< প্রথম রাজাবলি 11 >

1 রাজা শলোমন অবশ্য ফরৌণের মেয়ের পাশাপাশি আরও অনেক বিদেশিনীকে—মোয়াবীয়া, অম্মোনীয়া, ইদোমীয়া, সীদোনীয়া ও হিত্তীয়াকে ভালোবেসে ফেলেছিলেন।
Sarki Solomon ya ƙaunaci baƙin mata. Ban da’yar Fir’auna, ya auri Mowabawa, Ammonawa, mutanen Edom, Sidoniyawa da Hittiyawa.
2 তারা সেইসব জাতিভুক্ত মহিলা ছিল, যাদের সম্বন্ধে সদাপ্রভু ইস্রায়েলীদের বলে দিলেন, “তোমরা অসবর্ণমতে এদের বিয়ে কোরো না, কারণ তারা নিঃসন্দেহে তোমাদের অন্তর তাদের দেবদেবীদের দিকে সরিয়ে দেবে।” তবুও শলোমন তাদের প্রতি প্রেমাসক্ত হয়েই থেকে গেলেন।
Sun fito daga al’ummai da Ubangiji ya ce wa Isra’ilawa, “Kada ku yi aurayya da su, domin tabbatacce za su juye zukatanku zuwa ga waɗansu alloli.” Duk da haka Solomon ya manne musu, ya nace, yana ƙaunarsu.
3 রাজপরিবারে জন্মেছিল, এরকম সাতশো জন হল তাঁর স্ত্রী এবং তাঁর উপপত্নীর সংখ্যা ছিল তিনশো জন, এবং তাঁর স্ত্রীরাই তাঁকে বিপথে পরিচালিত করল।
Ya auri mata ɗari bakwai, haifaffun gidan sarauta, da kuma ƙwarƙwarai ɗari uku. Matan nan nasa suka karkatar da shi.
4 শলোমন বয়সে বৃদ্ধ হতে না হতেই, তাঁর স্ত্রীরা তাঁর অন্তর অন্যান্য দেবদেবীদের দিকে ঘুরিয়ে দিয়েছিল, এবং তাঁর অন্তর আর তাঁর বাবা দাউদের মতো তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি একাগ্র থাকেনি।
Yayinda Solomon yake tsufa, matansa suka juye zuciyarsa ga bin waɗansu alloli, zuciyarsa kuwa ba tă bi Ubangiji Allahnsa ɗungum kamar yadda zuciyar Dawuda mahaifinsa ta kasance ba.
5 তিনি সীদোনীয়দের দেবী অষ্টারোতের ও অম্মোনীয়দের ঘৃণ্য দেবতা মোলকের অনুগামী হলেন।
Ya bi Ashtarot, alliyar Sidoniyawa, da Molek, allahn da aka hana na Ammonawa.
6 এইভাবে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করলেন; তিনি তাঁর বাবা দাউদের মতো পুরোপুরি সদাপ্রভুর অনুগামী হননি।
Saboda haka Solomon ya yi abin da yake mugu a gaban Ubangiji. Bai bi Ubangiji gaba ɗaya kamar yadda Dawuda mahaifinsa ya yi ba.
7 জেরুশালেমের পূর্বদিকে অবস্থিত একটি পাহাড়ে শলোমন মোয়াবের ঘৃণ্য দেবতা কমোশের ও অম্মোনীয়দের ঘৃণ্য দেবতা মোলকের জন্য উঁচু পূজাবেদি তৈরি করলেন।
A kan tudu, gabas da Urushalima, Solomon ya gina masujada a can domin Kemosh, allahn da aka hana na Mowab, da Molek, allahn da aka hana na Ammonawa.
8 তিনি তাঁর সেই বিদেশিনী স্ত্রীদের জন্যও এমনটি করে দিলেন, যারা তাদের দেবদেবীদের উদ্দেশে ধূপ পোড়াতো ও বলি উৎসর্গ করত।
Ya yi haka domin dukan baƙin matansa, waɗanda suka ƙone turare suka kuma miƙa hadayu ga allolinsu.
9 সদাপ্রভু শলোমনের উপর ক্রুদ্ধ হলেন, কারণ তাঁর অন্তর ইস্রায়েলের সেই ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে দূরে সরে গেল, যিনি দু-দুবার তাঁকে দর্শন দিলেন।
Ubangiji ya yi fushi da Solomon domin zuciyarsa ya juye daga Ubangiji, Allah na Isra’ila, wanda ya bayyana masa sau biyu.
10 যদিও সদাপ্রভু শলোমনকে অন্যান্য দেবদেবীদের অনুগামী হতে মানা করলেন, তবুও তিনি সদাপ্রভুর আদেশ পালন করেননি।
Ko da yake ya hana Solomon bin waɗansu alloli, Solomon bai kiyaye umarnin Ubangiji ba.
11 তাই সদাপ্রভু শলোমনকে বললেন, “যেহেতু এই তোমার মনোভাব এবং তুমি আমার আদেশমতো আমার নিয়মকানুন ও আমার বিধিবিধান পালন করোনি, তাই আমি অবশ্যই তোমার হাত থেকে রাজ্যটি ছিনিয়ে নিয়ে সেটি তোমার অধীনস্থ একজনের হাতে তুলে দেব।
Saboda haka Ubangiji ya ce wa Solomon, “Da yake halinka ke nan, ba ka kuma kiyaye alkawarina, da ƙa’idodina da na umarce ka ba, tabbatacce zan yage masarautar daga gare ka, in ba da ita ga ɗaya daga cikin bayinka.
12 তবে, তোমার বাবা দাউদের খাতিরে আমি তোমার জীবনকালে এমনটি করব না। আমি তোমার ছেলের হাত থেকে সেটি ছিনিয়ে নেব।
Amma saboda Dawuda mahaifinka, ba zan yi haka a zamaninka ba. Zan yage ta daga hannun ɗanka.
13 তবুও আমি গোটা রাজ্য তার হাত থেকে ছিনিয়ে নেব না, কিন্তু আমার দাস দাউদের খাতিরে ও আমার মনোনীত জেরুশালেমের খাতিরে আমি তাকে একটি বংশ দেব।”
Amma ba zan yage dukan masarautar daga gare shi ba, zan ba shi kabila ɗaya saboda Dawuda bawana, da kuma saboda Urushalima, wadda na zaɓa.”
14 পরে সদাপ্রভু ইদোমের রাজপরিবার থেকে ইদোমীয় হদদকে শলোমনের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বীরূপে দাঁড় করিয়ে দিলেন।
Sai Ubangiji ya tayar wa Solomon wani abokin gāba, mai suna Hadad, mutumin Edom daga gidan sarautar Edom.
15 ইতিপূর্বে দাউদ যখন ইদোমীয়দের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন সৈন্যদলের সেনাপতি যোয়াব মৃত মানুষদের কবর দিতে গিয়ে ইদোমে সব পুরুষমানুষকে মেরে ফেলেছিলেন।
A shekarun baya Dawuda ya ci Edom da yaƙi. Yowab, shugaban sojojinsa ya tafi can domin yă binne Isra’ilawa waɗanda suka mutu a yaƙi. Sa’ad da suke a can, sojojin Isra’ila suka kashe kowane ɗa namiji a Edom.
16 যোয়াব ও ইস্রায়েলীরা সবাই ইদোমে সব পুরুষমানুষকে মেরে না ফেলা পর্যন্ত ছয় মাস ধরে সেখানেই থেকে গেলেন।
Yowab da dukan Isra’ilawa suka zauna a can, wata shida, sai da suka hallaka dukan mutane a Edom.
17 কিন্তু হদদ তাঁর বাবার সেবক, কয়েকজন ইদোমীয় কর্মকর্তার সঙ্গে মিশরে পালিয়ে গেলেন, আর তখন তিনি একদম ছেলেমানুষ ছিলেন।
Amma Hadad yana ɗan yaro a lokaci, wanda ya gudu zuwa Masar tare da shugabannin mutanen Edom waɗanda suka yi wa mahaifinsa hidima.
18 তারা মিদিয়ন থেকে যাত্রা শুরু করে পারণে গিয়ে পৌঁছেছিলেন। পরে পারণ থেকে লোকজন সংগ্রহ করে তারা মিশরে, সেখানকার রাজা ফরৌণের কাছে পৌঁছে গেলেন। তিনি হদদকে জমি-বাড়ি দিলেন ও খাবারেরও জোগান দিলেন।
Suka taso daga Midiyan suka tafi Faran. Sa’an nan suka ɗauki mutane daga Faran suka tafi Masar, zuwa wurin Fir’auna wanda ya ba wa Hadad gida da ƙasa, ya kuma tanada masa da abinci.
19 ফরৌণ হদদের উপর এত সন্তুষ্ট হলেন যে তিনি নিজের স্ত্রী, রানি তহপনেষের বোনের সঙ্গে তাঁর বিয়ে দিলেন।
Fir’auna ya ji daɗin Hadad har ya ba shi’yar’uwar matarsa, Sarauniya Tafenes, aure.
20 তহপনেষের বোন হদদের জন্য এক ছেলেসন্তান জন্ম দিলেন, যার নাম গনুবৎ। তহপনেষ তাকে রাজপ্রাসাদেই বড়ো করে তুলেছিলেন। সেখানে গনুবৎ ফরৌণের আপন ছেলেমেয়েদের সাথেই বসবাস করত।
’Yar’uwar Tafenes ta haifi masa ɗa wanda ya kira Genubat, wanda Tafenes ta yi renonsa a fadan sarki. A can, Genubat ya yi zama da’ya’yan Fir’auna.
21 মিশরে থাকতে থাকতেই হদদ শুনতে পেয়েছিলেন যে দাউদ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হয়েছেন এবং সৈন্যদলের সেনাপতি যোয়াবও মারা গিয়েছেন। তখন হদদ ফরৌণকে বললেন, “আমাকে যেতে দিন, আমি যেন আমার নিজের দেশে ফিরে যেতে পারি।”
Yayinda yake a Masar, Hadad ya ji Dawuda ya huta tare da kakanninsa, ya kuma ji cewa Yowab shugaban mayaƙa ya mutu. Sai Hadad ya ce wa Fir’auna, “Bari in tafi, don in koma ƙasata.”
22 “এখানে তোমার কীসের অভাব হচ্ছে যে তুমি তোমার নিজের দেশে ফিরে যেতে চাইছ?” ফরৌণ জিজ্ঞাসা করলেন। “কোনও অভাব নেই,” হদদ উত্তর দিলেন, “কিন্তু তাও আমাকে যেতে দিন!”
Fir’auna ya tambaye shi, ya ce, “Me ka rasa a nan da kake so ka koma garinka?” Ya ce, “Ba kome, amma ka dai bar ni in tafi!”
23 ঈশ্বর শলোমনের বিরুদ্ধে আরও একজন প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়েছিলেন। তিনি ইলিয়াদার ছেলে সেই রষোণ, যিনি তাঁর মনিব, সোবার রাজা হদদেষরের কাছ থেকে পালিয়ে গেলেন।
Allah kuwa ya tayar wa Solomon wani abokin gāba, mai suna Rezon, ɗan Eliyada, wanda ya gudu daga maigidansa, Hadadezer sarkin Zoba.
24 দাউদ যখন সোবার সৈন্যদল ধ্বংস করলেন, রষোণ তখন তাঁর চারপাশে একদল লোক জুটিয়ে তাদের নেতা হয়ে গেলেন; তারা দামাস্কাসে গিয়ে সেখানে বসতি স্থাপন করলেন ও সেখানকার নিয়ন্ত্রণভার হাতে তুলে নিয়েছিলেন।
Rezon ya tattara mutane kewaye da shi, ya zama kuma shugaban’yan tawaye sa’ad da Dawuda ya hallaka mayaƙan Zoba;’yan tawayen suka tafi Damaskus, inda suka zauna, suka kuma yi mulki.
25 শলোমন যতদিন বেঁচেছিলেন, হদদের দ্বারা উৎপন্ন অসুবিধার পাশাপাশি রষোণও ইস্রায়েলের প্রতিদ্বন্দ্বী হয়েই ছিলেন। অতএব রষোণ অরামে রাজত্ব করছিলেন ও তিনি ইস্রায়েলের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন।
Rezon ya zama babban abokin gāban Isra’ila cikin dukan kwanakin mulkin Solomon. Ya ƙara rikici a kan rikicin Hadad. Rezon ya ƙi mulkin Isra’ila da dukan ransa. Saboda haka Rezon ya yi mulki a Aram ya kuma ƙi jinin Isra’ila.
26 এছাড়া, নবাটের ছেলে, সরেদার অধিবাসী ইফ্রয়িমীয় যারবিয়ামও রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি ছিলেন শলোমনের কর্মকর্তাদের মধ্যে একজন। তাঁর মায়ের নাম সরূয়া, ও তিনি এক বিধবা মহিলা ছিলেন।
Haka ma Yerobowam, ɗan Nebat, shi ma ya yi wa sarki tawaye. Shi ɗaya ne daga shugabannin Solomon, shi mutumin Efraim ne daga Zereda, mahaifiyarsa kuwa gwauruwa ce, mai suna Zeruwa.
27 তিনি কীভাবে রাজার বিরুদ্ধে বিদ্রোহী হলেন, তার বিবরণ এইরকম: শলোমন কয়েকটি উঁচু চাতাল তৈরি করলেন ও তাঁর বাবা দাউদের নামাঙ্কিত নগরের প্রাচীরের ফাটল সারিয়েছিলেন।
Ga yadda ya tayar wa sarki Solomon. Sarki Solomon ya gina madogaran gini, ya ciccika wurare a katangar birnin Dawuda mahaifinsa da ƙasa.
28 ইত্যবসরে যারবিয়াম সামাজিক মর্যাদাসম্পন্ন একজন লোক ছিলেন, এবং শলোমন যখন দেখেছিলেন সেই যুবকটি কত ভালোভাবে তাঁর কাজকর্ম করছিলেন, তখন তিনি তাঁর হাতে যোষেফের বংশভুক্ত সমগ্র মজুরদলের দায়িত্ব সঁপে দিলেন।
To, Yerobowam mutum ne mai fasaha. Sa’ad da Solomon ya ga yadda matashin yake aiki da himma, sai ya sa shi yă lura da dukan aikin gandu na gidan Yusuf.
29 সেই সময় একদিন যখন যারবিয়াম জেরুশালেমের বাইরে যাচ্ছিলেন, তখন পথে শীলো থেকে আসা ভাববাদী অহিয়র সঙ্গে তাঁর দেখা হল। অহিয়র পরনে ছিল নতুন এক ঢিলা আলখাল্লা। সেই গ্রামাঞ্চলে তারা দুজন একাই ছিলেন,
Da Yerobowam ya fita Urushalima, sai annabi Ahiya, mutumin Shilo ya tarar da shi a hanya. Lokacin kuwa Ahiya yana saye da sabuwar riga, ba kowa a filin sai su biyu kaɗai.
30 আর অহিয় নিজের পরনে থাকা নতুন আলখাল্লাটি নিয়ে সেটি বারো টুকরো করে ফেলেছিলেন।
Sai Ahiya ya kama sabuwar rigar da yake saye da ita ya yage ta gida goma sha biyu.
31 পরে তিনি যারবিয়ামকে বললেন, “নিজের জন্য তুমি দশটি টুকরো তুলে নাও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘দেখো, আমি শলোমনের হাত থেকে রাজ্যটি ছিনিয়ে নিয়ে তোমাকে দশটি বংশ দিতে যাচ্ছি।
Sa’an nan ya ce wa Yerobowam, “Ɗauki gida goma wa kanka, gama abin da Ubangiji, Allah na Isra’ila ya ce ke nan, ‘Duba, zan yage masarauta daga hannun Solomon in ba ka kabilu goma.
32 কিন্তু আমার দাস দাউদের খাতিরে ও যে জেরুশালেম নগরটি আমি ইস্রায়েলের সব বংশের মধ্যে থেকে মনোনীত করে রেখেছি, সেটির খাতিরে তার হাতে একটি বংশ থাকবে।
Amma saboda bawana Dawuda da kuma birnin Urushalima, wadda na zaɓa daga dukan kabilan Isra’ila, zai sami kabila guda.
33 আমি এরকম করব, কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং সীদোনীয়দের দেবী অষ্টারোতের, মোয়াবীয়দের দেবতা কমোশের ও অম্মোনীয়দের দেবতা মোলকের পূজার্চনা করেছে, তথা আমার প্রতি বাধ্যতা দেখিয়ে চলেনি, বা আমার দৃষ্টিতে যা ভালো তা করেননি, অথবা শলোমনের বাবা দাউদ যেভাবে আমার বিধিবিধান ও নিয়মকানুন পালন করত, তারা সেভাবে তা করেননি।
Zan yi wannan domin sun yashe ni, suka kuma yi wa Ashtarot, alliyar Sidoniyawa, da Kemosh, allahn Mowabawa, da kuma Molek, allahn Ammonawa sujada, ba su yi tafiya a hanyoyina ba, ba su kuwa yi abin da yake daidai a idanuna ba, ba su kiyaye farillaina da dokokina kamar yadda Dawuda, mahaifin Solomon ya yi ba.
34 “‘কিন্তু আমি শলোমনের হাত থেকে গোটা রাজ্যটি ছিনিয়ে নেব না; যাকে আমি মনোনীত করলাম এবং যে আমার আদেশ ও বিধিবিধান পালন করে গিয়েছে, আমার দাস সেই দাউদের খাতিরেই আমি তাকে সারা জীবনের জন্য শাসনকর্তা করেছি।
“‘Amma ba zan ɗauki dukan masarautar daga hannun Solomon ba; na naɗa shi sarki, dukan kwanaki ransa saboda Dawuda bawana, wanda na zaɓa, wanda kuma ya kiyaye umarnai da farillaina.
35 আমি তার ছেলের হাত থেকে রাজ্যটি ছিনিয়ে নিয়ে তোমাকে দশটি বংশ দেব।
Zan ɗauke masarautar daga hannuwan ɗansa ne, in ba ka kabilu goma.
36 আমি তার ছেলেকে একটি বংশ দেব, যেন সেই জেরুশালেমে সবসময় আমার দাস দাউদের এক প্রদীপ জ্বলতে থাকে, যে নগরে আমার নাম বজায় রাখার জন্য আমি সেটি মনোনীত করেছি।
Zan ba da ɗaya ga ɗansa don kullum Dawuda bawana yă kasance da fitila a gabana a Urushalima, birnin da na zaɓa in sa Sunana.
37 অবশ্য, তোমার ক্ষেত্রে আমি বলছি, আমি তোমাকে গ্রহণ করব, ও তোমার মনোবাঞ্ছানুসারে তুমি সবকিছুর উপর শাসন চালাবে; তুমি ইস্রায়েলের উপর রাজা হবে।
Amma fa, ga kai, zan ɗauke ka, za ka kuwa yi mulki bisa dukan abin da zuciyarka take so; za ka zama sarki a bisa Isra’ila.
38 তুমি যদি আমার দাস দাউদের মতো আমার আদেশানুসারে সবকিছু করো ও আমার প্রতি বাধ্য হয়ে চলো এবং আমার বিধিবিধানের ও আদেশের বাধ্য হয়ে আমার দৃষ্টিতে যা যা ভালো, তাই করো, তবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমি তোমার জন্য এমন এক স্থায়ী রাজবংশ গড়ে তুলব, যেমনটি আমি দাউদের জন্য গড়ে তুলেছিলাম এবং ইস্রায়েলকে আমি তোমার হাতেই তুলে দেব।
In ka aikata dukan abin da na umarce ka, ka yi tafiya a hanyoyina, ka kuma yi abin da yake daidai a idanuna ta wurin kiyaye farillaina da umarnaina, kamar yadda Dawuda bawana ya yi, zan kasance tare da kai. Zan gina maka masarauta mai dawwama kamar wadda na gina wa Dawuda, zan kuma ba da Isra’ila gare ka.
39 এই কারণে আমি দাউদের বংশধরদের অবনত করব, কিন্তু চিরকালের জন্য নয়।’”
Zan ƙasƙantar da zuriyar Dawuda saboda wannan, amma ba har abada ba.’”
40 শলোমন যারবিয়ামকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু যারবিয়াম মিশরে, রাজা শীশকের কাছে পালিয়ে গেলেন, এবং শলোমনের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানেই থেকে গেলেন।
Solomon ya yi ƙoƙari yă kashe Yerobowam, amma Yerobowam ya tsere zuwa Masar, zuwa wurin sarki Shishak, ya zauna a can sai bayan mutuwar Solomon.
41 শলোমনের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা—তিনি যা যা করলেন ও যে প্রজ্ঞা দেখিয়েছিলেন—সেসব কি শলোমনের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Solomon, da dukan abubuwan da ya yi, da hikimar da ya nuna, an rubuta su a littafin tarihin Solomon.
42 শলোমন জেরুশালেমে সমগ্র ইস্রায়েলের উপর চল্লিশ বছর রাজত্ব করলেন।
Solomon ya yi mulki a Urushalima, a bisa dukan Isra’ila, shekaru arba’in.
43 পরে তিনি তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে তাঁর বাবা দাউদের নগরেই কবর দেওয়া হল। তাঁর ছেলে রহবিয়াম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Sa’an nan ya huta tare da kakanninsa, aka kuma binne shi a birnin Dawuda mahaifinsa. Sai Rehobowam ɗansa ya gāje shi a matsayin sarki.

< প্রথম রাজাবলি 11 >