< গীতসংহিতা 2 >

1 কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে?
Nʼchifukwa chiyani anthu a mitundu ina akufuna kuchita chiwembu? Akonzekeranji zopanda pake anthu?
2 পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে,
Mafumu a dziko lapansi akugwirizana nazo; ndipo olamulira asonkhana pamodzi kulimbana ndi Ambuye ndi wodzozedwa wakeyo.
3 “এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি এবং তাদের শিকল খুলে ফেলি।”
Iwo akunena kuti, “Tiyeni timasule magoli awo ndipo titaye zingwe zawo.”
4 যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেন এবং প্রভু তাদের উপহাস করবেন।
Wokhala mmwamba akuseka; Ambuye akuwanyoza iwowo.
5 তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন,
Ndipo iye awadzudzula mu mkwiyo wake ndi kuwaopseza mu ukali wake, kunena kuti,
6 “আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের উপর, আমার পবিত্র পর্বতে।”
“Ine ndakhazikitsa mfumu yanga pa Ziyoni, phiri langa loyera.”
7 আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব; তিনি আমাকে বললেন, “তুমি আমার পুত্র! আজ আমি তোমার জন্ম দিয়েছি।
Ine ndidzalengeza zimene Yehova walamula: Iye anati kwa Ine, “Iwe ndiwe mwana wanga; lero Ine ndakhala Atate ako.
8 আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব।
Tandipempha, ndipo ndidzachititsa kuti mitundu ya anthu ikhale cholowa chako; malekezero a dziko lapansi kuti akhale chuma chako.
9 তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।”
Iweyo udzawalamulira ndi ndodo yaufumu yachitsulo; udzawaphwanya zidutswazidutswa ngati zowumba zadothi.”
10 ১০ তাই এখন, তোমরা রাজারা, সতর্ক হও, সংশোধন হও, তোমরা পৃথিবীর শাসকেরা।
Kotero, inu mafumu, chenjerani; chenjezedwani, inu olamulira a dziko lapansi.
11 ১১ ভয়ে সদাপ্রভুুর আরাধনা কর এবং কম্পনের সঙ্গে আনন্দ কর।
Tumikirani Yehova mwa mantha ndi kukondwerera ulamuliro wake monjenjemera.
12 ১২ তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও, যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। ধন্য তারা, যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।
Mpsopsoneni mwanayo kuti angakwiye; kuti mungawonongedwe mʼnjira zanu, pakuti ukali wake utha kuuka mʼkanthawi kochepa. Odala ndi onse amene amathawira kwa Iye.

< গীতসংহিতা 2 >