< গীতসংহিতা 77 >

1 প্রধান বাদ্যকরের জন্য। যিদূথূনের প্রণালীতে। আসফের সঙ্গীত। আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব; আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব এবং আমার ঈশ্বর আমার আর্তনাদ শুনবেন।
Don mai bi da kaɗe-kaɗe. Don Yedutun. Na Asaf. Zabura ce. Na yi kuka ga Allah don taimako; na yi kuka ga Allah don yă ji ni.
2 আমার সঙ্কটের দিনের আমি প্রভুর খোঁজ করলাম। আমি সমস্ত রাত, আমার হাত বিস্তারিত করে প্রার্থনা করলাম, আমার প্রাণ সান্ত্বনা প্রাপ্ত হল না।
Sa’ad da nake cikin damuwa, na nemi Ubangiji; da dare na miƙa hannuwa ba gajiya raina kuma ya ƙi yă ta’azantu.
3 আমি আর্তনাদের দিন ঈশ্বরকে স্মরণ করছি; আমি তাঁর বিষয়ে চিন্তা করতে করতে মূর্ছা যাচ্ছি।
Na tuna da kai, ya Allah, na kuma yi nishi; na yi nishi, ƙarfina kuwa duk ya raunana. (Sela)
4 তুমি আমার চোখ খোলা রেখেছ; আমি এতই চিন্তিত যে, কথা বলতে পারি না।
ka hana idanuna rufewa; na damu ƙwarai har ba na iya magana.
5 আমি পূর্বের দিন গুলির বিষয়ে, অনেক আগের অতীত কালের বিষয়ে চিন্তা করলাম।
Na yi tunani kwanakin da suka wuce, shekarun da suka wuce da daɗewa;
6 আমি রাতের বেলায় একবার একটি গান স্মরণ করলাম যা আমি একবার গেয়েছিলাম; আমি মনোযোগের সঙ্গে চিন্তা করলাম এবং কি ঘটেছিল তা আমি আমার হৃদয়ে অনুসন্ধান করলাম।
na tuna da waƙoƙina da dare. Zuciyata ta yi nishi, ƙarfina kuwa ya nemi yă sani.
7 প্রভু কি আমাকে চিরকালের জন্য ত্যাগ করবেন? তিনি কি আর কখনই আমাকে দয়া দেখাবেন না?
“Ubangiji zai ƙi ne har abada? Ba zai taɓa nuna alherinsa kuma ba?
8 তাঁর নিয়মের বিশ্বস্ততা কি চিরদিনের র জন্য শেষ হয়ে গিয়েছে? তাঁর প্রতিজ্ঞা কি চিরকালের জন্য বিফল হয়েছে?
Ƙaunarsa marar ƙarewa ta ɓace ke nan har abada? Alkawarinsa ya kāsa ke nan a dukan lokaci?
9 ঈশ্বর কি দয়ালু হতে ভুলে গিয়েছেন? তাঁর ক্রোধে কি তাঁর করুণাকে রুদ্ধ করেছে?
Allah ya manta yă yi jinƙai? Cikin fushinsa ya janye tausayinsa ne?” (Sela)
10 ১০ আমি বললাম, “এ আমার দুঃখ, যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন, সেই বছরগুলি স্মরণ করি।”
Sai na yi tunani, “Zan yi roƙo saboda wannan, shekarun da Mafi Ɗaukaka ya miƙa hannunsa na dama.”
11 ১১ সদাপ্রভুু, আমি তোমার কাজগুলি স্মরণ করব; আমি তোমার পূর্বের আশ্চর্য্য কাজগুলি স্মরণ করব।
Zan tuna da ayyukan Ubangiji; I, zan tuna mu’ujizanka na tun dā.
12 ১২ আমি তোমার সমস্ত কাজগুলির বিষয়ে চিন্তা করব; তোমার কাজের বিষয়ে আলোচনা করব।
Zan yi tunani a kan dukan ayyukanka in lura da dukan manyan abubuwan da ka aikata.
13 ১৩ হে ঈশ্বর, তোমার পথ পবিত্র; কোন দেবতা আমাদের ঈশ্বরের মত মহান?
Hanyoyinka, ya Allah, masu tsarki ne. Wanda allah ne yake da girma kamar Allahnmu?
14 ১৪ তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য্য কাজ করেন; তুমি লোকেদের মধ্যে তোমার শক্তি প্রকাশ করেছ।
Kai ne Allahn da yakan aikata mu’ujizai; ka nuna ikonka a cikin mutane.
15 ১৫ তোমার মহান শক্তির দ্বারা তুমি তোমার লোকদের বিজয় দিয়েছ, যাকোবের ও যোষেফের সন্তানদের, মুক্ত করেছ।
Da hannunka mai ƙarfi ka fanshi mutanenka, zuriyar Yaƙub da Yusuf. (Sela)
16 ১৬ হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল; সমস্ত সমুদ্র তোমাকে দেখল এবং তারা ভীত হল, গভীর সমুদ্র বিচলিত হল।
Ruwaye sun gan ka, ya Allah, ruwaye sun gan ka suka firgita; zurfafan gaske sun girgiza.
17 ১৭ সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল, আকাশমণ্ডল গর্জন করল, তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল।
Gizagizai sun sauko da ruwa, sararin sama suka buga tsawa; kibiyoyinka suka yi ta kai komo da walƙiya.
18 ১৮ ঝড়ের মধ্যে থেকে তোমার বজ্রের মত ধ্বনি শোনা গেল, বিদ্যুৎ জগৎকে আলোকিত করল, পৃথিবী কেঁপে গেল ও টলে উঠল।
Aka ji tsawanka a cikin guguwa, walƙiyarka ta haskaka duniya; duniya ta yi rawar jiki ta girgiza.
19 ১৯ সমুদ্রের মধ্যে তোমার রাস্তা চলে গেল এবং বহু জলরাশির মধ্যে দিয়ে তোমার পথ ছিল, কিন্তু তোমার পায়ের চিহ্ন দেখা গেল না।
Hanyarka ta bi ta cikin teku, hanyarka ta bi cikin manyan ruwaye, duk da haka ba a ga sawunka ba.
20 ২০ তুমিই তোমার প্রজাদের ভেড়ার পালের মত মোশি ও হারোণের হাত দিয়ে পরিচালনা করেছ।
Ka bi da mutanenka kamar garke ta hannun Musa da Haruna.

< গীতসংহিতা 77 >