< শমূয়েলের প্রথম বই 28 >

1 তখন ফিলিস্তিনীরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যদল একত্রিত করল। আখীশ দাউদকে বললেন, “তোমার নিশ্চয় জানা আছে যে তোমাকে তোমার দলবল সমেত আমার সৈন্যদলের সঙ্গে যোগ দিতে হবে।”
Ikawa katika siku hizo Wafilisti walikusanya majeshi yao pamoja kwa ajili ya vita, wapigane na Israeli. Akishi akamwambia Daudi, “Ujue kwa hakika kwamba utakwenda nami ndani ya jeshi, wewe na watu wako.”
2 দাউদ বললেন, “আপনি নিজেই দেখতে পাবেন, আপনার দাস ঠিক কী করতে পারে।” আখীশ উত্তর দিলেন, “ঠিক আছে, আমি আজীবন তোমাকে আমার দেহরক্ষী করে রাখব।”
Naye Daudi akamwambia Akishi, “Sasa utajua kile ambacho mtumishi wako anaweza kufanya.” Akishi akamwambia Daudi, “Basi sasa, nitakufanya uwe mlinzi wangu binafsi daima.”
3 শমূয়েল মারা গিয়েছিলেন, আর ইস্রায়েলীরা সবাই তাঁর জন্য শোকপ্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় কবর দিয়েছিলেন। শৌল দেশ থেকে প্রেতমাধ্যম ও গুনিনদের দূর করে দিলেন।
Samweli alikuwa amefariki; Waisraeli wote walimwomboleza na kumzika huko Rama, katika mji wake mwenyewe. Wakati huo Sauli alikuwa amewafukuza kutoka nchini wote walioongea na wafu au pepo.
4 ফিলিস্তিনীরা একত্রিত হয়ে শূনেমে সৈন্যশিবির স্থাপন করল, অন্যদিকে শৌল ইস্রায়েলীদের একত্রিত করে গিলবোয়ে সৈন্যশিবির স্থাপন করলেন।
Wafilisti walijikusanya wao wenyewe wakaja na kuweka kambi huko Shunemu; na Sauli akawakusanya Israeli wote pamoja, na wakaweka kambi yao huko Gilboa.
5 ফিলিস্তিনীদের সৈন্যদল দেখে শৌল ভয় পেয়ে গেলেন; তাঁর অন্তর আতঙ্কে ভরে গেল।
Sauli alipoona jeshi la Wafilisti, aliogopa na moyo wake ukatetemeka sana.
6 তিনি সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সদাপ্রভু স্বপ্ন বা ঊরীম বা ভাববাদীদের মাধ্যমে তাঁকে উত্তর দেননি।
Sauli alipomuomba BWANA kwa ajili ya msaada, BWANA hakumjibu - si kwa ndoto wala kwa Urimu, wala kwa manabii.
7 তখন শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন একজন মহিলাকে খুঁজে নিয়ে এসো, যে একজন প্রেতমাধ্যম, যেন আমি তার কাছে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি।” তারা বলল, “ঐনদোরে এমন একজন মহিলা আছে।”
Ndipo Sauli akawaambia watumishi wake, “Mnitafutie mwanamke ambaye anaweza kuongea na wafu, ili ni mwendee na kutafuta msaada wake.” Watumishi wake wakamwambia, “Tazama, yupo mwanamke huko Endori awezaye kuongea na wafu.”
8 অতএব শৌল ছদ্মবেশ ধারণ করে, সাধারণ কাপড় পরে রাতের অন্ধকারে দুজন লোককে সঙ্গে নিয়ে সেই মহিলাটির কাছে গেলেন। তিনি বললেন, “আমার জন্য একটি প্রেতমাধ্যমের সঙ্গে যোগাযোগ করো ও যাঁর নাম বলছি তাঁকে ডেকে আনো।”
Basi Sauli akajigeuza, akavaa nguo nyingine tofauti, akaondoka yeye pamoja na watu wawili; wakamwendea yule mwanamke wakati wa usiku. Akasema, “Nitabirie, nakuomba, kwa kuongea na wafu, na uniinulie yule nitakayekutajia.”
9 কিন্তু মহিলাটি তাঁকে বলল, “আপনি তো জানেনই শৌল কী করেছেন। তিনি প্রেতমাধ্যম ও গুনিনদের দেশ থেকে বের করে দিয়েছেন। তবে কেন আপনি আমাকে মেরে ফেলার জন্য ফাঁদ পাতছেন?”
Yule mwanamke akamwambia, “Tazama, unajua alichofanya Sauli, jinsi alivyowafukuza kutoka katika nchi wanaoongea na wafu au mizimu. Basi kwa nini mnatega mtego kwa ajili ya uhai wangu, ili kuniua?”
10 শৌল সদাপ্রভুর নামে শপথ করে তাকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে না।”
Sauli akamwapia kwa BWANA na kusema, “Kama BWANA aishivyo, hakuna adhabu utakayopata kutokana na jambo hili.”
11 তখন মহিলাটি প্রশ্ন করল, “আপনার জন্য আমি কাকে ডেকে আনব?” “শমূয়েলকে ডেকে আনো,” তিনি বললেন।
Kisha yule mwanamke akasema, “Je, nikuinulie nani?” Sauli akasema, “Niinulie Samweli.”
12 মহিলাটি শমূয়েলকে দেখতে পেয়ে জোর গলায় চিৎকার করে শৌলকে বলল, “আপনি কেন আমার সঙ্গে ছলনা করলেন? আপনি তো শৌল!”
Yule mwanamke alipomwona Samweli, akalia kwa sauti kuu na kusema na Sauli, akisema, “Kwa nini umenidanganya? Maana wewe ni Sauli.”
13 রাজামশাই তাকে বললেন, “ভয় পেওনা। বলো তুমি কী দেখছ?” মহিলাটি বলল, “আমি এক ভুতুড়ে চেহারা দেখতে পাচ্ছি, যিনি ভূতল থেকে উঠে আসছেন।”
Mfalme akamwambia, “Usiogope. Unaona kitu gani?” Yule mwanamke akamwambia Sauli, “Naona mungu akitoka katika nchi.” Akamuuliza mwanamke,
14 “তিনি কার মতো দেখতে?” তিনি প্রশ্ন করলেন। “লম্বা আলখাল্লা পরে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন,” মহিলাটি বলল। তখন শৌল বুঝতে পারলেন যে তিনি শমূয়েল, এবং তিনি মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
“Je, anafanana na nani?” Mwanamke akajibu, “Mtu mzee anazuka; naye amevaa kanzu.” Sauli akafahamu kuwa huyo ni Samweli, naye Sauli akainamisha uso wake hadi chini akionesha heshima.
15 শমূয়েল শৌলকে বললেন, “আমাকে তুলে এনে তুমি কেন আমাকে বিরক্ত করলে?” “আমি খুব বিপদে পড়েছি,” শৌল বললেন। “ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, আর ঈশ্বরও আমাকে ছেড়ে গিয়েছেন। তিনি আর আমার ডাকে সাড়া দেন না, ভাববাদীদের দ্বারাও নয় বা স্বপ্নের দ্বারাও নয়। তাই আমি আপনাকে ডেকে এনেছি যেন আপনি বলে দেন, আমাকে কী করতে হবে।”
Samweli akamwambia Sauli, “Kwa nini umenisumbua na kuniinua juu?” Sauli akajibu, “Nimetaabika sana, maana Wafilisti wamepanga vita dhidi yangu, na Mungu ameniacha na hanipi majibu tena, si kwa manabii, wala kwa ndoto. Kwa hiyo nimekuita, ili unijulishe kile nitakachofanya.”
16 শমূয়েল বললেন, “সদাপ্রভুই যখন তোমাকে ছেড়ে গিয়েছেন ও তোমার শত্রু হয়ে গিয়েছেন তখন আর আমার পরামর্শ চাইছ কেন?
Samweli akasema, “Kwa kuwa BWANA amekuacha, basi unaniuliza nini, naye amekuwa adui yako?
17 আমার মাধ্যমে সদাপ্রভু আগে থেকে যা বলে দিয়েছিলেন তাই করেছেন। সদাপ্রভু তোমার হাত থেকে রাজ্যটি কেড়ে নিয়ে তোমার প্রতিবেশীদের মধ্যে একজনের—দাউদের হাতে তুলে দিয়েছেন।
BWANA amekutendea kile alichosema kuwa angekifanya. BWANA amerarua ufalme kutoka mkononi mwako na amempa ufalme mtu mwingine - amempa Daudi.
18 যেহেতু তুমি সদাপ্রভুর বাধ্য হওনি বা অমালেকীয়দের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ সম্পাদন করোনি, তাই সদাপ্রভু আজ তোমার প্রতি এরকমটি করেছেন।
Kwa sababu hukuitii sauti ya BWANA na hukutekeleza hasira yake kali juu ya Amaleki, kwa hiyo leo naye amefanya hili kwako.
19 সদাপ্রভু ইস্রায়েলকে ও তোমাকেও ফিলিস্তিনীদের হাতে সঁপে দেবেন এবং আগামীকাল তুমি ও তোমার ছেলেরা আমার সঙ্গে থাকবে। সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও ফিলিস্তিনীদের হাতে সঁপে দেবেন।”
Zaidi ya hayo, BWANA atamweka Israeli pamoja na wewe katika mkono wa Wafilisti. Kesho wewe na wanao mtakuwa pamoja nami. BWANA pia ataliweka jeshi la Israeli katika mkono wa Wafilisti.”
20 শমূয়েলের কথা শুনে শৌল ভয় পেয়ে তৎক্ষণাৎ সটান মাটিতে উবুড় হয়ে পড়ে গেলেন। তাঁর শক্তি নিঃশেষ হয়ে গেল, কারণ সারা দিনরাত তিনি কিছুই খাননি।
Ndipo ghafla Sauli alianguka chini kifudifudi na aliogopa kwa sababu ya yale maneno ya Samweli. Aliishiwa nguvu mwilini mwake, kwa kuwa siku hiyo alikuwa hajala chakula, hata kwa usiku huo wote.
21 সেই মহিলাটি শৌলের কাছে এসে যখন দেখল তিনি খুব বিচলিত হয়ে পড়েছেন, তখন সে বলল, “দেখুন, আপনার দাসী আপনার বাধ্য হয়েছে। আমি প্রাণ হাতে নিয়ে আপনি আমাকে যা করতে বলেছিলেন তাই করেছি।
Ndipo yule mwanamke akaja kwa Sauli na akaona kwamba Sauli amepata shida, naye akamwambia, “Tazama, mjakazi wako ameisikiliza sauti yako; Nimeyaweka maisha yangu mkononi mwangu na nimeyasikiliza maneno uliyoniambia.
22 এখন দয়া করে আপনার দাসীর কথা শুনুন ও আপনাকে কিছু খাবার দিতে দিন যেন সেই খাবার খেয়ে আপনি ফিরে যাওয়ার শক্তি লাভ করেন।”
Hivyo basi, nakusihi, sikiliza pia sauti ya mjakazi wako, na uniruhusu nilete chakula kidogo mbele yako. Ule ili upate nguvu za kwenda kule uendako.”
23 তিনি রাজি না হয়ে বললেন, “আমি খাব না।” কিন্তু তাঁর লোকজনও মহিলাটির সঙ্গে মিলিতভাবে তাঁকে পীড়াপীড়ি করল, ও তিনি তাদের কথা শুনেছিলেন। তিনি মাটি থেকে উঠে খাটে গিয়ে বসেছিলেন।
Lakini Sauli alikataa na kusema, “Sitakula.” Lakini watumishi wake, pamoja na yule mwanamke, wakamlazimisha hatimaye alisikiliza sauti zao. Hivyo aliinuka kutoka chini na kukaa kitandani.
24 মহিলাটির গোয়ালঘরে একটি হৃষ্টপুষ্ট বাছুর ছিল, যেটি সে তক্ষুনি বধ করল। সে কিছুটা ময়দা মেখে খামিরবিহীন কয়েকটি রুটি বানাল।
Yule mwanamke alikuwa na ndama mnono hapo nyumbani; akafanya haraka na kumchinja; akachua unga, akaukanda, na akatengeneza mikate isiyotiwa chachu kwa unga huo.
25 পরে সে সেগুলি শৌল ও তাঁর লোকজনের সামনে এনে রেখেছিল, ও তাঁরা ভোজনপান করলেন। রাত থাকতে থাকতেই তাঁরা উঠে চলে গেলেন।
Akaileta mbele ya Sauli na watumishi wake, nao wakala. Baaadaye waliinuka na kuondoka usiku huo.

< শমূয়েলের প্রথম বই 28 >