< গণনার বই 9 >
1 ১ ইস্রায়েল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় বছরের প্রথম মাসে সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,
Yehova anayankhula ndi Mose mʼchipululu cha Sinai pa mwezi woyamba wa chaka chachiwiri atatuluka mu Igupto, nati,
2 ২ “ইস্রায়েল সন্তানরা সঠিক দিনের নিস্তারপর্ব্ব পালন করুক।
“Aisraeli azichita Paska pa nthawi yake yoyikika.
3 ৩ এই মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সঠিক দিনের তোমরা তা পালন কোরো, পর্বের সমস্ত নিয়ম ও সমস্ত শাসন অনুসারে তা পালন করবে।”
Muzichita Paska pa nthawi yake yoyikika, madzulo a tsiku la 14 la mwezi uno, potsata malamulo ndi malangizo ake.”
4 ৪ তখন মোশি ইস্রায়েল সন্তানদের নিস্তারপর্ব্ব পালন করতে আদেশ করলেন।
Choncho Mose anawuza Aisraeli kuti azichita Paska,
5 ৫ তাতে তারা প্রথম মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সীনয় মরুপ্রান্তে নিস্তারপর্ব্ব পালন করল; সদাপ্রভু মোশিকে যে আদেশ করেছিলেন, সেই অনুসারেই ইস্রায়েল সন্তানরা সমস্তকিছু করল।
ndipo anachitadi Paskayo mʼchipululu cha Sinai madzulo a tsiku la 14 la mwezi woyamba. Aisraeli anachita zonse monga momwe Yehova analamulira Mose.
6 ৬ কয়েক জন লোক একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হওয়ার জন্য সেই দিন নিস্তারপর্ব্ব পালন করতে পারল না; অতএব তারা সেদিন মোশির ও হারোণের সামনে উপস্থিত হল।
Koma ena a iwo sanathe kuchita nawo Paska pa tsiku limenelo chifukwa anali odetsedwa chifukwa chokhudza mtembo. Choncho anabwera kwa Mose ndi Aaroni tsiku lomwelo,
7 ৭ সেই লোকগুলি তাকে বলল, “আমরা একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, তার জন্য কেন ইস্রায়েল সন্তানদের মধ্যে নির্দিষ্ট দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করা থেকে আলাদা রেখেছেন?”
ndipo anawuza Moseyo kuti, “Ife tadetsedwa chifukwa cha mtembo wa munthu. Nʼchifukwa chiyani taletsedwa kupereka nsembe kwa Yehova pamodzi ndi Aisraeli ena pa nthawi yake?”
8 ৮ মোশি তাদেরকে বললেন, “তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আদেশ দেন, তা শুনি।”
Mose anawayankha kuti, “Dikirani mpaka nditamva zimene Yehova walamula zokhudza Inu.”
9 ৯ সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের বল,
Ndipo Yehova anawuza Mose kuti,
10 ১০ ‘তোমাদের কিংবা তোমাদের হবু সন্তানদের মধ্যে যখন কেউ মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়, কিংবা দূর কোন পথে থাকে, তখন সে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবে।’
“Uza Aisraeli kuti, ‘Pamene wina mwa inu kapena zidzukulu zanu adetsedwa chifukwa chokhudza mtembo wa munthu, kapena akakhala pa ulendo, akhoza kuchita nawo Paska ya Yehova.
11 ১১ দ্বিতীয় মাসে চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় তারা তা পালন করবে; তারা তাড়ীশূন্য রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে।
Azichita chikondwererochi madzulo a pa tsiku la 14 la mwezi wachiwiri. Azidya mwana wankhosa wamwamuna pamodzi ndi buledi wopanda yisiti ndi ndiwo zowawa zamasamba.
12 ১২ তারা সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না ও পশুটির কোন হাড় ভাঙ্গবে না; নিস্তারপর্ব্বের সমস্ত নিয়ম অনুসারে তারা তা পালন করবে।
Iwo asasiye nyama ina iliyonse mpaka mmawa. Asaswe mafupa aliwonse. Pamene akuchita chikondwerero cha Paska, atsate malangizo onse.
13 ১৩ কিন্তু যে কেউ শুচি থাকে ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী তার লোকেদের মধ্যে থেকে উচ্ছেদ হবে; কারণ সঠিক দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার না আনাতে সে নিজের পাপ নিজে বহন করবে।
Koma ngati munthu wina ali woyeretsedwa ndipo sali pa ulendo koma alephera kuchita Paska, munthu ameneyo achotsedwe pakati pa anthu a mtundu wake chifukwa sanabweretse chopereka cha Yehova pa nthawi yake. Munthu ameneyo adzalangidwa chifukwa cha tchimo lake.
14 ১৪ যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে বসবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করে; তবে সে নিস্তারপর্ব্বের নিয়ম হিসাবে ও পর্বের ব্যবস্থা অনুসারে তা পালন করবে; বিদেশী কি স্বদেশী উভয়ের জন্যই তোমাদের পক্ষে একমাত্র ব্যবস্থা হবে।”
“‘Mlendo amene akukhala pakati panu, nafuna kuchita nawo Paska ya Yehova, achite nawo motsata malamulo ndi malangizo ake. Muzikhala ndi malangizo ofanana a Paska; mbadwa kapena mlendo.’”
15 ১৫ যে দিন সমাগম তাঁবু স্থাপিত হল, সেই দিন মেঘ সমাগম তাঁবু অর্থাৎ সাক্ষ্য তাঁবু ঢেকে দিল। সন্ধ্যাবেলায় মেঘ সমাগম তাঁবুর উপরে সকাল পর্যন্ত আগুনের আকার ধারণ করলো।
Pa tsiku limene anayimika chihema, tenti ya umboni, mtambo unaphimba chihemacho. Kuyambira madzulo mpaka mmawa, mtambo umene unali pamwamba pa chihemacho unkaoneka ngati moto.
16 ১৬ এইরকম রোজ হত; মেঘ সমাগম তাঁবু ঢেকে দিত, আর রাত্রিতে আগুনের আকার দেখা যেত।
Zinkachitika motere mosalekeza: mtambo unkakhala pamwamba pa chihema, ndipo usiku unkaoneka ngati moto.
17 ১৭ আর যে কোন দিনের তাঁবুর উপর থেকে মেঘ উপরের দিকে উঠে যায়, তখন ইস্রায়েল সন্তানরা যাত্রা করত এবং মেঘ যেখানে অবস্থান করত, ইস্রায়েল সন্তানরা সেইখানে শিবির স্থাপন করত।
Nthawi ina iliyonse mtambo ukachoka pamwamba pa chihema, Aisraeli ankasamukanso, ndipo paliponse pamene mtambo wayima, Aisraeli ankamangapo misasa.
18 ১৮ সদাপ্রভুর আদেশ অনুসারেই ইস্রায়েল সন্তানরা যাত্রা করত, সদাপ্রভুর আদেশ অনুসারেই শিবির স্থাপন করত, তারা তাদের শিবিরে থাকত।
Aisraeli ankasamuka pamalopo Yehova akawalamula, ndipo ankamanganso misasa Iyeyo akawalamula. Nthawi yonse imene mtambowo wayima pa chihema, ankakhalabe mʼmisasa yawo.
19 ১৯ আর মেঘ যখন সমাগম তাঁবুর সমাগম তাঁবুর উপরে অনেক দিন অবস্থান করত, তখন ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর আদেশ পালন করত; যাত্রা করত না।
Mtambowo ukakhala pa chihema nthawi yayitali, Aisraeli ankasungabe lamulo la Yehova ndipo iwo sankasamukanso.
20 ২০ আর মেঘ কখন কখন সমাগম তাঁবুর উপরে অল্প দিন থাকত, সদাপ্রভুর আদেশে তারা শিবিরে থাকত, আর সদাপ্রভুর আদেশেই যাত্রা করত।
Nthawi zina mtambowo unkakhala pa chihemapo masiku owerengeka. Aisraeli ankamanga misasa molamulidwa ndi Yehova ndipo ankasamukanso molamulidwa ndi Iyeyo.
21 ২১ কখন কখন মেঘ সন্ধ্যাবেলা থেকে সকাল পর্যন্ত থাকত; আর মেঘ সকালে উপরের দিকে উঠে গেলে তারা যাত্রা করত; অথবা দিন কি রাত্রি হোক, মেঘ উপরে গেলেই তারা যাত্রা করত।
Nthawi zina mtambo unkakhala kuyambira madzulo mpaka mmawa ndipo unkachoka mmawa mwake, ankasamuka. Kaya ndi masana kapena usiku, pamene mtambo wachoka, ankasamuka.
22 ২২ দুই দিন কিংবা একমাস কিংবা এক বছর হোক, সমাগম তাঁবুর উপরে মেঘ যতদিন থাকত, ইস্রায়েল সন্তানরাও ততদিন শিবিরে বাস করত; যাত্রা করত না; কিন্তু মেঘ উপরে উঠে গেলেই তারা যাত্রা করত।
Ngakhale mtambo ukhale pa chihema masiku awiri kapena mwezi kapena chaka, Aisraeli ankakhalabe pa msasa osachoka. Koma ukachoka, ankasamuka.
23 ২৩ সদাপ্রভুর আদেশেই তারা শিবিরে থাকত, সদাপ্রভুর আদেশেই যাত্রা করত; তারা মোশির মাধ্যমে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে সদাপ্রভুর নির্দেশ পালন করত।
Molamulidwa ndi Yehova ankamanga misasa yawo ndipo ankasamukanso Yehova akawalamula. Ankamvera lamulo la Yehova kudzera mwa Mose.