< বংশাবলির দ্বিতীয় খণ্ড 7 >

1 শলোমন প্রার্থনা শেষ করার পর স্বর্গ থেকে আগুন নেমে এসে হোমবলি ও নৈবেদ্যগুলি গ্রাস করে ফেলেছিল, এবং সদাপ্রভুর প্রতাপে মন্দির পরিপূর্ণ হয়ে উঠেছিল।
Sa’ad da Solomon ya gama yin addu’a, sai wuta ya sauko daga sama ya cinye hadaya ta ƙonawa da kuma sadakokin, ɗaukakar Ubangiji kuwa ta cika haikalin.
2 যাজকেরা সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতে পারেননি, কারণ সদাপ্রভুর প্রতাপে মন্দির পরিপূর্ণ হয়েছিল।
Firistoci ba su iya shiga haikalin Ubangiji ba domin ɗaukakar Ubangiji ta cika shi.
3 ইস্রায়েলীরা সবাই যখন আগুন নেমে আসতে দেখেছিল ও মন্দিরের উপর সদাপ্রভুর প্রতাপও দেখতে পেয়েছিল, তখন তারা মাটিতে উবুড় হয়ে পড়ে শান-বাঁধানো চাতালে নতজানু হল, এবং তারা এই বলে সদাপ্রভুর আরাধনা করল ও তাঁকে ধন্যবাদ জানিয়েছিল, “তিনি মঙ্গলময়; তাঁর প্রেম অনন্তকালস্থায়ী।”
Sa’ad da dukan Isra’ilawa suka ga wutar na saukowa, ɗaukakar Ubangiji kuma tana a bisa haikalin, sai suka durƙusa a dakali da fuskokinsu a ƙasa, suka yi sujada suka kuma yi godiya ga Ubangiji suna cewa, “Ubangiji mai alheri ne, ƙaunarsa dawwammamiya ce har abada.”
4 পরে রাজা ও প্রজারা সবাই সদাপ্রভুর সামনে নৈবেদ্য উৎসর্গ করলেন।
Sai sarki da dukan mutanen suka miƙa hadayu a gaban Ubangiji.
5 রাজা শলোমন বাইশ হাজার গবাদি পশু এবং 1,20,000 মেষ ও ছাগল উৎসর্গ করলেন। এইভাবে রাজা ও প্রজারা সবাই ঈশ্বরের মন্দিরটি উৎসর্গ করলেন।
Sarki Solomon kuwa ya miƙa hadayar bijimai dubu ashirin da biyu da kuma tumaki da awaki dubu ɗari da dubu ashirin. Ta haka sarki da dukan mutane suka keɓe haikalin Allah.
6 যাজকেরা তাদের স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং লেবীয়েরাও সদাপ্রভুর উদ্দেশ্যে বাজানোর উপযোগী সেই বাজনাগুলি নিয়ে দাঁড়িয়ে গেল, যেগুলি রাজা দাউদ সদাপ্রভুর প্রশংসা করার জন্য তৈরি করিয়েছিলেন এবং সেগুলি তখনই বাজানো হত, যখন এই বলে তিনি ধন্যবাদ জানাতেন, “তাঁর প্রেম চিরস্থায়ী।” লেবীয়দের উল্টোদিকে দাঁড়িয়ে যাজকেরা তাদের শিঙাগুলি বাজিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা সবাই সেখানে দাঁড়িয়েছিল।
Firistoci suka ɗauki matsayinsu, haka kuma Lawiyawa suka tsaya a matsayinsu riƙe da kayansu na bushe-bushe da na kaɗe-kaɗe na Ubangiji, waɗanda Sarki Dawuda ya yi domin yabon Ubangiji. An yi amfani da su sa’ad da ake godiya, ana kuma cewa, “Ƙaunarsa dawwammamiya ce har abada.” Kurkusa da Lawiyawa, firistoci suka busa ƙahoninsu, dukan Isra’ila kuwa suna a tsaye.
7 শলোমন সদাপ্রভুর মন্দিরের সামনের দিকের উঠোনের মাঝের অংশটুকু উৎসর্গীকৃত করলেন, এবং সেখানে তিনি হোমবলি ও মঙ্গলার্থক বলির চর্বি উৎসর্গ করলেন, কারণ ব্রোঞ্জের যে যজ্ঞবেদিটি তিনি তৈরি করলেন, সেটি হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য ও চর্বিদার অংশগুলি রাখার পক্ষে ছোটো হয়ে গেল।
Solomon ya tsarkake sashen tsakiya na filin da yake gaban haikalin Ubangiji, a can ya miƙa hadayun ƙonawa da kitsen hadayun salama domin bagaden tagullar da ya yi ba zai iya ɗaukan hadayun ƙonawa, hadayun hatsi da kuma ɓangarori na kitsen ba.
8 অতএব শলোমন সেই সময় সাত দিন ধরে উৎসব পালন করলেন, এবং ইস্রায়েলে সবাই, অর্থাৎ লেবো-হমাৎ থেকে মিশরের মরা নদী পর্যন্ত বিস্তৃত এলাকার লোকেরা—বিশাল এক জনসমাজ—তাঁর সাথে মিলে উৎসব পালন করল।
Ta haka Solomon ya kiyaye bikin a wannan lokaci har kwana bakwai, dukan Isra’ila kuwa tare da shi, babban taro, mutane daga Lebo Hamat har zuwa Rafin Masar.
9 অষ্টম দিনে তারা এক সভার আয়োজন করল, কারণ সাত দিন ধরে তারা যজ্ঞবেদির উৎসর্গীকরণ উদ্‌যাপন করল এবং আরও সাত দিন তারা উৎসব পালন করল।
A rana ta takwas sai suka yi taro, gama sun yi bikin keɓewar bagade na kwana bakwai da kuma biki na ƙarin kwana bakwai.
10 সপ্তম মাসের তেইশতম দিনে তিনি প্রজাদের নিজের নিজের ঘরে পাঠিয়ে দিলেন। দাউদের, শলোমনের ও সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের যে মঙ্গল তিনি করলেন, তার জন্য আনন্দিত হয়ে ও খুশিমনে তারা ঘরে ফিরে গেল।
A rana ta ashirin da uku na watan bakwai sai ya sallami mutane su tafi gidajensu da farin ciki da kuma murna a zuciya saboda abubuwa masu kyau da Ubangiji ya yi domin Dawuda da Solomon da kuma domin mutanensa Isra’ila.
11 শলোমন যখন সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ সমাপ্ত করে ফেলেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের ও তাঁর নিজের প্রাসাদ-সংক্রান্ত যেসব ভাবনা তাঁর মনে ছিল, তা যখন তিনি সফলতাপূর্বক সম্পন্ন করলেন,
Sa’ad da Solomon ya gama haikalin Ubangiji da kuma fadan sarki ya kuma yi nasara a yin dukan abin da yake a zuciyarsa da zai yi a haikalin Ubangiji da kuma a fadarsa,
12 তখন সদাপ্রভু রাতের বেলায় তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন: “আমি তোমার প্রার্থনা শুনেছি এবং বলিদান উৎসর্গ করার জন্য এক মন্দিররূপে নিজের জন্য আমি এই স্থানটি মনোনীত করেছি।
sai Ubangiji ya bayyana gare shi a daren ya ce, “Na ji addu’arka na kuma zaɓi wannan wuri don kaina, a matsayin haikali don hadayu.
13 “বৃষ্টি না পড়ার জন্য আমি যখন আকাশ রুদ্ধ করে দেব, বা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য যখন পঙ্গপালদের আদেশ দেব বা আমার প্রজাদের মাঝে এক মহামারি পাঠাব,
“Sa’ad da na kulle sammai don kada a yi ruwan sama ko na umarci fāri su cinye amfanin ƙasar ko kuwa na aika da annoba a cikin mutanena,
14 তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপপথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব, ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব।
in mutanena, waɗanda ake kira da sunana, sun ƙasƙantar da kansu, suka kuma yi addu’a, suka nemi fuskata, suka kuma juye daga mugayen hanyoyinsu, zan ji daga sama in kuma gafarta zunubinsu in kuwa warkar da ƙasarsu.
15 এখন এই স্থানে উৎসর্গ করা প্রার্থনার প্রতি আমার চোখ খোলা থাকবে ও আমার কানও সজাগ থাকবে।
Yanzu, idanuna za su buɗu, kunnuwata kuma za su saurara ga addu’o’in da aka miƙa a wannan wuri.
16 আমি এই মন্দিরটিকে মনোনীত করেছি ও পবিত্রতায় পৃথকও করেছি, যেন চিরকাল সেখানে আমার নাম বজায় থাকে। আমার চোখ ও আমার অন্তর সবসময় সেখানে থাকবে।
Na zaɓi na kuma tsarkake wannan haikali saboda Sunana yă kasance a can har abada. Idanuna da kuma zuciyata kullum za su kasance a can.
17 “আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো,
“Game da kai kuwa, in ka yi tafiya a gabana kamar yadda Dawuda mahaifinka ya yi, ka kuma yi dukan abin da na umarta, ka kiyaye ƙa’idodina da dokokina,
18 তবে ‘ইস্রায়েলকে শাসন করার জন্য তোমার বংশে কোনও উত্তরাধিকারীর অভাব হবে না,’ তোমার বাবা দাউদকে একথা বলার মাধ্যমে আমি তার সাথে যে নিয়ম স্থির করলাম, সেই নিয়মানুসারে আমি তোমার রাজসিংহাসন সুদৃঢ় করব।
zan kafa kujerar sarautarka, yadda na alkawarta wa Dawuda mahaifinka sa’ad da na ce, ‘Ba za ka taɓa rasa wani mutumin da zai yi mulki a bisa Isra’ila ba.’
19 “কিন্তু যদি তুমি সে পথ থেকে ফিরে গিয়ে সেইসব বিধিবিধান ও আদেশ অগ্রাহ্য করো, যেগুলি আমি তোমাকে দিয়েছিলাম এবং অন্যান্য দেবতাদের সেবা ও আরাধনা করতে থাকো,
“Amma in ka juya daga gare ni ka yashe ƙa’idodi da umarnan da na ba ka, ka yi gaban kanka don ka bauta wa waɗansu alloli ka kuma yi musu sujada,
20 তবে ইস্রায়েলকে আমি আমার সেই দেশ থেকে উৎখাত করে ছাড়ব, যেটি আমি তাদের দিয়েছিলাম, এবং এই মন্দিরটিকেও অগ্রাহ্য করব, আমার নামে যেটি আমি পবিত্রতায় পৃথক করে দিয়েছি। আমি এটিকে অন্যান্য সব জাতির কাছে নিন্দার ও বিদ্রুপের এক বস্তু করে তুলব।
zan tumɓuke Isra’ila daga ƙasata, wadda na ba su, zan kuma ƙi wannan haikalin da na tsarkake domin Sunana. Zan mai da shi abin karin magana da abin ba’a cikin dukan mutane.
21 এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হয়ে বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’
Ko da yake wannan haikali yanzu mai girma ne, dukan wanda ya wuce zai kaɗa kai yă ce, ‘Me ya sa Ubangiji ya yi irin wannan abu ga wannan ƙasa da kuma ga wannan haikali?’
22 লোকেরা উত্তর দেবে, ‘যেহেতু তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সেই সদাপ্রভুকে পরিত্যাগ করল, যিনি মিশর থেকে তাদের বের করে এনেছিলেন, এবং যেহেতু তারা অন্যান্য দেবতাদের সাগ্রহে গ্রহণ করল, ও তাদের আরাধনা ও সেবা করল—তাইতো তিনি তাদের উপর এইসব দুর্বিপাক নিয়ে এসেছেন।’”
Mutane za su amsa, ‘Domin sun yashe Ubangiji Allah na kakanninsu, wanda ya fitar da su daga Masar, suka rungumi waɗansu alloli, suna musu sujada, suna bauta musu, shi ya sa ya kawo dukan wannan masifa a kansu.’”

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 7 >