< প্রথম রাজাবলি 21 >

1 কিছুকাল পর একটি দ্রাক্ষাক্ষেতকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। সেটি ছিল যিষ্রিয়েলীয় নাবোতের। দ্রাক্ষাক্ষেতটি অবস্থিত ছিল যিষ্রিয়েলে, শমরিয়ার রাজা আহাবের প্রাসাদের খুব কাছেই।
Zitatha izi, panachitika nkhani yokhudza Naboti wa ku Yezireeli amene anali ndi munda wamphesa ku Yezireeli, pafupi ndi nyumba ya mfumu Ahabu, mfumu ya ku Samariya.
2 আহাব নাবোতকে বললেন, “যেহেতু তোমার দ্রাক্ষাক্ষেতটি আমার প্রাসাদের কাছেই রয়েছে, তাই আমায় সেটি নিতে দাও; আমি সেখানে সবজির বাগান করব। সেটির পরিবর্তে আমি তোমাকে সেটির চেয়েও ভালো একটি দ্রাক্ষাক্ষেত দেব, আর তা না হলে, তুমি যদি চাও, আমি সেটির দাম চুকিয়ে দেব।”
Ahabu anawuza Naboti kuti, “Patse munda wako wa mpesa kuti ukhale munda wanga wa ndiwo zamasamba, popeza uli pafupi ndi nyumba yanga yaufumu. Mosinthana ndi mundawu ndidzakupatsa wina wabwino, kapena ngati ungafune, ndidzakupatsa ndalama pa mtengo wake wa mundawu.”
3 কিন্তু নাবোত উত্তর দিলেন, “সদাপ্রভু যেন আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার আপনাকে দিতে না দেন।”
Koma Naboti anayankha Ahabu kuti, “Pali Yehova, sindingakupatseni cholowa cha makolo anga.”
4 তাই আহাব মনক্ষুণ্ণ ও ক্রুদ্ধ হয়ে ঘরে চলে গেলেন, কারণ যিষ্রিয়েলীয় নাবোত বললেন, “আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার আপনাকে দেব না।” তিনি গোমড়ামুখে বিছানায় শুয়ে পড়েছিলেন ও ভোজনপানও করতে চাননি।
Pamenepo Ahabu anapita ku nyumba yake, wachisoni ndi wokwiya chifukwa Naboti wa ku Yezireeli anamuwuza kuti, “Sindidzakupatsani cholowa cha makolo anga.” Ahabu anakagona pa bedi lake atayangʼana kumbali ndipo anakana chakudya.
5 তাঁর স্ত্রী ঈষেবল এসে তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি মনক্ষুণ্ণ হয়ে আছ কেন? তুমি ভোজনপান করছ না কেন?”
Yezebeli mkazi wake analowa ndipo anamufunsa kuti, “Chifukwa chiyani mukuoneka achisoni? Chifukwa chiyani simukufuna chakudya?”
6 তিনি ঈষেবলকে উত্তর দিলেন, “আমি যিষ্রিয়েলীয় নাবোতকে বললাম, ‘তোমার দ্রাক্ষাক্ষেতটি আমার কাছে বিক্রি করে দাও; তা না হলে, তুমি যদি চাও, আমি সেটির পরিবর্তে তোমাকে অন্য একটি দ্রাক্ষাক্ষেত দেব।’ কিন্তু সে বলল, ‘আমি আমার দ্রাক্ষাক্ষেতটি আপনাকে দেব না।’”
Ahabu anayankha mkazi wake kuti, “Chifukwa chake nʼchakuti ine ndinamuwuza Naboti wa ku Yezireeli kuti, ‘Gulitse munda wako wa mpesa kapena ngati ungakonde ine ndidzakupatsa munda wina wabwino mʼmalo mwake.’ Koma iye anandiyankha kuti, ‘Sindidzakupatsani munda wanga wa mpesa.’”
7 তাঁর স্ত্রী ঈষেবল বলল, “ইস্রায়েলের রাজা হয়ে তুমি এ কী আচরণ করছ? উঠে ভোজনপান করো! চাঙ্গা হও। যিষ্রিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেতটি আমিই তোমাকে দেব।”
Ndipo Yezebeli mkazi wake anati, “Kodi umu ndi mmene mumachitira ngati mfumu ya Israeli? Dzukani, idyani! Sangalalani. Ine ndidzakutengerani munda wamphesa wa Naboti wa ku Yezireeli.”
8 এই বলে, আহাবের নাম করে সে কয়েকটি চিঠি লিখে, সেগুলিতে রাজার সিলমোহর দিয়ে নাবোতের নগরে তাঁর সাথে বসবাসকারী প্রাচীনদের ও অভিজাত পুরুষদের কাছে সেই চিঠিগুলি পাঠিয়ে দিয়েছিল।
Choncho Yezebeli analemba makalata mʼdzina la Ahabu, nawadinda chidindo cha mfumu, nawatumiza makalatawo kwa akuluakulu ndi kwa anthu olemekezeka amene ankakhala ndi Naboti mu mzinda mwake.
9 সেইসব চিঠিতে সে লিখেছিল: “একদিনের উপবাস ঘোষণা করে আপনারা নাবোতকে গুরুত্বপূর্ণ এক স্থানে লোকজনের মাঝে বসিয়ে দিন।
Mʼmakalatamo Yezebeli analemba kuti: “Lengezani kuti anthu asale chakudya ndipo muyike Naboti pa malo aulemu pakati pa anthu.
10 কিন্তু তার মুখোমুখি এমন দুজন বজ্জাত লোককে বসিয়ে দিন, যারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ জানাবে যে সে ঈশ্বর ও রাজা, দুজনকেই অভিশাপ দিয়েছে। পরে তাকে বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে মেরে ফেলবেন।”
Koma muyike anthu awiri oyipa mtima moyangʼanana naye ndipo iwo achitire umboni kuti watemberera Mulungu ndiponso mfumu. Ndipo mumutulutse ndi kumuponya miyala ndi kumupha.”
11 অতএব নাবোতের নগরে বসবাসকারী প্রাচীন ও অভিজাত পুরুষেরা তাদের উদ্দেশে ঈষেবলের লেখা চিঠির নির্দেশানুসারেই কাজ করলেন।
Choncho akuluakulu ndi anthu olemekezeka amene ankakhala ndi Naboti mu mzinda mwake anachita monga analamulira Yezebeli mʼmakalata amene anawalembera.
12 তারা উপবাস ঘোষণা করে নাবোতকে গুরুত্বপূর্ণ এক স্থানে লোকজনের মাঝে বসিয়ে দিলেন।
Iwo analengeza kuti anthu asale chakudya ndipo anayika Naboti pa malo aulemu pakati pa anthu.
13 পরে দুজন বজ্জাত লোক এসে তাঁর মুখোমুখি বসেছিল এবং লোকজনের সামনে নাবোতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “নাবোত ঈশ্বর ও রাজা, দুজনকেই অভিশাপ দিয়েছে।” অতএব লোকেরা তাঁকে নগরের বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে মেরে ফেলেছিল।
Ndipo anthu awiri oyipa anabwera nakhala moyangʼanana naye ndipo anamunenera zoyipa Naboti pamaso pa anthu, ponena kuti, “Naboti watemberera Mulungu ndiponso mfumu.” Choncho anamutulutsira kunja kwa mzinda ndi kumuponya miyala ndi kumupha.
14 পরে তারা ঈষেবলকে খবর পাঠালেন: “নাবোতকে পাথরের আঘাতে মেরে ফেরা হয়েছে।”
Atatero anatumiza mawu kwa Yezebeli akuti, “Naboti amuponya miyala ndipo wafa.”
15 নাবোতকে পাথরের আঘাতে মেরে ফেলা হয়েছে, এই খবর পেয়েই ঈষেবল আহাবকে বলল, “ওঠো ও যিষ্রিয়েলীয় নাবোতের সেই দ্রাক্ষাক্ষেতটির দখল নাও, যেটি সে তোমাকে বিক্রি করতে চায়নি। সে আর বেঁচে নেই, কিন্তু মারা গিয়েছে।”
Yezebeli atangomva kuti Naboti amuponya miyala ndipo wafa, iye anakamuwuza Ahabu kuti, “Dzukani, katengeni munda wamphesa wa Naboti wa ku Yezireeli umene anawukaniza kukugulitsani. Naboti sali moyonso, koma wafa.”
16 নাবোতের মারা যাওয়ার খবর শুনে আহাব উঠে নাবোতের দ্রাক্ষাক্ষেতটি দখল করার জন্য সেখানে চলে গেলেন।
Ahabu atamva kuti Naboti wafa, ananyamuka kukatenga munda wamphesa wa Naboti.
17 তখন সদাপ্রভুর এই বাক্য তিশবীয় এলিয়ের কাছে এসেছিল:
Ndipo Yehova anayankhula ndi Eliya wa ku Tisibe kuti,
18 “যে শমরিয়াতে রাজত্ব করছে, ইস্রায়েলের সেই রাজা আহাবের সঙ্গে তুমি দেখা করতে যাও। এখন সে নাবোতের সেই দ্রাক্ষাক্ষেতে আছে, যেটি দখল করার জন্য সে সেখানে গিয়েছে।
“Nyamuka, pita ukakumane ndi Ahabu, mfumu ya Israeli amene amalamulira ku Samariya. Pano ali ku munda wamphesa wa Naboti kumene wapita kuti akatenge mundawo kuti ukhale wake.
19 তাকে গিয়ে বোলো, ‘সদাপ্রভু একথাই বলেন: তুমি কি একজন লোককে খুন করে তার সম্পত্তি দখল করে নাওনি?’ পরে তাকে বোলো, ‘সদাপ্রভু একথাই বলেন: যেখানে কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, সেখানে তোমারও রক্ত কুকুরেরা চেটে খাবে, হ্যাঁ, তোমারই রক্ত!’”
Ukamuwuze kuti: ‘Yehova akuti, Kodi siwapha munthu ndi kumulandanso munda wake?’ Ndipo ukamuwuzenso kuti, ‘Yehova akuti, Pamalo pamene agalu ananyambita magazi a Naboti, pamalo pomwepo agalu adzanyambita magazi ako, inde, akonso!’”
20 আহাব এলিয়কে দেখে বললেন, “তবে ওহে আমার শত্রু, তুমি আমাকে খুঁজে পেলে!” “হ্যাঁ, আমি আপনাকে খুঁজে পেয়েছি,” তিনি উত্তর দিলেন, “কারণ আপনি সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছেন।
Ahabu anati kwa Eliya, “Tsono wandipeza, iwe mdani wanga!” Eliya anayankha kuti, “Inde ndakupezani chifukwa mwadzigulitsa kuti muchite zoyipa pamaso pa Yehova.
21 তিনি বলেন, ‘আমি তোমার উপর বিপর্যয় আনতে চলেছি। আমি তোমার বংশধরদের অবলুপ্ত করে দেব এবং ইস্রায়েলে আহাবের বংশের শেষ পুরুষটিকে পর্যন্ত—তা সে ক্রীতদাসই হোক বা স্বাধীন—শেষ করে ফেলব।
Iye akuti ‘Taonani, ine ndidzabweretsa mavuto pa iwe. Ndidzawononga kotheratu zidzukulu zako ndi kuchotsa mu Israeli munthu aliyense wamwamuna wa banja la Ahabu, kapolo kapena mfulu.
22 আমি তোমার কুলকে নবাটের ছেলে যারবিয়ামের এবং অহিয়র ছেলে বাশার কুলের মতো করে ফেলব, কারণ তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ ও ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।’
Ndidzawononga nyumba yako monga momwe ndinawonongera nyumba ya Yeroboamu mwana wa Nebati ndiponso ngati nyumba ya Baasa mwana wa Ahiya, chifukwa wandikwiyitsa Ine ndi kuchimwitsa Israeli.’
23 “এছাড়াও ঈষেবলের বিষয়ে সদাপ্রভু বলেন: ‘কুকুরেরা যিষ্রিয়েলের প্রাচীরে ঈষেবলকে গোগ্রাসে গিলে খাবে।’
“Ndipo kunena za Yezebeli, Yehova akuti, ‘Agalu adzadya Yezebeli mʼmbali mwa khoma la Yezireeli.’
24 “আহাবের কুলে যারা নগরে মরবে, কুকুরেরা তাদের খাবে; আর যারা গ্রামাঞ্চলে মরবে, পাখিরা তাদের ঠুকরে ঠুকরে খাবে।”
“Agalu adzadya munthu aliyense wa nyumba ya Ahabu amene adzafere mu mzinda, ndipo mbalame za mu mlengalenga zidzadya aliyense wofera ku thengo.”
25 (স্ত্রী ঈষেবলের উসকানিতে কান দিয়ে আহাব যেভাবে সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজকর্ম করলেন, সেভাবে তাঁর মতো আর কেউ কখনও করেননি।
(Kunalibe munthu ngati Ahabu, amene anadzigulitsa kuchita zoyipa pamaso pa Yehova, amene anakopedwa ndi mkazi wake Yezebeli.
26 যে ইমোরীয়দের সদাপ্রভু ইস্রায়েলের সামনে থেকে তাড়িয়ে দিলেন, তাদের মতো তিনিও প্রতিমাপূজায় লিপ্ত হয়ে জঘন্যতম কাজ করলেন।)
Iye anachita zonyansa kwambiri popembedza mafano, monga mmene ankachitira Aamori amene Yehova anawachotsa pamene Aisraeli ankafika).
27 এইসব কথা শুনে আহাব নিজের পোশাক ছিঁড়ে, চট গায়ে দিয়ে উপবাস করলেন। তিনি চটের বিছানায় শুয়েছিলেন ও নম্রভাবে চলাফেরা করতে শুরু করলেন।
Ahabu atamva mawu amenewa, anangʼamba zovala zake, navala ziguduli ndi kusala chakudya. Anagona pa ziguduli, nayenda pangʼonopangʼono.
28 তখন তিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল:
Pamenepo Yehova anayankhula ndi Eliya wa ku Tisibe kuti,
29 “তুমি কি লক্ষ্য করেছ, আহাব কীভাবে নিজেকে আমার সামনে নম্র করেছে? যেহেতু সে নিজেকে নম্র করেছে, আমি তার জীবনকালে এই বিপর্যয়টি আনব না, কিন্তু তার ছেলের জীবনকালে আমি তার কুলে সেটি আনব।”
“Kodi waona mmene Ahabu wadzichepetsera pamaso panga? Chifukwa wadzichepetsa, sindidzabweretsa mavuto amenewa pa nthawi ya moyo wake, koma ndidzawabweretsa pa nyumba yake pa nthawi ya mwana wake.”

< প্রথম রাজাবলি 21 >