< বংশাবলির প্রথম খণ্ড 7 >

1 ইষাখরের ছেলেরা: তোলয়, পূয়, যাশূব ও শিম্রোণ—মোট চারজন।
’Ya’yan Issakar maza su ne, Tola, Fuwa, Yashub da Shimron, su huɗu ne duka.
2 তোলয়ের ছেলেরা: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন।
’Ya’yan Tola maza su ne, Uzzi, Refahiya, Yeriyel, Ibsam da Sama’ila, su ne kuma kawunan iyalansu. A zamanin mulkin Dawuda, an rubuta zuriyar Tola a matsayin mayaƙa a cikin tarihinsu, sun kai 22,600.
3 উষির ছেলে: যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা: মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এই পাঁচজনই প্রধান ছিলেন।
Ɗan Uzzi shi ne, Izrahiya.’Ya’yan Izrahiya maza su ne, Mika’ilu, Obadiya, Yowel da Isshiya. Dukansu biyar manya ne.
4 তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
Bisa ga tarihin iyalinsu, sun kai mutane 36,000 shiryayyu don yaƙi, gama suna da mata da’ya’ya da yawa.
5 ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
Dangin da suke maza masu yaƙi sun kasance na dukan gidajen Issakar ne, kamar yadda aka rubuta a cikin tarihi, su 87,000 ne duka.
6 বিন্যামীনের ছেলেরা তিনজন: বেলা, বেখর ও যিদীয়েল।
’Ya’ya uku maza na Benyamin su ne, Bela, Beker da Yediyayel.
7 বেলার ছেলেরা: ইষবোণ, উষি, উষীয়েল, যিরেমৎ ও ঈরী। এরা পরিবারগুলির কর্তা—মোট পাঁচজন। তাদের বংশতালিকায় 22,034 জন যোদ্ধা নথিভুক্ত হল।
’Ya’yan Bela maza su ne, Ezbon, Uzzi, Uzziyel, Yerimot da Iri, su ne kawunan iyalai, kuma su biyar ne duka. Rubutaccen tarihin zuriyarsu ya nuna suna mazan da sun isa yaƙi 22,034.
8 বেখরের ছেলেরা: সমীরা, যোয়াশ, ইলীয়েষর, ইলীয়ৈনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ। এরা সবাই বেখরের ছেলে।
’Ya’yan Beker maza su ne, Zemira, Yowash, Eliyezer, Eliyohenai, Omri, Yeremot, Abiya, Anatot da Alemet. Dukan waɗannan’ya’yan Beker maza ne.
9 তাদের বংশতালিকায় 20,200 জন যোদ্ধা নথিভুক্ত হল।
Rubutaccen tarihin zuriyarsu ya nuna suna da kawunan iyalai da mazan da suka isa yaƙi 20,200.
10 যিদীয়েলের ছেলে: বিলহন। বিলহনের ছেলেরা: যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কানান্না, সেথন, তর্শীশ ও অহীশহর।
Ɗan Yediyayel shi ne, Bilhan.’Ya’yan Bilhan maza su ne, Yewush, Benyamin, Ehud, Kena’ana, Zetan, Tarshish da Ahishahar.
11 যিদীয়েলের এইসব ছেলে পরিবারের কর্তা ছিলেন। 17,200 জন যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
Dukan waɗannan’ya’yan Yediyayel maza kawunan iyalai ne. Akwai mazan da suka isa yaƙi waje 17,200.
12 শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা অহেরের বংশধর।
Shuffiyawa da Huffiyawa zuriyar Ir ne, kuma Hushiyawa zuriyar Aher ne.
13 নপ্তালির ছেলেরা: যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম—এরা বিলহার বংশধর।
’Ya’yan Naftali maza su ne, Yaziyel, Guni, Yezer da Shallum, su zuriyar Bilha ne.
14 মনঃশির বংশধরেরা: তাঁর অরামীয় উপপত্নীর মাধ্যমে উৎপন্ন বংশধর অস্রীয়েল। সেই উপপত্নী গিলিয়দের বাবা মাখীরকেও গর্ভে ধারণ করল।
Zuriyar Manasse su ne, Asriyel zuriyarsa ne ta wurin ƙwarƙwararsa mutuniyar Aram. Ta haifa wa Makir mahaifin Gileyad.
15 মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল।
Makir ya auri mata daga cikin Huffiyawa da Shuffiyawa.’Yar’uwarsa ita ce Ma’aka. Wani daga zuriyar, sunansa Zelofehad, shi yana da’ya’yan mata ne kawai.
16 মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।
Ma’aka matar Makir ta haifi ɗa ta kuma ba shi suna Feresh. Sunan ɗan’uwansa Sheresh,’ya’yan Feresh maza kuwa su ne Ulam da Rakem.
17 ঊলমের ছেলে: বদান। মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে।
Ɗan Ulam shi ne, Bedan. Duka waɗannan zuriyar Gileyad ne. Gileyad ɗan Makir ne, Makir kuma ɗan Manasse.
18 তাঁর বোন হম্মোলেকত ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলাকে জন্ম দিলেন।
’Yar’uwarsa Makir mai suna Hammoleket ta haifi Ishod, Abiyezer da Mala.
19 শমীদার ছেলেরা: অহিয়ন, শেখম, লিকহি ও অনীয়াম।
’Ya’yan Shemida maza su ne, Ahiyan, Shekem, Liki da Aniyam.
20 ইফ্রয়িমের বংশধরেরা: শূথেলহ, তাঁর ছেলে বেরদ, তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ইলিয়াদা, তাঁর ছেলে তহৎ,
Zuriyar Efraim su ne, Shutela, Bered, Tahat, Eleyada, Tahat
21 তাঁর ছেলে সাবদ এবং তাঁর ছেলে শূথেলহ। (জন্মসূত্রে যারা গাত দেশীয় লোক ছিল, তাদের গবাদি পশুপাল দখল করতে গিয়ে এৎসর ও ইলিয়াদা তাদের হাতেই নিহত হলেন।
Zabad da Shutela. Wani ɗan ƙasa haifaffen mutanen Gat ya kashe Ezer da Elad, sa’ad da suka gangara don su ƙwace dabbobinsu.
22 তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন ধরে তাদের জন্য শোক করলেন, এবং তাঁর আত্মীয়স্বজন তাঁকে সান্তনা দিতে এসেছিল।
Mahaifinsu Efraim ya yi makoki dominsu kwanaki masu yawa sai danginsa suka zo don su yi masa ta’aziyya.
23 পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়, কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল।
Sa’an nan ya sāke kwana da matarsa, sai ta yi ciki ta haifi ɗa. Ya ba shi suna Beriya, saboda masifar da ta auko a cikin iyalinsa.
24 তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)
’Yarsa ita ce Sheyera, wadda ta gina Bet-Horon na kwari da na tudu da kuma Uzzen-Sheyera. Zuriyarsa ita ce,
25 তাঁর ছেলে ছিলেন রেফহ, তাঁর ছেলে রেশফ, তাঁর ছেলে তেলহ, তাঁর ছেলে তহন,
Refa, Reshef, Tela, Tahan,
26 তাঁর ছেলে লাদন, তাঁর ছেলে অম্মীহূদ, তাঁর ছেলে ইলীশামা,
Ladan, Ammihud, Elishama,
27 তাঁর ছেলে নূন এবং তাঁর ছেলে যিহোশূয়।
Nun da kuma Yoshuwa.
28 তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা।
Ƙasarsu da wuraren zamansu sun haɗa da Betel da ƙauyukan kewayenta, Na’aran wajen gabas, Gezer da ƙauyukanta wajen yamma, da kuma Shekem da ƙauyukan da suka nausa har zuwa Aiya da ƙauyukanta.
29 মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।
A iyakokin Manasse akwai Bet-Sheyan, Ta’anak, Megiddo da Dor, tare da ƙauyukansu. Zuriyar Yusuf ɗan Isra’ila ta zauna a waɗannan garuruwa.
30 আশেরের ছেলেরা: যিম্ন, যিশ্‌বা, যিশ্‌বী ও বরিয়। সেরহ ছিলেন তাদের বোন।
’Ya’yan Asher maza su ne, Imna, Ishba, Ishwi da Beriya.’Yar’uwarsa ita ce Sera.
31 বরিয়ের ছেলেরা: হেবর ও মল্কীয়েল, যিনি বির্ষোতের বাবা।
’Ya’yan Beriya maza su ne, Heber da Malkiyel, wanda yake mahaifin Birzayit.
32 হেবর যফলেট, শোমের ও হোথমের এবং তাদের বোন শূয়ার বাবা।
Heber shi ne mahaifin Yaflet, Shomer da Hotam da kuma’yar’uwarsu Shuwa.
33 যফলেটের ছেলেরা: পাসক, বিমহল ও অশ্বৎ। এরাই যফলেটের ছেলেসন্তান।
’Ya’yan Yaflet maza su ne, Fasak, Bimhal da Ashwat. Waɗannan su ne’ya’yan Yaflet maza.
34 শেমরের ছেলেরা: অহি, রোগহ, যিহুব্ব ও অরাম।
’Ya’yan Shemer maza su ne, Ahi, Roga, Yehubba da Aram.
35 তাঁর ভাই হেলমের ছেলেরা: শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
’Ya’yan ɗan’uwansa Helem su ne, Zofa, Imna, Shelesh da Amal.
36 শোফহের ছেলেরা: সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র,
’Ya’yan Zofa maza su ne, Suwa, Harnefer, Shuwal, Beri, Imra,
37 বেৎসর, হোদ, শম্ম, শিলশ, যিত্রণ ও বেরা।
Bezer, Hod, Shamma, Shilsha, Itran da Bera.
38 যেথরের ছেলেরা: যিফুন্নি, পিস্প ও অরা।
’Ya’yan Yeter maza su ne, Yefunne, Fisfa da Ara.
39 উল্লের ছেলেরা: আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
’Ya’yan Ulla maza su ne, Ara, Hanniyel da Riziya.
40 এরা সবাই আশেরের বংশধর—পরিবারের কর্তা, বাছাই করা লোকজন, সাহসী যোদ্ধা ও অসামান্য নেতা। তাদের বংশতালিকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 26,000 জন যোদ্ধা নথিভুক্ত হল।
Dukan waɗannan zuriyar Asher ne, kawunan iyalai, zaɓaɓɓun mutane, jarumawa sosai da kuma fitattun shugabanni. Yawan mutanen da suke a shirye don yaƙi, kamar yadda aka lissafta zuriyarsu, 26,000 ne.

< বংশাবলির প্রথম খণ্ড 7 >