< সখরিয় ভাববাদীর বই 7 >
1 ১ পরে রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিষলেব নামে নবম মাসের চার দিনের দিন, এটি ঘটল যে, সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল।
A shekara ta huɗu ta Sarki Dariyus, maganar Ubangiji ta zo wa Zakariya a rana ta huɗu ta watan tara, wato, watan Kisleb.
2 ২ বৈথেলের লোকেরা শরেৎসরকে রেগম্মেলককে ও তাদের লোকদের সদাপ্রভুর দয়া ভিক্ষার জন্য, পাঠিয়ে দিল।
Mutanen Betel sun aika Sharezer da Regem-Melek, tare da mutanensu su nemi tagomashin Ubangiji
3 ৩ তারা বাহিনীদের সদাপ্রভুর গৃহের যাজকদের সঙ্গে এবং ভাববাদীদের সঙ্গে কথা বললেন; তারা বললেন, “যেমনভাবে আমি এত বছর করে এসেছি, সেইভাবে কি আমি এই পঞ্চম মাসে শোক প্রকাশ ও উপবাস করব?”
ta wurin tambayar firistocin da kuma annabawan gidan Ubangiji Maɗaukaki, “Ko ya kamata in yi makoki da azumi a wata na biyar, yadda na yi a shekaru masu yawa?”
4 ৪ তখন বাহিনীদের সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,
Sai maganar Ubangiji Maɗaukaki ta zo mini ta ce,
5 ৫ “তুমি দেশের সব লোক ও যাজকদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ তা কি সত্যিই আমার উদ্দেশ্যে উপবাস ছিল?
“Ka tambayi dukan mutanen ƙasar da firistoci cewa, ‘Sa’ad da kuka yi makoki da azumi a wata na biyar da na bakwai dukan shekaru saba’in nan, a ainihi saboda ni kuka yi azumi?
6 ৬ কারণ যখন তোমরা খেয়েছ ও পান করেছ তখন কি তা তোমাদের নিজেদের জন্যই কর নি?
Kuma sa’ad da kuke ci kuke sha, ba kanku kuke yi wa shagali ba?
7 ৭ যখন যিরুশালেম ও তার আশেপাশের শহরগুলোতে লোকজন বাস করছিল ও সেগুলোর অবস্থার উন্নতি হয়েছিল আর দক্ষিণে ও পশ্চিমের নীচু পাহাড়ী এলাকায় লোকদের বসতি ছিল তখনও কি সদাপ্রভু এই সব কথা আগের ভাববাদীদের মাধ্যমে বলেন নি’?”
Ashe, ba kalmomin da Ubangiji ya faɗi ke nan ta bakin annabawan farko ba sa’ad da Urushalima da garuruwan da suke kewaye da ita suke hutawa, suke cikin wadata, akwai kuma mutane a Negeb da yammancin gindin tuddai?’”
8 ৮ সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল এবং তাঁকে বললেন,
Sai maganar Ubangiji ta sāke zuwa wa Zakariya cewa,
9 ৯ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তোমরা ন্যায়ের সঙ্গে, বিশ্বস্ততার নিয়মে ও দয়ার সঙ্গে বিচার কর; প্রত্যেক ব্যক্তি তার ভাইয়ের জন্য এটি করুক;
“Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Ku yi shari’ar gaskiya; ku nuna jinƙai da tausayi ga juna.
10 ১০ এবং বিধবা, অনাথ, বিদেশী ও গরিবদের উপর অত্যাচার কোরো না এবং কোনো ব্যক্তি মনে মনে একে অন্যের বিরুদ্ধে মন্দ চিন্তা কোরো না।
Kada ku danne gwauruwa ko maraya, baƙo ko talaka. A cikin zuciyarku kada ku yi mugun tunani game da juna.’
11 ১১ “কিন্তু তারা মনোযোগ দিতে চায় নি; তারা জেদ করে তাদের কান বন্ধ করে রেখেছে যেন তারা না শুনতে পায়।
“Amma suka ƙi su saurara; da taurinkai suka juya bayansu suka kuma toshe kunnuwansu.
12 ১২ তারা তাদের হৃদয় হীরের মত শক্ত করেছে ও ব্যবস্থা এবং বাক্য যা বাহিনীদের সদাপ্রভু পূর্বে তাঁর ভাববাদীদের মধ্য দিয়ে বলেছিলেন তা যেন না শুনতে হয়। তাই বাহিনীদের সদাপ্রভু খুবই রেগে গিয়েছিলেন।
Suka taurare zukatansu kamar dutse, suka ƙi jin abin da doka ko kuma maganar Ubangiji Maɗaukaki take faɗi wadda ya aika ta wurin Ruhunsa ta wurin annabawan farko. Saboda haka Ubangiji Maɗaukaki ya ji fushi ƙwarai.
13 ১৩ এটি ঘটেছিল যে, যখন তিনি ডেকেছিলেন তারা শোনে নি। একইভাবে, বাহিনীদের সদাপ্রভু বলেন, ‘তারাও ডাকবে কিন্তু আমি শুনব না।
“‘Sa’ad da na yi kira, ba su saurara ba; saboda haka sa’ad da suka kira, ba zan saurara ba,’ in ji Ubangiji Maɗaukaki.
14 ১৪ কারণ আমি তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে যাদের তারা চেনে না সেই অচেনা জাতিদের মধ্যে তাদের ছড়িয়ে দেব। এবং তাদের পরে সেই দেশকে নির্জন স্থানে পরিণত করব, কারণ তার পাশ দিয়ে কেউ যাবে না বা সেই দেশে কেউ ফিরে যাবে না, কারণ তারা সেই সুন্দর দেশটাকে নির্জন স্থানে পরিণত করেছে’।”
‘Na warwatsar da su da guguwa a cikin dukan ƙasashe, inda suka zama baƙi. Aka bar ƙasar ta zama kango bayansu, da har ba mai shiga ko fita. Haka suka sa ƙasan nan mai daɗi ta zama kango.’”