< ২য় করিন্থীয় 6 >

1 ঈশ্বরের সহকর্মীরূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ কোরো না।
haka, tundashike muna aiki tare, na roke ku kar ku yi watsi da alherin Allah.
2 কারণ তিনি বলেন, “আমার অনুগ্রহ প্রদর্শনকালে, আমি তোমার কথা শুনেছি, আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি।” আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন।
Domin ya ce, “A lokacin alheri na saurare ku, kuma a ranar ceto na agaje ku.” Yanzu ne fa, lokacin alheri. Duba, yanzu ne ranar ceto.
3 আমরা কারও পথে কোনো বাধার সৃষ্টি করি না, যেন আমাদের পরিচর্যা কলঙ্কিত না হয়।
Ba mu sa sanadin faduwa a gaban kowannen ku, domin ba mu so hidimarmu ta zama marar amfani.
4 বরং, আমরা যেহেতু ঈশ্বরের পরিচারক, সবদিক দিয়ে নিজেদের যোগ্যপাত্ররূপে দেখাতে চাই: মহা ধৈর্যে, কষ্ট-সংকটে, কষ্টভোগ ও দুর্দশায়;
Maimakon haka, mun tabbatar da kan mu ta wurin dukan ayyukanmu, cewa mu bayin Allah ne. Mu bayinsa ne ta wurin yawan jimiri, azaba, kunci, wahala,
5 প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রিযাপনে ও অনাহারে;
duka, kurkuku, tarzoma, cikin aiki tukuru, cikin rashin barci yawancin dare, cikin yunwa,
6 শুদ্ধতায়, জ্ঞানে, সহিষ্ণুতায় ও সদয়ভাবে, পবিত্র আত্মায় ও অকপট ভালোবাসায়;
cikin tsarki, ilimi, hakuri, kirki, cikin Ruhu Mai tsarki, da sahihiyar kauna.
7 সত্যভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্রশস্ত্র নিয়ে;
Mu bayinsa ne cikin kalmar gaskiya, cikin ikon Allah. Muna kuma da makamai na adalci, a hanun dama da hagu.
8 গৌরব ও অসম্মানের মধ্যে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে; আমরা সত্যনিষ্ঠ, অথচ বিবেচিত হই প্রতারকরূপে;
Muna aiki cikin daraja da rashin daraja, kushe da yabo. Ana zargin mu a kan mu mayaudara ne, duk da haka mu masu gaskiya ne.
9 পরিচিত, অথচ যেন অপরিচিতের মতো; মরণাপন্ন, তবুও বেঁচে আছি; প্রহারিত, তবুও নিহত নই;
Muna aiki kamar ba a san mu ba, gashi kuwa mu sanannu ne. Muna aiki kamar masu mutuwa-duba! -har yanzu muna raye. Muna aiki kamar wadanda aka hukunta, amma ba hukuncin kisa ba.
10 দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।
Muna aiki kamar muna bakinciki, amma a koyaushe muna farinciki. Muna aiki kamar matalauta, amma muna azurta mutane dayawa. Muna aiki kamar ba mu da komai, amma mun mallaki komai.
11 করিন্থের মানুষেরা, আমরা অবাধে তোমাদের সঙ্গে কথা বলছি এবং তোমাদের কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করেছি।
Mun fada maku dukan gaskiyar, Korantiyawa, kuma zuciyar mu a bude ta ke.
12 আমরা আমাদের ভালোবাসা তোমাদের দিতে অস্বীকার করিনি, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিতে অস্বীকার করছ।
Ba mu kange zukatan ku ba, ku ne kuka kange zukatanku a gare mu.
13 শোভনীয় বিনিময়রূপে—আমি আমার সন্তানরূপে তোমাদের বলছি—তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো।
Yanzu a sabanin haka-Ina magana da ku kamar yara-ku bude mana zukatanku.
14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে?
Kada ku yi cudanya da marasa bangaskiya. Wace tarayya ke tsakanin adalci da take shari'a? Ko kuma wace zumunta ce ke tsakanin haske da duhu?
15 খ্রীষ্ট ও বলিয়ালের মধ্যেই বা কী ঐক্য? কোনো বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীরই বা কী মিল?
Wace yarjejeniya ke tsakanin Almasihu da Ibilis? ko kuma me ya hada masu bangaskiya da marasa bangaskiya?
16 ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কী সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির! ঈশ্বর যেমন বলেছেন, “আমি তাদের মধ্যে বসতি করব ও তাদের মধ্যে গমনাগমন করব, আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে।”
ko wace yarjejeniya ce a tsakanin haikalin Allah da gumaka? Domin kuwa mu haikali ne na Allah mai rai, kamar yadda Allah ya ce: ''Zan zauna a cikin su, in kuma yi tafiya a tsakanin su. Zan zama Allahnsu, su kuma za su zama mutanena.”
17 অতএব, “তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, একথা প্রভু বলেন। কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”
Sabili da haka, ''Ku fito daga cikin su, kuma ku zama kebabbu,'' in ji Ubangiji. ''Kada ku taba kazamin abu, zan kuma karbe ku.
18 “আমি তোমাদের পিতা হব, আর তোমরা হবে আমার পুত্রকন্যা, সর্বশক্তিমান প্রভু একথা বলেন।”
Zan zama Uba a gare ku, ku kuma za ku zama 'ya'ya maza da mata a gare ni,'' in ji Ubangiji Mai iko duka.

< ২য় করিন্থীয় 6 >