< শমূয়েলের দ্বিতীয় বই 12 >

1 সদাপ্রভু নাথনকে দাউদের কাছে পাঠালেন। তাঁর কাছে এসে তিনি বললেন, “কোনও এক নগরে দুজন লোক ছিল, একজন ছিল ধনী ও অন্যজন দরিদ্র।
Ubangiji ya aiki Natan wurin Dawuda. Da ya tafi wajensa, sai ya ce, “An yi waɗansu mutum biyu a wani gari, ɗaya mai arziki, ɗayan kuma matalauci.
2 ধনী লোকটির কাছে প্রচুর মেষ ও গবাদি পশু ছিল,
Mai arzikin yana da babban garken tumaki, da kuma shanu,
3 কিন্তু দরিদ্র লোকটির কাছে কিনে আনা একটি ছোটো শাবক মেষী ছাড়া আর কিছুই ছিল না। সে সেটির লালনপালন করল, ও সেটি তার কাছে থেকে তার ছেলেমেয়ের সঙ্গে বড়ো হয়ে উঠেছিল। সেটি তার হাত থেকেই খাবার খেতো, তার পানপাত্র থেকেই জলপান করত ও এমন কী তার কোলেই ঘুমাতো। তার কাছে সেটি এক মেয়ের মতোই ছিল।
amma matalauci ba shi da kome sai’yar tunkiyar da ya sayo. Ya yi kiwonta, ta kuwa yi girma tare shi da yaransa. Takan ci tare da shi ta sha ruwa a kwaf nasa, har ma ta kwanta a ƙirjinsa. Ta ma zama kamar’ya a gare shi.
4 “একবার সেই ধনী লোকটির কাছে একজন পথিক এসেছিল, কিন্তু সেই ধনী লোকটি তার কাছে আসা পথিকের জন্য খাবারের আয়োজন করতে গিয়ে নিজের পাল থেকে কোনও মেষ বা পশু না নিয়ে, তার পরিবর্তে, সে দরিদ্র লোকটির অধিকারে থাকা শাবক ভেড়ীটি ছিনিয়ে এনে সেটি তার বাসায় আসা অতিথির জন্য রান্না করে দিয়েছিল।”
“To, sai ga wani baƙo ya zo wurin mai arzikin nan, amma mai arzikin ya ƙi yă kama tunkiyarsa, ko saniyarsa yă yanka don yă shirya wa baƙon da ya zo abinci. A maimako, sai ya je ya kama’yar tunkiyan nan ta matalaucin ya yanka ya shirya wa mutumin da ya zo masa.”
5 সেই লোকটির বিরুদ্ধে দাউদ রাগে জ্বলে উঠেছিলেন ও নাথনকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে এ কাজটি করেছে তাকে মরতেই হবে!
Dawuda ya husata ƙwarai da mutumin, ya ce wa Natan, “Muddin Ubangiji yana a raye, mutumin da ya yi wannan ya cancanci yă mutu!
6 সেই শাবক ভেড়ীটির চারগুণ দাম তাকে ফিরিয়ে দিতে হবে, কারণ সে এরকম কাজ করেছে ও তার মনে দয়ামায়াও হয়নি।”
Dole yă biya diyyar tunkiyan nan sau huɗu, domin ya aikata haka ba tausayi.”
7 তখন নাথন দাউদকে বললেন, “আপনিই সেই লোক! ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আমি তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করলাম, আর আমি শৌলের হাত থেকে তোমাকে উদ্ধারও করলাম।
Sai Natan ya ce wa Dawuda, “Kai ne mutumin! Ga abin da Ubangiji, Allah ya ce, ‘Na naɗa ka sarki bisa Isra’ila, na kuma cece ka daga hannun Shawulu.
8 আমি তোমার মনিবের ঘরবাড়ি, ও তোমার মনিবের স্ত্রীদেরও তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি তোমাকে সমস্ত ইস্রায়েল ও যিহূদার অধিকার দিয়েছিলাম। আর এসবও যদি কম হয়ে থাকে, তবে আমি তোমাকে আরও অনেক কিছু দিতে পারতাম।
Na ba ka gidan maigidanka, da matan maigidanka duka. Na ba ka gidan Isra’ila da Yahuda. Da a ce dukan waɗannan sun kāsa maka, ai, da na ƙara maka.
9 তুমি কেন সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার দ্বারা তাঁর বাক্য অগ্রাহ্য করেছ? তুমি হিত্তীয় ঊরিয়কে তরোয়াল দিয়ে আঘাত করেছ এবং তার স্ত্রীকে নিজের স্ত্রী করে নিয়েছ। তুমি তাকে অম্মোনীয়দের তরোয়াল দিয়ে হত্যা করলে।
Me ya sa ka rena maganar Ubangiji ta wurin yin mugunta haka a idonsa? Ka kashe Uriya mutumin Hitti da takobi, ka kuma ɗauki matarsa tă zama matarka. Ka kashe shi da takobin Ammonawa.
10 এখন তাই, তরোয়াল কখনোই তোমার বংশ থেকে দূর হবে না, কারণ তুমি আমাকে অগ্রাহ্য করলে ও হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে তোমার নিজের স্ত্রী করে নিয়েছিলে।’
To, fa, takobi ba zai taɓa rabu da gidanka ba, domin ka rena ni, ka kuma ƙwace matar Uriya mutumin Hitti ta zama matarka.’
11 “সদাপ্রভু একথাই বলেন: ‘তোমার পরিবার থেকেই আমি তোমার উপর বিপর্যয় নিয়ে আসতে চলেছি। তোমার নিজের চোখের সামনেই আমি তোমার স্ত্রীদের নিয়ে এমন একজনের হাতে তুলে দেব, যে তোমার খুব ঘনিষ্ঠ, আর সে স্পষ্ট দিনের আলোতেই তোমার স্ত্রীদের সঙ্গে বিছানায় শোবে।
“Ga abin da Ubangiji yana cewa, ‘Daga cikin iyalinka zan kawo masifa a kanka. A idanunka zan ɗauki matanka in ba wa wani da yake kusa da kai, zai kuwa kwana da su da rana tsaka.
12 তুমি তো গোপনে এ কাজ করলে, কিন্তু আমি স্পষ্ট দিনের আলোতেই সব ইস্রায়েলের সামনে এমনটি করব।’”
Ka aikata wannan a ɓoye, amma zan aikata wannan da rana tsaka, a gaban dukan Isra’ila.’”
13 তখন দাউদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” নাথন উত্তর দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ ক্ষমা করলেন। আপনি আর মরবেন না।
Sai Dawuda ya ce wa Natan, “Na yi wa Ubangiji zunubi.” Natan ya ce, “Ubangiji ya yafe maka zunubin. Ba za ka mutu ba.
14 কিন্তু যেহেতু এ কাজ করে আপনি সদাপ্রভুকে চূড়ান্ত হেনস্থা করেছেন, তাই আপনার যে ছেলেটি জন্মাবে, সে মারা যাবে।”
Amma saboda ka yi haka ka sa abokan gāba suka rena Ubangiji, yaron da aka haifa maka zai mutu.”
15 নাথন ঘরে ফিরে যাওয়ার পর সদাপ্রভু সেই শিশুটিকে আঘাত করলেন, যাকে ঊরিয়ের স্ত্রী দাউদের ঔরসে জন্ম দিলেন, ও সে অসুস্থ হয়ে পড়ল।
Bayan Natan ya tafi gida, sai Ubangiji ya bugi yaron da matar Uriya ta haifa wa Dawuda, ya kuwa kamu da ciwo.
16 দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছিলেন। তিনি উপবাস করলেন ও কয়েকরাত মেঝের উপর চট পেতে শুয়েছিলেন।
Dawuda ya roƙi Allah saboda yaron. Ya yi azumi, ya kuma shiga gidansa ya kwana kwance a ƙasa.
17 তাঁর পরিবারের প্রাচীনেরা তাঁর পাশে বসে তাঁকে মেঝে থেকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তিনি রাজি হননি, ও তিনি তাদের সঙ্গে ভোজনপানও করতে চাননি।
Dattawan iyalinsa suka tsaya kusa da shi don su ɗaga shi daga ƙasa, amma ya ƙi, bai kuwa ci wani abu tare da su ba.
18 সপ্তম দিনে শিশুটি মারা গেল। দাউদের কর্মচারীরা তাঁকে বলার সাহস পায়নি যে শিশুটি মারা গিয়েছে, কারণ তারা ভেবেছিল, “শিশুটি যখন বেঁচে ছিল, তখনই তো তিনি আমাদের কথা শোনেননি। তবে এখন আমরা তাঁকে কীভাবে বলব যে শিশুটি মারা গিয়েছে? তিনি হয়তো চরম কোনও পদক্ষেপ নিতে পারেন।”
A rana ta bakwai sai yaron ya rasu. Barorin Dawuda suka ji tsoro su gaya masa cewa yaron ya mutu, gama sun yi tunani cewa, “Yayinda yaron yake da rai, mun yi magana da Dawuda bai ji mu ba. Yaya za mu gaya masa yaron ya mutu? Ai, zai yi wa kansa ɓarna.”
19 দাউদ লক্ষ্য করলেন যে তাঁর কর্মচারীরা নিজেদের মধ্যে কানাকানি করছে, ও তিনি বুঝতে পেরেছিলেন যে শিশুটি মারা গিয়েছে। “শিশুটি কি মারা গিয়েছে?” তিনি জিজ্ঞাসা করলেন। “হ্যাঁ,” তারা উত্তর দিয়েছিল, “সে মারা গিয়েছে।”
Dawuda ya gane bayinsa suna wa juna raɗan wani abu, sai ya gane yaron ya mutu. Sai ya ce, “Yaron ya rasu ko?” Suka ce, “I, ya rasu.”
20 তখন দাউদ মেঝে থেকে উঠলেন। স্নান করে, তেল মেখে ও পোশাক বদলে তিনি সদাপ্রভুর গৃহে গিয়ে আরাধনা করলেন। পরে তিনি নিজের বাসায় গেলেন, ও তাঁর অনুরোধে তারা তাঁর সামনে খাবার পরিবেশন করল, ও তিনি ভোজনপান করলেন।
Sa’an nan Dawuda ya tashi daga ƙasa. Bayan ya yi wanka, ya shafa mai, ya kuma canja rigunarsa, sa’an nan ya shiga gidan Ubangiji ya yi sujada. Sai ya tafi gidansa, ya nemi a ba shi abinci, aka ba shi, ya kuwa ci.
21 তাঁর কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করল, “আপনি এরকম আচরণ করলেন কেন? শিশুটি যখন বেঁচে ছিল, তখন তো আপনি উপবাস করলেন ও কান্নাকাটিও করলেন, কিন্তু এখন শিশুটি যখন মারা গিয়েছে, আপনি উঠে ভোজনপান করলেন!”
Barorinsa suka ce masa, “Me ya sa kake yin haka? Yayinda yaron yake da rai, ka yi azumi, ka kuma yi kuka, amma yanzu da yaron ya mutu, ka tashi, ka kuma ci abinci!”
22 তিনি উত্তর দিলেন, “শিশুটি যখন বেঁচে ছিল, তখন আমি উপবাস করে কান্নাকাটি করলাম। আমি ভেবেছিলাম, ‘কে জানে? সদাপ্রভু হয়তো আমার প্রতি করুণা দেখাবেন ও শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।’
Ya ce musu, “Yayinda yaron yake da rai, na yi azumi, na kuma yi kuka. Na yi tunani na ce, ‘Wa ya sani? Ko Ubangiji zai yi mini alheri yă bar yaron yă rayu.’
23 কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে, আমি কেনই বা উপবাস করব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারব? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না।”
Amma yanzu da ya mutu, me zai sa in yi azumi? Zan iya dawo da shi ne? Ni zan je wajensa, ba shi zai dawo wurina ba.”
24 পরে দাউদ তাঁর স্ত্রী বৎশেবাকে সান্তনা জানিয়েছিলেন, ও তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে সহবাস করলেন। তিনি এক ছেলের জন্ম দিলেন, ও তারা তার নাম রেখেছিলেন শলোমন। সদাপ্রভু তাকে ভালোবেসেছিলেন;
Sai Dawuda ya yi wa matarsa Batsheba ta’aziyya, ya kuma tafi wurinta ya kwana da ita. Ta kuma haifi ɗa, suka ba shi suna Solomon. Ubangiji ya ƙaunace shi;
25 আর যেহেতু সদাপ্রভু তাকে ভালোবেসেছিলেন, তাই ভাববাদী নাথনের মাধ্যমে বলে পাঠালেন, যেন তার নাম রাখা হয় যিদীদীয়।
kuma saboda Ubangiji ya ƙaunace shi, sai ya aika da saƙo ta wurin annabi Natan yă ba shi suna Yedidiya.
26 এদিকে যোয়াব অম্মোনীয়দের রাজধানী নগর রব্বার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে সেটি দখল করে নিয়েছিলেন।
Ana cikin haka, sai Yowab ya yi yaƙi da Rabba na Ammonawa, ya kuma ƙwace babban birnin.
27 যোয়াব পরে দাউদের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে সেখানকার জলের ভাণ্ডারটি দখল করে নিয়েছি।
Sa’an nan Yowab ya aika manzanni wurin Dawuda yana cewa, “Na yaƙi Rabba na kuma ƙwace hanyar samun ruwanta.
28 এখন আপনি সৈন্যদল একত্র করে নগরটি অবরোধ করে তা দখল করে নিন। তা না হলে আমি নগরটি দখল করব, ও সেটি আমারই নামে পরিচিত হবে।”
Yanzu fa ka tattara saura rundunoni ka fāɗa wa birnin ka ci shi. In ba haka ba zan karɓe birnin, a kuma kira shi da sunana.”
29 তাই দাউদ সমস্ত সৈন্যদল একত্র করে রব্বায় গেলেন, ও সেটি আক্রমণ করে দখল করে নিয়েছিলেন।
Saboda haka Dawuda ya tattara sauran rundunar sojojin suka tafi Rabba suka fāɗa masa suka kuma ci shi.
30 দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন, ও সেটি তাঁর মাথায় পরিয়ে দেওয়া হল। সেটি এক তালন্ত সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, ও সেটি ছিল মনি-মুক্তো-খচিত। নগর থেকে দাউদ প্রচুর পরিমাণ লুন্ঠিত জিনিসপত্র বের করে এনেছিলেন
Ya ɗauke rawanin daga kan sarkinsu, nauyinsa ya kai talenti, na zinariya, an kuma yi masa ado da duwatsu masu daraja, aka aza shi a kan Dawuda. Ya kuma kwashe ganima mai yawa daga garin.
31 ও সেখানকার লোকজনকেও নিয়ে এসে তিনি তাদের করাত, লোহার গাঁইতি ও কুড়ুল চালানোর, এবং ইট তৈরির কাজে লাগিয়ে দিলেন। দাউদ অম্মোনীয়দের সব নগরের প্রতিই এরকম করলেন। পরে তিনি তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুশালেমে ফিরে এলেন।
Ya fito da mutanen da suke a can, ya sa su su yi aiki da zarto, da diga, da kuma gatari, ya kuma sa su bugan bulok. Haka ya yi wa dukan garuruwan Ammonawa. Sa’an nan Dawuda da dukan sojoji suka koma Urushalima.

< শমূয়েলের দ্বিতীয় বই 12 >