< বংশাবলির প্রথম খণ্ড 11 >

1 ইস্রায়েলীরা সবাই একসাথে হিব্রোণে দাউদের কাছে এসে বলল, “আমরা আপনার রক্ত-সম্পর্কের আত্মীয়।
Gbogbo àwọn Israẹli kó ara wọn jọ pọ̀ sí ọ̀dọ̀ Dafidi ní Hebroni, wọ́n sì wí pé, “Ẹran-ara rẹ àti ẹ̀jẹ̀ rẹ ni àwa í ṣe.
2 অতীতে, এমনকি শৌল যখন রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। আপনার ঈশ্বর সদাপ্রভুও আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’”
Ní àtijọ́, kódà nígbà tí Saulu jẹ ọba, ìwọ ni ẹni tí ó darí Israẹli ní ojú ogun wọn. Olúwa Ọlọ́run rẹ sì wí fún ọ pé, ‘Ìwọ yóò sì jẹ́ olùṣọ́ Israẹli ènìyàn mi, ìwọ yóò sì jẹ́ olórí fún wọn.’”
3 ইস্রায়েলের প্রাচীনেরা সবাই যখন হিব্রোণে রাজা দাউদের কাছে এলেন, তিনি তখন সদাপ্রভুকে সাক্ষী রেখে হিব্রোণে তাদের সাথে একটি চুক্তি করলেন, এবং শমূয়েলের মাধ্যমে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে তারা দাউদকে ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত করলেন।
Nígbà tí gbogbo àwọn ìjòyè Israẹli tí wọ́n ti wá sọ́dọ̀ ọba Dafidi ni Hebroni. Ó sì ṣe májẹ̀mú pẹ̀lú wọn ní Hebroni níwájú Olúwa, wọ́n sì fi òróró yan Dafidi ní ọba lórí Israẹli, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa láti ọwọ́ Samuẹli.
4 দাউদ ও ইস্রায়েলীরা সবাই জেরুশালেমের (অর্থাৎ, যিবূষের) দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। সেখানে বসবাসকারী যিবূষীয়েরা
Dafidi àti gbogbo àwọn ọmọ Israẹli jáde lọ sí Jerusalẹmu (tí ṣe Jebusi). Àwọn Jebusi ara ilẹ̀ náà ń gbé níbẹ̀.
5 দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তা সত্ত্বেও, দাউদ সিয়োনের দুর্গটি দখল করে নিয়েছিলেন—যা হল কি না সেই দাউদ-নগর।
Àwọn ará ìlú Jebusi sì wí fún Dafidi pé, “Ìwọ kò sì gbọdọ̀ wọ ìhín yìí wá.” Ṣùgbọ́n Dafidi kó ìlú odi Sioni—èyí tí í ṣe ìlú Dafidi.
6 দাউদ বললেন, “যে কেউ যিবূষীয়দের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেবে, তাকে প্রধান সেনাপতি করা হবে।” সরূয়ার ছেলে যোয়াবই প্রথমে উঠে গেলেন, আর তাই তিনিই প্রধান সেনাপতি হলেন।
Dafidi ti wí pé, “Ẹnikẹ́ni tí ó bá tètè kọlu àwọn ará Jebusi ni yóò di olórí àti balógun.” Joabu ọmọ Seruiah sì kọ́kọ́ gòkè lọ, bẹ́ẹ̀ ni ó sì gba olórí.
7 দাউদ পরে সেই দুর্গে বসবাস করতে শুরু করলেন, আর তাই সেটি দাউদ-নগর নামে পরিচিত হল।
Dafidi sì ń gbé inú ìlú odi, nítorí náà ni wọ́n fi ń pè é ni ìlú Dafidi.
8 দুর্গটি মাঝখানে রেখে তিনি মণ্ডপ থেকে শুরু করে চারপাশে প্রাচীর গড়ে দিয়ে নগরটি গেঁথে তুলেছিলেন, অন্যদিকে যোয়াব নগরের বাদবাকি অংশ মেরামত করলেন।
Ó sì kọ́ àwọn ìlú náà yíkákiri; láti Millo yíkákiri; Joabu sì tún ìyókù àwọn ìlú náà ṣe.
9 আর দাউদ উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠেছিলেন, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।
Bẹ́ẹ̀ ni Dafidi ń ga, ó sì pọ̀ sí i, nítorí pé Olúwa àwọn ọmọ-ogun wà pẹ̀lú rẹ̀.
10 এরাই দাউদের বলবান যোদ্ধাদের মধ্যে প্রধান ছিলেন—তারা ইস্রায়েলের সব মানুষজনকে সাথে নিয়ে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে গোটা দেশের উপর তাঁর রাজপদ সুস্থির করার জন্য সাহায্যের মজবুত হাত বাড়িয়ে দিলেন—
Àwọn wọ̀nyí sì ni ìjòyè alágbára ọkùnrin Dafidi, àwọn pẹ̀lú gbogbo àwọn ọmọ Israẹli, wọ́n sì fún ìjọba rẹ̀ ní àtìlẹ́yìn tó lágbára láti mú un tàn káàkiri gbogbo ilẹ̀, gẹ́gẹ́ bí Olúwa ti ṣèlérí.
11 দাউদের বলবান যোদ্ধাদের তালিকাটি এইরকম: হকমোনীয়দের মধ্যে একজন, সেই যাশবিয়াম ছিলেন কর্মকর্তাদের মধ্যে প্রধান; তিনি সেই তিনশো জনের বিরুদ্ধে তাঁর বর্শা উঠিয়েছিলেন, যাদের তিনি সম্মুখসমরে একবারেই হত্যা করলেন।
Èyí sì ni iye àwọn akọni ọkùnrin Dafidi: Jaṣobeamu ọmọ Hakumoni, òun sì ni olórí nínú àwọn ìjòyè, ó sì gbé ọ̀kọ̀ rẹ̀ sókè lórí àwọn ọ̀ọ́dúnrún ènìyàn, àwọn ẹni tí ó pa ní ogun ẹ̀ẹ̀kan.
12 তাঁর পরের জন ছিলেন তিনজন বলবান যোদ্ধাদের মধ্যে একজন, অহোহীয় দোদয়ের ছেলে সেই ইলিয়াসর।
Lẹ́yìn rẹ̀ sì ni Eleasari ọmọ Dodo àwọn ará Ahohi, ọ̀kan lára àwọn mẹ́ta ọkùnrin alágbára.
13 ফিলিস্তিনীরা যখন পস-দম্মীমে যুদ্ধ করার জন্য সমবেত হল, তখন তিনি দাউদের সাথে সেখানেই ছিলেন। সেটি সেই স্থান, যেখানে যবে পরিপূর্ণ একটি ক্ষেত ছিল, এবং সৈন্যদল ফিলিস্তিনীদের কাছ থেকে পালিয়ে গেল।
Ó sì wà pẹ̀lú Dafidi ní Pasi-Dammimu nígbà tí àwọn ará Filistini kó ara wọn jọ láti jagun, níbi tí ilẹ̀ kan wà tí ó kún fún ọkà barle. Àwọn ènìyàn sì sálọ kúrò níwájú Filistini.
14 কিন্তু তারা সেই ক্ষেতের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। তারা সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় সম্পন্ন করলেন।
Ṣùgbọ́n wọ́n mú ìdúró wọn ní àárín pápá náà. Wọ́n sì gbà a wọ́n sì gún àwọn ará Filistini mọ́lẹ̀, Olúwa sì mú ìgbàlà ńlá fún wọn.
15 একদল ফিলিস্তিনী যখন রফায়ীম উপত্যকায় শিবির করে বসেছিল তখন ত্রিশজন প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় অবস্থিত সেই শিলাপাথরের কাছাকাছি থাকা দাউদের কাছে নেমে এলেন।
Mẹ́ta nínú àwọn ọgbọ̀n ìjòyè sọ̀kalẹ̀ tọ́ Dafidi wá lọ sí orí àpáta nínú ihò Adullamu, nígbà tí àwọn ẹgbẹ́ Filistini sì dúró ní àfonífojì ní orí òkè Refaimu.
16 সেই সময় দাউদ দুর্গের মধ্যেই ছিলেন, এবং দুর্গ রক্ষার জন্য মোতায়েন ফিলিস্তিনী সৈন্যদল বেথলেহেমে অবস্থান করছিল।
Ní àsìkò náà Dafidi sì ń bẹ nínú ìlú odi, ẹgbẹ́ ogun àwọn ará Filistini sì ń bẹ ní Bẹtilẹhẹmu.
17 দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!”
Dafidi sí pòǹgbẹ fún omi ó sì wí pé, “Háà, ẹnìkan yóò ha bu omi láti inú kànga ní ẹ̀gbẹ́ ẹnu-bodè Bẹtilẹhẹmu fún un mu?”
18 অতএব সেই তিনজন ফিলিস্তিনী সৈন্যশিবির পার করে বেথলেহেমের সিংহদুয়ারের কাছে অবস্থিত কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। কিন্তু তিনি তা পান করতে চাননি; তা না করে, তিনি সেই জল সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিলেন।
Bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta náà sì là láti ogun ará Filistini, ó sì fa omi jáde láti inú kànga ní ẹ̀gbẹ́ ẹnu-bodè Bẹtilẹhẹmu ó sì gbé padà tọ Dafidi wá. Ṣùgbọ́n ó kọ̀ láti mu ú: dípò, ó sì tú jáde níwájú Olúwa.
19 “ঈশ্বর যেন আমাকে এরকম করা থেকে বিরত রাখেন!” তিনি বললেন। “যারা তাদের জীবন বিপন্ন করে সেখানে গেল, আমি কি তাদের রক্ত পান করব?” যেহেতু তারা সেই জল আনার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তাই দাউদ তা পান করতে চাননি। সেই তিনজন বলবান যোদ্ধা এরকমই সব উজ্জ্বল কীর্তি স্থাপন করে গেলেন।
“Kí Ọlọ́run má jẹ́ kí èmi ó má ṣe ṣe èyí!” ó wí pé. “Ṣé kí èmi kí ó mú ẹ̀jẹ̀ ọkùnrin yí ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ wéwu?” Nítorí wọ́n fi ẹ̀mí wọn wéwu láti mú padà wá, Dafidi kò ní mu ú. Nǹkan wọ̀nyí ni àwọn akọni mẹ́ta ọkùnrin náà ṣe ohun ìyanu ńlá.
20 যোয়াবের ভাই অবীশয় সেই তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিনশো জন লোকের বিরুদ্ধে বর্শা উঠিয়ে তাদের হত্যা করলেন, এবং এভাবেই সেই তিনজনের মতো বিখ্যাত হয়ে গেলেন।
Abiṣai arákùnrin Joabu ìjòyè àwọn mẹ́ta. Ó sì gbé ọ̀kọ̀ rẹ̀ sókè lórí àwọn ọ̀ọ́dúnrún àwọn ènìyàn, àwọn ẹni tí ó pa, bẹ́ẹ̀ ni ó sì di olókìkí gẹ́gẹ́ bí àwọn mẹ́ta.
21 তিনি সেই তিনজনকে ছাপিয়ে দ্বিগুণ সমাদরের পাত্র হলেন এবং সেই তিনজনের মধ্যে গণ্য না হয়েও তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন।
Ó sì gba ìlọ́po ọlá lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó sì di olórí wọn, bí ó tilẹ̀ jẹ́ pé a kò ka kún ara wọn.
22 কব্‌সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন।
Benaiah ọmọ Jehoiada ó sì jẹ́ akọni oníjà láti Kabṣeeli, ẹni tí ó ṣe iṣẹ́ agbára ńlá. Ó sì pa àwọn ọmọ Arieli méjì ti Moabu, ó sì tún sọ̀kalẹ̀ lọ sí inú ihò lákokò yìnyín dídì, ó sì pa kìnnìún kan
23 এছাড়াও তিনি এমন এক মিশরীয়কে মেরে ফেলেছিলেন, যে উচ্চতায় 2.3 মিটার লম্বা ছিল। যদিও সেই মিশরীয়র হাতে তাঁতির দণ্ডের মতো একটি বর্শা ছিল, তবু বনায় একটি মুগুর হাতে নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তিনি সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তার বর্শা দিয়েই তাকে হত্যা করলেন।
Ó sì pa ara Ejibiti ẹni tí ó ga ní ìwọ̀n ẹsẹ̀ méje àti ààbọ̀ ṣùgbọ́n àwọn ará Ejibiti wọn ní ọ̀kọ̀ gẹ́gẹ́ bí ìdábùú igi ahunṣọ àti ọ̀pá ní ọwọ́ rẹ̀, Benaiah sọ̀kalẹ̀ lórí rẹ̀ pẹ̀lú kùmọ̀. Ó sì gba ọ̀kọ̀ náà láti ọwọ́ ará Ejibiti ó sì pa á pẹ̀lú ọ̀kọ̀ rẹ̀.
24 যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।
Nǹkan wọ̀nyí sì ní ìwà akin Benaiah ọmọ Jehoiada; ohun náà pẹ̀lú sì di olókìkí gẹ́gẹ́ bí àwọn akọni ọkùnrin mẹ́ta.
25 সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।
Ó sì ní ọlá púpọ̀ ju àwọn ọgbọ̀n lọ, ṣùgbọ́n a kò kà á láàrín àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Dafidi sì fi sí ìkáwọ́ àwọn ẹ̀ṣọ́.
26 বলবান যোদ্ধারা হলেন: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,
Àwọn akọni ọkùnrin náà nìyí: Asaheli arákùnrin Joabu, Elhanani ọmọ Dodo láti Bẹtilẹhẹmu,
27 হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,
Ṣamotu ará Harori, Helesi ará Peloni
28 তকোয়ের অধিবাসী ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অধিবাসী অবীয়েষর,
Ira ọmọ Ikẹsi láti Tekoa, Abieseri láti Anatoti,
29 হূশাতীয় সিব্বখয়, অহোহীয় ঈলয়,
Sibekai ará Huṣati, láti ará Ahohi
30 নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার ছেলে হেলদ,
Maharai ará Netofa, Heledi ọmọ Baanah ará Netofa,
31 বিন্যামীনের গিবিয়ার অধিবাসী রীবয়ের ছেলে ইথয়, পিরিয়াথোনীয় বনায়,
Itai ọmọ Ribai láti Gibeah ní Benjamini, Benaiah ará Piratoni,
32 গাশের সরু গিরিখাতের অধিবাসী হূরয়, অর্বতীয় অবীয়েল,
Hurai láti àfonífojì Gaaṣi, Abieli ará Arbati,
33 বাহরূমীয় অস্‌মাবৎ, শালবোনীয় ইলিয়হবা,
Asmafeti ará Bahurimu Eliaba ará Ṣaalboni.
34 গিষোণীয় হাষেমের ছেলেরা, হরারীয় সাগির ছেলে যোনাথন,
Àwọn ọmọ Haṣemu ará Gisoni Jonatani ọmọ Ṣage ará Harari.
35 হরারীয় সাখরের ছেলে অহীয়াম, ঊরের ছেলে ইলীফাল,
Ahiamu ọmọ Sakari ará Harari, Elifali ọmọ Uri
36 মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,
Heferi ará Mekerati, Ahijah ará Peloni,
37 কর্মিলীয় হিষ্রো, ইষবোয়ের ছেলে নারয়,
Hesro ará Karmeli Naarai ọmọ Esbai,
38 নাথনের ভাই যোয়েল, হগ্রির ছেলে মিভর,
Joẹli arákùnrin Natani Mibari ọmọ Hagari,
39 অম্মোনীয় সেলক, সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,
Seleki ará Ammoni, Naharai ará Beroti ẹni tí ó jẹ́ ẹni tí n ru ìhámọ́ra Joabu ọmọ Seruiah.
40 যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,
Ira ará Itri, Garebu ará Itri,
41 হিত্তীয় ঊরিয়, অহলয়ের ছেলে সাবদ,
Uriah ará Hiti Sabadi ọmọ Ahlai.
42 রূবেণীয় শীষার ছেলে সেই অদীনা, যিনি রূবেণীয়দের একজন প্রধান ছিলেন, এবং তাঁর সাথে ছিলেন সেই ত্রিশজন,
Adina ọmọ Ṣisa ará Reubeni, ẹni tí ó jẹ́ ìjòyè ará Reubeni, àti pẹ̀lú ọgbọ́n rẹ̀.
43 মাখার ছেলে হানান, মিত্নীয় যোশাফট,
Hanani ọmọ Maaka. Jehoṣafati ará Mitini.
44 অষ্টরোতীয় উষিয়, অরোয়েরীয় হোথমের দুই ছেলে শাম ও যিয়ীয়েল,
Ussia ará Asiterati, Ṣama àti Jeieli àwọn ọmọ Hotami ará Aroeri,
45 সিম্রির ছেলে যিদীয়েল, তাঁর ভাই তীষীয় যোহা,
Jediaeli ọmọ Ṣimri, àti arákùnrin Joha ará Tisi
46 মহবীয় ইলীয়েল, ইলনামের দুই ছেলে যিরীবয় ও যোশবিয়, মোয়াবীয় যিৎমা,
Elieli ará Mahafi Jeribai àti Joṣafia àwọn ọmọ Elnaamu, Itimah ará Moabu,
47 ইলীয়েল, ওবেদ ও মসোবায়ীয় যাসীয়েল।
Elieli, Obedi àti Jaasieli ará Mesoba.

< বংশাবলির প্রথম খণ্ড 11 >