< গীতসংহিতা 72 >

1 একটি গীত শলোমনের। ঈশ্বর, তোমার রাজাকে তোমার ধার্মিক নিয়ম প্রদান কর, রাজপুত্রকে তোমার ন্যায়পরায়ণতা প্রদান কর।
Salimo la Solomoni. Patsani mwana wa mfumu nzeru zanu zoweruzira mwa chilungamo, Inu Mulungu mupatseni mwana wa mfumu chilungamo chanu.
2 তিনি ধার্ম্মিকতায় তোমার লোকেদের এবং ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন।
Iye adzaweruza anthu anu mwachilungamo, anthu anu ozunzika mosakondera.
3 পর্বতেরা ধার্ম্মিকতা দ্বারা লোকেদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।
Mapiri adzabweretsa chuma kwa anthu anu, timapiri tidzabweretsa zipatso zachilungamo.
4 তিনি দুঃখী লোকেদের বিচার করবেন, তিনি দরিদ্র সন্তানদের রক্ষা করবেন এবং অত্যাচারীদের ভেঙে ফেলবেন।
Iye adzateteza ozunzika pakati pa anthu ndi kupulumutsa ana a anthu osowa; adzaphwanya ozunza anzawo.
5 যতদিন সূর্য্য থাকবে এবং যতদিন চাঁদ থাকবে, সে চাঁদ এবং সূর্য্যের সঙ্গে বংশপরাম্পরার সাথে বাস করবে।
Adzakhala ndi moyo pa mibado yonse, nthawi zonse pamene dzuwa ndi mwezi zikuwala.
6 মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন, পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন।
Iye adzakhala kugwa kwa mvula pa minda yolimidwa ngati mivumbi yothirira dziko lapansi.
7 তাঁর দিনের ধার্মিক লোক উন্নত হবে, চাঁদের কাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।
Mʼmasiku a munthu wolungama adzakhazikika; chuma chidzachuluka mpaka mwezi utaleka kuwala.
8 তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত এবং এক নদী থেকে অপর পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রভুত্ব করবেন।
Iye adzalamulira kuchokera ku nyanja ina mpaka ku nyanja ina ndiponso kuchokera ku mtsinje mpaka ku malekezero a dziko lapansi.
9 তাঁর সামনে প্রান্তরের বাসিন্দারা নত হবে, তাঁর শত্রুরা ধূলো চাটবে।
Mafuko a mʼchipululu adzawerama pamaso pake ndipo adani ake adzanyambita fumbi.
10 ১০ তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজারা নৈবেদ্য আনবেন; শিবা ও সবার রাজারা উপহার দেবেন।
Mafumu a ku Tarisisi ndi a ku zilumba zakutali adzabweretsa mitulo kwa iye, mafumu a ku Seba ndi Seba adzapereka mphatso kwa iyeyo.
11 ১১ প্রকৃত পক্ষে, রাজারা তাঁর কাছে প্রণিপাত করবেন; সব জাতি তাঁর দাস হবে।
Mafumu onse adzamuweramira ndipo mitundu yonse idzamutumikira.
12 ১২ কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন।
Pakuti iye adzawombola wosowa amene akulira, wozunzika amene alibe wina womuthandiza.
13 ১৩ তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন। তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন।
Iye adzachitira chifundo anthu ofowoka ndi anthu osowa ndi kupulumutsa osowa ku imfa.
14 ১৪ তিনি নির্যাতন ও অত্যাচারের থেকে তাদের প্রাণ মুক্ত করবেন এবং তাঁর দৃষ্টিতে তাদের জীবন বহুমূল্য হবে
Iye adzalanditsa iwo ku mazunzo ndi chiwawa pakuti magazi awo ndi amtengo wapatali pamaso pake.
15 ১৫ আর তারা জীবিত থাকবে ও তাকে শিবার সোনা দান করা হবে, লোকে তার জন্য সবদিন প্রাথর্না করবে, সমস্ত দিন তাঁর ধন্যবাদ করবে।
Iye akhale ndi moyo wautali; golide ochokera ku Seba apatsidwe kwa iye. Anthu amupempherere nthawi zonse ndi kumudalitsa tsiku lonse.
16 ১৬ দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে, তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে।
Mulole kuti tirigu achuluke mʼdziko lonse; pamwamba pa mapiri pakhale tirigu. Zipatso zake zichuluke ngati za ku Lebanoni; zichuluke ngati udzu wakuthengo
17 ১৭ তাঁর নাম চিরকাল থাকবে; সূর্য্য থাকা পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাতে আশীর্বাদ পাবে; সমস্ত জাতি তাকে ধন্য ধন্য বলবে।
Dzina lake likhazikike kwamuyaya, lipitirire kukhala monga momwe limakhalira dzuwa. Mitundu yonse idzadalitsika kudzera mwa iye ndipo iwo adzamutcha iye wodala.
18 ১৮ ধন্য সদাপ্রভুু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর; কেবল তিনিই আশ্চর্য্য কাজ করেন।
Matamando akhale kwa Yehova Mulungu, Mulungu wa Israeli amene Iye yekha amachita ntchito zodabwitsa.
19 ১৯ তাঁর গৌরবের নাম চিরকাল ধন্য; তাঁর মহিমায় সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক। আমেন এবং আমেন।
Matamando akhale ku dzina lake laulemerero kwamuyaya dziko lonse lapansi lidzaze ndi ulemerero wake. Ameni ndi Ameni.
20 ২০ যিশয়ের ছেলে দায়ূদের প্রার্থনা সব সমাপ্ত হল।
Uku ndiko kumaliza kwa mapemphero a Davide mwana wa Yese.

< গীতসংহিতা 72 >