< বংশাবলির দ্বিতীয় খণ্ড 9 >
1 শিবা দেশের রানি যখন শলোমনের নামডাক শুনতে পেয়েছিলেন, তখন কঠিন কঠিন সব প্রশ্ন সাথে নিয়ে তিনি তাঁকে পরীক্ষা করার জন্য জেরুশালেমে এলেন। বিশাল দলবল নিয়ে—উটের পিঠে মশলাপাতি চাপিয়ে, প্রচুর পরিমাণ সোনা, ও দামি মণিমুক্তো নিয়ে—তিনি শলোমনের কাছে এলেন এবং তাঁর মনে যা যা ছিল, সেসব বিষয়ে শলোমনের সাথে কথা বললেন।
Sa’ad da sarauniyar Sheba ta ji shahararr Solomon, sai ta zo Urushalima tă gwada shi da tambayoyi masu wuya. Ta iso tare da ayari mai girma, da raƙuma ɗauke da kayan yaji, zinariya mai yawa, da kuma duwatsu masu daraja, ta zo wurin Solomon ta kuma yi magana da shi game da dukan abin da yake zuciyarta.
2 শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন; রানিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পক্ষে কোনো কিছুই তাঁর কাছে কঠিন বলে মনে হয়নি।
Solomon ya amsa dukan tambayoyinta; babu wani abin da ya yi masa wuya yă bayyana mata.
3 শিবার রানি যখন শলোমনের প্রজ্ঞা, তথা তাঁর নির্মিত প্রাসাদটি,
Sa’ad da sarauniyar Sheba ta ga hikimar Solomon da kuma fadan da ya gina,
4 তাঁর টেবিলে রাখা খাদ্যসম্ভার, তাঁর কর্মকর্তাদের বসার ব্যবস্থা, জমকালো পোশাক পরা সেবাকারী দাসেদের, জমকালো পোশাক পরা পানপাত্র বহনকারীদের এবং সদাপ্রভুর মন্দিরে তাঁর উৎসর্গ করা হোমবলিগুলি দেখেছিলেন, তখন তিনি অভিভূত হয়ে গেলেন।
ta ga abincin da yake teburinsa, ta ga zaman fadawansa, bayi masu yin masa hidima cikin rigunansu, ta ga masu riƙe kwaf cikin rigunansu da kuma hadayun ƙonawar da ya yi a haikalin Ubangiji, sai mamaki ya kama ta.
5 তিনি রাজাকে বললেন, “নিজের দেশে থাকার সময় আমি আপনার কীর্তির ও প্রজ্ঞার বিষয়ে যা যা শুনেছিলাম, সেসবই সত্যি।
Ta ce wa sarki, “Labarin da na ji a ƙasata game da nasarorinka da hikimarka, gaskiya ne.
6 কিন্তু যতক্ষণ না আমি এখানে এসে নিজের চোখে তা দেখলাম, লোকেরা যা বলল, আমি তাতে বিশ্বাস করিনি। সত্যি বলতে কি, আপনার যে বিশাল প্রজ্ঞা, তার অর্ধেকও আমাকে বলা হয়নি; যে খবর আমি শুনেছিলাম, আপনি তার অনেক ঊর্ধ্বে।
Amma ban gaskata abin da suka faɗa ba sai da na zo na kuma gani da idanuna. Tabbatacce, ko rabin girman hikimarka ba a faɗa mini ba, ka wuce labarin da na ji nesa ba kusa ba.
7 আপনার প্রজারা কতই না সুখী! আপনার সেই কর্মকর্তারাও কতই না সুখী, যারা অনবরত আপনার সামনে দাঁড়িয়ে থাকে ও আপনার প্রজ্ঞার কথা শোনে!
Abin farin ciki ne ga mutanenka! Abin farin ciki ne ga fadawanka, waɗanda suke cin gaba da tsayawa a gabanka suna kuma jin hikimarka!
8 আপনার ঈশ্বর সেই সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে রাজারূপে আপনার ঈশ্বর সদাপ্রভুর হয়ে রাজত্ব করার জন্য আপনাকে তাঁর সিংহাসনে বসিয়েছেন। ইস্রায়েলের প্রতি আপনার ঈশ্বরের প্রেমের ও চিরকাল তাদের সমর্থন করা সংক্রান্ত তাঁর যে এক বাসনা ছিল, তারই কারণে তিনি আপনাকে তাদের রাজা করেছেন, যেন ন্যায়বিচার ও ধার্মিকতা বজায় থাকে।”
Yabo ya tabbata ga Ubangiji Allahnka, wanda ya ji daɗi a cikinka ya sa ka a kan kujerar sarautarsa a matsayin sarki don ka yi mulkin domin Ubangiji Allahnka. Saboda ƙaunar Allahnka wa Isra’ila da kuma sha’awarsa na riƙe su har abada, ya naɗa ka sarki a bisansu, don ka yi adalci da kuma gaskiya.”
9 পরে তিনি রাজাকে 120 তালন্ত সোনা, প্রচুর পরিমাণ মশলাপাতি, ও দামি মণিমুক্তো দিলেন। শিবা দেশের রানি রাজা শলোমনকে এত মশলাপাতি দিলেন, যা এর আগে কখনও দেখা যায়নি।
Sa’an nan ta ba sarki talenti 120 na zinariya, kayan yaji masu yawa, da kuma duwatsu masu daraja. Ba a taɓa kasance da irin kayan yaji mai yawa kamar waɗanda sarauniyar Sheba ta ba wa sarki Solomon ba.
10 (হীরমের দাসেরা ও শলোমনের দাসেরা ওফীর থেকে সোনা নিয়ে আসত; এছাড়াও তারা আলগুম কাঠ ও দামি মণিমুক্তোও নিয়ে আসত।
(Mutanen Hiram da mutanen Solomon suka kawo zinariya daga Ofir, suka kuma kawo gungumen algum da duwatsu masu daraja.
11 রাজা সেই আলগুম কাঠ সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের সিঁড়ি নির্মাণ করার কাজে ও বাদ্যকরদের জন্য বীণা ও খঞ্জনি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতেন। যিহূদা দেশে এর আগে এত কিছু দেখা যায়নি।)
Sarki ya yi amfani da gungumen algum don matakalan haikalin Ubangiji da kuma na fadan sarki, ya kuma yi garayu da molaye don mawaƙa. Ba a taɓa gani irinsu a Yahuda ba.)
12 রাজা শলোমন শিবা দেশের রানিকে তাঁর বাসনা ও চাহিদামতোই সবকিছু দিলেন; রানি তাঁর কাছে যা কিছু এনেছিলেন, তিনি তার চেয়েও অনেক বেশি পরিমাণ জিনিসপত্র তাঁকে দিলেন। পরে রানি তাঁর লোকলস্কর সাথে নিয়ে নিজের দেশে ফিরে গেলেন।
Sarki Solomon ya ba sarauniyar Sheba duk abin da take so da kuma ta nema; ya ba ta fiye da abin da ta kawo masa. Sa’an nan ta tashi ta koma ƙasarta tare da masu rufe mata baya.
13 প্রতি বছর শলোমন যে পরিমাণ সোনা সংগ্রহ করতেন তার ওজন 666 তালন্ত,
Nauyin zinariyar da Solomon yake karɓa shekara-shekara talenti 666 ne,
14 এতে অবশ্য বণিক ও ব্যবসায়ীদের আনা রাজস্ব ধরা হয়নি। এছাড়াও আরবের সব রাজা ও বিভিন্ন প্রদেশের শাসনকর্তারাও শলোমনের কাছে সোনা ও রুপো নিয়ে আসতেন।
ban da harajin da fatakai da’yan kasuwa suke biya. Haka kuma dukan sarakunan Arabiya da gwamnonin ƙasar suka kawo zinariya da azurfa wa Solomon.
15 পিটানো সোনার পাত দিয়ে রাজা শলোমন 200-টি বড়ো বড়ো ঢাল তৈরি করলেন; প্রত্যেকটি ঢাল তৈরি করতে 600 শেকল করে পিটানো সোনা লেগেছিল।
Sarki Solomon ya yi manyan garkuwoyi ɗari biyu da zinariya; an yi kowane garkuwa da bekas ɗari shida na zinariya.
16 পিটানো সোনার পাত দিয়ে তিনি আরও তিনশোটি ছোটো ছোটো ঢাল তৈরি করলেন, এবং প্রত্যেকটি ঢালে তিনশো শেকল করে সোনা ছিল। রাজা সেগুলি লেবাননের অরণ্য-প্রাসাদে নিয়ে গিয়ে রেখেছিলেন।
Ya kuma yi ƙanana garkuwoyi zinariya ɗari uku, da bekas ɗari uku na zinariya a kowanne. Sarki ya sa su a cikin Fadan da ake kira Kurmin Lebanon.
17 পরে রাজামশাই হাতির দাঁত দিয়ে একটি বড়ো সিংহাসন বানিয়ে, সেটি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
Sai sarki ya yi wata kujerar sarauta mai girma da aka shafe ta da hauren giwa, aka kuma dalaye ta da zinariya zalla.
18 সিংহাসনে ওঠার জন্য সিঁড়ির ছয়টি ধাপ ছিল, ও সোনার একটি পাদানি সিংহাসনের সাথে জোড়া ছিল। বসার স্থানটির দুই দিকেই হাতল ছিল, এবং দুটিরই পাশে একটি করে সিংহমূর্তি দাঁড় করানো ছিল।
Kujerar tana da matakalai shida, da wurin sa ƙafa na zinariya haɗe da ita. A kowane gefen wurin zama, akwai wurin ajiye hannu, da zaki tsaye kusa da kowannensu.
19 বারোটি সিংহমূর্তি সিঁড়ির ছয়টি ধাপের উপরে দাঁড় করানো ছিল, এক-একটি মূর্তি প্রত্যেকটি ধাপের এক এক পাশে রাখা ছিল। অন্য কোনও রাজ্যে আগে কখনও এরকম কিছু তৈরি করা হয়নি।
Zakoki goma sha biyu sun tsaya a kan matakalai shida, ɗaya a ƙarshen matakala guda. Ba a taɓa yin irin wannan abu don wata masarauta ba.
20 রাজা শলোমনের কাছে থাকা ভিত থেকে ওঠা ডাঁটিযুক্ত হাতলবিহীন সব পানপাত্র ছিল সোনার, এবং লেবাননের অরণ্য-প্রাসাদে রাখা সব গৃহস্থালি জিনিসপত্র খাঁটি সোনা দিয়ে তৈরি হল। কোনো কিছুই রুপো দিয়ে তৈরি করা হয়নি, কারণ শলোমনের রাজত্বকালে রুপোকে দামি বলে গণ্যই করা হত না।
Dukan kwaf na Sarki Solomon zinariya ne, kuma dukan kayayyakin gida a Fadan da ake kira Kurmin Lebanon zinariya ne zalla. Ba a yi wani abu da azurfa ba, domin ba a ɗauki azurfa a zamanin Solomon a bakin kome ba.
21 রাজার কাছে তর্শীশের বাণিজ্যতরির এক নৌবহর ছিল, যেটি পরিচালনার দায়িত্বে ছিল হীরমের দাসেরা। তিন বছরে একবার জাহাজগুলি সোনা, রুপো এবং হাতির দাঁত, বনমানুষ ও বেবুন নিয়ে ফিরে আসত।
Sarki yana da jerin jiragen ruwa na kasuwanci waɗanda mutanen Hiram ne suke kula da su. Sau ɗaya kowace shekara uku sukan dawo ɗauke da zinariya, azurfa, hauren giwa, gogo da kuma birai.
22 পৃথিবীর অন্য সব রাজার তুলনায় রাজা শলোমন ধনসম্পদে ও প্রজ্ঞায় বৃহত্তর হলেন।
Sarki Solomon ya fi arziki da hikima in aka kwatanta da dukan sauran sarakunan duniya.
23 ঈশ্বর রাজা শলোমনের অন্তরে যে প্রজ্ঞা ভরে দিলেন, সেই প্রজ্ঞার কথা শোনার জন্য পৃথিবীর রাজারা সবাই তাঁর সাথে দেখা করতে চাইতেন।
Dukan sarakunan duniya sun nemi su sadu da Solomon don su ji hikimar da Allah ya sa a zuciyarsa.
24 বছরের পর বছর, যে কেউ তাঁর কাছে আসত, সে কোনও না কোনো উপহার—রুপো ও সোনার তৈরি জিনিসপত্র, কাপড়চোপড়, অস্ত্রশস্ত্র ও মশলাপাতি, এবং ঘোড়া ও খচ্চর নিয়ে আসত।
Shekara, shekara, duk wanda ya zo wurinsa yakan kawo kyauta, kayayyakin azurfa da na zinariya, da riguna, makamai da kayan yaji, da dawakai da kuma alfadarai.
25 ঘোড়া ও রথের জন্য শলোমনের 4,000 আস্তাবল ছিল, এবং তাঁর কাছে 12,000 ঘোড়া ছিল, যাদের তিনি রথ-নগরীগুলিতে এবং নিজের কাছে, অর্থাৎ জেরুশালেমেও রেখেছিলেন।
Solomon ya kasance da wuraren ajiye dawakai dubu huɗu don dawakai da kekunan yaƙi, yana da dawakai dubu goma sha biyu waɗanda ya ajiye a biranen kekunan yaƙi da kuma tare da shi a Urushalima.
26 ইউফ্রেটিস নদীর পার থেকে শুরু করে মিশরের সীমানা পর্যন্ত বিস্তৃত ফিলিস্তিনীদের দেশ অবধি গোটা এলাকায়, সব রাজার উপর তিনি রাজত্ব করতেন।
Ya yi mulki bisa dukan sarakuna daga Kogi Yuferites zuwa ƙasar Filistiyawa, har zuwa iyakar Masar.
27 জেরুশালেমে রাজা রুপোকে পাথরের মতো সাধারণ স্তরে নামিয়ে এনেছিলেন, এবং দেবদারু কাঠকে পর্বতমালার পাদদেশে উৎপন্ন ডুমুর গাছের মতো পর্যাপ্ত করে তুলেছিলেন।
Sarki ya sa azurfa ta zama barkatai a Urushalima kamar duwatsu, al’ul kuma da yawa kamar itatuwan fir a gindin tsaunuka.
28 শলোমনের ঘোড়াগুলি মিশর থেকে ও অন্যান্য সব দেশ থেকে আমদানি করা হত।
An sayo dawakan Solomon daga Masar da kuma daga dukan sauran ƙasashe.
29 শুরু থেকে শেষ পর্যন্ত শলোমনের রাজত্বকালের সব ঘটনা কি ভাববাদী নাথনের রচনায়, শীলোনীয় অহিয়ের ভাববাণীতে এবং নবাটের ছেলে যারবিয়ামের বিষয়ে লেখা দর্শক ইদ্দোর দর্শন-গ্রন্থে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Solomon, daga farko har zuwa ƙarshe, an rubuta su a cikin tarihin annabi Natan, cikin annabcin Ahiya mutumin Shilo da kuma cikin wahayin Iddo mai gani game da Yerobowam ɗan Nebat.
30 শলোমন জেরুশালেমে সমগ্র ইস্রায়েলের উপর চল্লিশ বছর রাজত্ব করলেন।
Solomon ya yi mulki a Urushalima a bisa dukan Isra’ila shekaru arba’in.
31 পরে তিনি তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে তাঁর বাবা দাউদের নগরেই কবর দেওয়া হল। তাঁর ছেলে রহবিয়াম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Sa’an nan ya huta tare da kakanninsa, aka kuma binne shi cikin birnin Dawuda mahaifinsa. Rehobowam ɗansa kuwa ya gāje shi a matsayin sarki.