< দ্বিতীয় রাজাবলি 7 >
1 ইলীশায় উত্তর দিলেন, “সদাপ্রভুর বাক্য শুনুন। সদাপ্রভু একথাই বলেন: আগামীকাল মোটামুটি এসময়, শমরিয়ার সিংহদুয়ারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হবে।”
Ndipo Elisa anati, “Mverani mawu a Yehova. Yehova akuti, ‘Mawa nthawi ngati yomwe ino, makilogalamu atatu a ufa adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva, ndipo makilogalamu asanu ndi limodzi a barele adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ku chipata cha Samariya.’”
2 যে কর্মকর্তার হাতে ভর দিয়ে রাজা দাঁড়িয়েছিলেন, তিনি ঈশ্বরের লোককে বললেন, “দেখুন, সদাপ্রভু আকাশের রুদ্ধদ্বার যদি খুলেও দেন, তাও কি এরকম হতে পারে?” “আপনি নিজের চোখেই তা দেখতে পাবেন,” ইলীশায় উত্তর দিলেন, “কিন্তু আপনি তার কিছুই খেতে পারবেন না!”
Mtsogoleri amene mfumu inkamudalira anati kwa munthu wa Mulungu, “Taona, ngakhale Yehova atatsekula zipata zakumwamba, kodi zimenezi zingachitikedi?” Elisa anamuyankha kuti, “Taona, iweyo udzaziona zimenezi ndi maso ako, koma sudzadyako kanthu.”
3 ইত্যবসরে নগরের প্রবেশদ্বারে কুষ্ঠরোগগ্রস্ত চারজন লোক দাঁড়িয়েছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “এখানে দাঁড়িয়ে থেকে মরতে যাব কেন?
Tsono pa chipata cholowera mu mzinda wa Samariya pankakhala anthu anayi akhate. Iwo anayankhulana kuti, “Chifukwa chiyani tikungokhala pano kudikira kufa?
4 যদি বলি, ‘নগরে যাব,’ সেখানে তো দুর্ভিক্ষ চলছে, আর সেখানে গেলে তো আমাদের মরতে হবে। আর যদি এখানে দাঁড়িয়ে থাকি, তাও তো মরব। তাই অরামীয়দের সৈন্যশিবিরে গিয়ে আত্মসমর্পণ করাই ভালো। তারা যদি আমাদের ছেড়ে দেয়, তবে আমরা বাঁচব; তারা যদি আমাদের হত্যা করে, তবে মরব।”
Ngati tinganene kuti, ‘Tidzalowa mu mzinda,’ njala ili mu mzindamo ndipo tidzafa. Ndipo ngati tikhalebe pano, tidzafa ndithu. Choncho tiyeni tipite ku msasa wa Aaramu ndi kukadzipereka. Ngati sakatipha, tidzakhala ndi moyo, ngati akatipha, basi tikafa.”
5 গোধূলিবেলায় তারা উঠে অরামীয়দের সৈন্যশিবিরে চলে গেল। যখন তারা শিবিরের ধারে পৌঁছেছিল, সেখানে কেউ ছিল না,
Iwo ananyamuka ndi kachisisira kupita ku msasa wa Aaramu. Atafika mʼmalire a msasa, taonani, sanapeze munthu ndi mmodzi yemwe,
6 কারণ সদাপ্রভু অরামীয়দের রথ, ঘোড়া ও বিশাল এক সৈন্যদলের শব্দ শুনিয়েছিলেন, তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “দেখো, ইস্রায়েলের রাজা আমাদের আক্রমণ করার জন্য হিত্তীয় ও মিশরীয় রাজাদের ভাড়া করেছেন!”
pakuti Ambuye anali atamveketsa phokoso la magaleta ndi akavalo ndiponso mdidi wa gulu lalikulu la ankhondo, kotero anayamba kuwuzana kuti, “Taonani, mfumu ya ku Israeli yalemba ganyu mafumu a Ahiti ndi a Aigupto kuti adzatithire nkhondo!”
7 অতএব তারা গোধূলি বেলাতেই উঠে পালিয়ে গেল এবং তাদের তাঁবু, ঘোড়া ও গাধাগুলি পরিত্যক্ত অবস্থায় ছেড়ে গেল। শিবির যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফেলে রেখে, প্রাণ হাতে করে তারা দৌড় লাগাল।
Choncho ananyamuka nathawa ndi kachisisira ndipo anasiya matenti, akavalo ndi abulu awo. Iwo anasiya msasa wawo momwe unalili nathawa kupulumutsa miyoyo yawo.
8 কুষ্ঠরোগগ্রস্ত লোকগুলি শিবিরের ধারে পৌঁছে একটি তাঁবুতে ঢুকে ভোজনপান করল। পরে তারা রুপো, সোনা ও পোশাক-আশাক নিয়ে সেখান থেকে চলে গেল ও সেগুলি লুকিয়ে রেখেছিল। তারা ফিরে এসে অন্য একটি তাঁবুতে ঢুকে সেখান থেকেও কিছু জিনিসপত্র নিয়ে সেগুলি লুকিয়ে রেখেছিল।
Anthu akhate aja atafika mʼmalire mwa msasa analowa mʼtenti imodzi. Anadya ndi kumwa, natenga siliva, golide ndi zovala ndipo anachoka kupita kukazibisa. Atabwerera anakalowa mʼtenti ina ndipo anatenga zinthu mʼmenemo nakazibisanso.
9 পরে তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “আমরা যা করছি, তা ভালো নয়। আজ সুখবরের একদিন আর আমরা তা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। দিনের আলো ফোটা পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি, তবে শাস্তি আমাদের উপর নেমে আসবেই। তাই এক্ষুনি রাজপ্রাসাদে গিয়ে খবর দেওয়া যাক।”
Kenaka akhate aja anawuzana kuti, “Ife sitikuchita bwino. Lero ndi tsiku la uthenga wabwino ndipo tikungokhala chete. Tikadikira mpaka kucha, tidzalangidwa. Tiyeni msanga tikafotokoze zimenezi ku nyumba yaufumu.”
10 তাই তারা গিয়ে নগরের দারোয়ানদের খবর দিয়ে বলল, “আমরা অরামীয়দের সৈন্যশিবিরে গেলাম এবং সেখানে কেউ ছিল না—একজন লোকেরও শব্দ পাওয়া যায়নি—শুধু দড়ি দিয়ে বাঁধা ঘোড়া ও গাধার শব্দ শুনেছিলাম, এবং তাঁবুগুলি যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই তারা ছেড়ে গিয়েছে।”
Choncho anapita nakayitana alonda a pa chipata cha mzinda ndi kufotokoza kuti, “Ife tinapita ku msasa wa Aaramu ndipo sitinapezeko munthu, kapena phokoso la wina aliyense koma tinangopeza akavalo okha pamodzi ndi abulu ali chimangire.”
11 দারোয়ানরা জোরে চিৎকার করে তাঁকে সেই খবরটি জানিয়েছিল, এবং প্রাসাদের ভিতরে খবর পৌঁছে গেল।
Alonda a pa chipata aja analengeza uthengawu kwa okhala mʼnyumba yaufumu.
12 রাজামশাই রাতেই উঠে তাঁর কর্মকর্তাদের বললেন, “অরামীয়রা আমাদের প্রতি কী করেছে, তা আমি তোমাদের বলছি। তারা জানে যে আমরা অনাহারে আছি; তাই এই ভেবে তারা শিবির ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে লুকিয়েছে, ‘তারা অবশ্যই বেরিয়ে আসবে, এবং পরে আমরা তাদের জ্যান্ত ধরব ও নগরের মধ্যে ঢুকে পড়ব।’”
Mfumu inadzuka usiku ndipo inawuza atsogoleri ake a ankhondo kuti, “Ndikukuwuzani zimene Aaramu atichitira ife. Akudziwa kuti tikufa ndi njala; kotero achoka mu msasa wawo kukabisala kuthengo ndi kuti, ‘Iwowa atuluka ndithu, ndipo ife tidzawagwira amoyo ndi kulowa mu mzindamo.’”
13 তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন উত্তর দিলেন, “নগরে যে কটি ঘোড়া অবশিষ্ট আছে, সেগুলির মধ্যে পাঁচটি ঘোড়া কয়েকজন লোকের হাতে তুলে দেওয়া যাক। তাদের দুরাবস্থা এখানকার বাদবাকি সব ইস্রায়েলীর মতোই হবে—হ্যাঁ, তারা শুধু এইসব ইস্রায়েলীর মতোই হবে, যাদের সর্বনাশ হয়েই গিয়েছে। তাই কী হয়েছে তা জানার জন্য তাদের পাঠিয়ে দেওয়া যাক।”
Mmodzi mwa atsogoleri ake ankhondo anayankha kuti, “Chonde uzani anthu ena atenge akavalo asanu amene atsala mu mzinda muno. Taonani, zomwe zingawachitikire zidzakhala zofanana ndi zomwe zingachitikire ena onse amene atsala. Inde iwo adzangokhala ngati Aisraeli ena onse amene awonongeka kale. Choncho tiyeni tiwatume akafufuze zomwe zachitika.”
14 অতএব তারা ঘোড়া সমেত দুটি রথ বেছে নিয়েছিলেন, এবং রাজামশাই অরামীয় সৈন্যদলের খোঁজে তাদের পাঠিয়ে দিলেন। তিনি সারথিদের আদেশ দিলেন, “যাও, গিয়ে খুঁজে বের করো, কী হয়েছে।”
Choncho anasankha magaleta awiri pamodzi ndi akavalo ake, ndipo mfumu inawatuma kuti alondole gulu lankhondo la Aaramu. Mfumuyo inalamula oyendetsa akavalowo kuti, “Pitani kaoneni.”
15 জর্ডন নদী পর্যন্ত তারা অরামীয়দের অনুসরণ করল, এবং তারা খুঁজে পেয়েছিল যে অরামীয়রা তাড়াহুড়ো করে পালাতে গিয়ে যেসব পোশাক-আশাক ও যন্ত্রপাতি ফেলে দিয়েছিল, সেগুলি পথের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। অতএব দূতেরা ফিরে এসে রাজামশাইকে খবর দিয়েছিল।
Anthuwa anawalondola mpaka ku Yorodani, ndipo taonani, mʼnjira monse munali zovala zokhazokha ndi zinthu zimene Aaramu ankazitaya pamene ankathawa mofulumira. Ndipo amithengawo anabwerera ndi kudzafotokozera mfumu.
16 তখন লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের সৈন্যশিবিরে লুঠতরাজ চালিয়েছিল। তাই সদাপ্রভুর বলা কথানুসারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে, এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হল।
Tsono anthu a mu Samariya anatuluka nakafunkha ku msasa wa Aaramu. Kotero kuti makilogalamu atatu a ufa ankawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva, ndipo makilogalamu asanu ndi limodzi a barele ankawagulitsanso pa mtengo wa ndalama imodzi yasiliva, monga momwe ananenera Yehova.
17 ইত্যবসরে রাজামশাই যে কর্মকর্তার হাতে ভর দিয়ে দাঁড়াতেন, তাঁকেই সিংহদুয়ার সামলানোর দায়িত্ব দিলেন, এবং লোকজন সিংহদুয়ারেই সেই কর্মকর্তাকে পায়ের তলায় পিষে দিয়েছিল, ও তিনি মারা গেলেন, ঠিক যেমনটি রাজামশাই যখন ঈশ্বরের লোকের বাড়িতে গেলেন, তখন ঈশ্বরের লোক তাঁকে আগাম বলে দিলেন।
Tsono mfumu inayika mtsogoleri amene ankamudalira uja kuti akhale woyangʼanira pa chipata ndipo anthu anamupondaponda ku chipata kuja, ndipo anafa, monga momwe Elisa munthu wa Mulungu ananenera mfumu itapita ku nyumba yake.
18 রাজামশাইকে বলা ঈশ্বরের লোকের কথানুসারে ঘটনাটি ঘটেছিল: “আগামীকাল মোটামুটি এই সময়ে শমরিয়ার সিংহদুয়ারে এক পসুরি মিহি ময়দা এক শেকলে এবং দুই পসুরি যব এক শেকলে বিক্রি হবে।”
Zinachitika molingana ndi zomwe ananena munthu wa Mulungu zija kuti “Mawa nthawi ngati yomwe ino, makilogalamu atatu a ufa adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ndipo makilogalamu asanu ndi limodzi a barele adzawagulitsa pa mtengo wa ndalama imodzi yasiliva ku chipata cha Samariya.”
19 সেই কর্মকর্তা ঈশ্বরের লোককে বললেন, “দেখুন, সদাপ্রভু যদি আকাশের রুদ্ধদ্বার খুলেও দেন, তাও কি এরকম হতে পারে?” ঈশ্বরের লোক উত্তর দিলেন, “আপনি নিজের চোখেই তা দেখবেন, কিন্তু আপনি তার কিছুই খেতে পারবেন না!”
Mtsogoleriyu ananena kwa munthu wa Mulungu kuti, “Taona, ngakhale Yehova atatsekula zipata zakumwamba, kodi zimenezi zingachitikedi?” Munthu wa Mulungu anamuyankha kuti, “Iwe udzaziona zimenezi ndi maso ako, koma sudzadyako kanthu.”
20 আর তাঁর দশা ঠিক সেরকমই হল, কারণ লোকজন তাঁকে সিংহদুয়ারেই পায়ের তলায় পিষে দিয়েছিল, এবং তিনি মারা গেলেন।
Ndipo izi ndi zomwe zinamuchitikiradi mtsogoleriyu, pakuti anthu anamupondaponda pa chipata ndipo anafa.