< শমূয়েলের প্রথম বই 12 >

1 শমূয়েল ইস্রায়েলের সব লোকজনকে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছিলে আমি সেসব শুনেছিলাম ও তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দিয়েছিলাম।
Sama’ila ya ce wa Isra’ilawa duka, “Na saurari abubuwan da kuka faɗa mini, na kuma naɗa muku sarki.
2 এখন তোমাদের নেতারূপে তোমরা একজন রাজা পেয়ে গিয়েছ। আমার ক্ষেত্রে বলি কি, আমার তো বয়স হয়েছে ও আমার চুলও পেকে গিয়েছে, আর আমার ছেলেরা এখানে তোমাদের সাথেই আছে। আমার যৌবনকাল থেকে আজকের এই দিনটি পর্যন্ত আমি তোমাদের নেতা হয়ে থেকেছি।
Yanzu kuna da sarki a matsayin shugaba, ni kuwa na tsufa har da furfura, yarana maza kuma suna tare da ku. Na yi shugabancinku tun ina yaro.
3 আমি এখানেই দাঁড়িয়ে আছি। সদাপ্রভু ও তাঁর অভিষিক্ত-জনের উপস্থিতিতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলো দেখি: আমি কার বলদ নিয়েছি? কার গাধা নিয়েছি? কাকে ঠকিয়েছি? কার প্রতি অত্যাচার করেছি? কার হাত থেকে ঘুস নিয়ে আমি চোখ বন্ধ করে রেখেছি? যদি আমি এগুলির মধ্যে একটিও করে থাকি, তবে বলো, আমি তার ক্ষতিপূরণ করে দেব।”
Ga ni a gabanku. Idan na yi wani abin da ba daidai ba sai ku faɗa a gaban Ubangiji, da gaban sarkin da ya keɓe. Ko na taɓa ƙwace saniya ko jakin wani? Ko na taɓa cuce wani, ko in danne hakkinsa? Ko na taɓa cin hanci daga hannun ɗayanku? Idan na taɓa yi ɗaya daga cikin waɗannan, sai ku faɗa mini, zan kuwa mayar masa.”
4 তারা উত্তর দিল, “আপনি আমাদের ঠকাননি বা আমাদের উপর অত্যাচারও করেননি। আপনি কারও হাত থেকে কিছু গ্রহণও করেননি।”
Suka ce, “Ba ka cuci ko danne hakkin kowa ba, ba ka ƙwace kome daga hannun kowa ba.”
5 শমূয়েল তাদের বললেন, “সদাপ্রভুই তোমাদের বিরুদ্ধে সাক্ষী রইলেন, আর আজ এই দিনে তাঁর অভিষিক্ত-জনও সাক্ষী রইলেন, যে তোমরা আমার হাতে কিছুই পাওনি।” “তিনিই সাক্ষী,” তারা বলল।
Sama’ila ya ce musu, “Ubangiji yă zama shaida a kanku, shafaffensa kuma yă zama shaida a wannan rana cewa ba ku same ni da wani laifin kome ba.” Suka ce, “I, shi ne shaida.”
6 তখন শমূয়েল লোকদের বললেন, “সদাপ্রভুই মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন ও তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন।
Sa’an nan Sama’ila ya ce wa mutane, Ubangiji ne ya naɗa Musa da Haruna suka fitar da kakanninku daga Masar.
7 এখন তাই, এখানে দাঁড়াও, যেহেতু আমি সদাপ্রভুর সামনেই তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জন্য সদাপ্রভুর করা সব ন্যায়নিষ্ঠ কাজের প্রমাণ তোমাদের কাছে তুলে ধরছি।
Yanzu ku tsaya nan zan yi fito-na-fito da ku da shaida a gaban Ubangiji kan dukan ayyuka masu alherin da Ubangiji ya aikata saboda ku da kakanninku.
8 “যাকোব মিশরে প্রবেশ করার পর, তারা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে আর্তনাদ করেছিল, এবং সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁরা তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনে এই স্থানেই তাদের স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
Bayan da Yaƙub da’ya’yansa suka shiga Masar suka yi kukan neman taimako daga Ubangiji, Ubangiji kuwa ya aika musu da Musa da Haruna. Su ne suka kawo kakanni-kakanninku daga Masar suka zauna a nan.
9 “কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল; তাই তিনি তাদের হাৎসোরের সৈন্যদলের সেনাপতি সীষরার হাতে এবং ফিলিস্তিনীদের ও মোয়াবের রাজার হাতে বিক্রি করে দিলেন, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করল।
Amma suka manta da Ubangiji Allahnsu, shi kuma ya bashe su a hannun Sisera shugaban rundunar Hazor da kuma hannun Filistiyawa da sarkin Mowab wanda suka yi yaƙi da su.
10 তারা সদাপ্রভুর কাছে আর্তনাদ করে বলল, ‘আমরা পাপ করেছি; আমরা সদাপ্রভুকে ছেড়ে বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের পূজার্চনা করেছি। কিন্তু এখন তুমি এই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করো, আর আমরা তোমারই সেবা করব।’
Suka yi kuka a gaban Ubangiji suka ce, “Mun yi zunubi mun bar Ubangiji, muka bauta wa Ba’al da Ashtarot. Amma ka cece mu yanzu daga hannun abokan gābanmu, mu kuwa za mu bauta maka.”
11 তখন সদাপ্রভু যিরুব্বায়াল, বারক, যিপ্তহ ও শমূয়েলকে পাঠিয়ে দিয়ে তোমাদের চারপাশে ঘিরে থাকা শত্রুদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন, যেন তোমরা নিরাপদে দেশে বসবাস করতে পারো।
Sai Ubangiji ya aiki Yerub-Ba’al da Bedan da Yefta da Sama’ila, ya cece ku daga hannun abokan gābanku a kowane gefe domin ku sami cikakken zaman lafiya.
12 “কিন্তু যখন তোমরা দেখলে যে অম্মোনীয়দের রাজা নাহশ তোমাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছেন, তোমরা আমাকে বললে, ‘না, আমাদের উপর রাজত্ব করার জন্য আমাদের একজন রাজা দরকার,’ যদিও তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের রাজা হয়ে ছিলেন।
Amma da kuka ga Nahash sarkin Ammonawa yana matsowa yă yaƙe, sai kuka ce mini, “Sam, muna so sarki yă shugabance mu.” Ko da yake Ubangiji Allahnku ne yake mulkinku.
13 এখন এই তোমাদের সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ, যাঁকে তোমরা চেয়েছিলে; দেখো, সদাপ্রভু তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করেছেন।
Yanzu ga sarkinku da kuka zaɓa wanda kuka nema, ga shi Ubangiji ya naɗa muku sarki.
14 যদি তোমরা সদাপ্রভুকে ভয় করো ও তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করো এবং তাঁর আদেশগুলির বিরুদ্ধে যদি বিদ্রোহ না করো, তথা তোমরা ও তোমাদের উপর রাজত্বকারী রাজা, উভয়েই যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসরণ করো—তবে তো ভালোই!
In kuka ji tsoron Ubangiji, kuka bauta masa, kuka yi masa biyayya, ba ku kuwa ƙi bin umarninsa ba, in kuma ku da sarkin da yake mulkinku kun bi Ubangiji Allahnku, to, za ku zauna lafiya.
15 কিন্তু তোমরা যদি সদাপ্রভুর বাধ্য না হও, ও তোমরা যদি তাঁর আদেশগুলির বিরুদ্ধে বিদ্রোহ করো, তবে তাঁর হাত তোমাদের বিরুদ্ধে উঠবে, যেভাবে তা তোমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে উঠেছিল।
Amma in ba ku yi biyayya ga Ubangiji ba, in kuma kuka ƙi bin umarnansa, fushinsa zai zauna a kanku.
16 “তবে এখন, স্থির হয়ে দাঁড়াও এবং তোমাদের চোখের সামনে সদাপ্রভু যে মহৎ কাজ করতে চলেছেন তা দেখে নাও!
Yanzu ku tsaya tsit ku ga abin da Ubangiji ke dab da yi a gabanku.
17 এখনই কি গম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডেকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠাতে বলব। তখনই তোমরা বুঝতে পারবে যে রাজা দাবি করে সদাপ্রভুর দৃষ্টিতে তোমরা কতই না অন্যায় করেছ।”
Ba lokacin yankan alkama ke nan ba? Zan roƙi Ubangiji yă aiko da tsawa da ruwan sama, za ku kuwa gane wace irin mugunta kuka yi a gaban Ubangiji sa’ad da kuka roƙa a ba ku sarki.
18 পরে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, এবং সেদিনই সদাপ্রভু বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠিয়ে দিলেন। তখন সব মানুষজনের মনে সদাপ্রভুর ও শমূয়েলের প্রতি সম্ভ্রম উৎপন্ন হল।
Sai Sama’ila ya roƙi Ubangiji, a ranar kuwa Ubangiji ya aiko da tsawa da ruwan sama. Dukan mutane suka ji tsoron Ubangiji da kuma Sama’ila.
19 সব মানুষজন শমূয়েলকে বলে উঠল, “আপনার দাসদের জন্য আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আমরা মারা না পড়ি, কারণ একজন রাজা দাবি করে যে অন্যায় আমরা করেছি, তা আমাদের করা অন্যান্য পাপের সঙ্গেও যুক্ত হয়েছে।”
Dukan mutane suka ce wa Sama’ila, “Ka yi addu’a ga Ubangiji Allahnka saboda bayinka, domin kada mu mutu, gama mun ƙara wa kanmu zunubi da muka roƙa a yi mana sarki.”
20 শমূয়েল উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না।” তোমরা এত অন্যায় করেছ; তবু সদাপ্রভুর কাছ থেকে সরে যেয়ো না, কিন্তু সর্বান্তঃকরণে সদাপ্রভুর সেবা করো।
Sama’ila ya ce, “Kada ku ji tsoro.” Kun yi waɗannan mugunta duk da haka kada ku bar bin Ubangiji, amma ku bauta wa Ubangiji da dukan zuciyarku.
21 অসার প্রতিমাদের দিকে ঘুরে যেয়ো না। সেগুলি তোমাদের মঙ্গলও করতে পারবে না, আর তোমাদের রক্ষাও করতে পারবে না, যেহেতু তারা যে অসার।
Kada ku bi alloli marasa amfani. Ba za su iya yi muku kome nagari ba, ba kuwa za su iya cece ku ba, gama ba su da amfani.
22 সদাপ্রভুর মহৎ নামের খাতিরেই তিনি তাঁর প্রজাদের প্রত্যাখ্যান করবেন না, কারণ সদাপ্রভু তোমাদের তাঁর নিজস্ব প্রজা করতে পেরে খুব খুশি হয়েছেন।
Saboda suna mai girma da Ubangiji yake da shi, ba zai taɓa ƙin mutanensa ba. Gama Ubangiji ya ji daɗi da ya yi ku mutanensa.
23 আমার ক্ষেত্রে, আমি একথাই বলতে পারি, আমি যেন তোমাদের জন্য প্রার্থনা করতে ব্যর্থ হয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে না বসি। আমি তোমাদের সেই পথ শিক্ষা দেব যা উত্তম ও সঠিক।
Ni kam ba zai taɓa yiwu in yi wa Ubangiji zunubi ta wurin ƙin yin addu’a dominku ba. Zan koya muku hanyar da tana da kyau da ta kuma cancanta.
24 কিন্তু নিশ্চিত থেকো, যেন তোমরা সদাপ্রভুকে ভয় কোরো ও সর্বান্তঃকরণে বিশ্বস্ততাপূর্বক তাঁর সেবা কোরো; বিবেচনা কোরো তিনি তোমাদের জন্য কী মহৎ কাজ করেছেন।
Amma ku amince za ku ji tsoron Ubangiji, ku bauta masa da aniya da dukan zuciyarku, kuna da manyan abubuwan da ya yi muku.
25 তবুও যদি তোমরা অন্যায় করেই যাও, তবে তোমরা ও তোমাদের রাজা, সবাই ধ্বংস হয়ে যাবে।
Amma in kuka duƙufa cikin aikin mugunta da ku da sarkinku za a hallaka ku.

< শমূয়েলের প্রথম বই 12 >