< প্রথম রাজাবলি 14 >

1 সেই সময় যারবিয়ামের ছেলে অবিয় অসুস্থ হয়ে পড়েছিল,
A lokacin Abiya, ɗan Yerobowam ya kamu da ciwo,
2 এবং যারবিয়াম তাঁর স্ত্রীকে বললেন, “যাও, ছদ্মবেশ ধারণ করো, যেন কেউ তোমাকে যারবিয়ামের স্ত্রী বলে চিনতে না পারে। পরে শীলোতে চলে যাও। সেখানে সেই ভাববাদী অহিয় আছেন—যিনি আমাকে বললেন যে আমি এই লোকজনের উপর রাজা হব।
sai Yerobowam ya ce wa matarsa, “Ki tafi, ki ɓad da kama, don kada a gane ke a matsayin matar Yerobowam. Ki je Shilo. Annabi Ahiya yana a can, wannan wanda ya ce mini zan zama sarki a bisa wannan mutane.
3 দশটি রুটি, কয়েকটি পিঠে ও এক বয়াম মধু সাথে নিয়ে তাঁর কাছে যাও। তিনি তোমাকে বলে দেবেন, ছেলেটির কী হবে।”
Ki ɗauki dunƙulen burodi goma tare da ke, da waina, da tulun zuma, ki tafi wurinsa. Zai faɗa miki abin da zai faru da yaron.”
4 তাই যারবিয়ামের কথানুসারেই তাঁর স্ত্রী কাজ করলেন এবং শীলোতে অহিয়র বাড়িতে চলে গেলেন। ইত্যবসরে অহিয় আবার চোখে দেখতে পেতেন না; বয়স বেড়ে যাওয়ার কারণে তাঁর দৃষ্টিশক্তি চলে গেল।
Saboda haka matar Yerobowam ta yi abin da ya faɗa, ta kuma tafi gidan Ahiya a Shilo. Yanzu dai Ahiya ba ya gani; idanunsa sun tafi saboda tsufa.
5 কিন্তু সদাপ্রভু অহিয়কে বলে দিলেন, “যারবিয়ামের স্ত্রী তোমার কাছে তার ছেলের বিষয়ে জানতে আসছে, কারণ সে অসুস্থ আছে, এবং তুমি তাকে অমুক উত্তর দিয়ো। সে এখানে পৌঁছে এমন ভান করবে, যেন সে অন্য কেউ।”
Amma Ubangiji ya ce wa Ahiya, “Matar Yerobowam tana zuwa tă tambaye ka game da ɗanta, gama yana ciwo, za ka kuwa ba ta amsa kaza da kaza. Sa’ad da ta iso za tă yi kamar wata ce dabam.”
6 তাই অহিয় যখন দরজায় তাঁর পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন, তখন তিনি বলে উঠেছিলেন, “ওহে যারবিয়ামের স্ত্রী, ভিতরে এসো। এরকম ভান করছ কেন? খারাপ খবর শোনানোর জন্য আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।
Saboda haka sa’ad da Ahiya ya ji motsin sawunta a ƙofa, sai ya ce, “Ki shigo, matar Yerobowam. Me ya sa kike yi kamar wata ce dabam? An aiko ni wurinki da labari marar daɗi.
7 যাও, যারবিয়ামকে গিয়ে বলো যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আমি প্রজাসাধারণের মধ্যে থেকে তোমাকে তুলে এনে আমার প্রজা ইস্রায়েলের উপর রাজপদে বসিয়েছিলাম।
Je ki faɗa wa Yerobowam cewa ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce, ‘Na tā da kai daga cikin mutane, na mai da kai shugaba a bisa mutanena Isra’ila.
8 আমি দাউদ কুলের হাত থেকে রাজ্যটি ছিনিয়ে এনে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার দাস সেই দাউদের মতো হতে পারোনি, যে আমার আদেশ পালন করল ও মনপ্রাণ দিয়ে আমার অনুগামী হল, এবং শুধু সেইসব কাজই করল, যা আমার দৃষ্টিতে ন্যায্য।
Na yage mulki daga gidan Dawuda na ba da shi gare ka, amma ba ka zama kamar bawana Dawuda wanda ya kiyaye umarnaina ya kuma bi ni da dukan zuciyarsa, yana yin abin da yake daidai kaɗai a idanuna ba.
9 যারা তোমার আগে বেঁচে ছিল, তাদের সবার তুলনায় তুমিই সবচেয়ে বেশি মন্দ কাজ করেছ। তুমি নিজের জন্য অন্যান্য দেবদেবী—অর্থাৎ ধাতব প্রতিমা তৈরি করেছ; তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ ও আমার দিকে পিঠ ফিরিয়েছ।
Ka aikata mugunta fiye da dukan waɗanda suka rayu kafin kai. Ka yi wa kanka waɗansu alloli, gumakan da aka yi da ƙarfe; ka tsokane ni na yi fushi, ka kuma juye mini baya.
10 “‘এজন্য আমি যারবিয়ামের কুলে সর্বনাশ ঘটাতে চলেছি। যারবিয়াম বংশে ইস্রায়েলের অবশিষ্ট এক-একটি পুরুষকে—তা সে ক্রীতদাসই হোক বা স্বাধীন, আমি শেষ করে দেব। যেভাবে মানুষ শেষ পর্যন্ত ঘুঁটে পোড়ায়, আমিও যারবিয়ামের কুলকে পুড়িয়ে ছাই করে দেব।
“‘Saboda wannan, zan kawo masifa a gidan Yerobowam. Zan yanke kowane ɗa na ƙarshe a Isra’ila, bawa ko’yantacce. Zan ƙone gidan Yerobowam kamar yadda mutum yakan ƙone juji, sai duk ya ƙone ƙurmus.
11 যারবিয়াম কুলের যে কেউ নগরে মারা যাবে, কুকুরেরা তাদের খেয়ে ফেলবে, এবং যারা গ্রামাঞ্চলে মারা যাবে, পাখিরা তাদের ঠুকরে ঠুকরে খাবে। সদাপ্রভুই একথা বলেছেন!’
Karnuka za su ci waɗanda suka mutu na Yerobowam a cikin birni, kuma tsuntsayen sararin sama za su cinye waɗanda suka mutu a jeji. Ni Ubangiji na faɗa!’
12 “আর তোমাকে বলছি, ঘরে ফিরে যাও। তুমি নগরে পা রাখামাত্র ছেলেটি মারা যাবে।
“Ke kuma, ki koma gida. Sa’ad da kika taka ƙafa a birninki, yaron zai mutu.
13 ইস্রায়েলীরা সবাই তার জন্য শোকপ্রকাশ করবে ও তাকে কবর দেবে। যারবিয়াম কুলে একমাত্র তাকেই কবর দেওয়া হবে, কারণ যারবিয়াম কুলে একমাত্র এর মধ্যেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কিছুটা হলেও সদ্ভাব দেখতে পেয়েছেন।
Dukan Isra’ila kuwa za su yi makoki dominsa. Shi ne kaɗai na Yerobowam wanda za a binne, domin shi ne kaɗai a gidan Yerobowam wanda Ubangiji, Allah na Isra’ila ya sami wani ɗan abu mai kyau a kansa.
14 “সদাপ্রভু নিজের জন্য ইস্রায়েলে এমন একজন রাজা উৎপন্ন করবেন, যে যারবিয়ামের পরিবারটিকে শেষ করে ফেলবে। এমনকি এখনই তা শুরু হয়ে গিয়েছে।
“Ubangiji zai tā da wani sarki wa kansa a bisa Isra’ila wanda zai hallaka iyalin Yerobowam. Ko yanzu ma, wannan zai fara faruwa.
15 আর সদাপ্রভু ইস্রায়েলকে আঘাত করবেন, যেন তা জলের মধ্যে দুলতে থাকা নলখাগড়ার মতো হয়ে যায়। এই যে সুন্দর দেশটি তিনি তাদের পূর্বপুরুষদের দিলেন, সেখান থেকে তিনি ইস্রায়েলকে উৎখাত করবেন ও ইউফ্রেটিস নদীর ওপারে তাদের ইতস্তত ছড়িয়ে দেবেন, কারণ তারা আশেরার খুঁটি পুঁতে সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছে।
Ubangiji kuma zai bugi Isra’ila, har tă zama kamar kyauro mai girgiza a bakin rafi. Zai tumɓuke Isra’ila daga wannan ƙasa mai kyau da ya ba wa kakanninsu, yă watsar da su gaba da Kogin Yuferites domin sun tsokane Ubangiji har ya yi fushi, ta wurin yin ginshiƙan Ashera.
16 আর যেহেতু যারবিয়াম নিজে পাপ করেছে ও ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছে, তাই তিনি ইস্রায়েলকে ত্যাগ করতে চলেছেন।”
Zai kuma ba da Isra’ila saboda zunuban da Yerobowam ya yi, da ya kuma sa Isra’ila suka yi.”
17 তখন যারবিয়ামের স্ত্রী উঠে সেখান থেকে তির্সাতে চলে গেলেন। ঠিক যখন তিনি বাড়ির চৌকাঠে পা দিলেন, ছেলেটি মারা গেল।
Sai matar Yerobowam ta tashi ta tafi, ta kuwa tafi Tirza. Nan da nan da ta taka madogarar ƙofar gidan, sai yaron ya mutu.
18 সদাপ্রভু তাঁর দাস ভাববাদী অহিয়ের মাধ্যমে যে কথা বললেন, ঠিক সেইমতো তারা ছেলেটিকে কবর দিয়েছিল ও তার জন্য শোকপ্রকাশ করল।
Suka binne shi, dukan Isra’ila kuwa suka yi makoki dominsa, yadda Ubangiji ya faɗa ta wurin bawansa annabi Ahiya.
19 যারবিয়ামের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তাঁর যুদ্ধবিগ্রহ ও তাঁর শাসনব্যবস্থা, সেসব ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
Sauran ayyukan sarautar Yerobowam, da yaƙe-yaƙensa, da yadda ya yi mulki, ba a rubuce suke a littafin tarihi na sarakunan Isra’ila ba?
20 তিনি বাইশ বছর রাজত্ব করলেন এবং পরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে নাদব রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Ya yi mulki shekaru ashirin da biyu, sai ya huta tare da kakanninsa. Sai Nadab ɗansa ya gāje shi a matsayin sarki.
21 শলোমনের ছেলে রহবিয়াম যিহূদায় রাজা হলেন। তিনি একচল্লিশ বছর বয়সে রাজা হলেন, এবং সদাপ্রভু নিজের নাম স্থাপন করার জন্য ইস্রায়েলের সব বংশের মধ্যে থেকে আলাদা করে যে নগরটিকে মনোনীত করলেন, সেই জেরুশালেমে তিনি সতেরো বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম নয়মা; তিনি ছিলেন একজন অম্মোনীয়া।
Rehobowam ɗan Solomon ya zama sarki a Yahuda. Yana da shekara arba’in da ɗaya sa’ad da ya zama sarki, ya kuma yi mulki shekaru goma sha bakwai a Urushalima, birnin da Ubangiji ya zaɓa daga cikin dukan kabilan Isra’ila don yă sa Sunansa. Sunan mahaifiyarsa Na’ama, ita mutuniyar Ammon ce.
22 সদাপ্রভুর দৃষ্টিতে যিহূদা মন্দ কাজ করল। তাদের করা পাপকাজের দ্বারা তারা তাদের আগে যারা বেঁচে ছিল, সেইসব লোকের চেয়েও বেশি পরিমাণে তাঁর জ্বলন্ত ক্রোধ জাগিয়ে তুলেছিল।
Yahuda ya aikata mugunta a gaban Ubangiji. Ta wurin zunuban da suka yi, sun tā da fushin kishinsa fiye da yadda kakanninsu suka yi.
23 এছাড়াও তারা নিজেদের জন্য প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও ডালপালা মেলে ধরা গাছের নিচে দেবতাদের পীঠস্থান, পবিত্র পাথর ও আশেরার খুঁটি খাড়া করল।
Sun kuma kafa wa kansu masujadai da suke kan tuddai, da a kan keɓaɓɓun duwatsu, suka kuma gina ginshiƙan Ashera a kowane tudu, da kuma a ƙarƙashin kowane duhuwar itace.
24 এমনকি দেশের মন্দিরগুলিতে দেবদাস ও দেবদাসীরা ছিল; প্রজারা অন্যান্য জাতিভুক্ত সেইসব লোকের মতোই সব ধরনের ঘৃণ্য কাজকর্মে লিপ্ত হল, যাদের সদাপ্রভু ইস্রায়েলীদের সামনে থেকে এক সময় তাড়িয়ে দিলেন।
Har ma akwai maza karuwai na masujada. Mutane suka sa kansu ga yin kowane abin ƙyama na al’umman da Ubangiji ya kora kafin Isra’ilawa.
25 রাজা রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিশরের রাজা শীশক জেরুশালেম আক্রমণ করলেন।
A shekara ta biyar ta Sarki Rehobowam, Shishak sarkin Masar ya kai wa Urushalima yaƙi.
26 তিনি সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের ধনসম্পদ তুলে নিয়ে গেলেন। শলোমনের তৈরি করা সোনার সব ঢাল সমেত তিনি সবকিছু নিয়ে চলে গেলেন।
Ya kwashe dukiyar haikalin Ubangiji da kuma dukiyar fadan sarki. Ya ɗauki kome, har da dukan garkuwoyi na zinariya da Solomon ya yi.
27 তাই সেগুলির পরিবর্তে রাজা রহবিয়াম ব্রোঞ্জের কয়েকটি ঢাল তৈরি করলেন এবং যারা রাজপ্রাসাদের সিংহদুয়ারে মোতায়েন ফৌজি পাহারাদারদের সেনাপতি ছিলেন, তাদের হাতে সেগুলি তুলে দিলেন।
Saboda haka sarki Rehobowam ya yi garkuwoyin tagulla ya mayar da su. Ya kuma naɗa waɗannan shugabannin matsara ya sa su aiki a ƙofar zuwa fadan sarki.
28 যখনই রাজা সদাপ্রভুর মন্দিরে যেতেন, ফৌজি পাহারাদাররাও সেই ঢালগুলি বহন করে নিয়ে যেত, এবং পরে তারা আবার সেগুলি ফৌজি পাহারাদারদের কক্ষে ফিরিয়ে নিয়ে যেত।
Duk sa’ad da sarki ya tafi wurin haikalin Ubangiji, matsara sukan riƙe garkuwoyinsu, daga baya kuma sai su mai da su ɗakin tsaro.
29 রহবিয়ামের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, সেসব কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Rehobowam kuwa, da kuma dukan abin da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
30 রহবিয়াম ও যারবিয়ামের মধ্যে অনবরত যুদ্ধ লেগেই ছিল।
Aka ci gaba da yaƙe-yaƙe tsakanin Rehobowam da Yerobowam.
31 আর রহবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাদের কাছেই তাঁকে কবর দেওয়া হল। তাঁর মায়ের নাম নয়মা; তিনি একজন অম্মোনীয়া। পরে তাঁর ছেলে অবিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Sai Rehobowam ya huta da kakanninsa, aka kuma binne shi tare da su a Birnin Dawuda. Sunan mahaifiyarsa Na’ama, ita kuwa mutuniyar Ammon ce. Sai Abiyam ɗansa ya gāje shi a matsayin sarki.

< প্রথম রাজাবলি 14 >