< বংশাবলির দ্বিতীয় খণ্ড 18 >
1 যিহোশাফট প্রচুর ধনসম্পদ ও সম্মানের অধিকারী হলেন, এবং বিবাহসূত্রে তিনি আহাবের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন।
Yanzu fa Yehoshafat ya wadace ƙwarai yana kuma da girma, ya kuma haɗa kansa da Ahab ta wurin aure.
2 কয়েক বছর পর তিনি শমরিয়ায় আহাবের সাথে দেখা করতে গেলেন। তাঁর জন্য ও তাঁর সাথে থাকা লোকজনের জন্য আহাব প্রচুর মেষ ও গবাদি পশু বধ করলেন এবং রামোৎ-গিলিয়দ আক্রমণ করার জন্য তাঁকে অনুরোধও জানিয়েছিলেন।
Bayan’yan shekaru sai ya gangara don yă ziyarci Ahab a Samariya. Ahab kuwa ya yanka tumaki da shanu masu yawa dominsa da kuma mutanen da suke tare da shi, ya kuma lallashe shi yă yaƙi Ramot Gileyad.
3 ইস্রায়েলের রাজা আহাব যিহূদার রাজা যিহোশাফটকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি আমার সাথে রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে যাবেন?” যিহোশাফট উত্তর দিলেন, “আমি আপনারই মতো, ও আমার প্রজারাও আপনার প্রজাদেরই মতো; যুদ্ধে আমরা আপনার সাথে যোগ দেব।”
Ahab sarkin Isra’ila ya tambayi Yehoshafat sarkin Yahuda ya ce, “Za ka tafi tare da ni mu yaƙi Ramot Gileyad?” Yehoshafat ya amsa ya ce, “Ni kamar kai ne, kuma mutanena kamar naka ne; za mu tafi tare da kai a yaƙin.”
4 কিন্তু যিহোশাফট ইস্রায়েলের রাজাকে এও বললেন, “প্রথমে সদাপ্রভুর কাছে পরামর্শ চেয়ে নিন।”
Amma Yehoshafat ya kuma ce wa sarkin Isra’ila, “Da fari mu nemi bishewar Ubangiji.”
5 তাই ইস্রায়েলের রাজা ভাববাদীদের—চারশো জনকে—একত্রিত করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, “আমরা রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব, কি করব না?” “চলে যান,” তারা উত্তর দিয়েছিল, “কারণ ঈশ্বর সেটি রাজার হাতে তুলে দেবেন।”
Saboda haka sarkin Isra’ila ya tattara annabawa duka, mutane ɗari huɗu, ya kuma tambaye su, “Mu tafi yaƙi a kan Ramot Gileyad ko kada mu tafi?” Suka amsa “Tafi, gama Allah zai ba da shi cikin hannun sarki.”
6 কিন্তু যিহোশাফট জিজ্ঞাসা করলেন, “এখানে কি সদাপ্রভুর এমন কোনও ভাববাদী নেই, যাঁর কাছে আমরা খোঁজখবর নিতে পারব?”
Amma Yehoshafat ya yi tambaya ya ce, “Babu wani annabin Ubangiji a nan da za mu tambaya?”
7 ইস্রায়েলের রাজা, যিহোশাফটকে উত্তর দিলেন, “আরও একজন ভাববাদী আছেন, যার মাধ্যমে আমরা সদাপ্রভুর কাছে খোঁজখবর নিতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, যেহেতু সে কখনোই আমার বিষয়ে ভালো কিছু ভাববাণী করে না, কিন্তু সবসময় খারাপ ভাববাণীই করে। সে হল যিম্লের ছেলে মীখায়।” “মহারাজ এরকম কথা বলবেন না,” যিহোশাফট উত্তর দিলেন।
Sarki Isra’ila ya amsa wa Yehoshafat, “Akwai guda har yanzu mai suna Mikahiya ɗan Imla, za mu iya nemi nufin Ubangiji daga gare shi, sai dai ba na sonsa domin bai taɓa yin annabci wani abu mai kyau game da ni ba, sai kullum masifa.” Yehoshafat ya amsa ya ce, “Kada sarki yă faɗa haka.”
8 তখন ইস্রায়েলের রাজা কর্মকর্তাদের মধ্যে একজনকে ডেকে বললেন, “এক্ষুনি গিয়ে যিম্লের ছেলে মীখায়কে ডেকে আনো।”
Saboda haka sarkin Isra’ila ya kira ɗaya daga cikin ma’aikatansa ya ce, “A kawo Mikahiya ɗan Imla nan da nan.”
9 রাজপোশাক পরে ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট, দুজনেই শমরিয়ার সিংহদুয়ারের কাছে খামারবাড়িতে তাদের সিংহাসনে বসেছিলেন, এবং ভাববাদীরা সবাই তাদের সামনে ভাববাণী করে যাচ্ছিল।
Saye da rigunan sarakuna, sarki Isra’ila da Yehoshafat sarkin Yahuda suna zaune a kan kujerunsu na mulki a masussuka ta ƙofar shigar Samariya, tare da dukan annabawa suna ta annabci a gabansu.
10 ইত্যবসরে কেনান্নার ছেলে সিদিকিয় লোহার দুটি শিং তৈরি করল এবং সে ঘোষণা করল, “সদাপ্রভু একথাই বলেন: ‘অরামীয়রা ধ্বংস না হওয়া পর্যন্ত এগুলি দিয়েই আপনি তাদের গুঁতাবেন।’”
To, fa, Zedekiya ɗan Kena’ana ya yi ƙahonin ƙarfe, ya kuma furta, “Ga abin da Ubangiji ya ce, ‘Da waɗannan za ka sassoki Arameyawa sai sun hallaka.’”
11 অন্যান্য সব ভাববাদীও একই ভাববাণী করল। “রামোৎ-গিলিয়দ আক্রমণ করুন এবং বিজয়ী হোন,” তারা বলল, “কারণ সদাপ্রভু সেটি রাজার হাতে তুলে দেবেন।”
Dukan sauran annabawan suka yi irin annabcin nan. Suka ce, “A haura zuwa Ramot Gileyad a yi nasara, gama Ubangiji zai ba da shi cikin hannun sarki.”
12 যে দূত মীখায়কে ডাকতে গেল, সে তাঁকে বলল, “দেখুন, অন্যান্য ভাববাদীরা সবাই কোনও আপত্তি না জানিয়ে রাজার পক্ষে সফলতার ভাববাণী করছে। আপনার কথাও যেন তাদেরই মতো হয়, এবং আপনিও সুবিধাজনক কথাই বলুন।”
Ɗan saƙon da ya tafi don yă kawo Mikahiya kuwa ya ce masa, “Duba, kowannen a cikin annabawa ya yi faɗin nasara wa sarki. Don haka kai ma ka yi maganar da za tă gamshi sarki kamar yadda suka yi.”
13 কিন্তু মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমার ঈশ্বর যা বলবেন, আমি তাঁকে শুধু সেকথাই বলতে পারব।”
Amma Mikahiya ya ce, “Na rantse da ran Ubangiji, zan faɗa masa kawai abin da Allahna ya faɗa.”
14 তিনি সেখানে পৌঁছানোর পর রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে আমরা যুদ্ধযাত্রা করব, কি করব না?” “আক্রমণ করে আপনি বিজয়ী হোন,” তিনি উত্তর দিলেন, “কারণ সেখানকার লোকজনকে আপনার হাতে তুলে দেওয়া হবে।”
Da suka iso, sarki ya tambaye shi, “Mika, mu tafi mu yaƙi Ramot Gileyad, ko kada mu tafi?” Ya amsa, “Kai masa yaƙi za ka kuwa yi nasara, gama za a ba da su a hannunka.”
15 রাজা তাঁকে বললেন, “কতবার আমি তোমাকে দিয়ে শপথ করাব যে তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্যিকথা ছাড়া আর কিছুই বলবে না?”
Sarki ya ce masa, “Sau nawa zan sa ka rantse don ka faɗa gaskiya a cikin sunan Ubangiji?”
16 তখন মীখায় উত্তর দিলেন, “আমি দেখতে পাচ্ছি, ইস্রায়েলীরা সবাই পাহাড়ের উপর পালকবিহীন মেষের পালের মতো হয়ে আছে, এবং সদাপ্রভু বলেছেন, ‘এই লোকজনের কোনও মনিব নেই। শান্তিতে যে যার ঘরে ফিরে যাক।’”
Sa’an nan Mikahiya ya amsa, “Na ga dukan Isra’ila sun warwatsu a kan tuddai kamar tumakin da ba su da makiyaya, kuma Ubangiji ya ce, ‘Waɗannan mutane ba su da maigida. Bari kowanne yă tafi gida cikin salama.’”
17 ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে বলিনি যে সে আমার বিষয়ে কখনও ভালো কিছু ভাববাণী করে না, কিন্তু শুধু খারাপ ভাববাণীই করে?”
Sarkin Isra’ila ya ce wa Yehoshafat, “Ban faɗa maka cewa bai taɓa yin annabci wani abu mai kyau game da ni, in ba masifa ba?”
18 মীখায় আরও বললেন, “এজন্য সদাপ্রভুর এই বাক্য শুনুন: আমি দেখলাম, সদাপ্রভু তাঁর সিংহাসনে বসে আছেন এবং স্বর্গের জনতা তাঁর ডানদিকে ও বাঁদিকে দাঁড়িয়ে আছে।
Mikahiya ya ci gaba, “Saboda haka sai ka ji maganar Ubangiji. Na ga Ubangiji yana zama a kan kursiyinsa tare da dukan rundunar sama tsaye a damansa da hagunsa.
19 সদাপ্রভু বললেন, ‘রামোৎ-গিলিয়দ আক্রমণ করে সেখানে মরতে যাওয়ার জন্য কে ইস্রায়েলের রাজা আহাবকে প্ররোচিত করবে?’ “তখন কেউ একথা, কেউ সেকথা বলল।
Ubangiji kuwa ya ce, ‘Wa zai ruɗe Ahab sarki Isra’ila zuwa yaƙi da Ramot Gileyad da kuma zuwa mutuwarsa a can?’ “Wani ya ba da wata shawara, wani kuma wata dabam.
20 শেষে, একটি আত্মা এগিয়ে এসে সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছিল এবং বলল, ‘আমি তাকে প্ররোচিত করব।’ “‘কীভাবে?’ সদাপ্রভু জিজ্ঞাসা করলেন।
A ƙarshe, wani ruhu ya zo gaba, ya tsaya a gaban Ubangiji ya ce, ‘Zan ruɗe shi.’ “Ubangiji ya yi tambaya, ‘Ta wace hanya?’
21 “‘আমি গিয়ে তার সব ভাববাদীর মুখে প্রতারণাকারী আত্মা হয়ে যাব,’ সে বলল। “‘তুমি তাকে প্ররোচিত করতে সফল হবে,’ সদাপ্রভু বললেন। ‘যাও, গিয়ে সে কাজটি করো।’
“Ya ce, ‘Zan tafi in zama ruhun ƙarya a bakunan dukan annabawansa.’ “Ubangiji ya ce, ‘Za ka yi nasara a ruɗinsa. Ka tafi, ka yi haka.’
22 “তাই এখন সদাপ্রভু আপনার এই ভাববাদীদের মুখে বিভ্রান্তিকর এক আত্মা দিয়েছেন। সদাপ্রভু আপনার সর্বনাশের হুকুম জারি করেছেন।”
“To yanzu, Ubangiji ya sa ruhun ruɗu a bakunan waɗannan annabawanka. Ubangiji ya ƙayyade masifa dominka.”
23 তখন কেনান্নার ছেলে সিদিকিয় গিয়ে মীখায়ের গালে চড় মেরেছিল। “সদাপ্রভুর কাছ থেকে আসা আত্মা তোর সাথে কথা বলার জন্য কোন পথে আমার কাছ থেকে গেলেন?” সে জিজ্ঞাসা করল।
Sai Zedekiya ɗan Kena’ana ya haura ya mari Mikahiya a fuska. Ya ce, “Ta wace hanya ce ruhun Ubangiji ya fita daga gare ni ya zo ya yi magana da kai?”
24 মীখায় উত্তর দিলেন, “সেদিনই তুমি তা জানতে পারবে, যেদিন তুমি ভিতরের ঘরে গিয়ে লুকাবে।”
Mikahiya ya amsa ya ce, “Za ka gane a ranar da ka je ka ɓuya a can cikin ɗaki.”
25 ইস্রায়েলের রাজা তখন আদেশ দিলেন, “মীখায়কে ধরে নগরের শাসনকর্তা আমোনের ও রাজপুত্র যোয়াশের কাছে পাঠিয়ে দাও,
Sa’an nan sarkin Isra’ila ya umarta, “Ɗauki Mikahiya ku aika da shi zuwa ga Amon mai mulkin birni da kuma ga Yowash ɗan sarki,
26 এবং তাদের বোলো, ‘রাজা একথাই বলেছেন: একে জেলখানায় রেখে দাও এবং যতদিন না আমি নিরাপদে ফিরে আসছি, ততদিন একে রুটি ও জল ছাড়া আর কিছুই দিয়ো না।’”
ku ce ga abin da sarki ya ce, ‘Ku jefa wannan mutum a kurkuku kada kuma ku ba shi wani abu sai dai burodi da ruwa har sai na dawo lafiya.’”
27 মীখায় ঘোষণা করলেন, “আপনি যদি নিরাপদে কখনও ফিরে আসেন, তবে জানবেন, সদাপ্রভু আমার মাধ্যমে কথা বলেননি।” পরে তিনি আরও বললেন, “ওহে লোকজন, তোমরা সবাই আমার কথাগুলি মনে গেঁথে রাখো!”
Mikahiya ya furta ya ce, “Idan har ka dawo lafiya, to, Ubangiji bai yi magana ta wurina ba.” Ya kuma ƙara da cewa, “Dukanku mutane, ku lura da maganata!”
28 অতএব ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট রামোৎ-গিলিয়দে চলে গেলেন।
Saboda haka sarkin Isra’ila da Yehoshafat sarkin Yahuda suka haura zuwa Ramot Gileyad.
29 ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি ছদ্মবেশ ধারণ করে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করব, কিন্তু আপনি আপনার রাজপোশাক পরে থাকুন।” এইভাবে ইস্রায়েলের রাজা ছদ্মবেশ ধারণ করে যুদ্ধে গেলেন।
Sarkin Isra’ila ya ce wa Yehoshafat, “Zan ɓad da kama in shiga yaƙin, amma ka sa kayanka na sarauta.” Saboda haka sarkin Isra’ila ya ɓad da kama ya shiga cikin yaƙin.
30 ইত্যবসরে অরামের রাজা তাঁর রথের সেনাপতিদের আদেশ দিয়ে রেখেছিলেন, “একমাত্র ইস্রায়েলের রাজা ছাড়া, ছোটো বা বড়ো, কোনো লোকের সাথে যুদ্ধ করবে না।”
To, fa, sarkin Aram ya umarce shugabannin keken yaƙinsa ya ce, “Kada ku yaƙi kowa, ƙarami ko babba, sai dai sarkin Isra’ila.”
31 রথের দায়িত্বপ্রাপ্ত সেনাপতিরা যিহোশাফটকে দেখে ভেবেছিল, “ইনিই নিশ্চয় ইস্রায়েলের রাজা।” তাই তাঁকে আক্রমণ করার জন্য তারা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু যিহোশাফট চিৎকার করে উঠেছিলেন, এবং সদাপ্রভু তাঁকে সাহায্য করলেন। ঈশ্বর তাঁর কাছ থেকে তাদের সরিয়ে দিলেন,
Sa’ad da shugabannin kekunan yaƙi suka ga Yehoshafat, sai suka yi tsammani, “Wannan ne sarkin Isra’ila.” Saboda haka suka juya don su yaƙe shi, amma Yehoshafat ya yi ihu, Ubangiji kuma ya taimake shi. Allah ya janye su daga gare shi,
32 কারণ রথের সেনাপতিরা যখন দেখেছিল যে তিনি ইস্রায়েলের রাজা নন, তখন তারা তাঁর পিছু ধাওয়া করা বন্ধ করে দিয়েছিল।
gama sa’ad da shugabannin keken yaƙi suka ga cewa ba shi ne sarkin Isra’ila ba, sai suka daina binsa.
33 কিন্তু কেউ একজন আচমকা ধনুকে টান দিয়ে ইস্রায়েলের রাজার বুক ও পেটে পরবার বর্মের মাঝখানের ফাঁকা স্থানে আঘাত করে বসেছিল। রাজা তাঁর রথের সারথিকে বললেন, “রথ ঘুরিয়ে নিয়ে আমাকে যুদ্ধক্ষেত্র থেকে বাইরে নিয়ে চলো। আমি আহত হয়ে পড়েছি।”
Amma wani ya harba kibiya haka kawai, sai kibiyar ta sami sarki Ahab na Isra’ila a kafaɗa tsakanin rigar yaƙinsa na ƙarfe da ƙarfen ƙirjinsa. Sai sarki ya ce wa mai tuƙan keken yaƙi, “Juya ka fitar da ni daga wurin yaƙin. An ji mini rauni.”
34 সারাদিন ধরে সেদিন ধুন্ধুমার যুদ্ধ চলেছিল, এবং সন্ধ্যা পর্যন্ত ইস্রায়েলের রাজা অরামীয়দের দিকে মুখ করে নিজেকে রথের উপর দাঁড় করিয়ে রেখেছিলেন। পরে সূর্যাস্তের সময় তিনি মারা গেলেন।
Duk yini yaƙi ya yi ta cin gaba, sarkin Isra’ila kuwa ya jingina kansa a cikin keken yaƙinsa yana duban Arameyawa har yamma. Sa’an nan a fāɗuwar rana sai ya mutu.