< বংশাবলির প্রথম খণ্ড 18 >

1 কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করলেন ও তাদের বশীভূতও করলেন, এবং তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও সেটির চারপাশের গ্রামগুলি ছিনিয়ে নিয়েছিলেন।
Ana nan sai Dawuda ya ci Filistiyawa ya kuma rinjaye su, ya ƙwace Gat da ƙauyukan kewayenta daga mulkin Filistiyawa.
2 দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন, এবং তারা তাঁর অধীনে এসে তাঁর কাছে কর নিয়ে এসেছিল।
Dawuda ya kuma ci Mowabawa, suka zama bayinsa suka kuma biya haraji.
3 এছাড়াও, সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর মিনারটি খাড়া করতে গেলেন, তখন হমাৎ অঞ্চলে দাউদ তাঁকেও পরাজিত করলেন।
Ban da haka, Dawuda ya yaƙi Hadadezer sarkin Zoba, har can Hamat, sa’ad da ya je don yă kafa mulkinsa a wajen Kogin Yuferites.
4 দাউদ তাঁর 1,000 রথ, 7,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য দখল করলেন। রথের সঙ্গে জুড়ে থাকা 100-টি ঘোড়া বাদ দিয়ে বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে তিনি সেগুলিকে খঞ্জ করে দিলেন।
Dawuda ya kame keken yaƙinsa dubu ɗaya, da mahayan kekunan yaƙi dubu bakwai da sojojin kafa guda dubu ashirin. Ya yayyanke dukan agaran dawakansa, amma ya bar dawakai da suka isa jan kekunan yaƙi ɗari.
5 দামাস্কাসের অরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন।
Da Arameyawan Damaskus suka zo su taimaki Hadadezer sarkin Zoba, sai Dawuda ya bugi dubu ashirin da biyunsu.
6 তিনি দামাস্কাসের অরামীয় রাজ্যে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং অরামীয়রা তাঁর বশীভূত হয়ে রাজকর নিয়ে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
Ya sa ƙungiyoyin sojoji a masarautar Arameyawan Damaskus. Arameyawan kuwa suka zama bayinsa, suka kuma kawo haraji. Ubangiji ya ba Dawuda nasara a ko’ina da ya tafi.
7 হদদেষরের কর্মকর্তারা সোনার যে ঢালগুলি বহন করত, দাউদ সেগুলি দখল করে জেরুশালেমে নিয়ে এলেন।
Dawuda ya kwashe garkuwoyin zinariyan da shugabannin sojojin Hadadezer suke riƙe, ya kawo su Urushalima.
8 হদদেষরের অধিকারে থাকা দুটি নগর তেভা ও কূন থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন, যেগুলি শলোমন ব্রোঞ্জের সমুদ্রপাত্র, বেশ কয়েকটি থাম ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করলেন।
Daga Teba da Kun, garuruwan da suke ƙarƙashin Hadadezer, Dawuda ya kwashe tagulla da yawa sosai, wanda Solomon ya yi amfani don yă yi Tekun tagulla, ginshiƙai da kuma kayayyakin tagulla dabam-dabam.
9 হমাতের রাজা তোয়ু যখন শুনেছিলেন যে দাউদ সোবার রাজা হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন,
Sa’ad da Towu sarkin Hamat ya ji cewa Dawuda ya ci mayaƙan Hadadezer sarkin Zoba gaba ɗaya,
10 তখন হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য তিনি দাউদের কাছে তাঁর ছেলে হদোরামকে পাঠিয়ে দিলেন, কারণ হদদেষরের সাথে তোয়ুর প্রায়ই যুদ্ধ হত। হদোরাম সোনা, রুপো ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এলেন।
sai ya aiki ɗansa Hadoram zuwa wurin Sarki Dawuda yă gaishe shi yă kuma yi masa barka da nasara a yaƙi a kan Hadadezer, wanda yake yaƙi da Towu. Hadoram ya kawo kowane irin kayayyakin zinariya da na azurfa da na tagulla.
11 রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, ঠিক যেভাবে ইদোম ও মোয়াব, অম্মোনীয় ও ফিলিস্তিনী এবং অমালেক: এইসব জাতির কাছ থেকে আনা সোনা ও রুপো তিনি উৎসর্গ করে দিলেন।
Sarki Dawuda ya miƙa waɗannan kayayyakin ga Ubangiji, kamar yadda ya yi da azurfa da kuma zinariyan da ya kwaso daga dukan waɗannan al’ummai. Edom da Mowab, Ammonawa da Filistiyawa, da kuma Amalek.
12 সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেছিলেন।
Abishai ɗan Zeruhiya ya bugi mutanen Edom dubu goma sha takwas a Kwarin Gishiri.
13 তিনি ইদোম দেশে সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
Ya sa ƙungiyoyin sojoji a Edom, dukan mutanen Edom kuwa suka zama bayin Dawuda. Ubangiji ya ba Dawuda nasara a ko’ina da ya tafi.
14 দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।
Dawuda ya yi mulki a bisa dukan Isra’ila, yana yin abin da yake daidai da kuma gaskiya saboda dukan mutanensa.
15 সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
Yowab ɗan Zeruhiya shi ne shugaban mayaƙa; Yehoshafat ɗan Ahilud shi ne marubuci;
16 অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; শবশ ছিলেন সচিব;
Zadok ɗan Ahitub da Abimelek ɗan Abiyatar su ne firistoci; Shafsha shi ne magatakarda;
17 যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের তত্ত্বাবধায়ক ছিলেন; এবং দাউদের ছেলেরা রাজার প্রধান সহকারী ছিলেন।
Benahiya ɗan Yehohiyada shi ne shugaban Keretawa da Feletiyawa;’ya’yan Dawuda maza su ne manyan ma’aikata a gefen sarki.

< বংশাবলির প্রথম খণ্ড 18 >