< গীতসংহিতা 124 >
1 ১ দায়ূদের আরোহণের একটি গীত। “যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন,” ইস্রায়েলকে তা বলতে দাও,
Wimbo wa kwenda juu. Wa Daudi. Kama Bwana asingalikuwa upande wetu; Israeli na aseme sasa:
2 ২ যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠেছিল,
kama Bwana asingalikuwa upande wetu, wakati watu walipotushambulia,
3 ৩ তখন তারা আমাদেরকে জীবন্ত গিলে নিত, তখন তারা আমাদের বিরুদ্ধে প্রচন্ড রাগে ফেটে পড়তো।
wakati hasira yao ilipowaka dhidi yetu, wangalitumeza tungali hai,
4 ৪ জল আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেত, তীব্র জলস্রোত আমাদের ওপর দিয়ে বয়ে যায়।
mafuriko yangalitugharikisha, maji mengi yangalitufunika,
5 ৫ তখন গর্জন করা জল আমাদের ডুবিয়ে দিত।
maji yaendayo kasi yangalituchukua.
6 ৬ ধন্য সদাপ্রভুু, তিনি আমাদেরকে তাদের দাঁত দিয়ে ছিঁড়তে দিতেন না।
Bwana asifiwe, yeye ambaye hakuruhusu turaruliwe kwa meno yao.
7 ৭ আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে; ফাঁদ ছিঁড়েছে আর আমরা রক্ষা পেয়েছি।
Tumeponyoka kama ndege kutoka mtego wa mwindaji; mtego umevunjika, nasi tukaokoka.
8 ৮ আমাদের সাহায্য সদাপ্রভুু থেকে আসে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্ত্তা।
Msaada wetu ni katika jina la Bwana, Muumba wa mbingu na dunia.