< গীতসংহিতা 21 >
1 ১ প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি সঙ্গীত। সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে, তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে!
Kwa mwimbishaji. Zaburi ya Daudi. Ee Bwana, mfalme huzifurahia nguvu zako. Tazama jinsi ilivyo kuu furaha yake kwa ushindi unaompa!
2 ২ তুমি তার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করেছ এবং তার মুখের অনুরোধ ফিরিয়ে দাওনি। (সেলা)
Umempa haja ya moyo wake na hukumzuilia maombi ya midomo yake.
3 ৩ কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ; তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন।
Ulimkaribisha kwa baraka tele na kumvika taji ya dhahabu safi kichwani pake.
4 ৪ তিনি তোমার কাছে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, তুমি তাকে তা দিয়েছ; তুমি তাঁকে চিরদিনের র জন্য দীর্ঘ আয়ু দিয়েছ।
Alikuomba maisha, nawe ukampa, wingi wa siku milele na milele.
5 ৫ তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান; তুমি তার উপর সম্মান এবং মহিমা রেখেছ।
Kutokana na ushindi uliompa, utukufu wake ni mkubwa, umeweka juu yake fahari na utukufu.
6 ৬ তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ, তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে।
Hakika umempa baraka za milele, umemfanya awe na furaha kwa shangwe ya uwepo wako.
7 ৭ কারণ রাজা সর্বশক্তিমান সদাপ্রভুুতে নির্ভর করেন; মহান ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা থেকে তিনি বিচলিত হবেন না।
Kwa kuwa mfalme anamtumaini Bwana; kwa upendo usiokoma wa Aliye Juu Sana hatatikiswa.
8 ৮ তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে; তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে।
Mkono wako utawashika adui zako wote, mkono wako wa kuume utawakamata adui zako.
9 ৯ তোমার ক্রোধের দিন, তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে এবং আগুন তাদের গ্রাস করবে।
Wakati utakapojitokeza utawafanya kama tanuru ya moto. Katika ghadhabu yake Bwana atawameza, moto wake utawateketeza.
10 ১০ মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে।
Utawaangamiza wazao wao kutoka duniani, uzao wao kutoka wanadamu.
11 ১১ কারণ তারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে; তারা কুমন্ত্রণা করে, তাতে তারা সফল হবে না!
Ingawa watapanga mabaya dhidi yako na kutunga hila, hawawezi kufanikiwa,
12 ১২ কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; তুমি তাদের আগে তোমার ধনুক টানবে।
kwa kuwa utawafanya wakimbie utakapowalenga usoni pao kwa mshale kutoka kwenye upinde wako.
13 ১৩ সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও; আমরা গান গাব এবং তোমার শক্তির প্রশংসা করব।
Ee Bwana, utukuzwe katika nguvu zako, tutaimba na kusifu nguvu zako.