< গণনার বই 21 >
1 ১ যখন নেগেভ প্রদেশে বসবাসী কনান বংশের অরাদের রাজা শুনতে পেলেন যে, ইস্রায়েল অথারীমের পথ দিয়ে আসছে; তখন তিনি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন ও তাদের কতকগুলি লোকেকে ধরে বন্দি করলেন।
Mfalme wa Kikanaani wa Aradi aliyeishi huko Negebu aliposikia kwamba Waisraeli walikuwa wanakuja kwa njia ya Atharimu, aliwashambulia Waisraeli na kuwateka baadhi yao.
2 ২ তাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে বলল, “যদি তুমি এই লোকেদের উপর আমাদের জয়ী কর, তবে আমরা তাদের শহরগুলি সম্পূর্ণরূপে বিনষ্ট করব।”
Ndipo Israeli akaweka nadhiri hii kwa Bwana: “Ikiwa utawatia watu hawa mikononi mwetu, tutaiangamiza kabisa miji yao.”
3 ৩ তখন সদাপ্রভু ইস্রায়েলের কথা শুনলেন এবং তিনি কনানীয়দের উপর তাদের বিজয়ী করলেন। তারা সম্পূর্ণভাবে তাদেরকে ও তাদের সমস্ত শহর বিনষ্ট করল এবং সেই জায়গার নাম হর্মা [বিনষ্ট] রাখল।
Bwana akasikiliza ombi la Waisraeli, naye akawapa ushindi juu ya Wakanaani. Wakawaangamiza kabisa na miji yao; hivyo mahali pale pakaitwa Horma.
4 ৪ তারা হোর পর্বত থেকে চলে গিয়ে ইদোম দেশ পাশ দিয়ে ঘোরার জন্য লাল সাগরের দিকে যাত্রা করল। পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হয়ে গেল।
Waisraeli wakasafiri kutoka mlima Hori kupitia njia inayoelekea Bahari ya Shamu, kuizunguka Edomu. Lakini watu wakakosa uvumilivu njiani,
5 ৫ লোকেরা ঈশ্বরের ও মোশির বিরুদ্ধে বলতে লাগল, “তোমরা কি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? রুটিও নেই, জলও নেই এবং আমরা এই হালকা খাবার ঘৃণা করি।”
wakamnungʼunikia Mungu na Mose, wakisema, “Kwa nini umetupandisha kutoka Misri ili tufe jangwani? Hakuna mkate! Hakuna maji! Nasi tunachukia sana chakula hiki duni!”
6 ৬ তখন সদাপ্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। তারা লোকেদেরকে কামড়ালে ইস্রায়েলের অনেক লোক মারা গেল।
Ndipo Bwana akapeleka nyoka wenye sumu katikati yao; wakawauma watu, nao Waisraeli wengi wakafa.
7 ৭ লোকেরা মোশির কাছে এসে বলল, “সদাপ্রভুর ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের কাছ থেকে এইসব সাপ দূর করেন।”
Watu wakamjia Mose na kusema, “Tumetenda dhambi wakati tuliponena dhidi ya Bwana na dhidi yako. Mwombe Bwana ili atuondolee hawa nyoka.” Hivyo Mose akawaombea hao watu.
8 ৮ সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটি বিষাক্ত সাপ তৈরী করে পতাকার উপরে রাখ, সাপে কামড়ানো যে কোন ব্যক্তি তার দিকে দেখবে, সে বাঁচবে।”
Bwana akamwambia Mose, “Tengeneza nyoka wa shaba na umweke juu ya mti; yeyote aliyeumwa na nyoka anaweza kumtazama na akaishi tena.”
9 ৯ তখন মোশি পিতলের একটি সাপ তৈরী করে পতাকার উপরে রাখলেন; তাতে এইরকম হল, সাপ কোন মানুষকে কামড়ালে করলে যখন সে ঐ পিতলের সাপের দিকে তাকালো, তখন বাঁচল।
Kwa hiyo Mose akatengeneza nyoka wa shaba na kumweka juu ya mti. Kisha wakati mtu yeyote aliumwa na nyoka, naye akamtazama yule nyoka wa shaba, aliishi.
10 ১০ তারপরে ইস্রায়েল সন্তানরা যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করল।
Waisraeli waliendelea na safari yao na wakapiga kambi huko Obothi.
11 ১১ ওবোৎ থেকে যাত্রা করে সূর্য্যোদয়ের দিকে মোয়াবের সামনের অবস্থিত মরুপ্রান্তে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।
Kisha wakaondoka Obothi na kupiga kambi huko Iye-Abarimu, katika jangwa linalotazamana na Moabu kuelekea mawio ya jua.
12 ১২ সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করল।
Kutoka hapo waliendelea mbele wakapiga kambi kwenye Bonde la Zeredi.
13 ১৩ সেখান থেকে যাত্রা করে ইমোরীয়দের সীমানা থেকে প্রসারিত অর্ণোনের অন্য পারের মরুপ্রান্তে শিবির স্থাপন করল। কারণ মোয়াবের ও ইমোরীয়দের মাঝে অর্ণোন মোয়াবের সীমানা।
Wakasafiri kutoka hapo na kupiga kambi kando ya Mto Arnoni, ambao uko katika jangwa lililoenea hadi nchi ya Waamori. Arnoni ni mpaka wa Moabu, kati ya Moabu na Waamori.
14 ১৪ এই জন্য সদাপ্রভুর যুদ্ধের বইয়ে বলা আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি
Ndiyo sababu Kitabu cha Vita vya Bwana kinasema: “…Mji wa Wahebu nchini Seifa na mabonde ya Arnoni,
15 ১৫ এবং উপত্যকাগুলির পাশের ভূমি, যেটা আর্ নামক লোকালয়ের দিকে এবং মোয়াবের সীমানার পাশে অবস্থিত।
na miteremko ya mabonde inayofika hadi mji wa Ari na huelekea mpakani mwa Moabu.”
16 ১৬ সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”
Kutoka hapo waliendelea mbele hadi kisima cha Beeri; kwenye kisima ambacho Bwana alimwambia Mose, “Wakusanye watu pamoja, nami nitawapa maji.”
17 ১৭ তখন ইস্রায়েল এই গীত গান করল, “হে কুয়ো, জেগে ওঠো; তোমরা এর উদ্দেশ্যে গান কর;
Kisha Israeli akaimba wimbo huu: “Bubujika, ee kisima! Imba kuhusu maji,
18 ১৮ এ শাসনকর্ত্তাদের খনন করা কুয়ো, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকেদের অভিজাতরা এটা খনন করেছেন।” পরে তারা মরুভূমি থেকে মত্তানায় ও
kuhusu kisima ambacho kilichimbwa na wakuu, ambacho watu mashuhuri walikifukua, watu mashuhuri wakiwa na fimbo za utawala na bakora.” Kisha wakatoka jangwani kwenda Matana,
19 ১৯ মত্তানা থেকে নহলীয়েলে ও নহলীয়েল থেকে বামোতে
kutoka Matana wakafika Nahalieli, kutoka Nahalieli wakafika Bamothi,
20 ২০ ও বামোৎ থেকে মোয়াব ক্ষেতের উপত্যকা দিয়ে মরুপ্রান্তের দিকে পিস্গা চূড়ায় চলে গেল।
na kutoka Bamothi wakafika kwenye bonde lililoko Moabu, mahali ambapo kilele cha Pisga kinatazamana na nyika.
21 ২১ আর ইস্রায়েল দূত পাঠিয়ে ইমোরীয়দের রাজা সীহোনকে বলল,
Israeli akawatuma wajumbe kumwambia Sihoni mfalme wa Waamori:
22 ২২ “তোমার দেশের মধ্যে দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যক্ষেতে কিংবা আঙ্গুরক্ষেতে ঢুকবো না, কুয়োর জলও পান করব না; যতদিন তোমার সীমানা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।”
“Uturuhusu tupite katika nchi yako. Hatutageuka kando kwenda katika mashamba au mashamba ya mizabibu, ama kunywa maji kutoka kisima chochote. Tutasafiri kwenye njia kuu ya mfalme hata tutakapokuwa tumekwisha kupita katika nchi yako.”
23 ২৩ কিন্তু সীহোনের রাজা তার সীমানা দিয়ে ইস্রায়েলকে যেতে দিল না; পরিবর্তে সীহোনের রাজা তার সমস্ত প্রজাকে জড়ো করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল।
Lakini Sihoni hakumruhusu Israeli apite katika nchi yake. Alilikutanisha jeshi lake lote, wakaondoka kwenda jangwani ili kupigana na Israeli. Alipofika huko Yahazi, akapigana na Israeli.
24 ২৪ তাতে ইস্রায়েল তরোয়াল দিয়ে তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন সন্তানদের কাছ পর্যন্ত তার দেশ অধিকার করল; কারণ অম্মোন সন্তানদের সীমানা সুরক্ষিত ছিল।
Hata hivyo, Israeli alimshinda kwa upanga na kuiteka ardhi yake kutoka Arnoni mpaka Yaboki, lakini ni hadi kufikia nchi ya Waamoni tu, kwa sababu mipaka yake ilikuwa imezungushwa ukuta.
25 ২৫ ইস্রায়েল ঐ সমস্ত শহর দখল করল এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত শহরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত গ্রামে, বাস করতে লাগল।
Israeli akaiteka miji yote ya Waamori na kuikalia, pamoja na Heshboni na makazi yote yanayoizunguka.
26 ২৬ কারণ হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল; তিনি মোয়াবের আগের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ নিয়েছিলেন।
Heshboni ulikuwa mji wa Sihoni mfalme wa Waamori, ambaye alikuwa amepigana dhidi ya mfalme wa Moabu aliyetangulia na akawa amechukua ardhi yake yote mpaka Arnoni.
27 ২৭ এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক;
Ndiyo sababu watunga mashairi husema: “Njoo Heshboni na ujengwe tena; mji wa Sihoni na ufanywe upya.
28 ২৮ কারণ হিষ্বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্ শহরকে, অর্ণোনের অধিপতি নাথদেরকে গিলে ফেলেছে।
“Moto uliwaka kutoka Heshboni, mwali wa moto kutoka mji wa Sihoni. Uliteketeza Ari ya Moabu, raiya wa mahali pa Arnoni palipoinuka.
29 ২৯ হে মোয়াব, ধিক্ তোমাকে! হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে! সে তার ছেলেদেরকে পলাতক হিসাবে, তার মেয়েদেরকে বন্দি হিসাবে তুলে দিল, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
Ole wako, ee Moabu! Umeharibiwa, enyi watu wa Kemoshi! Amewatoa wanawe kuwa wakimbizi, na binti zake kama mateka kwa Mfalme Sihoni wa Waamori.
30 ৩০ আমরা তাদেরকে বাণ মেরেছি; হিষ্বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছি; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যেটা মেদবা পর্যন্ত বিস্তৃত।”
“Lakini tumewashinda; Heshboni umeharibiwa hadi Diboni. Tumebomoa hadi kufikia Nofa, ulioenea hadi Medeba.”
31 ৩১ এই ভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।
Kwa hiyo Israeli akaishi katika nchi ya Waamori.
32 ৩২ তখন মোশি যাসের অনুসন্ধান করতে লোক পাঠালেন, আর তারা সেখানকার গ্রামগুলি দখল করল এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করল।
Baada ya Mose kutuma wapelelezi kwenda mji wa Yazeri, Waisraeli waliteka viunga vya mji huo na kuwafukuza Waamori waliokuwa wanaishi huko.
33 ৩৩ তখন তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের রাজা ওগ ও তার সমস্ত প্রজা বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।
Kisha wakageuka na kwenda katika njia inayoelekea Bashani, naye Ogu mfalme wa Bashani pamoja na jeshi lake lote wakatoka kupigana nao huko Edrei.
34 ৩৪ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।”
Bwana akamwambia Mose, “Usimwogope Ogu, kwa sababu nimeshamkabidhi mikononi mwako, pamoja na jeshi lake lote na nchi yake. Mtendee kama ulivyomtendea Sihoni mfalme wa Waamori, ambaye alitawala huko Heshboni.”
35 ৩৫ সুতরাং তারা তাকে, তার ছেলেদেরকে, তার সৈন্যদেরকে হত্যা করল, তাদের কেউ জীবিত ছিল না। তখন তার দেশ অধিকার করে নিল।
Kwa hiyo wakamuua, pamoja na wanawe na jeshi lake lote, bila ya kumwacha hata mtu mmoja hai. Nao wakaimiliki nchi yake.