< বংশাবলির দ্বিতীয় খণ্ড 10 >

1 রহবিয়াম শিখিমে গেলেন, কারণ সমগ্র ইস্রায়েল তাঁকে রাজা করার জন্য সেখানে পৌঁছেছিল।
Rehoboamu akaenda Shekemu, kwa maana Isaraeli wote walikuwa wanakauja Shekemu kwa ajili ya kumfanya yeye mfalme.
2 নবাটের ছেলে যারবিয়াম যখন সেকথা শুনলেন (রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে তিনি সেই যে মিশরে চলে গেলেন, তিনি সেখানেই ছিলেন), তখন তিনি মিশর থেকে ফিরে এলেন।
Ikatokea kwamba Yeroboamu mwana wa Nebati akasikia haya (kwa maana alikuwa katika Misiri, ambako alikuw amekimbilia kutoka kwenye uwepo wa Mfalme Selemanai, lakini Yeroboamu akarudi kutoka Misiri).
3 তাই তারা লোক পাঠিয়ে যারবিয়ামকে ডেকে এনেছিল, এবং তিনি ও সমগ্র ইস্রায়েল রহবিয়ামের কাছে গিয়ে তাঁকে বললেন:
Kwa hiyo wakatuma na kumuita yeye, na Yeroboamu na Israeli wote wakaja; wakamwambia Rehoboamu na kusema,
4 “আপনার বাবা আমাদের উপর এক ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি সেই কঠোর পরিশ্রম ও ভারী জোয়ালের ভার লঘু করে দিন, যা আপনার বাবা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, আর আমরাও আপনার সেবা করব।”
“Baba yako aliifanya nira yetu ngumu. Kwa hiyo sasa, ifanye kazi ngumu ya baba yako kuwa rahisi, na ifanye nyepesi nira yako ambayo baba yako aliiweka juu yetu, na sisi tutakutumikia wewe.”
5 রহবিয়াম উত্তর দিলেন, “তিন দিন পর তোমরা আমার কাছে আবার এসো।” তাই লোকজন চলে গেল।
Rehoboamu akawaambia, “Njoni kwangu tena baada ya siku tatu.” Kwa hiyo watu wakaondoka.
6 পরে রাজা রহবিয়াম সেইসব প্রাচীনের সঙ্গে শলাপরামর্শ করলেন, যারা তাঁর বাবা শলোমনের জীবনকালে তাঁর সেবা করতেন। “এই লোকদের কী উত্তর দিতে হবে সে বিষয়ে আপনারা আমাকে কী পরামর্শ দিতে চান?” তিনি জিজ্ঞাসা করলেন।
Mfalme Rehoboamu akaomba ushauri kwa wazee ambao walikuwa wamesimama mbele ya Selemani baba yake wakati alipokuwa hai; akasema, Mnanishauri niwape jibu gani watu hawa?”
7 তারা উত্তর দিলেন, “আপনি যদি এই লোকদের প্রতি দয়া দেখান ও তাদের খুশি করেন এবং তাদের সন্তোষজনক এক উত্তর দেন, তবে তারা সবসময় আপনার দাস হয়েই থাকবে।”
Wakasema kwake, Ikiwa wewe ni mwema kwa watu hawa na uwapendeze, na sema maneno mazuri kwao, basi siku zote watakuwa watumishi wako.”
8 কিন্তু সেই বয়স্ক লোকজন রহবিয়ামকে যে পরামর্শ দিলেন, তিনি তা অগ্রাহ্য করলেন এবং সেই কমবয়সি যুবকদের সাথে শলাপরামর্শ করলেন, যারা তাঁর সাথেই বেড়ে উঠেছিল ও যারা তাঁর সেবা করত।
Lakini Rehoboamu akapuuza ushauri wa wazee ambao walimpa, na akashauriana na wanauame vijana ambao walikuwa wa rika lake, ambao walisimama mbele yake.
9 তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কী পরামর্শ দিতে চাও? সেই লোকদের আমরা কী উত্তর দেব, যারা আমাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে জোয়াল চাপিয়ে দিয়েছেন, তা আপনি লঘু করে দিন’?”
Akawaamabia, “Mnanipa ushauri gani, ili kwamba niwajibu watu waliozungumza kwangu na kusema, “Ifanye nyepesi nira yako ambayo baba yako aliiweka juu yetu'?”
10 তাঁর সাথে বেড়ে ওঠা যুবকেরা উত্তর দিয়েছিল, “লোকেরা আপনাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর ভারী এক জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এখন আমাদের জোয়াল হালকা করে দিন।’ এখন আপনি তাদের বলুন, ‘আমার কড়ে আঙুল আমার বাবার কোমরের চেয়েও মোটা।
Wanaume vijana mabaoa walikuwa rika la Yeroboamu wakasema kwake, wakisema, “Hivi ndivyo utakavyosema kwa watu waliokuambia kwamba baba yako Selemani aliifanya nira yao nzito, lakini kwamba lazima uifanye nyepesi. Hivi ndivyo utakavyosema kwao, 'Kidole changu kidogo ni kinene kuliko kiuno cha baba yangu.
11 আমার বাবা তোমাদের উপর ভারী এক জোয়াল চাপিয়ে দিয়েছেন; আমি সেটি আরও ভারী করে তুলব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিয়েছেন; আমি তোমাদের শাস্তি দেব কাঁকড়াবিছের কামড় দিয়ে।’”
Kwa hiyo sasa, ingawa babab yangu aliwatwika nira nzito, nitaiongeza nira yenu. Baba yangu aliwaadhibu kwa mijeredi, lakini nitawaadhibu kwa nge.”
12 “তিন দিন পর আমার কাছে তোমরা ফিরে এসো,” রাজার বলা এই কথামতো তিন দিন পর যারবিয়াম ও সব লোকজন রহবিয়ামের কাছে ফিরে এলেন।
Kwa hiyo Yeroboamu na watu wote wakaja kwa Rehoboamu katika siku ya tatu, kama aliavyosema mfalme, “Rudini kwangu katika siku ya tatu,”
13 রাজা তাদের রুক্ষ ভাষায় উত্তর দিলেন। বয়স্ক লোকজনের পরামর্শ অগ্রাহ্য করে,
Yeroboamu akasema kwa kwao kwa ukatili, akiupuuza aushauri wa wazee.
14 তিনি যুবকদের পরামর্শ মতো তাদের বললেন, “আমার বাবা তোমাদের জোয়াল ভারী করে দিলেন; আমি সেটি আরও ভারী করে তুলব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিলেন; আমি কাঁকড়াবিছের কামড় দিয়ে তোমাদের শাস্তি দেব।”
Akasema kwao akiufuata ushauri wa wanaume vijana, akisema, “Baba yangu aliifanya nira yenu nzito, lakini mimi nitaiongeza. Baba yangu aliwaadhibu kwa mijeredi, lakini mimi nitawaadhibu kwa nge.”
15 এইভাবে রাজা, প্রজাদের কথা শুনলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভুর যে বাক্য নবাটের ছেলে যারবিয়ামের কাছে এসেছিল, সেটি পূর্ণ করার জন্য ঈশ্বরের কাছ থেকেই ঘটনার মোড় এভাবে ঘুরে গেল।
Kwa hiyo mfalme hakuwasikiliza watu, kwa kuwa lilikuw tukio lililoletwa na Mungu, kwamba Yahwe aweze kulitimiza neno lake ambalo Ahiya Mshiloni alikuwa amemwambia Yeroboamu mwana wa Nebati.
16 সমগ্র ইস্রায়েল যখন দেখেছিল যে রাজা তাদের কথা শুনতে চাইছেন না, তখন তারা রাজাকে উত্তর দিয়েছিল: “দাউদে আমাদের আর কী অধিকার আছে, যিশয়ের ছেলেই বা কী অধিকার আছে? হে ইস্রায়েল তোমাদের তাঁবুতে ফিরে যাও! হে দাউদ, তুমিও নিজের বংশ দেখাশোনা করো!” এই বলে ইস্রায়েলীরা সবাই ঘরে ফিরে গেল।
Israeli wote, walipoona kwamba mfalme hakuwasikiliza, watu wakamjibu na kusema, “Tunasehemu gani katika Daudi? Hatuna urith katika wana wa Yese! Kila mmoja wenu anapaswa kwenda katika hema yake, Israeli. Sasa kila mtu aone nyumba yake, Daudi.” Kwa hiyo Israeli wote wakarudi kwenye hema zao.
17 কিন্তু যেসব ইস্রায়েলী যিহূদার বিভিন্ন নগরে বসবাস করছিল, রহবিয়াম তখনও তাদের উপর রাজত্ব করে যাচ্ছিলেন।
Lakini kwa watu wa Yuda walioishi katika miji ya Yuda, Yeroboamu akatawala juu yao.
18 রাজা রহবিয়াম বেগার শ্রমিকদের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত অদোনীরামকে তাদের কাছে পাঠালেন, কিন্তু ইস্রায়েলীরা তার উপর পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলেছিল। রাজা রহবিয়াম অবশ্য, কোনোমতে রথে চড়ে জেরুশালেমে পালিয়ে যেতে পেরেছিলেন।
Kisha mfalme Rehoboamu akamtuma Adoramu, ambaye alikuwa msimamizi wa wafanya kazi, lakini watu wa Israeli walimuua kwa kumpiga mawe. Mfalame Rehoboamu akaingia haraka ndani ya gari lake kwenda Yerusalemu.
19 এইভাবে, আজও পর্যন্ত ইস্রায়েল, দাউদের বংশের বিরুদ্ধে বিদ্রোহ করেই চলেছে।
Kwa hiyo Israeli wakawa waasi dhidi ya nyumba ya Mungu hadi leo.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 10 >