kuma su tafi su gaya wa Sarki Dawuda don suna tsoro kada a ga suna shiga birnin.
18 কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলেছিল ও অবশালোমকে খবর দিয়েছিল। তাই তারা দুজনেই তৎক্ষণাৎ পালিয়ে বহুরীমে একজনের বাসায় গিয়ে উঠেছিলেন। তার উঠোনে একটি কুয়ো ছিল, ও তারা তার মধ্যে নেমে গেলেন।
Amma wani saurayi ya gan su, ya gaya wa Absalom. Sai dukansu biyu suka tashi da sauri suka shiga gidan wani mutum a Bahurim. Yana da rijiya a cikin gida, sai suka shiga cikinta.
19 গৃহকর্তার স্ত্রী কুয়োর খোলামুখটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিল ও সেটির উপর শস্যদানা ছড়িয়ে রেখেছিল। কেউই এ বিষয়ে কিছুই জানতে পারেনি।
Matarsa mutumin kuwa ta kawo tabarma ta shimfiɗa a bakin rijiyar, sai ta kawo hatsi ta baza a kanta. Ba kuwa wanda ya san abin da ta yi.
20 অবশালোমের লোকজন সেই বাড়িতে মহিলাটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” মহিলাটি তাদের উত্তর দিয়েছিল, “তারা ছোটো নদীটি পার হয়ে গিয়েছে।” সেই লোকেরা তাদের খুঁজেছিল, কিন্তু কাউকেই পায়নি, তাই তারা জেরুশালেমে ফিরে গেল।
Da mutanen Absalom suka zo wurin matan a gidan, suka ce, “Ina Yonatan da Ahimawaz?” Matar ta ce, “Tuni, sun haye rafi.” Sai mutanen suka yi ta nemansu amma ba su ga kowa, sai suka koma Urushalima.
21 তারা চলে যাওয়ার পর সেই দুজন কুয়ো থেকে উঠে এলেন ও রাজা দাউদকে খবর দেওয়ার জন্য চলে গেলেন। তারা তাঁকে বললেন, “এক্ষুনি বেরিয়ে পড়ুন ও নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
Bayan mutanen suka tafi, sai su biyun suka fito daga rijiyar suka je suka gaya wa Sarki Dawuda. Suka ce masa, “Maza ka ƙetare kogi; Ahitofel ya ba wa Absalom shawara a yi maka kaza da kaza.”
22 তাই দাউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন বেরিয়ে পড়েছিলেন ও জর্ডন নদী পার হয়ে গেলেন। সকালের আলো ফোটা অবধি এমন একজনও অবশিষ্ট ছিল না, যে জর্ডন নদী পার হয়ে যায়নি।
Saboda haka Dawuda da dukan mutanen da suke tare da shi suka tashi suka ƙetare Urdun. Kafin wayewar gari, babu wanda ya rage da bai haye ba.
23 অহীথোফল যখন দেখেছিল যে তার পরামর্শ অনুসারে কাজ করা হয়নি, তখন সে তার গাধায় জিন পরিয়ে নিজের নগরে অবস্থিত তার বাসার দিকে রওয়ানা হয়ে গেল। সে তার বাসার সবকিছু ঠিকঠাক করে ফাঁসিতে ঝুলে পড়েছিল। অতএব সে মারা গেল ও তাকে তার বাবার কবরে কবর দেওয়া হল।
Da Ahitofel ya ga ba a bi shawararsa ba, sai ya hau jakinsa ya koma gidansa a garinsu. Ya kintsa gidansa sa’an nan ya rataye kansa. Ta haka ya mutu, aka kuma binne shi a kabarin mahaifinsa.
24 দাউদ মহনয়িমে গেলেন, ও অবশালোম ইস্রায়েলের সব লোকজনকে সঙ্গে নিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।
Dawuda kuwa ya tafi Mahanayim. Absalom kuma ya ƙetare Urdun tare da dukan mutanen Isra’ila.
25 অবশালোম যোয়াবের স্থানে অমাসাকে সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করল। অমাসা ছিল একজন ইশ্মায়েলীয় ব্যক্তি সেই যিথ্রর ছেলে, যে নাহশের মেয়ে ও যোয়াবের মা সরূয়ার বোন অবীগলকে বিয়ে করল।
Absalom ya riga ya naɗa Amasa a kan sojoji a maimakon Yowab. Amasa kuwa ɗan wani mutum mai suna Itra ne, mutumin Ishmayel wanda ya auri Abigiyel,’yar Nahash,’yar’uwar Zeruhiya mahaifiyar Yowab.
26 ইস্রায়েলীরা ও অবশালোম গিলিয়দ প্রদেশে শিবির স্থাপন করল।
Isra’ilawa da Absalom suka kafa sansani a ƙasar Gileyad.
27 দাউদ যখন মহনয়িমে এলেন তখন অম্মোনীয়দের রব্বা নগর থেকে নাহশের ছেলে শোবি, ও লো-দবার থেকে অম্মীয়েলের ছেলে মাখির, এবং রোগলীম থেকে গিলিয়দীয় বর্সিল্লয়
Sa’ad da Dawuda ya zo Mahanayim, sai Shobi ɗan Nahash daga Rabba ta Ammonawa, da Makir ɗan Ammiyel daga Lo Debar, da Barzillai mutumin Gileyad daga Rogelim
28 বিছানাপত্র, বেশ কয়েকটি গামলা ও মাটির পাত্র নিয়ে এসেছিল। এছাড়াও তারা গম ও যব, আটা-ময়দা ও আগুনে সেঁকা শস্যদানা, সিম-বরবটি ও কিছু ডাল,
suka kawo wa Dawuda da mutanensa tabarmai, da kwanoni, da kayayyakin da aka yi da yumɓu. Suka kuma kawo alkama da sha’ir, da gari, da soyayyen hatsi, da wake, da waken barewa,
29 মধু ও দই, মেষ, ও গরুর দুধ দিয়ে তৈরি পনীর দাউদ ও তাঁর লোকজনের খাওয়ার জন্য এনেছিল। কারণ তারা বলল, “লোকেরা মরুপ্রান্তরে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছে।”
da zuma, da kindirmo, da tumaki, da cukun madarar shanu wa Dawuda da mutanensa su ci. Gama sun ce, “Mutanen suna jin yunwa, sun kuma gaji, ga ƙishirwa a hamada.”